এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৬ জুন ২০১২ ০০:১৪10861
  • কনসেন্ট্রেটেড ওয়াটার ? বাঃ, ভাল তো। মার্কেটিং জানলে এ জিনিসও বোধহয় ক্যানে করে বেচা যাবে ঃ)
  • Tim | ০৬ জুন ২০১২ ০০:১২10859
  • বেসিকালি চার ডিগ্রিতে নিয়ে গিয়ে খেতে বলেছিলো। ঃ-)
  • একক | ০৬ জুন ২০১২ ০০:১১10858
  • আমার এক মাসতুতো মামা একবার বেকার অবস্থায় হমপ্যাথী ডাক্তার হয়ে গিচিলো. লোকে বেকারত্ত্বের জ্বালায় চোর হয়, পাগল হয়, সন্নিসী হয়. সে হলো হমপ্যাথী ডাক্তার .

    এক কম্পালসিভ বাওএল সিন্ড্রোম-এর রুগী কে একমাস ধরে মেটিরিয়া মেডিকা টুকে চিকিচ্ছে করার পরেও যখন সারলো না তখন সে নিদান দিলে : জল ফুটিয়ে গাঢ় করে খাবা !

    সে হতভাগা মাথা টাথা নেড়ে চলে গিয়ে আবার ১ দিন বাদে ফিরে এসে শুধায় : ডাক্তারবাবু, জল তো উড়ি যেছে, গাঢ় হছে না !
    মামার উত্তর : দুধ গাঢ় হয় জল হবে না কেনে ?
  • hu | ০৬ জুন ২০১২ ০০:১০10856
  • কাল কই? আজ তো! আজ ৬।০৪ ইস্টার্ন।
  • hu | ০৬ জুন ২০১২ ০০:১০10857
  • অ্যামাজনের রিভিউটা দ্যাখ। একটা লোক লিখেছে ওটা দিয়ে একলিপ্স দেখেছে আর ভেনাস ট্রানসিটও দেখবে। আমি ওটাই কিনেছি।
  • pi | ০৬ জুন ২০১২ ০০:০৯10855
  • হুচে, কাল দেখতে যাবার আধ্ঘণ্টা আগে এখানে ঘণ্টা ঢং ঢং করে যেও। ছেলেপুলের দল বেরিয়ে পড়বে ঃ)
  • Tim | ০৬ জুন ২০১২ ০০:০৮10854
  • হুচি, ভালো করে স্পেকস দেখে নিস। সুজ্জো নিয়ে ইয়াক্কি না।
  • hu | ০৬ জুন ২০১২ ০০:০৬10853
  • আর কে কে ভেনাস ট্রানসিট দেখছে হাত তোলো
  • PM | ০৬ জুন ২০১২ ০০:০৫10852
  • গুরুতে লেখা খুব চাপ ঃ) ব্রতীন প্রায় ১ বছর আগে করা এক "অপরাধের" জন্য আজ শ্রাবনীর কাছে বকা খেলো। বোঝো কান্ড ঃ) কিছুই তামাদী হয় না এখানে
  • | ০৬ জুন ২০১২ ০০:০২10850
  • হুচি, তুমি কি গ্রে প্রোটেকটিভ আইওয়্যার টা কিনলে? নাকি অন্য কিছু? জানাও শিগ্গির।
  • pi | ০৫ জুন ২০১২ ২৩:৫৫10849
  • উফ্ফ আকাদা কি এখনো নাইকুইল খেয়ে ? এককের সাথে আমকে গুলিয়েছে।
  • pi | ০৫ জুন ২০১২ ২৩:৫৩10846
  • তবে তেল দিলে গরম তেল দেওয়াই ভাল। সিকিভাজা। অবশ্য দিল্লির গরমে সিকি বোধহয় অলরেডি ভাজা হয়ে গেছে।
  • Abhyu | ০৫ জুন ২০১২ ২৩:৫৩10847
  • পাই হয়তো ভাবছিলো ফ্যাশান করে ন্যাড়া হবে :)
  • aka | ০৫ জুন ২০১২ ২৩:৫৩10848
  • একক নাকি উমা পাশ করে নি? নাঃ সে যতই সিংহের চপের রেসিপি দিক একককের সাথে কি করে ভাটাই? না না অত নীচে নামতে পারব না।
  • | ০৫ জুন ২০১২ ২৩:৫২10844
  • কেসি, এই রান্নাটাতে ধনেপাতা আর চিনি না দিলেও ভালো হবেঃ)
    আর সর্ষে-নারকেল বাটার সঙ্গে ছানা মিশিয়ে নুন,হলুদ, কাঁচালংকা মিশিয়ে বেশি করে সর্ষের তেল দিয়ে একসাথে মেখে ভাপিয়ে দেখতে পারেন।
    চিংড়ি ভাপের মতই ছানা ভাবে।

    নিকষ নিরিমিষ্যি।
  • pi | ০৫ জুন ২০১২ ২৩:৫২10845
  • ও, আমি ভাবছিলাম, ন্যাচারাল টাক চাই। কিন্তু কামানো অ্যাঅলাওড হলে তো একটু রিস্কি ব্যাপার। যে কেউ ইনগ্রিডিয়েন্ট হয়ে যেতে পারে ঃ(
  • pi | ০৫ জুন ২০১২ ২৩:৫১10843
  • নাঃ, তেল মারবো কেন। বরং আমি এব্যাপারে খুঁতখুঁতেই ঃ)
    আর এইবয়সে কাকীমা যা গান শুনেছি, তা সত্যি বলার মতন।
  • Abhyu | ০৫ জুন ২০১২ ২৩:৫০10841
  • শৌখিন কলমচির কি শৌখিন কলম আছে?
  • Tim | ০৫ জুন ২০১২ ২৩:৫০10842
  • তেল মারছে কেন? সিকি দিয়ে কি তড়কা হবে? ভালোই হবে অবশ্য খেতে, অ্যাদ্দিন ধরে করিমসপুষ্ট সিকি।
  • একক | ০৫ জুন ২০১২ ২৩:৪৯10840
  • @পাই

    টাক মাথা মানে পুরো টাক মাথা. যদি ছুটকো পাপের মতো কিছু চুল লেগে থাকে তবে কামিয়ে দিতে হবা.

    জেডি লিখেছেন : কে আর খাবার কালে জিভে চুল পেতে ভালোবাসে ....
  • | ০৫ জুন ২০১২ ২৩:৪৮10839
  • ইন্দো হলো গে শৌখিন কলমচি,জানলা দিয়ে ফুরফুরে হাওয়া আসবে,ফ্যান চালিয়ে পাতলা চাদর গায়ে দিয়ে বুকে বালিশ দিয়ে তবে আয়েশ করে লিখবে।
    এই গরমে সে সুখ কই?
  • সিকি | ০৫ জুন ২০১২ ২৩:৪৬10837
  • পাই কিছু তেল মারতে পারে, মাইরি!

    মাসিমা কম্পু স্যাভি নয়, বাড়িতে বোধ হয় টেপ রেকর্ডারও নেই।

    দেখি, অন্য উপায় খুঁজতে হবে।
  • | ০৫ জুন ২০১২ ২৩:৪৬10838
  • মোচা খেলেই দুব্বল হিরিদয় সবল হয়ে যাবেখনঃ)
  • pi | ০৫ জুন ২০১২ ২৩:৪৫10836
  • হুঃ, আর এদিকে লোকে কাল ক্যানিবালিজম নিয়ে বলছিল। কেশীদার এই রেসিপি তবে কী !
  • hu | ০৫ জুন ২০১২ ২৩:৪৩10834
  • ও ইন্দোদা, বর্ষার সাথে কি সম্পক্কো? একি মেঘদূত?

    তিমি, মামী, তোমরা কেউ ভাটের পাতায় এসব নৃশংস কথা লিখবে না। আমার হৃদয় দুব্বল। তোমাদের স্যু করে দেবো।
  • Tim | ০৫ জুন ২০১২ ২৩:৪৩10835
  • কিচুক্ষণ আগে পড়লাম পাই কোকেনের ফ্যান হয়ে গেছে।
    আবার এখন কেসিদার পোস্টে ... যাগ্গে। চোখ দেখাতে হবে।
  • kc | ০৫ জুন ২০১২ ২৩:৪১10832
  • এই রেসিপিটা সান্দার জন্য, ঝটপট হবে,

    ছানা বানিয়ে নাও, জল ঝড়িয়ে ফেল। কড়াইতে সর্ষের তেল গরম কর। একটা কাঁচা লঙ্কা ফোড়্ণ দাও। এবার দাও দুচামচ মতন সর্ষে বাটা একটু জলে গুলে, আর এক থাবা মিহি করে কোড়ানো ঐ ম্যাড্রাসি নরম নারকেল। লুন দাও, হলুদ দাও অ্যান্ড ইয়েস এক্টু চিনিও। ফুটে উঠলে দাও ছানাটা। জল টেনে নিয়ে যখন ব্যাপারটা গায়েগায়ে জড়িয়ে আসবে তখন দাও ধনেপাতা আর অনেকটা কাঁচালঙ্কা চিড়ে। একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে নামিয়ে নাও। একথাল ভাত উড়ে যাবে।
  • pi | ০৫ জুন ২০১২ ২৩:৪১10833
  • হ্যাঁ, টিম অনেক পষ্ট করে লিখেছো। একক যেমন টাকের স্পেসিফিকশনগুলো ক্লিয়ারই করলো না।
  • | ০৫ জুন ২০১২ ২৩:৪০10831
  • ঐ রেসিপি থেকে বাঁচতে মুন্ডু ছাড়া গতি নেই- তার আগে এক্জন কে ঘিলুর রেসিপি দিয়েছিলো,তাকে তিমি র মুন্ডুটা দেবো, খাওয়া শেষ হলে তার মুন্ডুটাও কেটে নেবো।- খুলির হাড় ঘষে ভালো সাদা সাদা ট্রাইবাল গয়না হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত