এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ০২ জুন ২০১২ ০০:৫৯9240
  • হ্যাঁ আজকাল টই খোঁজা বেজায় কঠিন হয়ে গেছে। আমিও কোনো পুরোনো টই খুঁজে পাই না। আমায় কেউ পুরোনো আনন্দমেলার টইটা খুঁজে দিলে আমি আর ভগোমান দুজনেই তাকে অনেক অনেক আশীর্বাদ করব।
  • Tim | ০২ জুন ২০১২ ০০:৫৭9238
  • একবার একটু ঘুমোতে ঘুমোতে (মানে আধোঘুমে) গাড়ি চালাচ্ছিলাম বলে মামা দাঁড় করিয়েছিলো। কিন্তু দাঁড় করাতেই এমন জেগে গেলুম যে মামা নিজেই অপ্রস্তুত হয়ে ছেড়ে দিলো।
  • xi | ০২ জুন ২০১২ ০০:৫৭9239
  • আমাদের শম্ভু(ওর আসল নাম স্যামসন না কি যেন, ভুলে গেছি) একবার টর্নেডোর আগখানে ছিলো পাহাড়ের মাথায় অবজার্ভেটরিতে, সেখান থেকে সে ফানেল মেঘ আর সবুজ বল লাইটনিং দেখে ভারী আনন্দিত হয়ে তাড়াতাড়ি গাড়ি নিয়ে গড়িয়ে নেমে এলো। বললো বল লাইটনিং হোলো গিয়ে জায়েন্ট ট্যাডপোলের মতন, রংটা সবুজ আর উজ্জল এই যা তফাৎ। ঃ-)
  • Sibu | ০২ জুন ২০১২ ০০:৫৬9235
  • জাই, ডাম ডাইরীর সুতোটা খুঁজে পাচ্ছি না।
  • ম্যাক্সিমিন | ০২ জুন ২০১২ ০০:৫৬9236
  • টিম দেখছি দারুন রোম্যান্টিক।
  • Tim | ০২ জুন ২০১২ ০০:৫৬9237
  • এই রেডবুল, কালোকফি কিছুতেই আমার ঘুম যায় না। ইচ্ছে করলে অবশ্য এমনিই জেগে থাকতে পারি।
    সময়বিশেষে কফি খেলে আমার ঘুম পায়। এটা কি আনইউজুয়াল কলিদি?
  • Binary | ০২ জুন ২০১২ ০০:৫৫9233
  • ট্রেনে উঠলে আম্মো বাথ্রুমে যাইনা। কিন্তু পেলেনে ঐটুকুনি ছিটে ১৩ ঘন্টা বসে থাকার জন্যি ভগমানের অভিষাপ লাগে।
  • ম্যাক্সিমিন | ০২ জুন ২০১২ ০০:৫৫9234
  • ধুস পাই কিচ্ছু বোঝে না। ডাউন ডাউন তো ভালো কথা। মুর্দাবাদ লিখেছিলাম। (ডিলিট হল না।)
  • Tim | ০২ জুন ২০১২ ০০:৫৪9232
  • লিখে দোবো। কয়েকটা লাইনই হবে। আসল কাজের কাজ হতো যদি ছবি তুলতে পারতাম। একা ছিলাম বলে সবাই মিলে ফোনে এমন ভয় দেখালো যে আমিও ঘাবড়ে গিয়ে পালালাম।
  • Binary | ০২ জুন ২০১২ ০০:৫৩9230
  • কেউ আমার রেডবুলেরে পাত্তা নাদিলে কিন্তু আমি ৫ মিনিট পরপর এসে 'রেডবুল রেডবুল' বলে যাব, বলে দিলাম।
  • পাই | ০২ জুন ২০১২ ০০:৫৩9231
  • ব্যাপক তো ! ছবি তোলোনি ? আমি ঐবার কেন যে তুলিনি কে জানে। পুরো ভেবলে গিয়ে দেখছিলুম।
  • hu | ০২ জুন ২০১২ ০০:৫২9225
  • এবাবা! লিখে দিয়েছে ঃ-)
  • Binary | ০২ জুন ২০১২ ০০:৫২9226
  • তিনঘন্টা-র কমের আকাশ পথে আম্মো কিছু খাই না, সুদুমুদু ঘুমের তেরোটা বাজে।
  • xi | ০২ জুন ২০১২ ০০:৫২9227
  • আহা ঐ ছেলেটা ঘুমের চোটে খিদে ভুলে গেছে, ভারী জটিল ব্যাপার। ঘুম থেকে উঠে ওর খুব খিদে পাবে তো! প্যাকেটটা ব্যাগে ঢুকিয়ে রাখলে পারতো, পরে ঘুম ভেঙে খেতো। ঃ-)
  • hu | ০২ জুন ২০১২ ০০:৫২9228
  • টিম কবে জানি বলছিল গাড়ি চালাতে চালাতে রাস্তার দুইপাশে দুই গম্বুজ মেঘের মাঝখানে একটা রামধনু দেখেছে। লেখ না রে!
  • পাই | ০২ জুন ২০১২ ০০:৫২9229
  • ধুত্তেরি।

    মামুর কল ডাউন ডাউন।

    ও, ডাউন ডাউন বলতে তো ম্যাক্সিদি আবার বারণ করেছে ঃ(
  • Tim | ০২ জুন ২০১২ ০০:৫১9223
  • কদিন আগে এরকম টর্নেডো রেড অ্যালার্টের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছিলাম (ইচ্ছে করে নয়, ওয়ার্নিং মিস করে গেছিলাম)। দুদিকে দিগন্তবিস্তৃত খ্তে, শেষ বিকেলের মত অন্ধকার কালো মেঘ, বিদ্যুত চমকাচ্ছে, আর একটা বিশাল রামধনু।
    তার বেশি কিছু হলোনা।
  • ব্যাং | ০২ জুন ২০১২ ০০:৫১9224
  • বাইনারি, আমিই তো প্লেনে উঠলে, ট্রেনে উঠলে খাই না, বাথরুমে যাই না। এমনকি যারা বাথরুম থেকে ভেজা হাতে ফেরে, তাদের দেখে আরো গুটিয়েমুটিয়ে বসি।
  • পাই | ০২ জুন ২০১২ ০০:৫০9222
  • তারপরেই এখানে খোলা আকাশের তলায় টুইস্টার দেখলুম।
    ঐ ফানেল মেঘ চেসিং এর গপ্পো তো। জাই দেখোনি ?

    আমারো সুশিজুর দশা। ঘুমিয়ে ঘুমিয়ে অনেক খাবার মিস করেছি ঃ(

    তবে এবার কিনা ফ্লাইট সর্বমোট বারো ঘন্টা লেট করেছিল, আর আরো এত এত কাণ্ড হয়েছিল যে পাশের ইরানী দিদার গলা জড়িয়ে দুজনে অনেক কান্নাকাটি করেছিলু
  • ব্যাং | ০২ জুন ২০১২ ০০:৪৯9221
  • তিমি, আমি এবারে যখন কোলকাতা এলুম, আমার পাশে বসে তোদের বয়সী একটা বাচ্চা ছেলে ঘুমোচ্ছিল, এয়ারহোস্টেস তাকে ঘুম থেকে ডেকে তুলে শুধোলো সে কোন খাবার কিনবে, সে কোনো মতে দুই চোখ খুলে ব্যাঙাচির হাতের খাবারের বাক্সোটা দেখিয়ে বল্ল "এইটে খাব'', বলে কোনো মতে পকেট থেকে টাকা বের করে খাবার নিয়ে সামনে রেখে আবার ঘুমিয়ে গেল। এয়ারহোস্টেস খানিকক্ষণ বাদে খাবারের প্যাকেট নিতে এসে প্যাকেট খোলা হয় নি দেখেও ছেলেটাকে ডেকে না তুলে সেটাই ফেলে দেওয়ার চেষ্টা করছিল। তখন আমি ছেলেটাকে মৃদু থাবড়া দিয়ে দিয়ে ডেকে তুলে বল্লুম ""তুমি খেয়ে নাও আগে, নয়তো আরেক্টু হলেই তোমার খাবরটি যাচ্ছিল'' ছেলেটা খুব কষ্ট করে আবার চোখ খুলে আমাকে "থ্যাংকিউ " বলে আবার ঘুমিয়ে পড়ল। খেল না। ছেলেটা ঐ প্লেনটাতেই গৌহাটি যাবে, কে জানে ততক্ষণ খাবরটা থাকবে কিনা, ওর ঘুম ভাঙবে কিনা, এসব ভাবতে ভাবতে আমি কোলকাতায় নেমে পড়লুম।
  • Tim | ০২ জুন ২০১২ ০০:৪৮9218
  • পিথিবির বাইরে (স্বর্গে)।
  • hu | ০২ জুন ২০১২ ০০:৪৮9219
  • শেষবার ওড়ার সময় একটা দারুন ব্যাপার হল। নিচের পৃথিবীতে অন্ধকার হয়ে গেছে। কিন্তু ওপরে তখনও কিছু আলো। যেন একটা ওল্টানো বাটির মধ্যে বসে আছি। নিচে অন্ধকারের মধ্যে বিজলি বাতি জ্বলছে। ওপরেও অন্ধকার। তারা ফুটেছে বেশ কিছু। আর দিগন্তে সাদা আর বেগুনী মেশানো আলো। সেখানে সন্ধ্যাতারা জ্বলজ্বল করছে।
  • xi | ০২ জুন ২০১২ ০০:৪৮9220
  • অনেকে শুনেছি টর্নেডো চেজ করে, গাড়ি নিয়ে ঝড়ের পিছন পিছন ছোটে, আর ফটো তোলে, মুভি আর স্টিল দুই ই তোলে। ঐ ফানেল মেঘ কীভাবে বদলায়, সেটা দেখার জন্য।
  • ম্যাক্সিমিন | ০২ জুন ২০১২ ০০:৪৭9216
  • পৃথিবীর সবচেয়ে ভালো খাবার কোথায় পাওয়া যায়?
  • Binary | ০২ জুন ২০১২ ০০:৪৭9217
  • প্লেনে উঠলে ক্ষেউ ক্ষেউ খাবার খায় না, বাথ্রুমে যায় না, খালি গুটুলি পাকিয়ে বসে থাকে, তাদের দেখলে আমারো মাথা ঝিম ঝিম করে। ....
  • পাই | ০২ জুন ২০১২ ০০:৪৬9215
  • এইমাত্র শুনে এলুম, টর্নেডো আসিতেছে। তাও ভাল, একটু আগে জেনেছি। এখানে এসে সেই প্রথমবার, সবে সবে এসেছি তখন, বারান্দায় দাঁড়িয়ে বিচিত্র মেঘ দেখে কী দুজনে যৎপরোনাস্তি চমকিত ও যুগপৎ মুগ্ধও। আহা, ঠিক যেন ভূগোল বইয়ের ছবির পাতা থেকে উঠে আসা মেঘ। আশপাশে আবার সাইরেনের মত আওয়াজ হয়ে চলেছে। এখানকার অ্যাম্বুলেন্স বা পুলিশ ভানে এমনি আওয়া করে নাকি ? কাছে কোথাও অ্যাকসিডেন্ট হল বা আগুন লাগলো নাকি ?
    সে যা হোক, সে এক খাসা ঝড়। আর ঐ মেঘের টানেল। শেষে যখন উড়ে যাবো বলে মনে হল, তখন মশামেসোর বকুনির মাত্রা একটু বেশিই বেড়ে গেল, তখন ঘরে ঢুকলুম।
    তার একটু বাদেই এখানের এক বন্ধুর ফোন। কীরে, বেসমেন্টে গেছিস ?
    - কেন, কী করতে ?
    যাব্বাবা, টর্নেডো ওয়ার্নিং শুনিসনি ? টিভি দেখিসনা ?
  • xi | ০২ জুন ২০১২ ০০:৪৫9213
  • কোন এয়ারলাইন্সে যেন শুনেছিলাম বিরিয়ানি দেয়। সে আর আমার এক্ষপেরিএন্স করা হোলো না। তবে ভবিষ্যতের কথা কেই বা বলতে পারে?
  • Tim | ০২ জুন ২০১২ ০০:৪৫9214
  • আহা ইচ্ছে করে কি আর ভাঙায়। এমন হইচই করে যে ভেঙে যায় সবার।
  • maximin | ০২ জুন ২০১২ ০০:৪৪9211
  • সিঙ্গাপুর এয়ারলাইন্স এর খাবার আমার ভালো লাগে নি। এয়ার ইন্ডিয়া ভালো।
  • xi | ০২ জুন ২০১২ ০০:৪৪9212
  • একবার ওড়ার সময় আশেপাশে বেশ কিছু খুব ছোটো বাচ্চা ছিলো, হোস্টেস ওদের আইসক্রীম দিতো, বড় হয়ে গেছি বলে আমাকে দিতো না। ঃ-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত