এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রী সদা | ০৫ জুন ২০১২ ০৮:৫৫10440
  • সেন্ট জেভিয়ার্সে এবার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য আলাদা অ্যাপ্লিকেশন প্রসেস রেখেছে, বোধহয় ঐ নম্বরের জন্যই।
  • Tim | ০৫ জুন ২০১২ ০৮:৫৪10439
  • ঃ-)
  • Toon Army | ০৫ জুন ২০১২ ০৮:৫২10438
  • বায়েস নয়, বায়েজ বা বেজ। আর জোন বায়েজকে নিয়ে ওর'ম পদ্য লিখলে কানের গোড়া সামলে রেখো।
  • আম | ০৫ জুন ২০১২ ০৮:৫১10437
  • মোটেই পারে না। অন্য বোর্ড এ অনেক বেশি নম্বর ওঠে এখনো WBCHSEর তুলনায়।
  • pi | ০৫ জুন ২০১২ ০৮:৪৭10436
  • কিন্তু এখন তাহলে কী হচ্ছে ? সব বোর্ডের জন্য একই ক্রাইটেরিয়া ? চাপ তো ! যতই নং বাড়ুক, অন্য বোর্ডগুলোর সংগে কি পাল্লা দিতে পারে ? খুব ভাল আইডিয়া নেই। আমাদের সময় পঃ বঃ বোর্ডের আলাদা লিস্টি বেরুতো।
  • aranya | ০৫ জুন ২০১২ ০৮:১৮10434
  • তার মানে ১৮-র কম বয়সী-রাও গুরুতে লেখে বা লিখত - ওয়াও !
  • pi | ০৫ জুন ২০১২ ০৭:৪৭10433
  • আমার জানা গুরুর সর্বকনিষ্ঠ সপা ( কখন কোন নামে লেখে অবশ্য জানিনা) উঃ মাঃ পাস করে গেল। মানে, বড় হয়ে গেল !
  • Abhyu | ০৫ জুন ২০১২ ০৩:৫০10432
  • ট্রেন অ্যাক্সিডেন্টের মতো এমন ঝাঁকুনি খেয়ে ভাট দাঁড়িয়ে পড়েছে কেন?
  • achintyarup | ০৫ জুন ২০১২ ০১:১২10430
  • টাকডুমাডুম! আরও রেসিপি লাগবে
  • Tim | ০৫ জুন ২০১২ ০০:২২10429
  • এইত্তো হুতোদা সাড়া দিয়েছে। পীড়ের ছায়া যার ওপর পড়েছে, তাকে কি আর প্রলোভনে মাত করা যায়? এখন লামাদার সাথে একটা যোগসাজশ করে ফেল্লেই সবদিক রক্ষে হয়! পীড় সহায়, তিনিই দেখবেন। ব্যাঙদি, আ-মেলাগুলো এট্টু ঝেড়েঝুড়ে রেখো, আমার আবার সামান্য ডাস্ট অ্যালাজ্জি আছে।
  • pi | ০৫ জুন ২০১২ ০০:১৩10428
  • তারপর টাক মানে কি পূর্ণ টাক, নাকি খণ্ডটাকও চলিবেক ?
  • pi | ০৫ জুন ২০১২ ০০:১২10427
  • একক, মাথায় আব থাকলে চলবে ?
  • pi | ০৫ জুন ২০১২ ০০:১১10426
  • পাকা পেঁপেকে আমি যতটা অপছন্দ করি, কাঁচাকে ঠিক ততটাই পছন্দ।
    মা ঠাকুমা আবার আরেক জিনিস খাওয়াতো। বাতাসা দিয়ে কাঁচা পেঁপের আঠা।
  • একক | ০৫ জুন ২০১২ ০০:১০10425
  • নৃশংস কোথায় ? আমি তো মানবতার দিক টাও খেয়াল রেকিচি !
  • সিকি | ০৫ জুন ২০১২ ০০:০৯10423
  • নুন লাগিয়ে কাঁচা পেঁপে খেতে হেব্বি লাগে তো!
  • aka | ০৫ জুন ২০১২ ০০:০৯10424
  • একটু নৃশংস কিন্তু চলবে।
  • একক | ০৫ জুন ২০১২ ০০:০৬10422
  • টাক মসালা :
    ~~~~~~~~

    প্রথমে একজন জ্ঞানীগুণী টাক-মাথা লোক কে পাকরান . স্ট্যাট-ফিসিক্স-ন্যানোটেক এদের কে এড়িয়ে যাবেন. চাডডি হলে খুব ভালো . মাথায় স্নেহপদার্থ বেশি থাকবে.

    এবার তাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আওড়াতে আওড়াতে একটা সিনটেক্স -এর ট্যাঙ্ক এর ভেতর ঢুকিয়ে দিন.
    ঢুকতে চাইবেনা . ঘাড়ে দুটো রদ্দা দেবেন . কাজ না হলে আমেরিকার ভয় দেখাবেন. তাতেও কাজ না হলে বলবেন "দিদি আসছে" . এটা বললেই সে নিজেই ট্যাঙ্ক এর মধ্যে সেঁদিয়ে যাবে.

    এবার তার টাকমাথা টা ট্যাঙ্ক এর বাইরে বার করে সেট করে একটা বেল্ট দিয়ে আটকে দিন.

    ২০০ গ্রাম পুদিনা পাতা বাটুন . ৫০ গ্রাম কারিপাতা . দুটো পাতিলেবুর রস . দু চামচ শুকনো লঙ্কার গুঁড়ো নিন. পরিমানমতো নুন মিশিয়ে একটা ভালো আচার বানিয়ে নিন . পছন্দমাফিক আরো জিনিষ মেশাতে পারেন. কথায় বলে : আচার আপনা আপনা !

    এবার একটা ভালো হাতুড়ি আর স্কালপেল নিন . (ল্যাবারু রা ল্যাবে পেয়ে যাবেন )
    টাক মাথা টাকে ভালো করে দাগিয়ে নিয়ে হাতুড়ি দিয়ে টুক টুক করে ফাটান . চামচে করে আচার নিয়ে ঘিলুতে মেশান .তুলে তুলে খান . যদি পেট ভরে যায়, নারকোল খোলের মতো করে টাক টাকে ঢাকা দিয়ে রাখুন. পরে আবার খেয়াল খুশি মতো খোল খুলে ঘিলু খাবেন মশলা মাখিয়ে .

    বি : দ্র : মানবতা পরম ধর্ম . যার ঘিলু খাচ্ছেন সে ইন দা মিন টাইম বোর ফীল করতে পারে . তাই ট্যাঙ্ক এর ভেতরে একটি ল্যাপটপ দিয়ে দেবেন তার সঙ্গে . বসে বসে গুরু-র ভাট পড়বে . ভাট করতে বা পড়তে তো আর ঘিলু লাগেনা .
  • xi | ০৫ জুন ২০১২ ০০:০২10421
  • অবশ্য হতেও পারে, হয়তো কদলিবালার গানের কোনো ইন্টারপ্রিটেশন, "দেঁবো না দেঁবো না, ইয়ামি দেঁবো না রে"
    ঃ-))))

    ভালো কথা, আরাকানের একটা প্রাচীনকালের শহরের নাম শুনলাম "বানর ডিম"। আমার ধারণা ঘোড়াড্ডিম ব্যাপারটা ঐ থেকেই এসেছে। ঃ-)
  • xi | ০৪ জুন ২০১২ ২৩:৫৯10420
  • আচ্ছা, "না দেয় না" এটা কি কোনো টপিক হতে পারে? মানে অ্যাকাডেমিক কোচ্চেন করলাম, বুঝতে পারছি না কিনা, তাই।
    ঃ-)
  • | ০৪ জুন ২০১২ ২৩:৫৪10419
  • কাঁচা পেপে- শুদু শুদু?কষটে লাগবে না? কিম্বা আঠাআঠা!!
  • সিকি | ০৪ জুন ২০১২ ২৩:৫০10418
  • কিন্তু পাকা পেঁপেকে যেভাবে হটিয়ে দেওয়া হল ভাট অঙ্গন থেকে, আমি বেজায় মুষড়ে পড়েছি সেই থেকে। আমি আবার কাঁচা পেঁপে (রান্না করা নয়, একেবারে কাঁচা) আর পাকা পেঁপে দুটোই খেতে বীষোন ভালোবাসি।

    কাঁঠালও তাই। সইত্যের পথ থেকে সরে আসতে পারি না।
  • pi | ০৪ জুন ২০১২ ২৩:৪৬10417
  • রেসিপি তো একক বা টিম লিখবে। কিন্তু চলে গেলে বানানোটা কীকরে হবে ?

    অবশ্য ব্যাং শিকারের পার্টটাও রেসিপির অন্তর্ভুক্ত হতে পারে।
  • aka | ০৪ জুন ২০১২ ২৩:৪২10416
  • ব্যাং চলে গেলে ব্যাং নিয়ে রেসিপি কে লিখবে। ব্যাং বন্ধুদের অমন দাগা দিতে পারবি? তোর শরীলে একটুও দয়ামায়া নেই কো?
  • Div0 | ০৪ জুন ২০১২ ২৩:৪১10415
  • ঝোলা গুড় দিয়ে তৈরী ছোট ছোট তিলের নাড়ু গাদাবন্দুকের ছর্‌রা হিসেবে ব্যবহার করা যায়।
  • kk | ০৪ জুন ২০১২ ২৩:৩৯10414
  • সত্যি এই টিম আর একককে এইসব রেসিপি দেবার জন্য আমি ধরে তেলিনিপাড়ার মোক্ষদা মাসীর তিলের নাড়ু খাইয়ে দেবো !

    ব্যাং, যেওনি ভাই, অমন করে যেও নি।
  • ব্যাং | ০৪ জুন ২০১২ ২৩:৩৫10413
  • আছে তো, টিম-ই আছে, টাকমাথা। মানে ওর চুলগুলো উপড়ে নিয়ে ওকে টাকমাথা করে দিতে কতক্ষণই বা লাগবে আমার?
  • aranya | ০৪ জুন ২০১২ ২৩:৩৪10412
  • ব্যাং-এর দুঃখে আমার পাষাণহৃদয়-ও বিগলিত হচ্চে। তার ওপর হুতোর থেকে নিয়ে আনন্দমেলাগুলো পড়ারও ইচ্ছে আছে।
    ঐ সর্ষেবাটা-র টইটাকে ছাড় দিয়ে 'ভয়্ঙ্কর সুন্দর রেসিপিসমূহ' এইটাইপের একটা নতুন টই খুললে হয় না?
  • একক | ০৪ জুন ২০১২ ২৩:৩৩10410
  • এখানে কেও টাকমাথা আছেন ? মানে সেই আইসখুলস -এর মতো মাথাভরা টাক ?

    আমার একটা টাক-মসালা রেসিপি জানা আছে .
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত