এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rajdeep | ০৬ জুন ২০১২ ১৪:০২11101
  • সায়ন কে এক বাক্সো ক্ক দিলুম
  • সায়ন | ০৬ জুন ২০১২ ১৩:৫৫11099
  • ঝিকি আপনি ব্যাপারটা যেভাবে পেশ করলেন সেটা বায়াস্‌ড। আপনার বক্তব্য অনুযায়ী, যেই "রুট" থেকে গোটা অভিযোগটা ক্যাসকেড করছে, সেটা ওই "বরাদ্দ ২ ঘন্টার জায়গায় তিন ঘন্টা" লাগানো।

    অন্যান্য সব কিছুর মতই, রান্নায়/বাড়ির কাজে "প্রথম" হাত লাগানো শুরু যারা করে, তাদের অনবোর্ডিং'এর আগে একটু "হ্যান্ড-হোল্ডিং" পিরিয়ড থাকতে হয়, বাংলায় বললে ইনডাকশন টাইম। সেটা না করে একেবারে শুরু থেকেই কড়া এসএলএ'এর সামনে ফেলে দিলে মাখাবেই।

    আর, যদি ওই এক ঘন্টা বেশী লাগার জন্য বাদবাকি সব কিছু অ্যাফেক্টেড হতে থাকে, এটা আগে থেকে ফ্যাক্টরাইজ করে নেওয়া প্রয়োজন, সেই বুঝে গোটা স্কেডিউল রিবেজলাইন করলেই আর ঝঞ্ঝাট থাকে না। এই আর কি।
  • সিকি | ০৬ জুন ২০১২ ১৩:৪০11098
  • অজ্জিতের সাথে একমত হবো কিনা এখনও বুঝতে পারছি না। এদিকে খিদে পেয়েছে। আজ আর কারেন্ট যাঅয় নি।

    ঝিকি সিরিয়াস হয়ে যেও না, পাতি অ্যার্কি মেরেছিলাম। তুমি কি ভাবো আমি মুখ বুজে ঝাড় খেয়ে যাই? স্বর্ণালীর প্রতিটা ঝাড়ের আমি পোমো-স্টাইলে কাউন্টার করি। একান্তই কিছু না পারলে ডায়ালেক্ট তুলে খোঁটা দি'।

    আসলে আমাদের কাজের লোকটা বড় ত্যাঁদড়া। অনেক বোঝানোর পরেও প্রায়ই ডুব মারে আর এসে প্রচুর দাবিদাওয়া পেশ করে। তো যেদিন আসে না সেদিন ঐ বাসন মাজা আর ঘর ঝাঁট দেওয়া নিয়ে পোচ্চুর ঘ্যানঘ্যান চলে। আমার এমনিতে একদিন ঘর ঝাঁট না পড়লে কোনও অসুবিধে হয় না, কিন্তু ঐ যে ... মেল গেজ। তাই শেষমেশ থাগতে না পেরে যখন বাসন মাজতে শুরু করি, তখন ঐসব শুরু হয় আর কি ঃ)

    রান্না নিয়ে এমনিতে কোনও চাপ নেই। আমি নন ভেজটা ভালো পারি, ওটা আমিই করি। ভেজ রাঁধা আমার বিশেষ ভালো লাগে না, ডাল আমি একেবারেই বানাতে পারি না, রুটি বানাতে পারি না। এইসব কমতি এ জীবনে আমার পুন্নো হবে না, ক্ষী আর করা। ঃ)
  • Toon Army | ০৬ জুন ২০১২ ১৩:১৫11096
  • কই আর? খেতে গেসলুম।
  • ব্রতীন | ০৬ জুন ২০১২ ১৩:১৫11097
  • হোম টাস্ক শেষ?
  • Toon Army | ০৬ জুন ২০১২ ১৩:১৪11095
  • পুরোটাই আরবান মিথ;-)
  • ব্রতীন | ০৬ জুন ২০১২ ১৩:০৪11094
  • পোতিভা ঃ))
  • ব্রতীন | ০৬ জুন ২০১২ ১৩:০৩11093
  • আজকে আমার ভুলভাল টিফিন। ঝাল ঝাল আলু চেঁচ্কি আর রুটি ঃ((
  • ঝিকি | ০৬ জুন ২০১২ ১৩:০১11092
  • আমি তো তাই হতে চাই, বোতিন জানল কেমনে??? বড় প্রজেক্ট পেতে গেলে ব্ছর কুড়ি এক্ষঃ লাগবে ☺
  • ব্রতীন | ০৬ জুন ২০১২ ১২:৫৯11091
  • ঝিকি বড় হলে প্রজেক্ট ম্যানেজার হব্বেই হবে। কেউ ঠেকাতে পারবে না।
  • ব্যাং | ০৬ জুন ২০১২ ১২:৫৬11090
  • আহা ঝিকি তোমাকে কী বলে যে ধন্যবাদ জানাই! তোমার ভালো হোক।
  • ঝিকি | ০৬ জুন ২০১২ ১২:৫৪11088
  • আমার আপততঃ কোন কাজ নেই, তাই দুটো কথা লিখে যাই।
    অফিসেরই উদাহরণ দিচ্ছি। PM আমাকে তাড়া দিচ্ছে একটা ড্রয়িং বের করে দেওয়ার জন্য, অথচ আমি দেখছি যে ড্রয়িংটা আমার ঠিক মনঃপুত হয় নি, কিছু ডিটেল মিস করে গেছে, ডিজাইনারের কাছে ফেরত পাঠালে ভাল হত।
    এখন আমি যদি ড্রয়িংটা এই অবস্থাতেই সাবমিট করিয়ে দি-ই তো PM খুশী হবে, প্রোজেক্টের প্রোগ্রেস আসবে আর ক্ষতি বলতে ক্লায়েন্টের কমেন্ট আসবে (যদি ক্লায়েন্ট ডিটেলে চেক করে তবে)। আমার কাছে সবসময়-ই অপশন থাকবে পরবর্তী রিভিশনে ডিটেলগুলো ঠিক করে দেওয়ার।
    আর যদি তা না করে ড্রয়িং আবার ডিজাইনারের কাছে ফেরত পাঠাই তো পরবর্তী প্রোজেক্ট মিটীং আমার জন্য PM কে ঝাড় খেতে হবে, এবং বলায় বাহুল্য তার ফল আমাকেও ভোগ করতে হবে। কারন প্রোজেক্টকে এগোনোর দায় PM-এর।

    সেরকম প্রত্যেক বাড়ীতে একটা সিডিউল থাকে, সেটা সবার সুবিধা, প্রয়োজন মাথায় রেখেই সেট করা হয়। এখন যদি কেউ রান্নার জন্য বরাদ্দ ২ ঘন্টার জায়গায় তিন ঘন্টা লাগিয়ে, এক ঘন্টায় ঘর পরিষ্কার করে তো রান্না যেমনই হোক, ঘর ঠিকঠাক পরিষ্কার হবে না। আর একই জিনিস দিনের পর দিন ঘটতে থাকলে সেই অপরিচ্ছন্নতার দায় বাড়ীর সবাইকেই ভোগ করতে হবে। সুতরাং পুরুষ/মহিলা বাড়ীর কাজ করা বা করানোর দায়িত্ব যেই নিক, বাড়ীর সবার ইচ্ছে-অনিচ্ছে-প্রয়োজন বোঝাটা খুব জরুরী। দুঃখের কথা হল এই যে, এগুলো অর্থকরী কাজ নয় বলে পুরুষরা এর গুরুত্বই বুঝতে পারে না।

    ছেলেমেয়ের স্কুলের হোমওয়ার্ক, বিভিন্ন হবি ক্লাসের সিডিউল, বাড়ীর ভাঁড়ারের অবস্থা ইত্যাদি মাথায় রাখার চেয়ে দেশ দুনিয়ার পরিস্থিতি, খেলার ফলাফল, শেয়ার-সূচক ইত্যাদি মাথায় রাখতেই পুরুষকূল বেশী পছন্দ করেন। মাথা তো একটাই, তাতে অফিসের কাজের পরের এসব ভরে আর বাড়ীর খুঁটিনাটি ভরার আর জায়গা থাকে??
  • ব্রতীন | ০৬ জুন ২০১২ ১২:৫৪11089
  • দু জন কে বাইরে খেতে যাবার জন্যে বললাম। কোন শালা রাজী নয়। অগত্যা বাড়ির টিফিন ঃ((
  • কোয়ার্ক | ০৬ জুন ২০১২ ১২:৫৩11087
  • ওদিকে আরেকবার, মার্চ মাসের পর আবার। আম জনতা এইবার হাঁফ ছেড়ে বাঁচবে - http://tinyurl.com/7ruygja
  • প্পন | ০৬ জুন ২০১২ ১২:৫০11086
  • খ্যাক খ্যাক খ্যাক।
  • সায়ন | ০৬ জুন ২০১২ ১২:৪৭11084
  • (স্বগতঃ - ভাগ্যিস পোস্ট করার আগে অন্য উইন্ডো খুলে একবার রিফ্রেশ মেরেছিলাম!)
  • ব্যাং | ০৬ জুন ২০১২ ১২:৪৭11085
  • কোনোটাই নয়, কিন্তু তোর অসীম প্রতিভাবলে তো যেকোনো কথাকেই বাজে কথা করে দিস। তাই আগে থেকে অ্যান্টিসিপেটরি থ্রেট দিয়ে রাখলাম, আর কি!
  • প্পন | ০৬ জুন ২০১২ ১২:৪৬11083
  • বাজে কথা? কোনটা?
  • ব্যাং | ০৬ জুন ২০১২ ১২:৪৫11081
  • কুপ্রীত আর সায়নকে আমি আগে থেকেই সাবধান করছি বাজে কথা বলার থেকে বিরত থাকার জন্য।
  • ব্রতীন | ০৬ জুন ২০১২ ১২:৪৫11082
  • ' হে মাধবী......'
  • ব্যাং | ০৬ জুন ২০১২ ১২:৪৪11080
  • তিমি খবদ্দার!
  • ব্যাং | ০৬ জুন ২০১২ ১২:৪৩11078
  • সিকির ন্যাকামি দেখলে গা জ্বলে যায়! আদিখ্যেতা করে আবার শুধোনো হচ্ছে - "ব্যাং কি বাই এনি চান্স এখনও আমার ওপরে। ।।?" বলি, এখনও কথাটার মানে কী? পুরনো কথা টেনে এখনও রেগে থাকার চান্সটা কোথায়? তুই যেখানে প্রায়ই রোজই এমন কিছু না কিছু বলিস, যাতে আমার ব্রহ্মতালু অব্দি রাগে গরম হয়ে যায়। আজ যেমন কোথাও কিছু নেই, শুধু শুধু স্বর্ণালীর নামে চাট্টি বাজে কথা বললি! তুই কত কাজের, বৌকে কত হেল্প করিস, সে তো আমি জানিই। যে কিনা পৃথিবীশুদ্ধু লোকের কম্পুতে ঢুকে পোকা মারে নয়ডায় বসে, রাতদিন ভাটায়, ল্যাপি থেকে এমনকি ফোন থেকেও, তাকে যে বৌ এখনো বাড়িতে পুষছে কেন, সেটাই তো ভেবে পাই না।
  • Tim | ০৬ জুন ২০১২ ১২:৪৩11079
  • পিরিয়ডিক টেবল যেভাবে সাজানো হয় সেভাবে সাজালেই গোল থাকেনা। যদি অত নিয়ম মেনে সাজাতেই হয় তাহলে ওটাই বেস্ট। যেভাবে কপার আর কোবাল্ট আলাদা করা যায়, সেভাবেই কিউমিন আর করিয়েন্ডার আলাদা করা যাবে। সিম্পুল।

    ঘুমোতে যাই। কাল এসে ব্যাঙদির জন্য শকুনের রেসিপি লিখে দোবো। ঃ-)
  • প্পন | ০৬ জুন ২০১২ ১২:৩৭11077
  • (মুখ টিপে হাসি)

    আর কেউ যদি c দিয়ে খোঁজে?
  • সায়ন | ০৬ জুন ২০১২ ১২:৩৫11076
  • মানে ধরো জিরেগুঁড়ো খুঁজছো, তো লজিক্যালি J যেখানে থাকতে পারে সেখানটা দেখলেই কৌটো মিলে যাবে। এবার ট্রান্সপ্যারেন্ট কৌটো নইলে এটা মুশকিল।
  • প্পন | ০৬ জুন ২০১২ ১২:৩৩11075
  • লেবেলিং না করে আলফাবেটিকাল অর্ডার কীরকম?
  • সায়ন | ০৬ জুন ২০১২ ১২:৩২11073
  • সিকি'র 11:52 AM যদি সিকনী কখনও পড়ে, এমন হ্রুদয়বিদারক আর্তি দেখে সত্যি সত্যি (বরা)বরের জন্য রান্নাঘরের ভার ছেড়ে না দেয়।
    আর, মশলার কৌটোয় লেবেলিং না করে অ্যালফাবেটিকাল অর্ডারে রাখা যেতে পারে। শুধু ব্যবহারের পরে যেখানের জিনিস সেখানেই ফিরিয়ে রাখতে হবে।
  • প্পন | ০৬ জুন ২০১২ ১২:৩২11074
  • বিপবাবু এত কাউকম মডেল আউড়ান, ঘরে কি প্রয়োগ করে দেখেছেন কখনো?
  • ব্রতীন | ০৬ জুন ২০১২ ১২:৩১11072
  • অপ্পন, আমার কলকাতা প্রায় ১২+ কাজ করার পরিপেক্ষিতে মনে হয় এখানে প্রফেসনালিসম একটু কম'
  • Toon Army | ০৬ জুন ২০১২ ১২:৩০11070
  • একজন বস ছাড়াও চালানো যায়।

    যাই হোক - আমি এখন হোমওয়ার্ক করছি, কাজেই যা মতামত দেওয়ার হোমওয়ার্ক শেষ করে দেবো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত