এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Toon Army | ০৭ জুন ২০১২ ১৪:১৪11700
  • প্রসেসের ১০৮ বার (দম থাকলে আরো একবার)।

    একটা ছোট্ট ট্রাভেল রিকোয়েস্ট raise করেছিলাম - কলকাতা থেকে হায়দ্রাবাদ রিটার্ন টিকিট, এক রাতের থাকা আর অ্যারপোর্ট থেকে মাঃসঃ ক্যাম্পাস অবধি একটি ট্যাক্সি। সেই রিকোয়েস্ট ইমেল হয়ে গেছে সিস্টেম থেকে - তাতে পনেরোটা লোক। একটা ট্রাভেল রিকোয়েস্টের জন্যে পনেরোটা লোক লাগে?
  • ব্রতীন | ০৭ জুন ২০১২ ১৪:০১11699
  • ধ্যুত, দু ই রকম মত। বিশুদ্ধ আর অশুদ্ধ ( গুপ্ত প্রেস)
  • কাজু | ০৭ জুন ২০১২ ১৩:৫৯11698
  • ১১।২০ গতে?
    বিশুদ্ধ সিদ্ধান্ত মতে না দৃকসিদ্ধ মতে?
  • ব্রতীন | ০৭ জুন ২০১২ ১৩:৫৮11697
  • বুনান এখন শরীর ঠিকঠাক তো?
  • Blank | ০৭ জুন ২০১২ ১৩:৫৬11696
  • যাক আমার বাড়ি থেকে বেরোনোর একটু বাদের তিনি এয়েচেন
  • phutki | ০৭ জুন ২০১২ ১৩:৪৫11695
  • @ব্ল্যাঙ্ক, ১১।২০ গতে কারেন্ট ফিরে এসেছে
  • Blank | ০৭ জুন ২০১২ ১৩:৪২11694
  • আজ সকাল থেকেই লোডশেডিং ছিল বাড়িতে। আপিস আসার আগে অব্দি ছিল
  • নেতাই | ০৭ জুন ২০১২ ১৩:৩১11693
  • গত কয়েকদিন একটু কম, নইলে নয়্ডাতে খুব ফ্রিকোয়েন্ট পাওয়ার কাট হচ্ছিল। মানে রাত ১০ টা থেকে ১২ টার মধ্যে পাঁচবার লাইট এলো গেলো। এরকম।
  • r | ০৭ জুন ২০১২ ১৩:২৯11691
  • হুঁ, তা বছর দুয়েকের পুরোনো, মাঝে মাঝে লিখি
  • r | ০৭ জুন ২০১২ ১৩:২৯11692
  • হুঁ, তা বছর দুয়েকের পুরোনো, মাঝে মাঝে লিখি
  • ব্রতীন | ০৭ জুন ২০১২ ১৩:২৪11689
  • r কি পুরোনো r?
  • ব্রতীন | ০৭ জুন ২০১২ ১৩:২৪11690
  • না আলো টিমটিমে নয়। AC চলতে চাপ হয়।
  • r | ০৭ জুন ২০১২ ১৩:২১11688
  • না, আমাদের CESC না লোড শেডিঙ না ভোল্টেজ প্রব্লেম। ভোল্টেজটা অব্শ্য মেপে দেখা হয় নি, আন্দাজে বলা।
  • rajdeep | ০৭ জুন ২০১২ ১৩:১১11687
  • আমাদের দ্যাশ-গেরামের সব্চেয়ে পরিস্কার পাড়া ছিল সাঁওতাল পল্লী

    ওনারা যে কি সচেতন আর নিখুঁত পরিপাটি না দেখলে বিশ্বাস হবে না, তো আমাদের জমিতে যে ঐ পাড়ার বুধো দা কাজ করতেন তার বাড়িতে যা দেখেছি মানে অমন পরিস্কার রান্নার জায়্গা বোধহয় আজকালকার মডিউলার কিচেনেও সম্ভব নয় !
  • rajdeep | ০৭ জুন ২০১২ ১৩:০৫11686
  • অমৃত্সর স্বর্ণমন্দিরের লেকটাতেও দেখেছিলুম লোকজন কিভাবে একটা কিছুও পড়তে না দিয়ে পরিস্কার রাখে
  • lcm | ০৭ জুন ২০১২ ১৩:০১11685
  • খুব টিমটিমে আলো নাকি?
  • ব্রতীন | ০৭ জুন ২০১২ ১৩:০০11684
  • লোড শেডিং কমে গেছে। কিন্তু ভোল্টেজের প্রবেল এসেছে। যেটা আগে এত টা ছিল না।
  • শ্রাবণী | ০৭ জুন ২০১২ ১২:৪১11683
  • হ্যাঁ রে, সেটা পরে লিখতাম, এতটা না হলেও আমাদের গ্রামের দিকেও মোটামুটি ময়লা ইত্যাদি নিয়ে একটা সিস্টেম মেনটেন করা হয়, ঘর এবং আশপাশ তকতকে রাখার ব্যাপারে সচেতন......কিছু পাড়াতে ঢুকলে আগেকার দিনে বড়রা ফিরে এসে জামাকাপড় কাচত দেখেছি, সে ঐ নোংরা বলেই বেশী যতনা ছোঁয়াছুঁয়ির জন্যে!
    তবে ওখানে এটা সর্বত্রই দেখি, কি শহর কি গ্রাম...সাধারণ মানুষের মধ্যে একটা হাইজিন মেনটেন করার খুব প্রবণতা। প্রতিটা পাড়ায় আর ডাব্লিউ এ জাতীয় পান্ডারা থাকে তারাও এসব ব্যাপারে খুব সচেতন। এবারে মা বাবাকে নিয়ে হাউসবোটে গেছিলাম, ওরা জীবনে এই প্রথম......দুজনে সারাক্ষণ খেয়াল করে গেল বোট থেকে একটা কাগজের টুকরোও যেন জলে না পড়ে......আমাকে বলল, অনেক কষ্ট করে এই জল পরিস্কার করা হয়, এতে কিছু যাতে পড়ে না যায় তা খেয়াল রাখতে হবে!
  • Toon Army | ০৭ জুন ২০১২ ১২:৩৯11682
  • পর্ষদ এলাকায় দিনের বেলা কী হচ্ছে তো জানতে পারছি না, তবে যখন বাড়ি ফিরি তখন টিউব জ্বলতে চায় না। রাতে খাবার গরম করতে গেলে মাইক্রোতে আট দশ মিনিট দিলেও কিস্যু হয় না। ইনপুট ভোল্টেজ মেপে দেখেছি হার্ডলি দেড়শো। এগারোটার পর একটু ঠিক হয়।
  • kumu | ০৭ জুন ২০১২ ১২:৩৪11681
  • গোকর্ণ ভাল জায়্গা,মহাবালেশ্বর দর্শনে শতজন্মের পাপ ধুয়ে যায়,এমনটা শুনেছিলাম।
    এটা কি কেউ শুনেচে-"গোকর্ণে কে কার মেসো?"
  • kumu | ০৭ জুন ২০১২ ১২:৩১11680
  • আমাদের দিকে পাওয়ার কাট খুব কম,টাচুড,টাচুড।
    রাজদীপ বাঃ।কলকাতায়?
    সিকি,আজ কী রান্না হল/হচ্চে/হবে?
  • rajdeep | ০৭ জুন ২০১২ ১২:২৪11679
  • শমীককে সমবেদনা !

    গতকয়েকবার গুগাঁতে এই পরিস্থিতি ছিল

    এবছর এখনও অব্দি কাষ্ঠ্স্পর্শ অনে এ ক বেটার
  • rajdeep | ০৭ জুন ২০১২ ১২:২১11678
  • শ্রাবণীদি এই কেরালার প্র্যাক্টিস যেটা বল্লে কিন্তু হুগলী-বদ্ধোমানের গ্রামের দিকেও দেখেছি

    সারপুর বলে একটা জায়গা থাকে খামার বা মাঠের পাশে, চাষবাসের সময় ওখান থেকে জমে যাওয়া সার তুলে দিব্যি জমিতে ব্যবহার করা হয়।
  • ব্রতীন | ০৭ জুন ২০১২ ১২:২০11677
  • সায়ন কে সুধোয়। মনে হয় না কোন জায়গা বাদ দিয়েছে ব্যাঙ্গালুরু র আশেপশে।
  • aishik | ০৭ জুন ২০১২ ১২:১৯11676
  • এই সময়ে গোকার্না কেমন হবে? কেউ গিয়েছ? আমি সামনের হপ্তায় যাব প্লান করছি।
  • kumu | ০৭ জুন ২০১২ ১২:১১11675
  • শ্রাবণীর লেখা পড়েও খুব আনন্দ পেলাম,সুন্দর ব্যক্তিগত উদ্যোগ।একটু সচেতনতা,নিয়মানুবর্তিতা(বানাম?) পরিবেশ বদলে দিতে পারে।

    ঝিকির ছেলের জন্য অনেক আদর,চুমু।
    বাবুসোনা,আস্তে আস্তে বড় হও,তাহলে অনেক অনেক দিন আদর করতে পারব।
  • ব্রতীন | ০৭ জুন ২০১২ ১২:০৬11674
  • হমমম
  • কুমু | ০৭ জুন ২০১২ ১১:৫৮11673
  • ব্যাঙ,৯-৩৮ পড়ে ভারী ভাল লাগল,খুব পজিটিভ চিন্তা এবং সবচেয়ে আনন্দের কথা -মেয়েরা উৎসাহের সঙ্গে এই প্রোজেক্ট শুরু করেছে ও নিজেদের সময়,পরিশ্রম ব্যয় করছে।

    সকলকে অভিনন্দন,এই কাজে যুক্ত থাকতে পারলে ভাল লাগত।
  • কাজু | ০৭ জুন ২০১২ ১১:৩৯11672
  • আজ তো রবিমামা হামা দিচ্ছে না তেমন। রবিকরে জ্বালাতন আর আছিল না সবাই। বরষা ভরসা দিল আর ভয় নাই। তবে আবার এই হমমম কেন?

    মীনগণ হীন হয়ে ছিল সরোবরে
    এখন তাহারা সুখে জলক্রীড়া করে

    একদিনের বিষ্টিতে কি তেমন হল?

    কাগজে তো দেখলাম আজ ছবি দেছে, 'খরায় মাটি বক্ষ ফাটি চিতিয়ে আছে।'
  • lcm | ০৭ জুন ২০১২ ১১:৩৮11671
  • শ্রাবণীর ঠিক বলেছে। ৩০-৩২ বছর আগে একবার কেরালায় গেছিলাম। এক প্রত্যন্ত গ্রামের বাড়িতে গেছিলাম। পরিষ্কার-পরিচ্ছন্নতা ছিল চোখে পড়ার মতন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত