এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ০৭ জুন ২০১২ ১৬:৪৮11761
  • আমি ডাইরেক্ট অ্যাপ্রোচই করে এসেছি, যদ্দূর পেরেছি।* তবে অ্যাদ্দিন অনলাইন ফেসিলিটি অনেক কিছুতে ছিল না বলে বেশ অসুবিধা হত, এখন সেসবেও অনেক ট্রান্সপারেন্সি এসেছে। বিশেষ করে ট্যাক্স রিটার্ন ও রিফান্ডে।

    * এর মানে বুঝলাম দালাল না ধরা
  • শ্রী সদা | ০৭ জুন ২০১২ ১৬:৪৫11759
  • হ্যাঁ, অর্পনদা। ২০৬ বাসস্ট্যান্ড লাগোয়া কেষ্টপুরে।
  • kc | ০৭ জুন ২০১২ ১৬:৪৩11757
  • প্পন, আমার আরেকটা অভিজ্ঞতা প্রসুত কথা বলি,
    দ্যাশের সিষ্টেমের কাছে আমরা বেশীর ভাগ সময়ই ডাইরেক্ট অ্যাপ্রোচ করিনা, ( আমি অন্ততপক্ষে করতাম না), ওই কিস্যু হবেনা ভেবে নিয়ে। ইদানিং এক্দম ডাইরেক্ট অ্যাপ্রোচ করি, এবং ইয়েস ইয়েস, আমার অভিজ্ঞতা বেশ ভালোই।
  • প্পন | ০৭ জুন ২০১২ ১৬:৪৩11758
  • সদা কি আমাদের বাড়ির কাছাকাছি থাকো?
  • শ্রী সদা | ০৭ জুন ২০১২ ১৬:৪২11754
  • পাসপোর্টের অ্যাপ্লিকেশনের মাস চারেক পরে একদিন দুপুরে একটা লোক বাড়িতে এসে হাজির, বলে থানা থেকে আসছি। লোকটাকে দেখে যদিও পুলিশ মনে হলনা- নিতান্ত হ্যাংলা টাইপের চেহারা, গায়ে ময়লা জামা, ছেঁড়া জুতো। তাকে বসিয়ে সব ডকুমেন্টস দেখালাম, চা খাওয়ালাম। বললো অমুক ডেট এ থানায় গিয়ে দেখা করতে হবে। যখন চলে যাচ্ছে, তখন একটু গলা নামিয়ে বললো - কিছু দিন, আপনারটা তাড়াতাড়ি করে দেব। থানাতে যা দেবেন সব তো "স্যার" রা খাবেন, আমরা আর কি পাবো বলুন ! কি আর বলবো, একশো টাকা দিলাম। প্রচুর আশীর্বাদ ইত্যাদি করে গেল।
    পরের হপ্তায় থানায় গেলাম। আবার সেই একই ডকুমেন্ট্স ভেরিফিকেশন হল। যে সাব ইন্সপেক্টর দেখছিলেন তিনি সব শেষে একটু দেঁতো হাসি হেসে বললেন - আপনার কাজ তো হল, এবার আমাদের "ছেড়ে দিন"।
    ইঙ্গিতটা বুঝতে কষ্ট হলনা। একশো টাকার দুটো নোট ডায়েরির নীচে চাপা দিয়ে বেরিয়ে এলাম। লোকজনের কাছে শুনেছিলাম, কোলকাতায় ওটাই রেট।
  • প্পন | ০৭ জুন ২০১২ ১৬:৪২11755
  • আচ্ছা, আমি কিন্তু এখনো ভাটের ফন্টের থেকে টইয়ের ফন্ট বড় দেখছি। পাশাপাশি ট্যাব খুলে চেক করলাম।

    আর কারো এরম মনে হচ্ছে?
  • harmad | ০৭ জুন ২০১২ ১৬:৪২11756
  • দেখেছ ব্রতীন দা, তা সত্বেও বলে এসেছো ৩৪ বছরে পুলিশ শুধু ঘুষ খেয়েছে
  • ব্রতীন | ০৭ জুন ২০১২ ১৬:৩৪11753
  • আমি যখন পাসপোর্ট দেয় তখন আমি তিরুবন্তপুরমে। বাপি কে বালী থানায় ডেকেছিল। পয়সা নেয় নি।
  • প্পন | ০৭ জুন ২০১২ ১৬:৩৩11752
  • দেশের সিস্টেমে বিশ্বাস আমারো আছে। ঃ)

    তবে কিনা এই সিস্টেমের প্রশংসা তোমার মুখে ফার্স্ট শুনে ভড়কে গেছিলাম। আমার যদিও কোন ফার্স্টহ্যান্ড অভিজ্ঞতা নাই।
  • প্পন | ০৭ জুন ২০১২ ১৬:৩১11751
  • ফেবু খোলে লিখেছি নাকি। বাড়ি থেকে ফোনে জানাল ছবি এয়েছে। স্ক্যান করে আপাতে হবে।

    (লোকে এইখানে বড্ড তাড়াতাড়ি ২+২=৪ করে দেয় ঃ()
  • Toon Army | ০৭ জুন ২০১২ ১৬:২৮11750
  • আমরা সেই যুগে পাসপোর্ট করিয়েছি যখন ভোর রাত্রে ব্রেবোর্ন রোডের অফিসে লাইন দিলে বেলা বারোটা নাগাদ কাউন্টারের সামনে পৌঁছলেও পৌঁছতে পারা যেত। তারপর তো লোকাল থানার ঘুরপাক ছিলোই।
  • ব্রতীন | ০৭ জুন ২০১২ ১৬:২৬11749
  • ঠিক ধরেছি এই আর হল সেই আর ঃ-))
  • ব্রতীন | ০৭ জুন ২০১২ ১৬:২৫11748
  • ইয়ে আমার গোমুখ অবধি ফান্ডা। গো-কান সম্পর্কে জানা নেই।
  • kc | ০৭ জুন ২০১২ ১৬:২২11747
  • প্রোবৈচর পাড়ায় কি ভোল্টেজ এখন ১১০ এ নেমে এসেছে নাকি?
  • শ্রী সদা | ০৭ জুন ২০১২ ১৬:২১11746
  • আমি খুব ভাগ্যবান কয়েকজনের একজন যাদের পাশপোর্ট সংক্রান্ত হ্যাপা নিতে হয়নি।
    অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে জিপিওতে গেছি জমা দিতে, লাইনের দৈর্ঘ্য দেখে চাপ খেয়ে গেলাম। অনেকে আবার বলছিল এটা নাকি তাদের দ্বিতীয় বা তৃতীয় দিন, প্রথমদিন নাকি ৩-৪ ঘন্টা লাইন দিয়েও কোনো একটা ডকুমেন্টের অভাবে অনেকে রিজেক্টেড হয়েছে। ভাবছি ফিরে যাব কিনা, এমন সময় মনে পড়লো যে বাড়ির কাছেই সল্টলেক সিটি সেন্টার পোস্ট অফিসে শুনেছি একটা পাশপোর্ট অফিস গোছের আছে, গিয়ে দেখা যেতে পারে। তো সেই অফিসে গিয়ে বড়জোর কুড়ি মিনিট লাগলো জমা দিতে, যে ভদ্রলোক জমা নিচ্ছিলেন তিনি খুব ধৈর্য্য নিয়ে বুঝিয়ে দিলেন কোথায় কি লিখতে হবে, কি কি ডকুমেন্ট্স লাগবে। আমার কয়েকজন বন্ধুকেও পরে ওখান থেকে অ্যাপ্লাই করিয়ে দিয়েছি।
  • kc | ০৭ জুন ২০১২ ১৬:১৭11745
  • হ্যাঁ প্পন, কুয়েতেতো কোনও হ্যাসলই নাই। কিন্তু এবার কলকাতা থেকে করালাম। ইনপ্যাক্ট দেশের সিস্টেমের উপর এখনো বিশ্বাস আছে, এটা তারই প্রমাণ। ;-)
  • কুমু | ০৭ জুন ২০১২ ১৬:১৬11744
  • অর্পণের আপিসে ফেবু অব্দি খোলে!!
    "গোকর্ণের মেসো"র রেফ কেউ জিগালো না!!!

    বুকভরা অভিমান,ত্তাই,
    চুপচাপ আমি চলে যাই।
  • প্পন | ০৭ জুন ২০১২ ১৬:০৯11743
  • আর কেশী কুয়োতে ইন্ডিয়ান এম্বাসিতে রিনিউ করালে না কেন? কোন হ্যাসলই নাই তাতে।
  • প্পন | ০৭ জুন ২০১২ ১৬:০৮11742
  • ৪টে থেকে ৪টে ৩?

    এতো তৎকালের থেকেও চাপ।

    কেশী কি অ্যাপ্রেশিয়েশন লেটারে ওই বাক্যটিও জুড়ে দিয়েছিল, "ইয়োর ওয়ার্ক প্রসেস শুড টেক কেয়ার অফ অমুক"?
  • r | ০৭ জুন ২০১২ ১৬:০৬11741
  • আমার হাতে গরম অভিজ্ঞতা আছে। ৪.০৫ হয়ে গেলে আর হবে না
  • Toon Army | ০৭ জুন ২০১২ ১৬:০৫11740
  • বরম ছেলের পাসপোর্ট রিনিউয়ালের অ্যাপো পেয়েছি এক হপ্তার মধ্যে (অ্যাকচুয়ালি পরের দিনেও ছিলো, ল্যাদ খেয়ে এক হপ্তা পরে নিয়েছি), আর কুলকাল হয়েও যাবে।
  • প্পন | ০৭ জুন ২০১২ ১৬:০৪11739
  • হমমমম।

    (আমিও বোতিনের হয়ে প্রক্সি দিতামই, সুযোগের অপেক্ষায় ছিলাম)
  • Blank | ০৭ জুন ২০১২ ১৬:০২11738
  • বিকেল ৪ টে থেকে ৪ টে ৩ এর মধ্যে অ্যাপয়েন্টমেন্টের স্লট নিতে হয়। লোকে ট্রাই করেও পায় না। প্রচুর চাপ।
  • ব্রতীন | ০৭ জুন ২০১২ ১৬:০১11737
  • মানে লিঙ্ক দিতৈ। সুযোগের অপেক্ষায় ছিল ঃ))
  • ব্রতীন | ০৭ জুন ২০১২ ১৬:০০11735
  • হ্যাঁ কেসি, এখন সব মনে হয় ওটাতেই।
  • kc | ০৭ জুন ২০১২ ১৫:৫৭11734
  • আমাদের কোম্পানিতে কাউকে কোনও কাজ করতে বলা একদম সখ্‌ত মানা। বলতে হয় ইয়োর ওয়ার্ক প্রসেস শুড টেক কেয়ার অফ দিস জব।

    অজ্জিত ওই পাসপোর্ট রিনিউয়ালের জন্য অ্যাপন্টমেন্ট সিস্টেমটা খুব ভাল। আমার ছেলের পাসপোর্ট রিনিউয়াল করালাম মাস ছয়েক আগে। রুবির পাশের আপিসটা থেকে। একদম হ্যাসল ফ্রী সিস্টেম। আমিতো যারে কয় একদম আত্মহারা, টাইপ হয়ে গেলাম। একটা বড় অ্যাপ্রিসিয়েশন চিঠি লিখে ছিলাম ওদের। সেটা নাকি ওরা ওদের নোটিস বোর্ডে বেশ কিছুদিন ধরে ঝুলিয়ে রেখেছিল।
  • Blank | ০৭ জুন ২০১২ ১৫:৫৬11733
  • :-D
  • Toon Army | ০৭ জুন ২০১২ ১৫:৫৩11732
  • ল্লে, দিলো তো দিলো সেই প্রি-শীলাকেই দিলো - পনেরোজনের লিস্ট থেকে!
  • প্পন | ০৭ জুন ২০১২ ১৫:৪৭11731
  • তোমাদের ছোট ছোট উপপত্নী অনেক আছে। ;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত