এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ০৬ জুন ২০১২ ০৬:০৬10950
  • না দেখিনি তো। এখন ইউটিউব সার্চ করে বেশ কটা পেলাম।
  • S | ০৬ জুন ২০১২ ০৬:০৫10948
  • নাসা টিভিতে এখন লাদাখ দেখাবে।
  • pi | ০৬ জুন ২০১২ ০৬:০৫10949
  • ডেলি বেলি দেখোনি ? ভাগ ভাগ ডি কে বোস ? ঃ)
  • a x | ০৬ জুন ২০১২ ০৬:০৩10947
  • এই রাম সম্পথ বলে যে ভদ্রলোক সত্যমেব জয়তের গান গুলোর কম্পোজার তার গান গুলো মন্দ নয়। আগে শুনিনি এর গান।



  • pi | ০৬ জুন ২০১২ ০৬:০০10946
  • এইটা দেখছিলাম। বেশ ভালোঃ
    http://www.ustream.tv/caltech
  • pi | ০৬ জুন ২০১২ ০৫:৫৬10945
  • নাসার সাইটের আলোচনাটা ইন্টারেস্টিং।
  • hu | ০৬ জুন ২০১২ ০৫:৪৮10943
  • শুক্রগ্রহ সবচেয়ে সুন্দর শুকতারা রূপে। গ্রহণ দেখে করবোটা কি!
  • hu | ০৬ জুন ২০১২ ০৫:৪৫10942
  • ভেনাসের ট্রানসিট আবার দেখার কি আছে! গুবরে পোকার মত সূর্যের গায়ে হেঁটে বেড়াবে। সে আবার দেখার কি আছে!
  • hu | ০৬ জুন ২০১২ ০৫:৪২10941
  • আমার ওয়েল্ডিং গ্লাসটা একটি ঢপ। ওর চেয়ে সানগ্লাসে বেশি অন্ধকার হয়।
  • pi | ০৬ জুন ২০১২ ০৫:২৯10940
  • xi sch, এই মন্তব্যগুলি একটা টই খুলে করতে পারেন, বা ঐ লেখার মন্তব্যে। এই নিয়ে আলোচনা হলে ভাল হয়। ভাটে তো হারিয়ে যাবে।
  • sch | ০৬ জুন ২০১২ ০৫:২৬10939
  • জনবহুল মেট্রো সহরে rainwater harvesting structure retrofit করা বেশ ঝামেলা। ওই সংগ্রহ ও সংরক্ষণের জলাধারটির (মানে ট্যাঙ্ক বলাই ভালো) জন্যে যথেষ্ট জায়গা পাওয়া বেশ কঠিন। সল্টলেক/রাজারহাট অঞ্চলে এটা অনেক সহজ। প্রকৃতপক্ষে ওই সব অঞ্চলে এটা বাধ্যতামূলক হওয়া উচিত বহুতলগুলির জন্যে।এই বিষয়ক একটি বিল এলেও যতদূর জানি রাজ্য দূষণ পর্ষদ এখনো এটাকে আইনে রূপান্তরিত করে উঠতে পারে নি। হায়দ্রাবাদ আর যদ্দুর জানি দিল্লী আর ব্যাঙ্গালোরে এই ধরণের ব্যাবস্থা নতুন বহুতলের ক্ষেত্রে আবশ্যকীয়

    সব থেকে মজার ব্যাপার কি জানেন দিল্লী বা ব্যাঙ্গালোরে একজন সাধারণ মানুষ যদি ভাবেন যে তার বাড়িতে একটি বৃষ্টির জল সংগ্রহের ব্যবস্থা করবেন, একাধিক NGO আছেন যারা প্রাথমিক পরামর্শ দিতে পারেন বিনামূল্যে। কলকাতায় এই ব্যাপারটাও কম। মানুষের মধ্যে সচেতনতা তৈরী নিশ্চয় জরুরী কিন্তু সহজ কারীগরী পরামর্শ দেওয়ার সুযোগ না থাকলে লোকে আগ্রহ পাবে কেন?

    @পাই
    আসলে নাম ফিল্ডে কিছু না দিলে পোষ্ট করা যায় না, তাই অদ্যাক্ষরটি দিয়েছিলাম, confusion এর জন্যে দুঃখিত - নামে কি আসে যায় :)।
  • pi | ০৬ জুন ২০১২ ০৫:২২10938
  • হ্যাঁ, জাই, অনেকদিনের কাজ। এনিয়ে আরো অনেক লেখা আছে। টাইপ করার লোকজন পেলে আরো অনেক লেখাই বের করা যায়। এটা তো Zzzz বসে বসে টাইপ করেছে। কেলোদারও বড়সড় থ্যাংকু প্রাপ্য। গান্ধী, নীনাদি, কুমুদি, ঘনাদা আর আরো কেউ কেউ সময় পেলেই করে। কিন্তু লেখাও প্রচুর জমে।
  • | ০৬ জুন ২০১২ ০৪:৫৯10937
  • গোরু সংক্রান্ত পোস্টে 'আবাগির বেটি' শব্দ টা কেমন যেন বিশ্রি লাগছে- ওটি প্রত্যাহার করে নিলাম।
  • xi | ০৬ জুন ২০১২ ০৪:৫৭10936
  • আমি তো কোনো এস কেই আর চিন্তে পারি না, সব ইউনিফাইড ফিল্ডের মতন হয়ে গেছে। ঃ-)

    হ্যাঁ পাই, জয়া মিত্রের লেখাটা পড়েছি, আবারো পড়বো। এই নিয়ে উনি তো অনেক বছর কাজ করছেন, আগে মানে প্রায় দশ বছর আগে মনে পড়ে ওঁর এই বিষয়ক লেখা আনন্দবাজারেও পড়েছি।
  • pi | ০৬ জুন ২০১২ ০৪:৫১10935
  • জাই, rainwater havesting নিয়ে তো বহুদিন ধরে কাজ হচ্চ্জে।
    জয়াদির লেখাটা পড়ো।
  • pi | ০৬ জুন ২০১২ ০৪:৫০10934
  • স, হ্যাঁ, সেটাই। জয়াদির লেখাটা পড়েছেন ?
    আপনি আর S কি আলাদা তো ? S, s নামে আসলে এতজন লেখেন, গুলিয়ে যায় ঃ(
  • xi | ০৬ জুন ২০১২ ০৪:৪৮10933
  • জল বিষয়ে মাঝে মাঝেই একটা কথা মনে হয়, বৃষ্টিবহুল সময়ে বৃষ্টির জল কিছুটা সংরক্ষণ করা যায় না? ছাদে ছাদে? বা অন্য কোনো ভাবে? সে তো খুব ভালো ব্যব্স্থা হোতো। কোনো কোনো দেশে শুনেছি করে আর সেই জল ব্যবহার করা হয় বাগানে ইত্যাদিতে। খুব ভালো আউটকাম পেয়েছেন তাঁরা।
  • xi | ০৬ জুন ২০১২ ০৪:৪৪10932
  • আমাদের হুস্কুলের মাঠে প্রায় পিকনিক পরিস্থিতি, লোকে লোকারণ্য। নানা জায়্গা থেকে অ্যামেচার অ্যাস্ট্রোনমাররা এসেছেন গ্রুপ গ্রুপ ছেলেপুলে নিয়ে, হুস্কুলের মাস্টারেরা সব টেলি ফেলি বসিয়ে টসিয়ে ফেলেছেন, দেখে টেখে এসলাম। প্রায় গোটা কুড়ি টেলি হবে সব মিলিয়ে, তার পরে আছে নানা কায়্দায় প্রোজেক্শন। টুকরো টুকরো মেঘ আছে, তবে সরে সরে যাচ্ছে, তখন লোকে চটপট দেখে নিচ্ছে। মেঘ এসে গেলে মাদুরে বসে স্যান্ডউইচ খাচ্ছে। সে এক ক্রিসমাস কান্ড চলছে। ঃ-)
  • | ০৬ জুন ২০১২ ০৪:৪০10931
  • Pi এর 12:20, 6th June পোষ্টের বিষয়েঃ

    সারা পৃথিবীতে জল নিয়ে যা রাজনীতি হয়, তেল নিয়েও অত হয় না বোধকরি, ভোটব্যাঙ্কের রাজনীতি যদ্দিন থাকবে, water metering আর taxation এদেশে হবে না। সাধারণ মানুষ্কে জলকরের বোঝা থেকে বাঁচানোর নাম করে আসলে এই দারিদ্র সীমার নীচের বা কাছের মানুষগুলোকে জলের অধিকার থেকে বঞ্চিত করা হবে। দক্ষিণ পূর্ব এসিয়ার বহু সমীক্ষায় দেখা গেছে জলের মিটার আর জলকর না বসালে আসলে লাভবান হয় উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত মানুষেরা আর কষ্টের বোঝা চাপে গরীব মানুষগুলোর, বিশেষ করে এইসব পরিবারের মহিলাদের উপর।
    তামিলনাড়ূ/রাজস্থান/মুম্বাই ছেড়ে দিন, একবার কখনো ভেবে দেখেছেন আমাদের কলকাতার উপকণ্ঠে, বিধাননগর/রাজারহাট/দমদম অঞ্চলে, লোকে "বাগানে" পাইপ দিয়ে যে জলটা দেয় সেটা আসলে পানীয় জল, শোধন করে সরবরাহ করতে একটা খরচ হয় - বিদ্যুতের মতোন। অথচ তার জন্যে একটা নামমাত্র কর দেয়, যেটা সম্পত্তি করের একটা নির্দিষ্ট শতাংশ। অর্থাৎ আপনি যে পরিমান জলই খরচ করুন মাসে, তা দিয়ে বাগানে জলই দিন আর গাড়ীই ধুন, মুল্য এক।

    অনেক সেমিনার/আলোচনা/পেপার সব কিছুর ফল অশ্বডিম্ব। যদ্দিন না এই ইস্যুতে একটা বড়সড় গৃহযুদ্ধ না হলে কিচ্ছু বদলাবে না। অর্ধশিক্ষিত রাজনীতিবিদরা এই খেলা খেলেই যাবে।
  • S | ০৬ জুন ২০১২ ০৪:১৮10930
  • কিন্তু আলোচোনাটা তো বেশ ভালো-ই হচ্ছে।
  • SS | ০৬ জুন ২০১২ ০৪:১৭10928
  • ঠিক, ফ্লিপড ইমেজ।
    এইমাত্র নিজের চোখে দেখে এলাম। কালো বিন্দু ডানদিকে উপরে রয়েছে।
  • pi | ০৬ জুন ২০১২ ০৪:১৭10929
  • ক্ষীঃ বোরিং ! মানে, একটানা দেখে যাওয়া।
    এমনিতে গোলগাল টাকে একটা কাজল দেওয়া টিপ দেখতে ভালোই।
  • | ০৬ জুন ২০১২ ০৪:০৭10926
  • এদিকে দেখতে গিয়ে মোচার আলু একদিকে ঝামা কালো হয়ে গেলোঃ(
  • a x | ০৬ জুন ২০১২ ০৪:০৬10925
  • নাসার এই সাইটটা থেকে রিফ্রেস না করেই দেখতে পাচ্ছি।

    http://www.nasa.gov/externalflash/venus_transit/index.html এখন যেটা দেখা যাচ্ছে সেটা ফ্লিপড ইমেজ।
  • | ০৬ জুন ২০১২ ০৪:০২10924
  • থেমে যাচ্ছে, প্লাস ঐ বারবার রিফ্রেস করতে বলছে।
  • SS | ০৬ জুন ২০১২ ০৩:৫৮10923
  • আরম্ভ হয়েছে। লোয়ার লেফ্ট কর্নার থেকে। নাসার ওয়েব্সাইট তো বারবার থেমে যাচ্ছে। খুব বেশি দর্শক হয়ে গেছে মনে হয়।
  • | ০৬ জুন ২০১২ ০৩:৩৪10922
  • শান্ত মত গোরুটা গাছের সঙ্গে বাঁধা- পেটের ব্যথায় মাঝে মাঝে হাম্বা ডাকছে। খেকুরে বুড়োটা ঝুড়ি হাতে ঘুরঘুর করছে,আর পাতলা গোবর দেখে অ আবাগির বেটি কি খেয়েচিস, বর্ষা এসো গেলো আর যে ঘুঁটে নেই, কি দিয়ে পিন্ডি রাঁদবো বলে গাল পাড়ছে।
  • Tim | ০৬ জুন ২০১২ ০৩:২৯10921
  • পিপির পোস্টে কেয়ং শান্ত মতন একটা গোরুর ছবি ফুটে ওঠে, যার পেটটা একটু খারাপ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত