এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ০২ জুন ২০১২ ২৩:০৪9570
  • আর ডিডিদার রেশ টেনে সেন্নাইয়ের গল্প কই। নাকি কয়েছিলাম আগে?

    কতই যেন ডিসেম্বর। গেল বছরের আগের বছর। সিকি গেসলো সেন্নাইতে। শনিবারের বারবেলায় ভাবল মহাবলীপুরমটা দেখেই আসি। তো দেখা শেষ হল বেলা দুটোয়। তখন চাঁদিফাটা রোদ্দুর, তাপমাত্রা কিছু না হলেও চৌতিরিশ সেঃ তো হবেই, তার মধ্যে দেখি বুড়িদের দল বগলে কালার টিভির বাসকো নিয়ে বাসস্ট্যান্ডের সামনে ঠা-ঠা রোদ্দুরে দাঁড়িয়ে রয়েছে, সোয়েটার পরে, কানে হেডফোনের মতম দেখতে ইয়ার মাফ, যাদের সেটা নেই, তাদের কানে তুলো গোঁজা, আর ঝলমলে সিলকের শাড়ি। আমি তখন গাছের ছায়াতে দাঁড়িয়েও গরমের চোটে হ্যা হ্যা করে হাঁফাচ্ছি।

    আপিসেও দেখেছি অনেক এমন। লেদার জ্যাকেট পরে কানে তুলো গুঁজে নয় তো মাফলার পরে মন দিয়ে কোডিং কচ্ছে। কী ব্যাপার? না এসি চলছে।
  • Blank | ০২ জুন ২০১২ ২২:৫৯9569
  • কোলকাতায় চরম ঘাম।
  • প্পন | ০২ জুন ২০১২ ২২:৫৭9566
  • হ্যাঁ, ঘামটা হচ্ছে। কিন্তু মারাত্মক গরম। লু সমেত।
  • সিকি | ০২ জুন ২০১২ ২২:৫৭9567
  • তো সে কিচাইনগুলো একটু গুছিয়ে লিখলেই তো হয়! নাকি না সাধলে গাইবা না?
  • পাই | ০২ জুন ২০১২ ২২:৫৭9568
  • ফ্লাস্কের মতন জামাকাপড় পাওয়া গেলে ভাল হত।
  • পাই | ০২ জুন ২০১২ ২২:৫৬9565
  • সিকি, দু বছর কাটিয়েছি বল্লুম তো ! ঃ)

    আর বাইক চালাইনি বটে, সাইকেল চালাতুম তো। ওটার একটা আলাদা চার্ম আছে, মানছি। চারিদিক কেমন মরীচিকা, মায়াবী লেয়ার। অজ্ঞান না হয়ে পড়লে ঠিকই আছে। একবার হলে মোটে ভাল না। আমাদের এইচ সি তে ভত্তি করিয়ে দিত। তার যা সব গপ্পো !! আলাদা টই খুলতে হবে। তবে আমি যতবার হেল্থ সেন্টারে ভর্তি হতুন, ক্লাসের ছেলেগুলোর পোয়াবারো হত। কী দেখতে আসার ঘটা। কাদেরকে বলাই বাহুল্য। তবে একবার দেখতে আসাতে খুব ক্যাঁচাল হয়েছিল। আমি পালিয়েছিলাম। ওরা দেখতে আসায় সেটা ধরা পড়ে যায় ( বোঝাই যাচ্ছে, তার আগে ধরা পড়েনি মানে কেমনি ....)। তারপরে সে আরেক কিচাইন।
  • সিকি | ০২ জুন ২০১২ ২২:৫৪9563
  • কলকাতায় ঘাম হয়। দিল্লিতে ঘাম হয় না। ঠোঁট ফাটে। ঃ)
  • প্পন | ০২ জুন ২০১২ ২২:৫৪9564
  • এইজন্যই শ্র্রী শ্রী লুরুতে এসে থাকতে হয়। আজ সকালে সকাল আটটায় চান করে বেরিয়ে দেখি বারান্দা জুড়ে পুরো কনকনে উত্তুরে হাওয়া।
  • অপু | ০২ জুন ২০১২ ২২:৫৩9560
  • একটু ব্রিজ হল। আমি আর ন কাকা। বাপি আর সেজকাকা।জমে গিয়েছিল।
  • Abhyu | ০২ জুন ২০১২ ২২:৫৩9561
  • কারণ দিল্লিতে বৃষ্টি হবার মতো পরিস্থিতি ছিল না
  • সিকি | ০২ জুন ২০১২ ২২:৫৩9562
  • এককালে তাই করতাম বটে। ঘরে মগ মগ জল ঢেলে মেঝে ঠাণ্ডা করতাম। তারপর ঘরে আসবাব বেড়ে গেল, এখন আর জল ঢালা হয় না। বছর দুয়েক হল একটা এসি নিইচি।

    আপাতত ল্যাপটপের ওপরেও হাত রাখতে গেলে ছ্যাঁকা লাগছে। কবজি লাল হয়ে যাচ্ছে।
  • aka | ০২ জুন ২০১২ ২২:৫১9555
  • অভ্যু নিজেই নিজেকে বলায়।
  • প্পন | ০২ জুন ২০১২ ২২:৫১9556
  • কলকাতার এই অবস্থা লাস্ট দু'মাস ধরেই চলছে।
  • সিকি | ০২ জুন ২০১২ ২২:৫১9557
  • ই কী রে ভাই। ভালোবাসতে হলে নাকের পোঁটা চোখের সিকনি সমেত ভালোবাসতে হয়। এমন লু-এর মধ্যে কনুই পজ্জন্ত ঢাকা গ্লাভস, ফুলহাতা জামা, পায়ে জুতো, মাথায় রুমাল তারওপর হেলমেট দিয়ে পুউরো ঢেকে বেলা একটার সময়ে বাইক চালানোর যে মজা, সে তোমরা বরফের দেশের লোকজন কী করে বুঝবে বলো! আজই বেলাবেলি ঘুরে এলাম কনট প্লেস, করোল বাগ ইঃ। সিগনালে দাঁড়াচ্ছি তো গরম হাওয়া, গাড়ি ছোটাচ্ছি তো অল্প ঠান্ডা। কিন্তু কোথাওই ঘামের চিহ্নমাত্র নেই। কেবল গলা শুকিয়ে যায়।

    এ যে কী সেক্সি জিনিস, কী করে বোঝাই!
  • পাই | ০২ জুন ২০১২ ২২:৫১9558
  • অভ্যু, একবার বলো দেখি। দিল্লিতে বিষ্টি হচ্ছে না কেন ?
  • Abhyu | ০২ জুন ২০১২ ২২:৫১9559
  • *বলতে
  • Abhyu | ০২ জুন ২০১২ ২২:৫০9553
  • বলাতে বলাতে চলে এসেছে!
  • Abhyu | ০২ জুন ২০১২ ২২:৫০9554
  • বোতিন্দা আপডেট দিচ্ছে না কেন?
  • অপু | ০২ জুন ২০১২ ২২:৪৯9552
  • অভ্যু কন্ডিশ্যনাল প্রোব টা হাইঅলি ইন্টারেস্টিং
  • পাই | ০২ জুন ২০১২ ২২:৪৮9551
  • কানপুরের অভিজ্ঞতাই মনে আছে। কী মারত্মক ছিল ! আমরা দুপুরে খেতে এসে পুরো ঘরে কয়েক বালতি জল ঢেলে চলে যেতাম। ক্লাস বাদে মোটামুটি সারাদিন লাইব্রেরী। ওটা বন্ধ হলে ঘরে ঢুকতেই হত। কিন্তু ঐ জল না ঢেলে গেলে তখনো ঘরে ঢোকা যেতনা। পু-উ-রো চুল্লি !

    পরীক্ষার সময়টা একদিক দিয়ে ভাল ছিল। সারারাতই লাইব্রেরী খোলা থাকতো। ওখান থেকেই সোজা হলে যেতুম। সেদিন ল্যাপটপকে বালিশ বলাতে শক্ত বল্লো কে যেন ? আমাদের ইয়ারবুকে সব ছবি আছে। লাইব্রেরীর মাটিতে থানইঁট বই, তারপর বাটার জুতো, এসবকে বালিশ করে ঘুমুনোর। আর তার তেমনি তেমনি ক্যাপশন !

    আমার ছবিটা তোলানো হয়েছিল আমার সাইকেল সহ ঃ((
  • পাই | ০২ জুন ২০১২ ২২:৪৪9550
  • এরপরেও দিল্লি লাজবাব বলবে ?
  • পাই | ০২ জুন ২০১২ ২২:৪৩9548
  • অভ্যু, ঃ)
  • পাই | ০২ জুন ২০১২ ২২:৪৩9549
  • নাঃ, খুব কম কেসেই সেটা করতে হয়। খাবার পর সঙ্গে সঙ্গে জল দিয়ে রাখলে ডিশওয়াশার যথেষ্ট ভাল। বেশিরভাগ থালা বাসনের জন্যই।
    আমি ভাল করে পরীক্ষা করে দেখেই বলছি ঃ)

    আর নন স্টিকেই তেল ঝোলের রান্না হয়। সেগুলো তো আর ওয়াশারে এমনিই দি না। দেওয়া বারণ।
  • Abhyu | ০২ জুন ২০১২ ২২:৪২9547
  • এটা তো দমুদির স্ট্রাটেজি শুনেছিলাম - এমন কড়া চোখে তাকাতো যে ময়লাগুলো তাড়াতাড়ি থালার উল্টোদিকে চলে যেত - তখন আবার থালাটা উল্টে ধরত - তখন একেবারে ময়লাগুলোর চোখের জলে নাকের জলে অবস্থা। নাকি এটা ডিডির স্ট্রাটেজি ছিল? ভুলেও যাই - বয়স হচ্ছে
  • সিকি | ০২ জুন ২০১২ ২২:৪১9546
  • মন্দ পড়ে নি গরমটা। ফ্রিজের ভেতর খাবার খারাপ হয়ে যাচ্ছে, ভোর পাঁচটায় কল দিয়ে ফুটন্ত জল পড়ছে, বাইরে গেলে আপাদমস্তক ঢেলে বেরোতে হচ্ছে, ডাইনিং টেবিলের চেয়ারগুলো রট আয়রনের, পিঠ ঠেকানো যাচ্ছে না তাতে।

    এই অবস্থায় আজ বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, ছিটেফোঁটা বিষ্টি শুরু হল।

    গরম কিসুই কমল না।
  • | ০২ জুন ২০১২ ২২:৩৮9544
  • বাবারে, নাধুয়ে ডিশওয়াশারে দেয়া- সে কেমনে সম্ভব? বেশি তেলতেলে হলে আমি একবার হাতে মেজে তারপর যন্ত্রে ঢোকাই। প্রত্যেক বাসন কে কড়া চোখে খুঁটিয়ে দেখে আবার ধুয়ে তারপর কাজে লাগাইঃ)
  • Abhyu | ০২ জুন ২০১২ ২২:৩৮9545
  • মানে তোমার যা পোতিভা আর টেনাসিটি তাতে কিছুই অসম্ভব না ! :)
  • aka | ০২ জুন ২০১২ ২২:৩৭9543
  • ডিশ ওয়াসারের আগে না ধুলে খাবার রিইউজড হয়। আগের বারের খাবারের শেষ অংশটুকু মুখে যায়।
  • Abhyu | ০২ জুন ২০১২ ২২:৩৫9542
  • বলে রাখলাম - হয় তো এক মাস পরে তুমি একটা কেস স্টাডি দেবে :)
  • পাই | ০২ জুন ২০১২ ২২:৩৩9541
  • এইও ! আমি কাকে হাপু পরতে মোটিভেট করলুম !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত