এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০২ জুন ২০১২ ১৯:১১9420
  • কিকির তো পশ্চিমবাংলার মতো অবোস্তা
  • kiki | ০২ জুন ২০১২ ১৯:০৬9419
  • আমি মনে হয় দেড়শো পাতা পিছনে রইচি।ঃ(
  • Abhyu | ০২ জুন ২০১২ ১৮:৫৪9417
  • কুমুদি আছেন? আর ভেউ করে না
  • SS | ০২ জুন ২০১২ ১৮:৫৪9418
  • সব সুরুরই সেশ আছে!
  • Abhyu | ০২ জুন ২০১২ ১৮:৫১9416
  • নববধূ অসীম ভাগ্যবতী তাতে সন্দেহ কি? বলেছিলাম না বিয়ে করা মানে জিন্দেগী সুরু বলে একটা টই খুলতে, নাকি বলিনি?
  • Abhyu | ০২ জুন ২০১২ ১৮:৪৯9415
  • ডিঃ ব্যাংদি আগের পোস্টটা মস্করা করে লেখা - আবার রাগ কোরো না যেন।
  • Abhyu | ০২ জুন ২০১২ ১৮:৪৮9414
  • এই মেয়েটির গলায় গোটা দশেক পেন কিনে ঝুলিয়ে দিলে হয় না? বেশ ইউনিক রকম ঝলমলিয়ে বেড়াবে?
    আর ব্যাংদি, তোমার ভাই এ সব খবর রাখে? টই তো পড়েই না, ভাটও পড়ে না বলেই মনে হচ্ছে -
  • কুমু | ০২ জুন ২০১২ ১৮:৪১9413
  • নববধূ ভাগ্যবতী,শাড়ির জন্য বলছি না,শাড়ী কেনা ও কারুকাজের পেছনে যে অপরিসীম স্নেহ,ভালবাসা রয়েছে সেটাই আসল।
    ননদ নিজের সংসার ফেলে উড়ে এসে সব ব্যবস্থা করছে,আর কী চাই।

    ব্যাং গো,বাহা/অর্চি কদ্দুর পৌঁছলো?বাহার শাড়ীগুলোর কী নাম?
  • ব্যাং | ০২ জুন ২০১২ ১৮:৩৩9412
  • কুমুদি, এখানে তো শেষ নয়। কাল যেগুলো লিখেছি সেগুলো সব হবু শাশুড়ির থেকে।
    এরপরে আরো যোগ হবেঃ
    ১) শান্তিনিকেতনের বাটিকের উপর কাঁথা স্টিচ (হবু শাশুড়ির থেকে, কাঁথাস্টিচটি হবু শাশুড়ি নিজেই করছেন))
    ২) পৈঠানি (হবু বড় মাসিশাশুড়ির থেকে)
    ৩) জামেওয়াড় (হবু বড় মামিশাশুড়ির থেকে)
    ৪) বিষ্ণুপুরি সিল্কের উপর নিজের হাতে করা গুজরাটি স্টিচ দিয়ে ভরাট করা শাড়ি। আঁচলে একটি অপূর্ব রাধাকৃষ্ণের ঝুলন দৃশ্য ঐ গুজরাটি স্টিচ দিয়ে এবং ছোট ছোট কাঁচ বসিয়ে (হবু দিদিশাশুড়ির থেকে। হবু দিদিশাশুড়িটি মাস কয়েক হল ছানি কাটিয়ে নাতবৌ আসার আনন্দে দুইখানি শাড়ি সেলাই করতে বসেছেন। এটা প্রথম শাড়িটা, দ্বিতীয় শাড়িটার কথা এর পরে লিখছি)
    ৫) কাসাভু শাড়ির উপর সোনালি সুতো দিয়ে খুব ছোট্ট ছোট্ট স্টিচ দিয়ে একদম ভরাট করে বালগোপালের ছোটোবেলার বিভিন্ন ঘটনা - ননীচুরি, কালীয় দমন, যশোদার শাসন ইত্যাদি। (এটিও দিদিশাশুড়ির কীর্তি, তবে এটি এখন মাঝপথে। দিদিশাশুড়িটি যে লেভেলে কর্মকাণ্ডটি ফেঁদেছেন, শেষ হবে কিনা সন্দেহ। আর বাড়ির সবাই ওনার চোখের আয়ুর ব্যাপারে সন্দেহপ্রকাশ করায় উনি জানিয়েছেন শেষের বছর/মাস/দিন গুলো ওনাকে ওনার নিজের ইচ্ছেমতন কাজ করে বাঁচতে দেওয়া হোক। ওনার মতে এই ধরণের কাজ করে উনি যে আনন্দটি পান, সারাদিন হাত কোলে করে বসে থেকে সেই আনন্দটি পান না)
    ৬) একটি বাংলাদেশি ঢাকাই জামদানি (মেজ পিসিশাশুড়ির থেকে)
  • শ্রী সদা | ০২ জুন ২০১২ ১৭:০৯9411
  • আমারো ঘন্টা দুই।
  • kumu | ০২ জুন ২০১২ ১৭:০৭9410
  • এখন আমি একা।ভেউ ভেউ,ভে-এ-এ-উ-
    সত্যি,এই গুরুরা এত ঘুমোতেও পারে!!
  • kumu | ০২ জুন ২০১২ ১৭:০৫9409
  • আচ্ছা ডিডিদা,হ্যাপি সানডে।
    শোনার সময় আছে?এমন দৌড়োচ্ছেন য্যানো-
  • ডিডি | ০২ জুন ২০১২ ১৭:০১9408
  • আর চায়ের সাথে রোজ একটা ছোটো প্যাকেট বিস্কুট দ্যায়। রোজ।
    কিন্তু সেটা হয় টাইগার নয়তো মাঝে সাথে ফিফটি ফিফটি। এ ছাড়া কি আর কোনো ব্র্যান্ড নেই? আছে তো।

    কিন্তু কারুর কোনো মাথা ব্যাথা নেই। সেই একই বিস্কুট রোজ খচর মচর করে এরা খান। কখনো প্রতিনাদ করেন না।
    হেথায় চাকরী পেলে বাড়ীর থেকে ভালো বিস্কুটও নিয়ে আসতে ভুলবেন্না।

    পাঁচটা বাজলো ? ইয়েস ইয়েস।
  • কুমু | ০২ জুন ২০১২ ১৭:০০9407
  • আমার আরো তিন ঘন্টা,তার মধ্যে আবার কার একটা কিসের ওপরে লেকচার শুনতে হবে।
    অবিশ্যি ডিডিদা অনেক আগে আপিসে আসেন।
  • ডিডি | ০২ জুন ২০১২ ১৬:৫০9406
  • বাবারে। আরো দেখছি সতেরো মিনিট আছে।

    তো এই জরুরী খপরটা জেনে রাখুন।

    প্রচন্ড গরম কিন্তু এই মান্দ্রাজে লোকে কিছুতেই ঠান্ডা জল খায় না। আমার আবার ফিরিজের চিল্লড ওয়াটার ছাড়া তেষ্টাই মেটে না।

    আপিসের ওয়াটার কুলারে যতোবার বোতাম টিপ্র কোল্ড ওয়াটার চালু করে দি' দেখি কেউ না কেউ এসে সেটা বন্ধো করে দিয়েছে। আপনেরা কেউ মান্দ্রাজে বদলী হলে বাড়ীর থেকে থার্মো ফ্লাস্কে ঠান্ডা জল নিয়ে আসতে ভুলবেন্না।
  • kumu | ০২ জুন ২০১২ ১৬:৪৯9405
  • পকেটে রাখা ঐ হতচ্ছাড়া কলম অনেক সময়েই সামনে দাঁড়ানো কোন মেয়ের চুলে আটকে গিয়ে তার সংগেই নেমে যেত।
    আমার বহুবার হয়েছে এটা।
  • kumu | ০২ জুন ২০১২ ১৬:৪৬9404
  • এই ব্যাপারটা অনেক গল্প/উপন্যাসে আবার গ্লোরিফাই করা হয়।

    কিছু লোকের বোঝা দরকার,পঁচিশ/তিরিশ বছর কাজ করলেও আপিস আপিসই,সেখানে আমার কোন ব্যক্তিগত অধিকার নেই।রিটায়ার করার পর অযাচিত ভাবে সেখানে ফিরে যাওয়া উচিত নয়।
    তবে অন্যরকমও হয়।একজন শিক্ষিকাকে জানতাম,রিটায়ার করার পর কর্ত্তৃপক্ষের অনুমতি নিয়ে স্কুলের লাইব্রেরীকে আজীবন স্বেচ্ছাশ্রম দিতেন,স্কুল থেকে একটি পয়সা নিতেন না।
  • ডিডি | ০২ জুন ২০১২ ১৬:৪৫9403
  • উপ্প, আরো আদ ঘন্টাটাক আছে।

    হ্যাঁ। পেনের কথা হচ্ছিলো। একটা অকুপেশনাল হ্যাজার্ড তো লিক করা। লক্ষ কোটি লোকের বুক পকেট ঘোর ঘন নীল হয়ে থাকতো। সেটা এখন আর হয় না।

    আর আরেকটা হচ্ছে লোকের ফেবারিট পেন থাকতো, অংক পরীক্ষার দিন সেই পেন দিয়ে লিখতে হতো। দু একজন ভুগোল পরীক্ষাতেও ইউজ করতো। এখন এইসব জেল পেন ফেন হওয়ায় ফেবারিট কিছু নেই, কালি ফুরিয়ে গেলেই ছুঁড়ে ফেলে দিতে হয়।

    তবে আমার বাড়ীতে ঐ কালি ফুরানো ডট পেন ফেলা হয় না। খুব যত্ন করে পেনের গোল গোল কৌটোয় রেখে দেওয়া হয়। ফোনের পাশে। দরকারী কথা লিখতে গিয়ে কোনো ক্রমে যদি বা একটা কাগোজ যোগাড় হোলো তো লেখা আর যায় না। যেটাই তুলি সেটাতেই দেখি কালি নেই। যে কোনো মুহুর্ত্তে আমার বাড়ী গোটা ত্রিশেক অমন কালিশুন্য বল পেন থাকে। ডিডি

    ,
  • ডিডি | ০২ জুন ২০১২ ১৬:৩২9402
  • নির্মোহ তো কিছু না। আদৌ না।খুব কড়া মতামত। বেশ রাগারাগির ব্যাপার আছে।

    ভুত নিয়ে কিছু এটা পষ্টো মনে আছে কিন্তু ঠিক কারনটা খ্যাল হচ্ছে না।

    আর কুমু যা কইলো, কিছু রিটায়ার্ড লোককে বাধ্য হয়ে বলতে হয় আর আপিসে এসে ঘন্টার পর ঘন্টা এক্ষ কলীগদের সামনে হাঁ করে বসে থাকবেন না। প্লীজ। একজন কে দেখেছি ছোটো ব্রীফকেসে টিপিনের বাস্কো নিয়ে রোজ হাজির হতেন।
  • শ্রী সদা | ০২ জুন ২০১২ ১৬:০৪9400
  • ভূত নিয়ে নির্মোহ ব ? হয়ে যাক !
  • kumu | ০২ জুন ২০১২ ১৬:০৪9401
  • ঠিকই,আপিসটিই যে জীবনের এক ও একমাত্র নয় এটা অনেকেই বুঝতেন না,এঁদের বইপড়া,গানশোনা বা অন্যকোন হবিও থাকত না।আমাদের ডিপার্টমেন্টে দেখেছি রিটায়ার্ড প্রফেসররা এসে বসে থাকতেন।
    বাবার আফিসেও শুনেছি অনেকে এসে বসে থাকতেন,যতক্ষণ না তাঁদের আসতে মানা করা হত।
    বেশীর ভাগ সময়েই এঁরা একঘেয়েমির,অবসাদের পুরো বিরক্তিটাই বেচারা স্ত্রীর ওপর দিয়ে মেটাতেন।
    এখন কনসাল্টেন্সী তো অনেকেই করেন,তাছাড়াও সময় কাটানোর অনেক উপায় আছে।
  • ডিডি | ০২ জুন ২০১২ ১৫:৫৮9399
  • ভুত নিয়েও একটা খুব কড়া মতামত আছে, কিন্তু সেটা ঝট করে খ্যাল হচ্ছে না।
  • ডিডি | ০২ জুন ২০১২ ১৫:৫৭9398
  • এ ছাড়াও ঐ যে সব ফার কোট (মিংক, সেবল,চিনচিলা,রুপালী শ্যাল, খর্গোস ইত্যাদি)পরে আর তাই নিয়ে লোকে আপত্তি করে সেটাও আমার মোটে পছন্দ নয়।

    ক্যানো? আমরা গরু ছাগোল শোরের চামড়ার জুতো পড়ি না? জ্যাকেট পড়ি। পার্স, পোর্টমেন্টো, ওয়ালেট, ইত্যাদি। কুমীরের, সাপের,গোসাপের চামড়ার ? সেটা ক্যানো দোষের নয়? শুনি?

    কইতে পারেন বুনো জন্তুদের মেরে সাফ করে দিয়েন না তো সেটা নয় মানলাম। কিন্তু যেমন মুর্গী,গরু, ভেড়া,ছগোল, শোরের "চাষ", কুমীরের চাষ হয় আমি যদি তেমনি বাঘ সিংগির চাষ করে বাঘের চামড়ার জুতো বিককিরি করি তাইলে আপনাদের বড়ো মুখ করে আপত্তির কি কারন থাকতে পারে? জিরাফ আর গন্ডারের চাষ করে সেই চামড়ায় বেড কভার কোরবো। বেশ কোরবো।
  • ডিডি | ০২ জুন ২০১২ ১৫:৪৮9397
  • এখন তেমন হয় না কিন্তু আমার বাবার আমলে দেখেছি রিটায়ার করবার সাথে সাথেই যেনো সুইচ অফ হয়ে গেলো। হু হু করে স্বাস্থ্য ভেঙে গেলো, প্রচন্ড বাতিকগ্রস্থ হয়ে গেলো অনেকেই কয়েক বছরের মধ্যেই মারাও যেতেন।

    অনেকেই আপিস ছাড়া আর কিছু জানতেন না। সে সময়ের ফ্যাশন মতন সংসারের সাথেও সম্পর্ক ছিলো খুব শিথিল। ছেলে মেয়েদের সাথে কখনো কোয়ালিটি সময় কাটান নি তাঁরা। বাড়ীর কাজ (বাজার ছাড়া) কিছুই করতেন না।

    চাগরী শেষ হতেই একে বারে জলে পরতেন। একেবারে হতভম্ব অবস্থা। সকালের বাজার সেরে খবরের কাগজটা পড়া হয়ে গেলেই নিঃঝুম। অবসাদ। নিসংগতা।

    এদানী ত্যামোন নয়।
  • ছাতার আপিস | ০২ জুন ২০১২ ১৫:২৮9396
  • রিটায়ার কল্লে টের পাবে,আপিসকে গাল দেয়া বেইরে যাবে।
  • শ্রী সদা | ০২ জুন ২০১২ ১৫:২৪9395
  • ঝিমিয়ে ঝিমিয়ে ক্লান্ত হয়ে গেলাম। ছাঃ অঃ।
  • kumu | ০২ জুন ২০১২ ১৫:০৬9394
  • সকলের বাক্যি হরে গেল যে!!
  • kumu | ০২ জুন ২০১২ ১৩:১৬9393
  • বালুচরী, স্বর্ণচরী, চান্দেরি, কোসা, পাটোলা, কলাক্ষেত্র, বোমকাই, মাহেশ্বরী, বাংলাদেশের ঢাকাই মসলিন, বেনারসী -একদম ঠিকঠাক,রুচিসম্মত। একটা ঢাকাই জামদানী অ্যাড করলে হয় না?
  • lcm | ০২ জুন ২০১২ ১২:৩৬9392
  • দীঘা...
    ক্যাসুরিনা...
    চলো রীনা...
  • Binary | ০২ জুন ২০১২ ১২:৩২9391
  • দীঘা ... কোন প্রাচীন কালের জেবনের গান লেখা ছ্যালো ঐ খানে ...

    শাড়ীর নাম ? এত গুলান ? সমস্ক্‌ত নাম .. খাবি খাব না ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত