এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ০৩ জুন ২০১২ ০০:০৭9601
  • অভ্যু, আমার ভাইয়ের জন্ম বর্ষাকালেই, জুলাইয়ের শেষের দিকে। আমি ক্লাস ফোরের গরমের ছুটিতে ঠাকুরবাড়ির অন্দরমহলের বংশলতিকাটা প্রায়ই খুলে সেখান থেকে বোনের নাম বেছে রাখতাম। আমি নিশ্চিৎ ছিলাম বোনই হবে। কোনোদিন রাজরূপা পছন্দ হত, তো কোনোদিন সুপূর্ণা, তো কোনোদিন সুনন্দিনী। কিন্তু মা যেদিন নিজে নিজেই গিয়ে নার্সিংহোমে ভর্তি হল সেদিন রাত্তিরবেলায় বাবা আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলল "তোর একটা ভাই হয়েছে।" ঘুমচোখেই দেখলাম বাবা আর বড়মামা ঘরের জানলাগুলো বন্ধ করছে বৃষ্টির জল আসছে বলে। পরের দিন সকালে উঠে একটু দুঃখ মতন হল অতগুলো বোনের নাম ঠিক করা ছিল, কিন্তু ভাইয়ের নাম তো দেখে রাখি নি বংশলতিকাটার থেকে। ঝিপঝিপে বৃষ্টির মধ্যে বাবার সঙ্গে নার্সিংহোমে ভাই দেখতে গিয়ে দেখি এইটুকু একটা গোলাপি রঙের প্রাণী। সেখান থেকেই স্কুল চলে গেলাম। বিকেলবেলায় ঝমঝমে বৃষ্টিতে স্কুলবাস থেকে নেমে হাঁটুজলে হাঁটতে হাঁটতে আবার সেটাকে দেখতে গেলাম।
  • xi | ০৩ জুন ২০১২ ০০:০৫9599
  • মুড়ি চিবিয়ে গোল্লা পাকিয়ে ছোটো বাচ্চাকে মা খাওয়ায়, এটা দেখেছি।
    মা-পাখিদের মতন অনেকটা। ঃ-)
  • পাই | ০৩ জুন ২০১২ ০০:০৪9598
  • ওহে সিকি, আপিসের এসিতে তো আমি ঐ লেদার জ্যাকেটটাই পরি। যেটা বইমেলাতে পরে গেছিলুম।
  • Lama | ০৩ জুন ২০১২ ০০:০৩9597
  • বুদ্ধদেব বসুর আত্মজীবনী "আমার ছেলেবেলা"য় আছে উনি ওঁর দিদিমার চিবনো পানের ছিবড়ে চেয়ে নিয়ে খেতেন।
  • Abhyu | ০২ জুন ২০১২ ২৩:৫৯9593
  • বললাম না ব্ল্যাঙ্কির গিফ্টের আলোচনাটা বেটার ছিল?
  • SS | ০২ জুন ২০১২ ২৩:৫৯9594
  • এই নিউজটা আমিও দেখেছি।
  • SS | ০২ জুন ২০১২ ২৩:৫৯9595
  • ব্যাঙের গল্পের ছেলেমেয়েগুলো তাদের বাবাকে সাহায্য করতো না? উনি যদি রান্না করে থাকেন তাহলে ওরা একটু বাসনগুলো ধুলেও তো পারে!
  • aka | ০২ জুন ২০১২ ২৩:৫৯9596
  • সেদিন সিএনএনে দেখাচ্ছিল এক মা তার সন্তানকে খাওয়ানোর আগে নিজে চিবিয়ে খেয়ে তারপরে খাওয়াচ্ছে।
  • ব্যাং | ০২ জুন ২০১২ ২৩:৫৮9591
  • মিঠুর শেষ পোস্টটা পড়ে থেকে গা গুলোচ্ছে।
  • ব্যাং | ০২ জুন ২০১২ ২৩:৫৮9592
  • লামা ঃ-))
  • SS | ০২ জুন ২০১২ ২৩:৫৭9588
  • ম্যাগো, আমার লাঞ্চটাও এবার হুড়মুড় করে বেরিয়ে আসবে!
  • xi | ০২ জুন ২০১২ ২৩:৫৭9589
  • অভ্যু, চুষে চুষে ধুয়ে ধুয়ে রাখতে রাখতে বহুবার রি ইউজ্ড হবার পরে হয়তো ও জিনিসের কর্মক্ষমতা লুপ্ত হতো। এইটার ব্যাপারে একটা অংক দিতে পারো, হাফ লাইভ কত বা কতটা লুপ্ত হলো--এইসব। ঃ-)
    দারুচিনি কতবার ইউজ্ড হলে দারুব্রহ্ম হয়। ঃ-))))
  • Abhyu | ০২ জুন ২০১২ ২৩:৫৭9590
  • আসুন আমরা আবার ব্ল্যাঙ্কির শিশুর আলোচনায় ফেরত যাই।
  • | ০২ জুন ২০১২ ২৩:৫২9585
  • এইটার কাছাকাছি কেউ যেতে পারবে না।

    এক বন্ধু বাড়ি এসেছিলো, হাই চেয়ারে বসিয়ে মেয়েকে খাওয়াচ্ছে-শেষ চামচ মুখে দেওয়ামাত্র মেয়ে হুড়মুড়িয়ে সবটা বের করে ফেল্লো।মা গম্ভীর ভাবে পুরোটা বাটিতে ধরে নিয়ে আবার সেটাই খাইয়ে দিলো।
  • Lama | ০২ জুন ২০১২ ২৩:৫২9586
  • কলেজ থেকে পাশ করে বেরনোর বছরখানেক পর আমি আর আমাদের ক্লাসের সায়ন্তন একদিন পুরনো হোস্টেলে ঢুঁ মারতে গিয়েছিলাম। যেহেতু কলেজ থেকে বেরিয়েছি তখন পুরো এক বছরও হয়নি, জুনিয়র ছেলেপুলে তখনো চেনা ছিল। তাদের সাধাসাধিতে বালু বলে এক তদানীন্তন ফাইনাল ইয়ারের ছেলের ঘরে রাতে থেকে গেলাম।

    পরদিন সকালে উঠে অফিস যাব, ভাবছি এবার দাঁতটা কি করে মাজব, দেখি সায়ন্তন বারান্দায় দাঁড়িয়ে ব্রাশ দিয়ে দাঁত মাজছে। দেখে চমৎকৃত হয়ে আমি বললাম "তোর কি আগে থেকেই রাতে থেকে যাবার প্ল্যান ছিল? ব্রাশটাশ নিয়ে এসেছিস দেখছি।"

    একমুখ ফেনা নিয়ে সায়ন্তনের জবাব "আঙার ঙা, গাঁলুর। গাঁলুর।'
  • Abhyu | ০২ জুন ২০১২ ২৩:৫২9587
  • তাই তো করত !
  • xi | ০২ জুন ২০১২ ২৩:৫০9584
  • ভালো করে চুষে টুষে তারপরে ধুয়ে তুলে রাখতো না তো? ঃ-)
    ইরে বাবা রে, কত রকমের লোক দুনিয়ায়।
  • Abhyu | ০২ জুন ২০১২ ২৩:৪৭9582
  • ১। আমি আলাদা রান্না করতাম
    ২। সে পার্টি দিলে আমি খেতাম না
    ৩। সে মিশিগান ছাড়ার আগে পর্যন্ত এই গল্পটা আমি অন্য বন্ধুদের বলি নি
    ৪। ভালো হতে গিয়ে (PNPC না করা) উল্টে বিপদ হয়েছিল
  • | ০২ জুন ২০১২ ২৩:৪৭9583
  • আমি শুঁটকি মাছ খুব ভালো খাই শুনে এক বাংলাদেশি বন্ধু শুঁটকি রান্না করে নেমন্তন্নে ডাকলেন- দেখি পাতলা (পেটখারাপের) শুঁটলি ঝিল।
    না খেলে দুঃ খ পাবে,এদিকে খেলে আর দেখতে হবে না- একটু ঝোল সমেত শুঁটকি নিলাম, ভাত দিয়ে একদলা মেখে খেয়ে ফেললাম-শুঁটকি র টুকরোটা অন্য পাশে চালান করে দিলাম।

    এরপর থেকে সাবধান হয়েছি, কেউ কি ভালোবাসো জানতে চাইলে বলি সবই খাই, রোজকার ডালভাতচিকেন। সবচে ভালোবাসি ডালভাতঃ)
  • ব্যাং | ০২ জুন ২০১২ ২৩:৪৬9581
  • এসেস, মিঠু, আমাদের সামনের বাড়িতে এক মেসোমশাই থাকতেন। মানে একা থাকতেন না, বৌ ছেলেমেয়ের সঙ্গেই থাকতেন। একবার সেই মাসিমা নিজের মায়ের অসুস্থতার খবর পেয়ে কিছুদিনের জন্য বাঁকুড়া গেছিলেন। ছেলেমেয়েকে তাদের বাবার কাছে রেখে। তো দুইদিন পরে সেই দিদি আর দাদা আমাদের বাড়িতে এসে মাকে বলল যে তারা এবার থেকে আমাদের বাড়িতে খাবে যদ্দিন না তাদের মা ফিরছেন। কারণ তাদের বাবা যদি বা ভাত-ডাল ফুটিয়ে নিতে পারেন, কিন্তু (কাজের দিদিও মওকা বুঝে ছুটি নেওয়ায়) বাসন মাজার পরিশ্রমটুকু করতে অপারগ। তিনি দুইদিন ধরে চারবেলায় বাড়ির সব থালা এঁটো করে ফেলেছেন এবং এবার যখন খাওয়ার জন্য আর কোনো পরিষ্কার থালা নেই তখন ছেলেমেয়েকে বলেছেন "নিজেদেরই তো থালা, খবরের কাগজ মুড়ে রেখে দাও, রাতে ঐ থালাতেই ভাত খেয়ে নেবে"
  • Abhyu | ০২ জুন ২০১২ ২৩:৪২9580
  • এগুলো খুব কম রোমাঞ্চকর। আসল ইন্টারেস্টিং গল্প হল আমার মিশিগানের রুমমেটের, যে কিনা ফ্রায়েড রাইস খেয়ে দারচিনিগুলো থালা থেকে তুলে ধুয়ে রাখত - পরের বার ইউজ করবে বলে।
  • Abhyu | ০২ জুন ২০১২ ২৩:৩৮9578
  • মিঠুদি সেই আমাকে দিয়ে লেখাবেই -

    কবি তীর্থ একজনের বাড়িতে গিয়ে লাঞ্চ করে এলেন - বেশ ডাল ভাত মাছ মাংস ইত্যাদি - টকের ডালই হবে নিশ্চয়।
    পরে জানা গেল বাড়ির গৃহকত্রীর (শাশুড়ি) ইচ্ছানুসারে সেই বাড়িতে ডাল ফেলা হয় না - নতুন ডাল করে পুরনো ডালের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় মাত্র। কাজেই সেই ডাল একটু টক হয়েই যায় নিজের থেকে!

    বিশ্বাস না হয় ফোন করে মিলিয়ে নিন।
  • SS | ০২ জুন ২০১২ ২৩:৩৮9579
  • ম্যাগোই বটে!
    এইরকম প্রচুর গল্প জানা আছে। সাবান দিয়ে না ধোয়া জলের গ্লাস টা তো নিজের চোখে দেখা। যেই না একটু চোখের আড়াল হয়েছে অমনি আমি কিচেনে গিয়ে আচ্ছাসে গরম জল আর সাবান দিয়ে গ্লাস মেজে তাতে জল ভরে নিয়েছি।
  • aka | ০২ জুন ২০১২ ২৩:৩৭9577
  • আমি থালা ধুয়ে ডিশওয়াসারে দিই। বউ বার করার আগে আবার ধোয়।
  • | ০২ জুন ২০১২ ২৩:৩৩9576
  • না না, বন্ধুর ছবি, বাঁধিয়ে রাখবো।

    এক পরিচিতের বাড়িতে শুনেছিলাম,তারা খেয়ে নাকি থালা শুধু জল দিয়ে( নো সাবান)ধুয়ে রেখে দেয়- তাদের বাড়ি খেতে গিয়ে আমি যাস্ট এক স্লাইস পিৎজা ন্যাপকিনে ধরে খেয়ে খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলামঃ)
  • ব্যাং | ০২ জুন ২০১২ ২৩:৩১9575
  • আমিও না, ম্যাগো!!
  • SS | ০২ জুন ২০১২ ২৩:২৬9574
  • কার ছবি, বন্ধুর না ডিশওয়াশারের?
    হে-হে, চেনাশোনা হলে মামী মনে হয় তাদের বাড়িতে জলস্পর্শ করবে না।
  • | ০২ জুন ২০১২ ২৩:২৪9573
  • ছবি আছে?
  • Abhyu | ০২ জুন ২০১২ ২৩:২৩9572
  • অ্যাক্‌ !
  • riddhi | ০২ জুন ২০১২ ২৩:২০9571
  • আমার এক বন্ধু ডিস-ওয়াশারে গেন্জি জাঙ্গিয়া দিয়েচিল কাচতে। বলে ' সালা কেয়া বেকার কা ওয়াশিং মেশিন '। শিকাগোতে ভারত থেকে প্রথমবার এসে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত