এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Banglarmedhakromagotobideseprobasechalanhoyejacche!

    SUVRA BHATTACHARYA
    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০১১ | ৬১৫৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rimi | ০১ অক্টোবর ২০১১ ২১:৪৮496713
  • চ্যালেঞ্জ
  • rimi | ০১ অক্টোবর ২০১১ ২১:৪৮496712
  • কেসি, ভি অবশ্যই "দা"। চ্যাল্‌ঞ্‌জ রইল, তুমি খোঁজ নাও। :-)))
  • rimi | ০১ অক্টোবর ২০১১ ২১:৫৩496714
  • আর পাই, সেটা ঠিকই আছে। কিন্তু পিনাকি "বাঙালী" বলে উল্লেখ করে শুধু ছেলেদের কথাই বল্লো, আর আমিও পিনাকির পা ধরে টানার সুযোগ পেয়ে গেলাম :-)))
  • pi | ০১ অক্টোবর ২০১১ ২২:২৫496715
  • :)
  • aka | ০১ অক্টোবর ২০১১ ২২:৩১496716
  • আরে এতে পা ধরে টানার কি আছে? মেয়েদের আবার বাঙালী, তামিল, তেলেগু, ইংরেজ এসব হয় নাকি?
  • sayan | ০১ অক্টোবর ২০১১ ২২:৩৩496717
  • অ্যাঁ!
  • ppn | ০১ অক্টোবর ২০১১ ২৩:০৯496718
  • চেন্নাইয়ের কটিন সংগ্রাম, ঝলসানো রুটি আর গদ্যময় জীবন। অতএব পিনাকীবাউ আজকাল খিল্লিমূলক পোস্টেরও সিরিয়াস জবাব দেন। :(

    ওই পোস্টের (ছিল) যাকে বলে কহি পে নিগাহে কহি পে নিশানা। :)
  • SC | ০২ অক্টোবর ২০১১ ০৯:২৬496719
  • পিনাকীদার থিওরিটা কিন্তু খুব বেশী খাটতে দেখিনি আমার বন্ধুদের ক্ষেত্রে। জানিনা কেন।
    ক্যারাম, সিপিয়েম-তিনু, কিংবা আড্ডা, এগুলো একটা সেকশন অফ বাঙ্গালিদের জন্য অবশ্যই খাটে।
    কিন্তু এর বাইরেও একটা বিরাট মেজরিটি আছে, অন্তত আমার বয়সী লোকজনদের মধ্যে। সেটা জেনারেশন গ্যাপ কিনা জানি না।
    হতে পারে।
    আমার ইস্কুলের বন্ধুদের মধ্যে একটা বিরাট অংশ এখন বাংলার বাইরে (কেন সে সব বিতর্কে ঢুকছি না)। ইন ফ্যাক্ট, যারা কলকাতায় রয়েছে, তারা বেশীরভাগই সেক্টর ফাইভে। বাকি লোকজনদের বড় ঠেক দুটো, মুম্বাই আর লুরু। আর কিছু আম্রিগাতে। এবার আসি অবাঙ্গালিদের কথায়। তামিলদের মধ্যে আম্রিগা যাওয়ার ট্‌র্‌যাডিশন অনেক পুরোনো। সেই ফার্স্ট ইয়ার থেকে শুনছি, সব তামিল বন্ধুদেরই, অমুক মামা, তমুক কাকা, ঐ জ্যাঠা, সকলে আম্রিগাতে থাকেন। তেলেগুদের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা।
    এদের অনেকেই ফার্স্ট জেন, আমিগ্রাতে আসছে। এবং এম এস করে চাকরি/ডিরেক্ট আইটি চাকরি করতে। অন্ধ্রের সংস্কৃতিতে আম্রিগা ঢুকে গেছে অদ্ভুতভাবে। হায়দ্রাবাদের কাছে কোথায় শুনেছি ভিসা মন্দির আছে নাকি, সেখানে লোকে ভিসা হওয়ার জন্য মানত করাতে যায়, আম্রিগা গেলে নাকি বিয়ের বাজারে পণের বাজারদর আক লাফেও অনেক বেড়ে যায়। এরকম অনেক কিছু।
    নর্থ ইন্ডিয়ানদের মধ্যে তুলনামুলক ভাবে কম আম্রিগা আসার ট্রেন্ড দেখেছি। এলেও হায়ার স্টাডিজে আসা লোক আরো কম।
    বাঙ্গালিরা যারা আসে, এদের প্রায় কেউই সেলফ ফান্ডেড এম এস করতে আসে না।

    আর আম্রিগাতে বাঙ্গালিয়ানার তো প্রচুর সুযোগ। পুজো পার্বণ শুধু বে এরিয়া কেন, আরো অনেক জায়গাতেই পুরোদমে হয়। আর বাঙ্গালি আড্ডা যারা খুঁজতে চান, তারাও দিব্যি এরকম আড্ডা জুটিয়ে নেন।
  • pi | ০২ অক্টোবর ২০১১ ১০:৪৪496720
  • আসল লোকজনই তো বাদ গ্যালো। গুজরাতিরা :)

    যাই হোক,SC র লাস্ট দুটো লাইনে ক। পুজো কেন, হপ্তায় হপ্তায় সামাজিকতা লৌকিকতা ও তার রিটার্ন সামাজিকতা লৌকিকতার চক্রও ভালোমতনই বিদ্যমান, ছোট বড় বহু জায়গায়। তবে সে বাঙ্গালী চক্রের থেকে পিনাকীদা কথিত বাঙ্গালীর ঠেকের চরিত্রগত বিস্তর ফারাক রয়েছে।
  • SC | ০২ অক্টোবর ২০১১ ১১:০৪496122
  • ঐরকমের লোকেরাই তো দেশেও থাকে। ওখানেও মনেহয় ওরকম আড্ডাই হবে তাহলে।
    আমার বাবা জেঠুদের যেরকম আড্ডা হত সরকারী আবাসনে, এখানেও ঐ বয়সী লোকেরা ঐসব টাইপের আড্ডা মারে।
    হয়তো পেনশন না বলে ৪০১ কে বলে।
    আন্ডারগ্‌র্‌যাডরা বিয়ার খেয়ে পার্টি করে, গ্‌র্‌যাড স্টুডেন্টরা এডভাইসারকে খিস্তি দেয়, আর তারপরে চাকরীর বাজার নিয়ে হাহুতাশ করে, বৌদিরা গয়না শাড়ি আরও কিসব নিয়ে আলোচনা করে। মাঝে মাঝে সকলে ইয়েলোস্টোনের ছবি দেখে আর পাঁঠার মাংস খায়।
  • SC | ০২ অক্টোবর ২০১১ ১১:১০496123
  • ও, আমি কলেজে গুজ্জু খুব বেশী দেখিনি। একজনকে চিনতাম, কিন্তু সে ঠিক টিপিকাল গুজ্জু নয়।
    এখানেও খুব বেশী চিনিনা, বি স্কুলে অনেক গুজ্জু আছে দেখেছি, কিন্তু কাউকে সেভাবে চিনিনা।
  • pi | ০২ অক্টোবর ২০১১ ১১:৪৮496124
  • আমার বাবাকে তো এখানকার বাবা জেঠুদের আড্ডায় কমফর্টেবল হতে দেখলুম না। আমিও খুব একটা হতে পারিনা। দেশের বন্ধু সার্কলের আড্ডায় ঐ কে কোলকাতার কোথায় ফ্ল্যাট বুক করে রাখলো, সদ্য ঘুরে আসা কোন ক্রুজটা কি অসাম ছিল, কোথায় কোন দোকানে মহাডিল চলছে, কার বাড়ির জানলা রিনোভেট করতে কত হাজার ডলার খচ্ছা হল, এবার দেশ থেকে কোন নতুন জুয়েলারীটা আনা হল, ঐ পুজোয় কে কত কর্তামি করলো আর কে কত টাকা মারলো, এবং সবশেষে নতুন কেনা বাড়ির মুন্ডু থেকে বেসমেন্ট অব্দি গাইডেড ট্যুর ( বাচ্ছা কাচ্ছা সংক্রান্ত আলোচনা বাদই রাখালা)... ইয়াদি ইত্যাদি ... না, এইসব আলোচনা চলেনা বস।
    তবে এদেশে এসে অনেক দূরদূরান্ত থেকে আসা বন্ধুদের সাথে দুর্দান্ত কিছু গেট টুগেদার পেয়েছি বটে। কিন্তু সেটা দেশে হলেও হত।
  • aka | ০২ অক্টোবর ২০১১ ২১:৪৯496125
  • যেখানে বাঁ* পুজো বলে জনজীবন স্তব্ধ হয়ে যায় সেখানে থাকি না, নেহাত বাধ্য না হলে থাকবও না। বাংলায় যে লোকে বেঁচে থাকে তা নেহাতই চান্স কজ, আর বাংলার লোকের জীবনী শক্তি। আজ ঘন্টা পাঁচেকের চেষ্টায় নার্স যোগাড় করা গেল না, লে: পুজো বাংলার ঐতিহ্য বেঁচে থাক লোকের লাশের ওপরে।
  • T | ০৩ অক্টোবর ২০১১ ০৯:১৩496126
  • @আকা, যা বলেছেন। এখানে ঐ ঈশ্বরী পাটনী টাইপ নেকুপুষুদের জায়গা নেই। বীরভোগ্যা জায়গা মশাই, শিং থাকলে এক্সট্রা সুবিধা।
  • aka | ০৩ অক্টোবর ২০১১ ১৯:৫১496127
  • হ্যাঁ আফ্রিকার জঙ্গলের মতন।
  • Moloy | ০৩ অক্টোবর ২০১১ ২১:২৭496128
  • আমার তো মনে হয় বেঁচে থাকা টা নেহাতই চান্স কজ .. সবজায়গাতেই .. কোথাও চান্স একটু কম কোথাও একটু বেশি .
  • aka | ০৩ অক্টোবর ২০১১ ২২:২৯496129
  • আরে হ্যাঁ আফ্রিকার জঙ্গলেও বেঁচে থাকার চান্স আছে তো, একটু কম, তো কি?
  • Moloy | ০৩ অক্টোবর ২০১১ ২২:৫৭496130
  • বোঝো ঠ্যালা .. তো আবার কি ... চান্স কজ এ বেঁচে থাকাতে বাঙালীর কপিরাইট নেই ... সেটাই বলার চেষ্টা হচ্ছিল .
  • aka | ০৩ অক্টোবর ২০১১ ২৩:০১496131
  • আমি বলছিলাম সিস্টেমের অ্যাসাইনেবল কজ বলে কিসুই নাই, পুরোটাই চান্স কজ।
  • Moloy | ০৩ অক্টোবর ২০১১ ২৩:১২496133
  • .. বুঝলুম আর জানলুম ...সাধে কি উনারা বলেছেন .. জানার কোনো শেষ নাই ..
  • T | ০৪ অক্টোবর ২০১১ ০৮:৪০496134
  • @আকা, বাব্বা! আপনি কঊতো ছক্ত ছক্ত কথা বলেন! তা দাদুভাই, চান্স কজ আছে না নেই, নাকি পুরোটাই স্পেশাল কজ, এমন জিনিস যদি প্রমাণ করে দেখাতেন, কী আনন্দই না পেতাম। বগল বাজিয়ে সক্কলকে বলে বেড়াতুম! যদি অজ্ঞানকে একটু দ করেন! ও হ্যাঁ, প্রথমেই আবার 'আমি ডেমোক্রিটাস কী এপিকুরাস দলের লোক' বলে এক্সিওমেটাইজ করে নেবেন না যেন।
  • aka | ০৪ অক্টোবর ২০১১ ১৫:৪১496135
  • T কি বলি বলুন তো। এনিওয়ে গেল বছরের অভিজ্ঞতা হল সকাল ছটায় হার্ট অ্যাটাক হয়েছে তার চিকিৎসা শুরু হয়েছে বিকেল সাড়ে পাঁচটায় তাও অপারেশন শুরুর আগে অন্তত আধ ঘন্টা ধরে বিভিন্ন ভাবে প্রমাণ করতে হয়েছে যে টাকাপয়সা দেওয়া যাবে। তা এই যে প্রায় বারো ঘন্টার গ্যাপ তারমধ্যে আছে জ্যাম যট ছাড়িয়ে মফস্বল থেকে কলকাতা শহরে যাবার জন্য ঘন্টা চারেক (৩০ কিমি) + পিজি না রবীন্দ্রনাথ টেগোর হাসপাতাল এর জন্য ঘন্টা তিনেক + ডাক্তারের জন্য ওয়েট ঘন্টা চারেক + বিভিন্ন ফর্মালিটিস ঘন্টা খানেক =১২ ঘন্টা। দেখুন দিকি হার্ট অ্যাটাকের পেশেন্টের কতক্ষণে চিকিৎসা শুরু করতে হয়। এরপরে যদি ক্লেম করি আমার বাবা শুধুই চান্স কজে বেঁচে আছে তাহলে কি ভুল ক্লেম করা হয়?

    হয়ত এরকম অভিজ্ঞতা হয় নি, কিন্তু সমস্যাকে ট্রিভিয়ালাইজ করবেন না। আপনি যে দলেরই হোন কিছু যায় আসে না, কিন্তু আদৌ যদি কোন দলের হন তাহলে সমস্যা বোঝার চেষ্টা করুন, নয়ত আমার মতন সাধারণ মানুষ হলে ভেবে রাখুন বিপদ হলে কি করবেন। লোকের অভিজ্ঞতা থেকে শিখুন।
  • T | ০৪ অক্টোবর ২০১১ ২৩:৫৬496136
  • @আকা, এইধরণের বা এর কাছাকাছি অভিজ্ঞতা যারা প:ব: তে বাস করছে তাদের প্রত্যেকের জীবনে থাকে, কিন্তু শুধু এই দিয়েই প: ব:তে বসবাস কে নরক অভিজ্ঞতার সাথে তুলনীয় বলে দেওয়াটা আরো বেশী সরলীকরণ হয়ে যায়। আমরা ছাতামাথা পাবলিক আবার সর্বদা চেষ্টা করি নিজেদের সাধ্যের মধ্যে দিয়েই যতটা সম্ভব সিস্টেমের উন্নতি হয়। নিজেদের ল্যাজ মোটা করে ঐ নাক সিঁটকে 'ইস ঘেন্না ঘেন্না' বলে পালিয়ে কি লাভ। যাক গে, আপনার পোষায় না যখন তখন থাকবেন না বা ফিরবেন না। ব্যক্তিগত ভাবে আমার থাকতে হেব্বি লাগে এবং মরে গেলেও মশাই এখান ছাড়ছি না।
  • aka | ০৫ অক্টোবর ২০১১ ০০:২০496137
  • আরে ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছের কথা রাখুন। আমি ইন্টারেস্টেড নই।

    এই যে আমার পিতৃদেব বেঁচে গেল আপনার মনে হয় পুরোটাই চান্স ফ্যাক্টর?
  • siki | ০৫ অক্টোবর ২০১১ ০০:২৬496138
  • টি, কে কোথায় থাকছে বা ফিরছে, সেটা ইম্মেটিরিয়াল। রুটি মাখনের তাগিদে অনেককেই অনেক জায়গায় থাকতে হয়। প্রশ্ন হল, ঐ চান্স কজ আর অ্যাসইনেবল কজের পার্সেন্টেজটা, মেট্রো সিটি নামে খ্যাত এই কলকাতা শহরে ঠিক কীরকম।

    ২০০২ সাল নাগাদ একবার নীলরতন সরকারে গেছিলাম। আমাদের পাড়ার জঞ্জাল ফেলার ভ্যাট ঐ জায়গাটার থেকে বেশি পরিষ্কার লাগে। ওটা হাসপাতাল না হানাবাড়ি বুঝে ওঠা যাচ্ছিল না।
  • Tim | ০৫ অক্টোবর ২০১১ ০০:৫৬496139
  • ছাতামাথা পাবলিক কিভাবে সিস্টেমের উন্নতি করে বা করতে চেষ্টা করে? ভোট দিয়ে?
  • T | ০৫ অক্টোবর ২০১১ ১১:১২496140
  • @আকা, আপনার ব্যক্তিগত ইচ্ছে যে 'না ফেরা', সেটা বলছেন, এদিকে আমি আমার কথা বললে 'ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কথা রাখুন', 'ইন্টারেস্টেড নই' এসব বলে কপচাচ্ছেন। যা: শালা। যেন এখানে কেউ কারো ব্যক্তিগত ব্যাপারে ই®¾ট্রস্টেড!
    চান্স কজ/স্পেশাল কজ থিয়োরী প্রস্তাব করছেন আপনি, প্রমাণ করার দায়িত্ব আপনার। উদাহরণ দিলে হবে না, থিয়োরেটিক্যালি প্রুভ করুন। এত ভারী ভারী জিনিস ব্যক্তি/ব্যক্তিগত ক্ষেত্র নিরপেক্ষ হয়ে তক্কো করেন আর এই ক্ষেত্র বাদ কেন?

    আপনার পিতৃদেব সংক্রান্ত ঘটনা যে অস্বাভাবিক তা কে অস্বীকার করছে, প্রশ্ন তো এটাই যে, এটা এখানকার সিস্টেমের স্বাভাবিক আবনর্মালিটি নাকি পুরোটাই আগে থেকে আন এন্টিসিপেটেড। যদি এই ঘটনা দিয়ে প্রমাণ করতে চান এই ধরণের ভ্যারিয়েশন এখানে স্বাভাবিক তাহলে কিছু বলার নেই।

    @সিকি, ঐ চান্স কজ আর স্পেশাল কজের অনুপাত আকা কে জিজ্ঞাসা করুন। আর খালি কলকাতার কথা হচ্ছে না মশাই। সারা প: ব: র কথা হচ্ছে। তর্কের বিষয়টি ভালো করে দেখুন। এখানে উদাহরণ দিয়ে সিস্টেমের ম্যালফাংশানের গপ্পো শোনাতে কেউ বলেনি। ম্যালফাংশানটি চান্স কজ না স্পেশাল কজের অন্তর্ভুক্ত সেই নিয়ে কথা হচ্ছে।

    @টিম, হ্যাঁ ভোট দিয়ে। টুউশনি করে। দাঁত মেজে। যেভাবে খুশি। 'মানুষ সত্য' বিপ্লববাবুর বক্তব্য শোনেননি!
  • siki | ০৫ অক্টোবর ২০১১ ১১:২৫496141
  • জিজ্ঞেস করার তো কিছু নেই। পশ্চিমবঙ্গে, হ্যাঁ, উত্তরে জলপাইগুড়ি থেকে দক্ষিণে কলকাতা পর্যন্ত বিভিন্ন জেলায় জেলায় আমি জীবনের তেইশটা বছর কাটিয়েছি। আমার সিদ্ধান্তও আকার থেকেখুব একটা আলাদা নয়। পশ্চিমবঙ্গ লং টার্মে থাকার অযোগ্য একটা জায়গা। মাঝেমধ্যে বেড়াতে আসা পর্যন্ত ঠিক আছে। সেন্টিরও প্রতিপালন করা হয়, নিজের অন্ত:সারশূন্য একটা আইডেন্টিটিও জিইয়ে রাখা যায়।

    আমি বলছি না বাকি ভারত বা বিদেশ পশ্চিমবঙ্গের নিরিখে খুব উন্নত জায়গা। কিন্তু অনেক জায়গাই আছে যেগুলো অনেক উন্নত পশ্চিমবঙ্গের তুলনায়। তারই একটা জায়গা বেছে নেওয়া ভালো, একটাই তো জীবন। খামোকা চান্স ফ্যাক্টরে বেঁচে থাকার তো কোনও মানে হয় না। অন্য উন্নত জায়গাগুলোর মধ্যে অন্তত এই সেন্ট পার্সেন্ট চান্সফ্যাক্টরনির্ভর হয়ে বেঁচে থাকতে হয় না। চেষ্টা করলে নিজের ক্ষমতার ভেতরেই একজন আম নাগরিক হয়েই অনেক উপায় পেয়ে যাওয়া যায়।
  • kc | ০৫ অক্টোবর ২০১১ ১২:০৮496142
  • না রে ভাই সিকি। এই সাধারণ শুশ্রুষা ব্যবস্থা, মানে বাচ্চা হওয়া, আন্ত্রিক হওয়া, ম্যালেরিয়া রোগ বা রোড অ্যাক্সিডেন্টের চিকিৎসা ব্যবস্থা, মফস্বলের হাসপাতালগুলোতে একটু ভাল, অন্ততপক্ষে একটু বেশী মানবিক। মফস্বল বলতে আমি বলছি যেখানে কলকাতার লোকাল ট্রেন যায়না। কলকাতা আর গ্রেটার কলকাতা অকথ্য। হয়তো অতিরিক্ত লোকের ভিড়ে এই হাল, নয়ত অতিরিক্ত কলকাতা মুখীনতাই এই কারণ।
  • aka | ০৫ অক্টোবর ২০১১ ১৬:০৬496144
  • T আমার বক্তব্য পড়েননি। তবে T বেশ অ্যাগ্রেসিভ আছেন। :)

    আর একবার পড়ে আসুন, কি কি জন্য বাবার ক্ষেত্রে প্রায় ১২ ঘন্টা দেরি হয়েছিল। সেই কারণগুলো কলকাতা এবং তৎ সংলগ্ন এরিয়ায় কত ফ্রিকোয়েন্টলি ঘটে। এবারে ভেবে নিন যেকোন কলকাতার ৫০ কিমি রেডিয়াসের মধ্যে কারুর হার্ট অ্যাটাক হলে ঐ একই জিনিষ ঘটার সম্ভাবনা কতটা। তা ১৯৮৬ সনে আমার দাদুর ক্ষেত্রেও কারণগুলো একই ছিল কিরকম - যান জট, লোকাল হাসপাতালে না যেতে পারা ইত্যাদি। শুধু তখন প্রাইভেট নার্সিংহোমগুলো বেটার ছিল। একটি পরিবার, ত্রিশ বছরের ব্যবধানে তার বাড়ির কাছের হাসপাতালের উন্নতি দেখল না। জ্যাম ইত্যাদি যা ছিল সবই একইরকম। এটা শুধু উদাহরণ নাকি রিপ্রেজেন্টেবল উদাহরণ?

    তা আমি একটি ব্যক্তিগত কমেন্ট করেছি কোথায় থাকব না থাকব। তাই নিয়ে তো আপনার কিছু যায় আসে না, দাবিও করি নি। আমিও ইন্টারেস্টেড আপনি যদি প্রমাণ করে দিতে পারেন প:ব:য়ের হেলথ কেয়ার মানুষের থাকার উপযুক্ত। টিউশনি করে আর দাঁত মাজলে তো হার্ট অ্যাটাক সারে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন