এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৪ জুন ২০১২ ১৩:০৫10259
  • আরে, ওগুলো টিকির ডিমেরই খোলা হতে হবে।
  • kumu | ০৪ জুন ২০১২ ১৩:০৫10260
  • তাই তো বল্লাম,নাকি বলি নি
    রোব্বার/শনিবার রাতে পেস্ট কন্ট্রোল ডাকতে হবে।
    শ্যামলদা ও ছেলে ঐদিন এখানে না থাকলে ভাল হয়।
  • pi | ০৪ জুন ২০১২ ১৩:০৪10258
  • ঝুমঝুমি এদ্দিন বাদে এলে তো ভাটে লেখোনা ক্যান ?
  • Tim | ০৪ জুন ২০১২ ১৩:০৩10256
  • টিকটিকি- ভাট হচ্চে? সেই প্রাগৈতিহাসিক যুগে এমনি এক টিকটিকি-ভাটে ব্যাঙদির উত্থান হয়েছিলো। এইসব মনে করিয়ে আমি ঘুমোতে গেলুম।
  • ঝিকি | ০৪ জুন ২০১২ ১৩:০৩10257
  • সানন্দায়
  • ঝিকি | ০৪ জুন ২০১২ ১৩:০২10254
  • সানদায় পড়েছিলাম, কাঁচা ডিমের খোলা (ডিমগুলো অবশ্যই ওমলেট বা পোচ বানিয়ে খেতে ভুলো না) রান্নাঘরে কোনায় রেখে দিলে, টিকটিকি আসে না। কুমুদি ট্রাই করতে পারো!
  • pi | ০৪ জুন ২০১২ ১৩:০২10255
  • ওটা একসাথে দুটো ক্রিয়াই বোঝাচ্ছে। জুতোনোর ভঙ্গিতেই জেরি হাতে তাড়া করতে হবে।
  • ব্যাং | ০৪ জুন ২০১২ ১৩:০০10253
  • পেস্ট কন্ট্রোলের লোকরা শনি-রোব্বারও আসে। আর একটু বেশি টাকা কমিট করলে রোব্বার রাতেও আসে।
  • kumu | ০৪ জুন ২০১২ ১২:৫৯10251
  • আমি ছুটি না নিলে পেস্ট কন্ট্রোল অসম্ভব।
  • ব্যাং | ০৪ জুন ২০১২ ১২:৫৯10252
  • আর আমি ভূতে বিশ্বাস করি না বটে। তবে জ্যান্ত টিকিকেই যথেষ্ট ভয় পাই। এর উপর আপনারা টিকির ভূত টেনে আনবেন না। আমাকে হাড় হিম করা স্বপ্ন দেখিয়ে ঘুমের মধ্যে মেরে ফেলার এই ষড়যন্ত্রটা বন্ধ করুন দয়া করে।
  • ব্যাং | ০৪ জুন ২০১২ ১২:৫৭10250
  • ইয়ে, "জুতিয়ে" ক্রিয়াপদটা ক্যামোনয্যানো চোখে লাগছে! ওটায় একটু অসমাপিকা ক্রিয়ার ব্যবহার করে "জুতে দিয়ে" লিখলে চোখ দুটো এট্টু কম লজ্জা পায়।
  • pi | ০৪ জুন ২০১২ ১২:৫৬10249
  • পকেটে করে পেস্ট এনে ছেড়ে দিয়ে যায় ? কুমুদি, ঝিকিদির কথা শুনলে তো ?
    আর কোন উপায় রইলো না কিন্তু তোমার হাতে। হাতে জেরিকে নিয়ে ছোটা ছাড়া।
  • pi | ০৪ জুন ২০১২ ১২:৫৪10248
  • তাতেই হবে। ওটা নিয়ে টিকটিকির পিছনে তাড়া করো। অর্গানিকে ওরা বিশেষভাবে কাঁচা। বিশেষ করে এই বইটাকে ভয় খায়। ক্যাস্টেলান ফেলান দিয়েও ট্রাই করেছি। লাভ হয়নি। এটা ট্রায়েড এন্ড টেস্টেড। টিকটিকি এসেছে, তাড়াতে হবে, কল পাওয়া মাত্র ( বেশিরভাগ কলই একটি ঘর থেকে আসতো) আমি আমার জেরি মার্চকে নিয়ে রওয়ানা হতুম এবং প্রতিবারই টিকটিকির পিছনে জেরিকে জুতিয়ে তাকে আক্রান্ত ঘরের দরজা ও অন্তত পাশের তিনটে রুমের চৌহদ্দির বাইরে বের করতে সফল হয়েছি।
    আমি ভূতে বিশ্বাস করি বলে আঘাত দিয়ে অপঘাতে মারায় বিশ্বাস করিনা।
  • ব্যাং | ০৪ জুন ২০১২ ১২:৫১10247
  • কুমুদি, এখনই পেস্ট কন্ট্রোলের লোকদের ফোন কর। আপাতত ওরা এসে ওদের কাজ করুক। আর ওরা জে স্প্রেটা করে যাবে তারপর কম করে দুই মাস টিকি তোমার ঘরের দিকে তাকাবেও না। গ্র্যান্টি।
  • ঝিকি | ০৪ জুন ২০১২ ১২:৫০10246
  • পাই এটা গুল্প নয়, গাল্ফে পেস্ট কন্ট্রোলাররা ঠিক তাই করে!
  • kumu | ০৪ জুন ২০১২ ১২:৪৭10245
  • জেরি মার্চ আছে,কিন্তু একটু ল্যাগবেগে অবস্থায়।
  • pi | ০৪ জুন ২০১২ ১২:৪৫10244
  • তবে ভাইরাস- অ্যান্টিভাইরাসটা একেবারে খাপে খাপ উদাঃ হয়েছে। আমি এই টিকি-অ্যান্টি টিকি ব্যবসাটাই মিন করতে চেয়েছিলুম। এতে কোন মূলধনও লাগবে না। শুধু এরকম কিছু নরম স্কিল।
  • kumu | ০৪ জুন ২০১২ ১২:৪২10242
  • ব্যাং,একমাত্র ব্যাং আমার দুক্ষু বুজেচে।
    ব্যাং,হিট স্প্রে তো রেগুলার করি,তাইতেই বাড়ীতে কোন আর্শোলা ইত্যাদি নেই।এই ব্যাটা কী করে ঢুকলো,ঢুকে কী খাচ্ছিল কে জানে।ঝুলঝাড়াতে হিট মাখিয়ে দেওয়ালে লেপে দেয়া-এটাও করি।

    হার্পিকের কথা আমিই বলেছিলাম,হার্পিক দিয়ে টিকি মেরে তার ওপর ডেটল ঢেলে এট্টা বালতি চাপা দিয়ে রাখি।সকালে আমার কাজের মেয়ে এসে কনুই অবধি গ্লাভস পরে সব পরিষ্কার করে,ও এইসব কাজ বেশ ভাল পারে।তবে বহুদিন এই অপারেশনের প্রয়োজন পড়ে নি।

    ভেউ,ভেউ।
  • pi | ০৪ জুন ২০১২ ১২:৪২10243
  • যেরকম দৃষ্টিতে বাসনের ময়লাদের দিকে তাকালে তারা পালিয়ে যেতে বাধ্য হয় ? তাহলে আমিও পালালুম ঃ(
  • | ০৪ জুন ২০১২ ১২:৪১10241
  • কিন্তু পাই কি বলতে চাইল আমি টিকিটাকে কুমুর বাড়ী পাঠিয়েছি ---- সেই অ্যান্টিভাইরাসওয়ালাদের ভাইরাস পাঠানোর মত?
    হুমমম খুবই ভ্রূকুটিকূটিল দৃষ্টিতে পাইয়ের দিকে তাকালাম।
  • Div0 | ০৪ জুন ২০১২ ১২:৪০10239
  • ডিডিদার লোহার মাছির আইডিয়া মন্দ নয়। তবে সঙ্গে একটা ইলেকট্রোম্যাগনেট চাই।
  • pi | ০৪ জুন ২০১২ ১২:৪০10240
  • তবে ভেবে দেখো। টিকটিকিকে ভূত বানাবে কিনা। তাতে রিভিসিটের চান্সও থাকে।
  • | ০৪ জুন ২০১২ ১২:৩৮10237
  • আরে হারপিক ঢালার কুবুদ্ধিটা কুমুই দিয়েছিল। শুধু টিকির দেহাবশেষ কেন .... কিছু কিছু ন্যকা আতুসি টাইপ মেঝেরও হারপিকে চল্টা উঠে যায়।

    পিটিয়ে মেরে ফেলা বেস্ট অপশান। আর ওদের নখে বা শরীরের বাইরের দিকে বিষফিষ থকে না। জিবে, মুখের লালায় থাকে। অত ভয় পাওয়ার কিচ্ছু নেই।
  • pi | ০৪ জুন ২০১২ ১২:৩৮10238
  • জেরি মার্চকে টিকটিকিরা ভয় পায়। জৈবরাসায়নিক ভাবে সত্য।
  • ডিডি | ০৪ জুন ২০১২ ১২:৩৬10236
  • খুব ছোটো ছোটো লোহার মাছি তৈরী করে দেওয়ালে আঠা দিয়ে সেঁটে দিতে হবে। টিকটিকি ঐ সব "মাছি" দের খেতে গিয়ে দাঁত টাঁত ভেঙে অস্থির হবে। ক্রমশঃ মাছি দেখলেই তারা আতংকিত হয়ে পরবে। এই ভাবে ডিপ্রেশন আর ম্যালনিউট্রিশনে সব টিকটিকি মরে ভুত হয়ে যাবে।
  • pi | ০৪ জুন ২০১২ ১২:৩৫10235
  • আমি খুব ভালো টিকি তাড়িয়ে ছিলাম এক কালে। হোস্টেলে ঘরে ঘরে ডাক পড়তো। সে গল্প পরে বলব। তাছাড়া ঐ স্কিলে এদ্দিনে জং ও পড়ে গেছে মনে হয়।
    কুমুদির বাড়িতে কি এখনো জেরি মার্চের বই আছে ?
  • ব্যাং | ০৪ জুন ২০১২ ১২:৩১10233
  • কুমু দি কয়েকবোতল হিট উদারমনে বাড়ির সব দেওয়ালে উদারহস্তে এবং উদারহৃদয়ে স্প্রে করতে থাকো। দমুর বুদ্ধিটাই ঠিক দেওয়ালে দাগ ধরবে না, আর পোকামাকড়ও বসবে না, আর তাহলে টিকিও আসবে না।

    অবিশ্যি টিকিগুলোর বেজায় ভবঘুরে স্বভাব, সব জায়্গাতেই তারা হেঁটে বেড়ান। কোলকাতায় কয়েকদিনে আগে দেখলাম আমার চটির উপর দিয়ে হেঁটে গেলেন, এদিকে বেজায় দামি চটি, সে চটি ফেলতেও পারি না। আবার চামড়ার চটি সাবান দিয়ে ধুতেও পারি না। শেষে কিচেন পেপার টাওয়েলে ডেটলে ভিজিয়ে সেই দিয়ে ঘষে ঘষে চটি মুছলাম।

    তবে টিকি তাড়ানোর বুদ্ধি হিসেবে কে যেন সেদিন এখানে বলেছিল টিকির উপরে হারপিক ঢেলে দিতে। ভুলেও সে কাজ করতে যেও না। টিকি তো মরবে, কিন্তু সেই যে জায়্গাটায় হারপিক ঢালবে টিকির গায়ে, সেই জায়্গাটায় টিকির কিছু দেহাবশেষ গলেটলে পড়ে থাকতে পারে, সেই জায়্গাটা পরিষ্কার করা বেজায় চাপ। আর হারপিকে আধগলা হয়ে মরা টিকি ধরে ফেলবে কে?
  • অপু | ০৪ জুন ২০১২ ১২:৩১10234
  • ইয়ে, মানে সব ই তো বানানো
  • kumu | ০৪ জুন ২০১২ ১২:৩০10232
  • পেঁপে।
  • kumu | ০৪ জুন ২০১২ ১২:২৯10231
  • কেউ কী এট্টু সিরিয়াস হবে?আজ আমি লাঞ্চ আনিনি,শ্যামলদা ও ছেলেকে কোন রকমে বেরেকফাস্ট বানিয়ে দিইচি-(তরমুজ,পেঁপেঁ,রসগোল্লা)।
    কিন্তু রাত্রে কী হবে?
    অবশ্য পাড়ায় নতুন KFC খুলেচে,কিন্তু ঐ করে কদিন চলবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত