এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সায়ন | ০৬ জুন ২০১২ ১৯:৫৫11310
  • আরেঃ এগুলো কী!! "যারাই মেয়েদের নিয়ে এইধরণের পোস্ট করবে" - প্লিজ, আমি "মেয়েদের" নিয়ে এধরণের বা ওধরণের, কোনওধরণের পোস্টই করিনি। একটা কাজ ছেলে হোক বা মেয়ে - যে কারুর পক্ষে সুষ্ঠুভাবে করার জন্য কিছু বেসিক থাম্ব রুল মাথায় রাখতে হয়। এর সাথে বিয়ের কোনও যোগসাজিশ নেই।
    প্লিজ গোটা ব্যাপারটা গুলিয়ে দিও না ব্যাঙদি। ঝিকিকে লেখা আমার পোস্টটা ঝিকির পোস্টের পরিপ্রেক্ষিতে। আমি নিজে যেভাবে বুঝি সেই প্রিন্সিপলগুলো আউড়েছি এই মাত্র। এর মধ্যে অন্য রেফারেন্স নিয়ে এনো না।
    সো কল্‌ড "অপ্রেশন"এর এগেইনস্টে কিছু বলা এক, আর সেই চেকপয়েন্টগুলো নিয়ে ডিসকাশন আর এক। দাদা আমি ব্র্যান্ডেড হতে চাইনিঃ-((
  • aka | ০৬ জুন ২০১২ ১৯:৫৪11309
  • আরে যে কারণে লোকে দিল্লির লাড্ডু খায় সেই কারণেই পুরুষেরা বিয়ে করে।

    শুনি শুনি ব্যাংয়ের খারাপ উত্তর।
  • | ০৬ জুন ২০১২ ১৯:৫২11307
  • সংসারের গোষ্পদে ঢুকে যারা পালকে এতটুকু জল না লাগিয়ে সমুদ্রবিহারের আনন্দ নেবেন ভেবেছিলেন -সাধ পূরণ হলো না বলে তারাই বেশি করে আশাহত হন এবং কাঁদুনি গান।
    পরমহংস শোনা যায়, হংসি কেউ কখনো শুনেছে?

    ছেলেপিলে না থাকাকালীন এই আনন্দ উভয়ত বলে ঝামেলা ইত্যাদিও কম থাকে। বাপ-মা হয়ে যাবার পরে পুরোনো মোডে চলা যায় না- মাদের পক্ষে তা একেবারেই অসম্ভব,কাজেই ঝামেলা হতে বাধ্য।
  • নেতাই | ০৬ জুন ২০১২ ১৯:৫২11308
  • শোনা কথায় বিশ্বাস করেনা বলে।
    (বেশী আক্রমন করিও না, আমি নিরস্ত্র)
  • pi | ০৬ জুন ২০১২ ১৯:৪৬11306
  • এই ঝগড়ায় আমি শত প্রলোভনেও ঢুকছি নে। কেকেদি উপায় বাতলিয়ে দিয়েছে। গুর্রুটি নিয়ে গ্যালারিতে বসবো খন ঃ)
  • ব্যাং | ০৬ জুন ২০১২ ১৯:৪৪11304
  • যখন আর্বান মিথ, প্রোজেক্ট ম্যানেজ্মেন্ট এইসব টার্মগুলো ঘুরে বেড়াচ্ছিল ভাটের পাতায় মুড়িমুড়কির মতন, সেইগুলো দেখে এত সরলীকরণ কেন এটা মনে হয় নি?
  • kk | ০৬ জুন ২০১২ ১৯:৪৪11305
  • হ্যাঁ ব্যাং, আমি মেয়েদের থেকে এর উত্তর পেয়েছি। কিন্তু পুরুষদের ভার্শনটাই জানতে চাই, যেহেতু এই বক্তব্যগুলো তাঁদের।
  • pi | ০৬ জুন ২০১২ ১৯:৪৩11303
  • আরিব্বাস। এখুনি মেলিতং ঃ)
  • ব্যাং | ০৬ জুন ২০১২ ১৯:৪২11302
  • কেকের প্রশ্নের এক্টা খুব খারাপ উত্তর আমার কাছে আছে। কিন্তু প্রশ্নটা যেহেতু বিবাহিত পুরুষদের উদ্দেশ্যে, তো তারাই উত্তর দিক।
    হ্যায় কৈ উত্তরদেনেওয়ালা??
  • kk | ০৬ জুন ২০১২ ১৯:৪১11300
  • পাই, আজ আর কাল একটু সময় আছে। কিছু দেবে নাকি?
  • ব্যাং | ০৬ জুন ২০১২ ১৯:৪১11301
  • হ্যাঁ প্রত্যাখান তো করবিই। নয়তো মায়ানমারে কোন নীরব পাঠিকার মেশিনে ফ্ল্যাশ ইন্স্টল করবে কে দিল্লি বসে!!
  • pi | ০৬ জুন ২০১২ ১৯:৪০11299
  • হ্যাঁ, দুদিকের স্টিরিওটাইপিং নিয়েই প্রশ্ন আছে। তবে আমি এগুলোকে ঐ ঘটি বাঙাল ঝগড়ার মত পড়ি ঃ)। এন্টারটেইনিং।
  • siki | ০৬ জুন ২০১২ ১৯:৩৮11297
  • jattosob! Byang er night show er idea aami helabhore protyakhyan korlaam.
  • kk | ০৬ জুন ২০১২ ১৯:৩৮11298
  • আমারও একটা নিরীহ প্রশ্ন আছে। প্রশ্নটা অনেকদিন থেকেই আছে আর কি। বিবাহিত পুরুষদের থেকে সবসময় শুনি যে বিয়ে করা খুব খারাপ ব্যপার -- 'বিয়ে কোরা মানে জিন্দেগী শেস',' পুরুষ বিবাহিত অথবা জীবিত', 'বিবাহিত পুরুষ গালি তো খাবেই' ইত্যাদি ইত্যাদি। তাহলে এঁরা বিবাহ নামক জিনিষটি আদৌ করেন কেন?
  • ব্যাং | ০৬ জুন ২০১২ ১৯:৩৭11296
  • সায়ন, বিবাহিত কি বিবাহিত নয়, এ নিয়ে কোনো মাথাব্যথা নেই আমার, জানার ইচ্ছেও নেই। যারাই মেয়েদের নিয়ে এইধরণের পোস্ট করবে, এমনকি যিশুখ্রীষ্ট হলেও, তাদের সব্বাইকেই বিবাহিত পুরুষদের ক্যাটেগরিতে ফেলব।
  • pi | ০৬ জুন ২০১২ ১৯:৩৫11294
  • মা মা গো মা, এত জেনেরালাইজেশন, এত অতিসরলীকরণ কেন ?

    তবে আমার একটা সিরিয়াস কোশ্নো আছে। এই স্টিরিওটাইপিংগুলো সিরিয়াস অভিযোগ, না মজা করে টাইমপাস ?
  • ব্যাং | ০৬ জুন ২০১২ ১৯:৩৫11295
  • গুরুত্ব দেব না মানে! গুরুত্ব তো দেবই, নয়তো ক্যাল দেব কী করে?
  • সায়ন | ০৬ জুন ২০১২ ১৯:৩৪11293
  • মনে হয় আমার স্টেটাস নিয়ে নয়, জাস্ট ঐ পোস্টটা পড়ে খেপে গেছে। সেরমই তো লিখলো।
  • সায়ন | ০৬ জুন ২০১২ ১৯:৩৩11292
  • ব্যাঙদিকে জিগাও সেটা আমি কী জানি!
  • সায়ন | ০৬ জুন ২০১২ ১৯:৩২11291
  • সময় পেলে পয়েন্ট বাই পয়েন্ট লিখবো। তবে সেগুলোকেও যে ট্র্যাশ বলবে সেটা জানা।
    চাপ নিও না। আমি জিরো পয়েন্টে দাঁড়িয়ে কমেন্ট করি। সেগুলোকে এত গুরুত্ব না দিলেও চলবেঃ-)
  • pi | ০৬ জুন ২০১২ ১৯:৩০11289
  • মশামেসোকে এবার থেকে আহ্লাদ করে প্রহ্লাদ বলে ডাকবো তাইলে।
  • SS | ০৬ জুন ২০১২ ১৯:৩০11290
  • আরে ব্যাঙের পোস্ট পড়ে মনে হল বিবাহিত পুরুষদের নিয়ে কথা হচ্ছে। তার মাঝে হঠাত তুমি কোন ক্যাটেগরিতে পড়ো সেই প্রশ্ন দেখে লিখলাম।
  • সায়ন | ০৬ জুন ২০১২ ১৯:২৭11288
  • শপার্স স্টপ, ভাবো। তাতেই এই কোলাভেরি! মা মাগোঃ-)
  • ব্যাং | ০৬ জুন ২০১২ ১৯:২৬11286
  • সায়ন, বাজে ফোড়ন না কেটে প্রমাণ কর যে এটা আর্বান মিথ।
  • hu | ০৬ জুন ২০১২ ১৯:২৬11287
  • কে প্রহ্লাদ? কে দৈত্য?
  • সায়ন | ০৬ জুন ২০১২ ১৯:২৫11285
  • প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড দেমঃ অ্যান আর্বান লেজেন্ড অর মিথ
    ফিউচারিস্টিক পাবলিকেশন

    অথারঃ আননোন

    মূল্যঃ ছাড়ান দ্যান
  • ব্যাং | ০৬ জুন ২০১২ ১৯:২৩11284
  • কার মেয়ে জানি না, তবে অনেকদিন থেকে দৈত্যকুলের প্রহ্লাদের সঙ্গে কোনো একটা স্ট্রং রিলেশন আছে সেটা টের পাই।
  • ব্যাং | ০৬ জুন ২০১২ ১৯:২১11283
  • আহা বালাইষাট সায়ন, তোর ভাগ্যে হরিমটর কেন হতে যাবে, চাদ্দিকে এত এত শক্তপোক্ত বাটাম থাকতে!!
    তোকে পাই একবার হাতের সামনে মুন্ডুটাই ছিঁড়ে নেব। ঝিকিকে লেখা তোর পোস্টটা দেখে থেকে মাথা গরম হয়ে গেছে।
  • SS | ০৬ জুন ২০১২ ১৯:২০11282
  • সান্দা গোপনে বিয়েটা সেরে রেখেছে নাকি ;)
  • সায়ন | ০৬ জুন ২০১২ ১৯:১৮11281
  • আর আমার ভাগ্যে কি হরিমটর, ব্যাঙদি'? আমাকে কোন ক্যাটিগরিতে ফেললে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত