এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ০৬ জুন ২০১২ ১১:৫৮11040
  • কাজু, আমার মনমেজাজ এমনই খিঁচড়ে আছে, এখন অত টেকনিকাল ব্যাখানা করে লিখতে পরব না। কুমুদি ঠিক বুঝে নেবে।
  • ঝিকি | ০৬ জুন ২০১২ ১১:৫৭11039
  • কিন্তু সিকিতো নিজেকেই গোল দিলে!! ঘরে কোথায় কি আছে না জানাটা কি ঘর সামলানোর লক্ষন? সাধারনতঃ সবার বাড়ীতেই রান্নাঘরের কৌটোবাটা বিশেষ চলাফেরা করে না!!

    কথাটা কাজ করা নিয়ে নয়, কাজ তো ওফলোড করে দেওয়া যায়, সামলাতে নিজেদেরই হয়!!
  • প্পন | ০৬ জুন ২০১২ ১১:৫৫11037
  • সিকির কথা শোনো! বরকে ভালোবাসে বলেই তো বলে, অন্যের বরকে কি বলতে গেছে? ঃ)
  • কাজু | ০৬ জুন ২০১২ ১১:৫৫11038
  • ভোজের আবার রেসিপি কী? মেনু বলো। ভোজের মধ্যে যেসব পদ, তাহাদের রেসিপি।
  • ব্যাং | ০৬ জুন ২০১২ ১১:৫৩11035
  • কুমুদি, শিবুদা ভালোমানুষ, শিবুদাকে ছেড়ে দাও।
    তুমি এই টিমব্যাটার অ্যাট্টা ব্যবস্থা কর। দুইদিন ধরে আমাকে ভাটে আসতে দেয় নি, শকুনদের ভোজের রেসিপি লিখে লিখে।
  • গান্ধী | ০৬ জুন ২০১২ ১১:৫৩11036
  • উফ্‌ফ ক্ষি গরম

    ইয়াহু বলছে কলকাতায় বিকেলে বৃষ্টি হবে
  • সিকি | ০৬ জুন ২০১২ ১১:৫২11034
  • এ যে ক্ষী অদ্ভূত প্যারাডক্স! মহিলাকূল, বিশেষত কর্মরতা মহিলাকূল প্রায়শই ইনভিজ়িবল কলার নাড়িয়ে থাকেন, কী, না তাঁদের ঘর আর অফিসের দায়িত্ব দুদিকই সামলাতে হয়। পুরুষ, সে তো পুরুষমাত্র, তারা আর এর মর্ম ইঃ কী বুঝবে।

    দাদা, সইত্য কথা বলি। একা হাতে রান্নাবান্না ঘর ঝাঁট দেওয়া মোছা কাপড় কাচা বাসন মাজা সবই করতে পারি। করতে চাই-ও। কিন্তু "নান্নাঃ। তুই যা ওখানে, তুই আবার বাসন মাজবি কি? আমি মেজে দিলে তুই বরং চা-টা করে দিস।" কিংবা "ছেড়ে দে, তুই কেমন ঝাঁট দিস আমার জানা আছে, বাজে ফুটানি না মেরে যা করছিস কর, গুরুতে গিয়ে আঁতলামো কর, ঝাঁটাটা এদিকে দিয়ে যা।" একান্তই এসব না হলে "তোর রান্না করা মানে তো দশবার করে আমায় খোঁচানো, তেজপাতা কোথায় আছে, জিরে পাউডার কোথায় আছে, তারপরে চায়ের সসপ্যানে দুধ গরম করবি, ভাতের হাতা দিয়ে চাউমিন বানাবি, ঐ বাটিতে মুড়ি ছড়িয়ে রাখবি, পুরো রান্নাঘর ছত্রক্ষান করে রাখবি, তুই যা, আঁতলামি করছিস দিনরাত কম্পু খুলে কিছু উজবুক আঁতেলের সাথে, তাই করগে যা।"

    দাদা, সংসারের ওপর পজেসিভনেস মেয়েমাত্রেরই একচেটিয়া। বর করতে চাইলেও সেসব পছন্দ নয় বলে তাকে করতে না-দেওয়া, এবং না-করার পর পরবর্তী চব্বিশ ঘণ্টা ধরে উপর্যুপরি বাক্যিবর্ষণ। ছেলেদের রান্নাঘর হ্যান্ডলিং অবভিয়াসলি মেয়েদের হ্যান্ডলিংয়ের থেকে আলাদা হবে, ছেলেদের ঘর মোছার স্টাইল অবশ্যই মেয়েদের থেকে আলাদা হবে, এই সহজ সত্যটা মেয়েরা বুঝতে অপারগ। বুঝলে তো "আহা আমি কী নিপীড়িতা মহিলা রে, একা হাতে ঘর আর আপিস দুইই সামলাই" টাইপের ডায়ালগ থ্রো করা যায় না। আর বর যে অকর্মণ্য সেই ব্যাপারটাও প্রমাণ করা যায় না।

    তো, এই হল জীবন। ঃ)

    (ডিঃ রাগ কইরেন্না, গরম কমে গেলেই সিকিনী এসব কথা বলা কমিয়ে দেয়, এমনিতে কিন্তু ও বরকে খুউব ভালোবাসে)
  • ঝিকি | ০৬ জুন ২০১২ ১১:৫১11032
  • জানি না, হসন্ত দিতে গেলে যুক্তাক্ষর হয়ে যায়।
  • প্পন | ০৬ জুন ২০১২ ১১:৫১11033
  • গান্‌ধী

    gaan_dhee
  • গান্ধী | ০৬ জুন ২০১২ ১১:৪৮11031
  • উফ

    হসন্ত কি করে দেয় ?
  • প্পন | ০৬ জুন ২০১২ ১১:৪৭11030
  • শিবুদার ওপরেও হার্পিক ঢালবে নাকি? ক্ষী সাংঘাতিক!
  • ঝিকি | ০৬ জুন ২০১২ ১১:৪০11028
  • সিকির দিকে!!
    কিন্তু কুমুদি তুমি সিকির দিকে তেড়ে যাবে? ছেড়েই দাও বেচারাকে!
  • ব্রতীন | ০৬ জুন ২০১২ ১১:৪০11029
  • কেন আমাদের শিবু দা কী দোষ করলো কুমু দি? ওমন ভালো ছেলে?
  • কাজু | ০৬ জুন ২০১২ ১১:৩৯11027
  • আমি তো আরশোলা আর টিকি ছাড়া আর কারো দিকে তেড়ে যাবার কথা ভাবতেও পারি না আজকাল !
  • কুমু | ০৬ জুন ২০১২ ১১:৩৬11026
  • "ঘর আর অফিসের দায়িত্ব সবসময় মাথায় নিয়ে চলতে হয় যেসব মহিলাকুলের তারা রে-রে করে তেড়ে আসবে!"-ঝিকি

    কাল যখন বাড়ী গেলাম,তখন ১০৭৬ পাতা ছিল,তা এই সাতাশ পাতা পড়ার তো সময় নাই এখন।ঝিকির লেখাটা নজরে পড়ল।
    ঝিকি শুধু বলে দ্যাও,কার দিকে তেড়ে যাবো?শিবু নিশ্চয় ?
    রে রে রে -
  • Toon Army | ০৬ জুন ২০১২ ১১:২৫11025
  • ইউরো ভোগে, ফোটো এগজিবিশন ভোগে...নেক্ষট হপ্তায় দুদিনের জন্যে হায়দ্রাবাদ যেতে হবে। ধুর বাল।
  • ব্রতীন | ০৬ জুন ২০১২ ১১:১৮11023
  • আরে এক বার সত্যি প্রব্লেম হয়েছিল। শুনেছি শর্ট সার্কিট হয়ে আট তলায় আগুন লেগেছিল।অ্যালার্ম ও বেজেচিল। ফলস ভেবে কেউ যায় নি। পরে PM রা এবং সিকিউরিটি তাড়া দিয়ে নিয়ে গেছে। ঃ((
  • ঝিকি | ০৬ জুন ২০১২ ১১:১৮11024
  • আমাদের যেদিন ফায়ার ড্রিল হয় সেদিন আমি ঠিকই থাকি, পরের দুদিন পায়ের ব্যাথার জন্য পেঙ্গুইনের মত হাঁটি।
  • ব্রতীন | ০৬ জুন ২০১২ ১১:১৬11022
  • সে তো হয়। কিন্তু এখানে ভুলভাল বাজে। তারপরে ৫ মিনিট পরে ঘোষনা করে। এটি ফলস অ্যালার্ম।প্লিজ ইগনোর।
  • Tim | ০৬ জুন ২০১২ ১১:১৫11021
  • বোতিন্দা, ঠিকঠাক সময় অ্যালার্ম না বাজলে তো আরোই বেরোনোর কথা। বা উচিত।
  • ঝিকি | ০৬ জুন ২০১২ ১১:০৮11020
  • কে তোমাদের ফায়ার ড্রিল হয় না? ফায়ার অ্যালার্ম বাজলেই তো নীচে যেতে হয়!
  • ব্রতীন | ০৬ জুন ২০১২ ১১:০৫11019
  • আমদের এখন ফায়ার অ্যালার্ম বাজছে। কিন্তু এর আগে কখন ঠিক ঠাক সময়ে বাজে নি। তাই কেউ সীট ছেড়ে গেল না। ঃ-))
  • ব্রতীন | ০৬ জুন ২০১২ ১০:৪৩11018
  • @বিবি দা, ঃ-)))
  • গান্ধী | ০৬ জুন ২০১২ ১০:৩৫11017
  • যদি কনফার্ম হয়ে যায় তাহলে আমি যাবই, টিকিট কোনো চাপ নয়, গেলে বলবেন
  • Toon Army | ০৬ জুন ২০১২ ১০:৩০11016
  • ফুল টিম এলে কেউ আমাকে দুটো টিকিট দিও।
  • | ০৬ জুন ২০১২ ১০:২৫11015
  • 'প্রশস্ত মুখে'!!
  • প্পন | ০৬ জুন ২০১২ ১০:২৩11014
  • হ্যাঃ, আলুওলার সাথে তেলেবেগুনে জ্বলে ওঠাই যায়।
  • প্পন | ০৬ জুন ২০১২ ১০:১৯11012
  • ফুল টিমই আসবে। প্রি সিজন খেলতে তো এশিয়াতে আসেই। ইন্ডিয়ার বাজার বাজিয়ে দেখতে চায়।
  • bb | ০৬ জুন ২০১২ ১০:১৯11013
  • @Siki এটা আমি জানতাম - কারণ আপনি একা নন - আমরা সবাই একই পথের পথিক। সঞ্জীবের লেখায় আছে - ভ্দ্রলোক বাজারে গেছেন - আলুর দম রাতারাতি ২ টাকা বেড়ে গেছে শুনে - তেলে বেগুনে জ্বলে প্রশ্ন করলেন কেন? - উত্তর এল আরে কাল রাত্তিরে বারুইপুরের দিকে বৃষ্টি হয়েছিল না - শুনে তিনি প্রশস্ত মুখে আবার কিনতে শুরু করলেন। তাতে লেখক প্র্শ্ন করায় ওনার উত্তর হল- জিনিষের দাম তো বাড়বেই -শুধু কারণটা জানতে পারলে মনটা ভাল লাগে।
    সেরকম বিবাহিত পুরুষ বৌয়ের গালি তো খাবেই শুধু কারণটা জানতে পারলে ভাল লাগেঃ)
  • ব্রতীন | ০৬ জুন ২০১২ ১০:১৫11011
  • হমমমম
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত