এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমূলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা ২

    Ishan
    অন্যান্য | ১৬ নভেম্বর ২০০৯ | ৩৬৯১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১৭ নভেম্বর ২০০৯ ১০:৫৬430455
  • সেই তো, উল্টো কথা কয়ে সিপিয়েম করার কী দরকার! ;-)
  • Arijit | ১৭ নভেম্বর ২০০৯ ১১:০১430456
  • বেশিদিন করবেন কি? বৈদিক ভিলেজ নিয়ে ঝঞ্ঝাট হল...পার্টির মধ্যে জায়গাটা একটু হলেও নড়েছে। জমি তৈরী করছেন হয়তো। এই প্যাটার্ন তো আগেও দেখেছি! আবার নাও হতে পারে - সোজা সাপটা বলেছেন হয়তো। সবই স্পেকুলেশন। আমাগো খাইয়া দাইয়া কাম নাই। আচ্ছা এগুনো নিয়ে ল্যাডব্রোকস-টাইপ সাইট খোলা যায় না? রেজাক মোল্লা টু লিভ সিপিএম: ২-৫-এর দর। মমতা টু বিকাম সিএম: ১০-১-এর দর। এদেশে তো বেআইনী - বাইরে খোলো;-)
  • dd | ১৭ নভেম্বর ২০০৯ ১১:১২430457
  • এই টইতে কাইলে মাঝ রাতে এক dd লিখেছেন।

    আমি অর্থাৎ আদি dd মাকু নকু ডিবেটে আদৌ ইন্টেরেস্টেড নই। আই পি মিলাইয়া লইবেন।
  • dukhe | ১৭ নভেম্বর ২০০৯ ১৩:৩৭430459
  • মা কালী - দিদি এম পি করল, তবু মাথা বিকোল না - ঘোর তৃণমূলী না হলে এত অকৃতজ্ঞ হয়? রাজনীতির লোকেরা যা করছে করুক - তুই ব্যাটা কোথাকার কে রে প্রশ্ন তোলার ? নিজেই তো গেয়েছিলি বাপ - উল্টোপাল্টা প্রশ্ন কোরো না - ভুলে গেলি? এসব লোকের ভিডিও দেখাও পাপ।
  • PT | ১৭ নভেম্বর ২০০৯ ১৪:২০430460
  • .... না, না, ব্যাপারটা অত সহজ নয়। বিপ্লবী গায়ক এখনও system-এর অংশ হওয়ার হাল ছাড়েননি। আবার দেখুন ভিডিও ভাল করে। যৌথবাহিনী আদিবাসী পেঁদাচ্ছে তবু চিদুদা এখনও তাঁর অনারেবল হোম মিনিস্টার!! পার্টির নন তবু হুইপ মেনে চলছেন মাথা নিচু করে। ....I support the UPA..........she is not taking me seriously....but I still support her fully। তাহলে এত কান্নাকাটি কেন? তারা টিভিতে সাংবাদিকতা করার সময় RSP, FB নেতাদের প্রশ্নবাণে জর্জরিত করতেন--বামফ্রন্ট ছেড়ে বেরিয়ে আসছেন না কেন? নেত্রী seriously না নিলে তাঁর এমপি থাকার প্রয়োজন কি? বেরিয়ে এলেই তো হয়।
  • a | ১৭ নভেম্বর ২০০৯ ১৪:২১430461
  • একটা কথা খুব ইন্টারেস্টিং লাগলো, I am always been an opponent, an opposer
    এইটাই বোধহয় মমতার biggest asset and liability, as of today। আজ উনি ক্ষমতায় এলেই লোকে বলবে এই এই পয়েন্টে তো আপনি বিরোধিতা করেছিলেন, এখন ক্ষমতায় এসে কেন অন্যসুরে গাইছেন (উদা: অজ্জিতদার কালকের প্রশ্ন, রাস্তা নিয়ে)। এটার solution ওনাকে বার করতে হবে,হবেই। সুমনের voice has given her a chance and a challenge,now we hv to see what does she do to mitigate this

  • PT | ১৭ নভেম্বর ২০০৯ ১৪:২৭430462
  • ....UPA is still better than BJP. ----কেমন যেন সিপিএম, সিপিএম গন্ধ ছাড়ছে!!
  • dukhe | ১৭ নভেম্বর ২০০৯ ১৪:৪৯430463
  • মাইরি সুমন, ছেড়ে বেরিয়ে আয় বাপ - তারপর তোর দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে (ছ মাসের মধ্যে ইস্তফা - আবার ভোট - গরীব দেশের টাকা কি খোলামকুচি পেয়েছে এরা - য়্যাঁ?) শ্রাদ্ধ করে আবার লিফলেট ছড়াব। বৌ পেটানোর লিফলেটটা ত জলে গেল - এবার উসুল করে নেব - আয় তুই। নিকারাগুয়াই দেখেছিস - শাঁখের করাত তো দেখিসনি।
  • Arijit | ১৭ নভেম্বর ২০০৯ ১৫:০৫429861
  • এই ইস্যুটা থেকে কিন্তু হুইপ ব্যাপারটা নিয়ে একটা কোশ্চেন উঠে আসে - সেটাও ভাবার মতন। এটা আগেও বার কয়েক লিখেছিলুম - হুইপ কেন থাকবে?
  • lcm | ১৭ নভেম্বর ২০০৯ ১৫:৪১429862
  • ধুর, সুমন/মমতা/তাপস পাল.... এরা জেতেনি, বামফ্রন্ট হেরেছে।
    আর, দ্বিতীয় কথা, সুশীল/বাবুবিবি... ইত্যাদি রা কোনোদিনই বামফ্রন্ট-কে হারায় নি, জেতায়-ও নি... যারা বামফ্রন্ট-কে ভোট ৩০+ বছর ধরে কনসিস্টেন্টলি সাপোর্ট করেছে তারা সরে যাচ্ছে, ধীরে দীরে সমর্থন সরিয়ে নিচ্ছে - এর কারণ ঠিক সুমন-এর গান, জয়-এর কবিতায় প্রতিবাদ, চারটে টিভি চ্যানেল, আর কিছু কাগজের/ওয়েব সাইটের লেখালেখি বোধহয় নয়। ঘুণ ধরেছে বহুদিন।
  • Arijit | ১৭ নভেম্বর ২০০৯ ১৫:৪৮429863
  • সৌমিত্র চাটুজ্জে কলকাতা টিভিতে খবর পড়ছেন - আজ সকালে দেখলুম।
  • dukhe | ১৭ নভেম্বর ২০০৯ ১৬:২৫429864
  • লিভাগডের বিজ্ঞাপন করার চেয়ে কলকাতা টিভিতে খবর পড়া অনেক ভালো কাজ। অবিশ্যি জানি না উনি বিজ্ঞাপনটা কাটিয়েছেন কিনা।
  • Arijit | ১৭ নভেম্বর ২০০৯ ১৬:৩৩429865
  • হ্যাঁ - কিন্তু কলকাতা টিভি তো! আর ওই অ্যাড, খবর পড়া - কি জানি কেন সৌমিত্র চাটুজ্জে বলেই পছন্দ হচ্ছে না।
  • dukhe | ১৭ নভেম্বর ২০০৯ ১৬:৪৪429866
  • খারাপ তো বটেই। লিভাগডের চেয়ে ভালো হওয়াটা কোন মাপকাঠিই নয়। সৌমিত্র কেন খবর পড়বেন - এ এক রহস্য। কোন মানে হয় না।
  • PT | ১৭ নভেম্বর ২০০৯ ১৭:২০429867
  • @ dukhe: 02:49 PM

    ....শাঁখের করাত? বাংলার রাজনীতিতে এই প্রথম দেখলেন মনে হচ্ছে? industry হচ্ছে না, বিদ্যুত নেই বলে বাজার গরম করব আর এগুলো করার জন্য জমি নিতে গেলে হাইওয়ে বন্ধ করে আন্দোলন করব..... খেলার তো সবে শুরু। ২০১১ সালে দিদি মুখ্যমন্ত্রী হলে রাস্তার এধার থেকে ওধারে একটা ইঁটও সরাতে পারবেন কিনা সন্দেহ আছে....
  • dukhe | ১৭ নভেম্বর ২০০৯ ১৭:৩৪429868
  • ঠিক ঠিক। সিমেন্সের কারখানা তুলে জেনেক্স ভ্যালি হবে, ঊষা উঠিয়ে সাউথ সিটি হবে - কিন্তু সেখানে কিসুতেই শিল্প গড়া যাবে না - কার যেন মাথার দিব্যি রয়েছে। যত শিল্প সব হবে সিঙ্গুরের ঐ ১০০০ একরে - টাটার লিজের জমি ভেলকে দেখিয়ে কালনেমির লঙ্কাভাগ হবে।
    অবশ্য মোট্টে তো ৩২ বছর। আরো ১৩২ থাকলে শিল্প বিদ্যুত করে ফাটিয়ে দেব। মানুষের ধৈর্যের এত অভাব কে জানত !
  • PT | ১৭ নভেম্বর ২০০৯ ১৮:১৬429869
  • সত্যজিত রায়ের জলসাঘর চলচ্চিত্রটি আরেকবার দেখে নিন। পরিবর্তন বলতে কি বোঝায় বুঝতে পারবেন।

    আর তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলো নিজেকে করুন:

    শেষ কবে টাইপরাইটার ব্যবহার করেছেন?

    শেষ কবে চটের থলে হাতে করে বাজারে গেছেন?

    শেষ কবে বাড়িতে কেউ ঊষা-র সেলাই মেশিন ব্যবহার করেছেন?

    শেষ কবে তরল কালি ব্যবহার করে ঝর্ণা কলমে লিখেছেন?

    টাইপরাইটার, চট, সেলাই মেশিন আর কালির কম্পানিগুলো তাদের মালের বাজার না থাকলে টিকে থাকবে কি করে?

    সেই কারখানার জমি যদি ব্যক্তিমালিকানাধীন হয় তাহলে সরকার নেবে কি করে? আর আমি যদি টাকা নিয়ে আসি invest করার জন্য তাহলে আমি decide করব কোথায় জমি নেব। এইরাজ্য দিতে না পারলে অন্য রাজ্যে চলে যাব কাঁচকলা দেখিয়ে।
  • Arijit | ১৭ নভেম্বর ২০০৯ ১৮:২৬429870
  • "Finally, a query, with humility, for the West Bengal industries minister. Is the opening of a new cancer hospital such a giant stride in the state’s industrialization that he had to sit together with the Tata boss at the press briefing? Or was he there to be told that encroachment on state property will not end until some money is first forked out? A minister represents the sovereignty of the people; that sovereignty is diminished when a minister fails to guard the dignity of his position.'

    - অশোক মিত্র, টেলিগ্রাফ, ১১ই সেপ্টেম্বর ২০০৯

    শিল্পপতি পছন্দ করবে ভালো কথা, সিঙ্গুর কেন প্রথম পছন্দ তাও গ্রান্টেড। কিন্তু কিছু অন্য প্রশ্ন থেকে যায়। Sovereignty যেমন।
  • PT | ১৭ নভেম্বর ২০০৯ ১৮:৪০429872
  • সম্পাদকের স্নেহধন্য হলে এসব তত্বকথা লিখতে সহজ--যেমন কিনা কেউ যখন side-line-এর বাইরে দাঁড়িয়ে সৌরভ গাঙ্গুলী খেলতে পারে না বলে। দেশটা সুইৎজারল্যান্ড হলে কথাগুলো মানা যেত। ভারতবর্ষে sovereignty of the people-এর চেয়ে অর্থহীন কিছু হয়না। ১৪ ই নভেম্বরের শিশুদিবসে কে কে শিশুশ্রমিককে প্রতক্ষ বা পরোক্ষভাবে exploit করেননি হাত তুলুন।
  • dd | ১৭ নভেম্বর ২০০৯ ২১:২৩429873
  • আমার মেয়েকে (হাই স্কুল) এক কাপ চা করে দিতে বল্লে সে হাঁ হাঁ করে ওঠে। "শিশু শ্রমিক শিশু শ্রমিক"। বলে টি ভি দেখতে বসে যায়।

    এ ছাড়া .... নিজের সংসারে, জ্ঞান হওয়া অবদি শিশু শ্রমিক ব্যবহার করি নি। অন্তত: ব্যাংগালোরে চোখেও পরে নি। রেলোয়ে ইস্টিশনেও না।

    তাই হাত তুল্লাম না।
  • d | ১৭ নভেম্বর ২০০৯ ২১:৩২429874
  • সেকি! আমি চটের থলে নিয়ে বাজারে দোকানে যাই তো। প্ল্যাস্টিকের ব্যবহার কমাব বলে যথাসম্ভব নিজে নিয়ে যাই। আর কালিভরে ঝর্ণা কলমে লিখিও। যদিও কাগজে লিখি খুব কম, কিন্তু তবু ঝর্ণা কলম ব্যবহার করি তো।
  • Mmu | ১৭ নভেম্বর ২০০৯ ২১:৩৮429875
  • dukhe দা, PT দা.........................আপ্নাদের লেখা পোর্ছি। ভালো লাগছে। কিন্তু shyamal দা কোথায় ? অনেকদিন পাচ্ছিনা। shyamal দা না থাকলে ঠিক আলোচনা জমেনা।
  • a x | ১৭ নভেম্বর ২০০৯ ২১:৪৩429876
  • সুমনা মান্ডি, ঝর্ণা মান্ডির খুনের অপরাধীদের ধরা হয়েছে? বিচার হয়েছে? সুমিতা মন্ডলের খুনের বিচার হয়েছে? ভেদিক ভিলেজের ঘটনার ফয়সালা কি হল? এগুলোর উত্তর একটু কেউ দেবেন তো।
  • Arpan | ১৭ নভেম্বর ২০০৯ ২১:৪৪429878
  • আমিও তো যাই। সক্কল সিপিয়েমবিরোধীরাই যায় দেখছি! ;-)
  • a x | ১৭ নভেম্বর ২০০৯ ২১:৪৪429877
  • হ্যাঁ চটের থলি নিয়ে এমনকি এদেশেও লোকে বাজারে যায়। গ্রীন ইকোনমির হিড়িকে সেটা বেশ একটা স্টেটমেন্ট এখন।
  • PT | ১৭ নভেম্বর ২০০৯ ২১:৪৯429879
  • শিশুশ্রমিকদের দেখতে না চাইলে দেখা যায় না। কর্নাটকের শিশুশ্রমিক:

    90 organisations join to end child labour in Karnataka
    (February 23, 2009)

    According to the 2001 census, there were 12.59 million child workers in India. Karnataka had 823,000 child labourers. Uttar Pradesh topped the chart with 1,927,997 of child labourers, followed by Andhra Pradesh where 1,363,339 children were found working.

    http://news.smashits.com/353409/90-organisations-join-to-end-child-labour-in-Karnataka.htm
  • d | ১৭ নভেম্বর ২০০৯ ২১:৫১429880
  • অফিস যাওয়ার সময় সংবাদপত্র বা টুকিতাকি কিচু নিতেই চটের ব্যাগ ব্যবহার করি। এক্ষুণি গুণে দেখলাম, আমার বিভিন্ন সাইজের ৭টা চটের থলি আর একটা চট আর নাইলন মেশানো থলি আছে। আর দুইখান পাটের সালোয়ার কামিজ।
    পাটজাত দ্রব্যের শিল্পের প্রসারে তো দেখি আমার বেশ খানিক ভূমিকা আছে ;-)
  • a x | ১৭ নভেম্বর ২০০৯ ২২:১৩429881
  • ক্ষমতাসীন সিপিএমের থেকে বেটার অল্টার্নেটিভ ক্ষমতাচ্যুত সিপিএম। খুব সহজ। এবং আগেও লিখেছি, একটা কালেক্টিভ নৈরাশ্য এসে গেছিল যেন, যে এভাবেই চলবে, সেটা যে বদলাতেও পারে, অন্তত একটা অনন্তকাল ব্যাপী স্ট্যাটাস কুও যা দিন দিন আরই মেগালোম্যানিয়াক রুপ নিচ্ছে সেটা যে থাকবেনা, সেটা অ্যাট লিস্ট আ স্টেপ ফরওয়ার্ড। এবং এই আশাটা যে, হ্যাঁ সম্ভব, বদল সম্ভব। এই আশাটার জন্যই আমার মনে হয় লোকে এখন অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি সরব।

    এবার এই সুমনা মান্ডি ইত্যাদি নিয়ে গলা ফাটানোর আগে একবার এদিকে চোখ বুলিয়ে নেবেন

    সুখরঞ্জন সেনগুপ্ত, দৈনিক স্টেটসম্যান, ১৫ই নভেম্বর।

    বিনয় কোনার, অমল হালদার ও খোকন (নিরুপম) সেন এর ১৪ বছর সশ্রম কারাদন্ডের রায় হয়েছিল, সাঁইবাড়ি খুনের মামলায়।

    ১৯৭৭ থেকে এই তিনজনে প্যারোলে ছাড়া আছেন।

    প্যারোল কন্ডিশনাল হয়। সম্প্রতি কলকাতার একজন উকিল সুপ্রীম কোর্টের কাছে জানতে চায় এই প্যরোলের কন্ডিশন। সুপ্রীম কোর্ট, ক্যালকাটা হাই কোর্ট থেকে কাগজ গুলো চেয়ে পাঠায়।
    কলিকাতা হাইকোর্টের রেজিস্টার জানায় সাঁইবাড়ি খুনের মামলার সব দলিল, লোপাট।
    যদি চান, পেপারের কাটিং মেল করে দেব।
  • Arpan | ১৭ নভেম্বর ২০০৯ ২২:৩৪429883
  • সাঁইবাড়ি মামলা নিয়ে বিশদে কোথায় জানা যাবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন