এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমূলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা ২

    Ishan
    অন্যান্য | ১৬ নভেম্বর ২০০৯ | ৩৬৯৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ১৭ নভেম্বর ২০০৯ ০৩:৩০430422
  • আরে অক্ষবাবু, আপনি শৈবালবাবুর পেছনে এমন লেগেছেন কেন? আপনি মন্দিরের পুরুতদের দেখেননি? কেমন গড়গড় করে মন্তর আওড়ে যায় কোন মানে না জেনেই। শৈবালবাবুও তাই, পার্টিআপিস থেকে চোথা হাতে ধরিয়ে দিয়েছে, তাতে কিছু শব্দের লিস্টি যেমন শ্রেণী, সাম্রাজ্যবাদী, বুর্জোয়া, পাতি আর হ্যাঁ, গরীব খেটে খাওয়া মানুষ। এই নিয়ে বেরিয়ে পড়েছেন দেশজয় করতে। জনতাকে বলছেন এই সব শব্দ দিয়ে ভরা বক্তৃতা, বলছেন যা বলছি তা শোনো, কোনো প্রশ্ন করো না আর যদি না শোনো, হাত পা ভেঙে দেবো। এই করেই তো ৩০ বছর চললো। কিন্তু এই শেষের সেদিনের কথা উনি আশংকা করেননি তাই এই হাঁকপাঁক।

    অক্ষবাবু, আপনি শৈবালবাবুকে এত চেপে ধরবেন না, একটু সহানুভূতি দেখান। উনি হয়তো পার্টির দয়ায় চাকরী পেয়েছেন, প্রমোশন পেয়েছেন, বৌ-ছেলের নামে কিছু সরকারী কাজে দু'নম্বরি রোজগারও করেছেন, এখন সেই সব বন্ধ হয়ে যাবে বলে ভয় পেয়েছেন।

    তবে হ্যাঁ, শৈবালবাবু বিলেত-আমেরিকার নামকরা কলেজের ডাকসাইটে মাস্টার হতে পারেন। সারাদিন এসি ক্লাসরুমে, তারপর এসি গাড়ীতে, তারপর এসি বাড়ীতে এসে সিংগল মল্ট স্কচ নিয়ে দেশের গরীব খেটে খাওয়া মানুষদের কথা ভাবেন। হতেও পারে। শুনেছি জ্যোতিবাবুও ঐ স্কচ খেতে খেতেই কম্যুনিজ্‌মের সৌন্দর্য উপলব্ধি করেছিলেন।
  • Sayantan | ১৭ নভেম্বর ২০০৯ ০৩:৩৬430423
  • . (ফুটকি),

    আপনার 03:30 AM এর পোস্টের দ্বিতীয় আর তৃতীয় অনুচ্ছেদে করা মন্তব্যের প্রতিবাদ করে গেলাম।
    সোজা কথাটা সোজাভাবে বলুন, যাঁকে বলার সরাসরি বলুন, কোনও ব্যক্তি-আক্রমণ ব্যাতিরেকে।
  • a x | ১৭ নভেম্বর ২০০৯ ০৩:৪৪430424
  • সায়ন্তনের কথার সাথে একমত। ফুটকি বাবু, এইসব বৌ ছেলে ইত্যাদি অপ্রাসঙ্গিক কথা বার্তা তুলবেন না।
    এই কোনোটাই যদি না করে থাকেন, তাহলেই কি ওনার কথা গ্রহণযোগ্য হয়ে যায়?

    আর এই মুহুর্তে আমিই এসি ঘরে বসে টাইপ করছি। বললেও কেউ এসি বন্ধ করে দেবেনা। টাইপও করছি কোম্পানীর দেওয়া ল্যাপিতে। কোম্পানীর বিশাল ফান্ড আসে ওয়েল টাইকুন থেকে।
  • . | ১৭ নভেম্বর ২০০৯ ০৪:০৬430425
  • সায়ন্তনবাবু, আমি এখানে নতুন। ভুলভ্রান্তি হলে নিশ্চয়ই বলে দেবেন। কিন্তু এখানে তো আমি ঘুরিয়ে কিছু বলি নি, শৈবালবাবুর নাম করেই তো বলেছি।

    আসলে কী জানেন, প্রায় পঞ্চাশ হতে চললো, চাকরীজীবনের পুরোটাই এই সিপিমের রাজত্বে থেকেছি। আর এই দু'টাইপ সিপিএম ছাড়া অন্য কোনরকম দেখার সৌভাগ্য হয়নি, পাড়ায় বা চাকরীতে।

    আমার আর কদিন? কিন্তু আমি চাই আমার দুই ছেলে যেন কলকাতাতেই থাকে আর তাদের যেন এই সর্বনাশী পার্টির লোকেদের অত্যাচার না সইতে হয়। এখানে যদি মমতা তো ছার, চেঙ্গিস খান, হিটলার, সাদাম, ওসামাও রাজত্ব করেন, তাও ছেলেরা আমার থেকে ভালো থাকবে।

    তবে যদি পরে এখানে কিছু লিখি, চেস্টা করবো আমার ইমোশনটাকে একটু ক®¾ট্রালে রাখতে।
  • . | ১৭ নভেম্বর ২০০৯ ০৪:২৭430426
  • অক্ষবাবু, আপনার লেখা পড়ে আবার পড়লাম আমার লেখা। আপনি ঠিক বলেছেন, আমার এইরকম ভাবে লেখা উচিত হয়নি। আসলে আমি আগে কখনও এমন জায়গায় লিখিনি, তাই অজান্তে এটিকেট ভেঙে ফেলেছি।

    জানি কিছু যায় আসে না, তবে আমার দেওয়া আজকের সিপিএম করা লোকেদের বর্ণনা মনগড়া নয়, দিন রাত আমার আশে পাশে দেখছি এই দুরকমের সিপিএম। শৈবালবাবুর এই তড়পানো ঠিক সহ্য করতে পারি নি। হয়তো ব্যবহারিক জীবনে এদের ভয়ে মুখ খুলতে পারিনি তাই এই ইন্টারনেটের ছদ্মনামের আড়ালে আমার পৌরুষ্যত্ব জেগে উঠেছিলো।

    আপনাদের এই আসরের স্ট্যান্ডার্ড নষ্ট করে দেওয়ার জন্যে দু:খিত। পরে যদি কখনো লিখি, নিশ্চয় সাবধান হবো।
  • kallol | ১৭ নভেম্বর ২০০৯ ০৬:১০430427
  • আজকে মোদের বড়ই সুখের দিন........

    http://www.anandabazar.com/17raj2.htm
    শুধু সুমন নয়, অর্পিতা, ব্রাত্যও প্রায় একই কথা বলেছে। মমতা সুমনের অভিযোগ মানতে বাধ্য হয়েছে। বলতে বাধ্য হয়েছে ""সুমন তৃণমূলে অতিথি""। আরাবুলকে কোর কমিটি ধমকেছে। এটা কৌতুহলদ্দীপক, ধমকেছে কোর কমিটি, দিদি একা নয়।

    আর, একটা আরও ভালো।
    http://www.anandabazar.com/17desh1.htm
    জ্জিও শচীন। এই প্রথম একটা মানুষকে বোধ হয় ক্ষমা চাওয়াতে পারবে না বালের দল।
  • kallol | ১৭ নভেম্বর ২০০৯ ০৬:৩৬430428
  • অক্ষ - সবই কি ২+২=৪?
    ১) সুমন তৃণমূলের আদর্শে বিশ্বসী নয়। আজ মমতাই বলে দিয়েছে। তবু কেন তৃণমূলের সদস্য হলো? জেতার পর সুমনকে সদস্য করা হলো, তাই হলো। এর মধ্যে কমিউনিষ্ট পার্টির (সিপিএমএর নয়) সদস্য হওয়ার মতো কোন মানামানির দায় নেই।
    ২) লোকে যখন কোন কিছুতে বিতশ্রদ্ধ হয়ে বলে - এবার মরলেই বাঁচি, তখন কি তার বাঁচা বা বাঁচার ইচ্ছে নিয়ে কোন সন্দেহ করা যায়? ওটা বাংলা ভাষার একধরনের হতাশার প্রকাশ। বা বড় করে বললে প্রাতিচ্য মানসিকতা।
    ৩) শুধু to level the personal score with cpim নয়, তাতো আগেই বলেছি। তবে অনেকটাই তাই।
    করদাতা হিসাবে তোমার হজম না করাটা যুক্তিযুক্ত। তবে আশা করি তোমার কাছে সুমন ""বেঁড়ে ব্যাটা"" নয়, যা অন্য সব মহান এম্পিদের ছেড়ে শুধু সুমনকেই ধরবে তোমার ট্যাক্সোর পহা লষ্ট করছে বলে। অন্য এম্পিগুলো কিন্তু ভুলেও বলে না - ওটা চলে গেলে বাঁচি।
  • kallol | ১৭ নভেম্বর ২০০৯ ০৭:০০430429
  • আমার মত। মমতা কোনভাবেই সিপিএমের চাইতে উন্নত বিকল্প নয়।
    উন্নত বিকল্প হতে পারতো সিপিএম বাদে অন্য বামদলগুলো একসাথে। আজ দেখলাম বর্ধন সায়েব বিগড়েছেন। http://www.anandabazar.com/17desh2.htm
    কি জানি! সুমন ইনস্পায়ার্ড নয়তো?
    তবে, আমার ""আশ পূর্ণ হলো না"" গেয়ে বেড়াতে হবে বলেই মনে হয়।
    কিন্তু যেই আসুক সে সিপিএমের চাইতে খারাপ বিকল্প হতেই পারে না। মমতা সিপিএম এর মতই হবেন কালে কালে। একটু সময় নেবেন হয়তো। ততদিনে নাগরিক সমাজের অন্দোলন আর একটু সাবালক হবে, সেটাই আশার।
  • PT | ১৭ নভেম্বর ২০০৯ ০৮:০০430430
  • এই সুমন episode-থেকে পকাবুরা বেশী প্রত্যাশা করতে শুরু করেছেন। বেশ ফুলিয়ে-ফাঁপিয়ে ""সুমন মহান"" বা ""তৃণমুল বলেই ইহা সম্ভব"" ইত্যাদি বাক্যবাগীশপনা বেশ চাগাড় দিয়ে উঠেছে। দিদির না পোষালে ঘাড়-ধাক্কা, সিম্‌প্‌ল! অজিত পাঁজা (ও ক্ষমতায় এলে রক্তগঙ্গা বইয়ে দেবে!!), কৃষ্ণা বসু, নির্বেদ রায়, অরুণাভ ঘোষ-মন্দ না।কৃষ্ণা বসু তো শেষ পর্যন্ত একটা বই-ই লিখে ফেললেন দিদিকে গাল পেড়ে! সুমন (এবং পকাবুরা) যদি একটু নির্বেদ-অরুণাভ-র কথাও শুনে নেন বেশ হয়। সুমন এবং তাঁর রাজনৈতিক চামচাদের মেনে নেয়া ভাল যে এই মুহূর্তে সুমনের বদলে একটি ল্যাম্পপোস্টে দিদির ছবি ঝুলিয়ে দিলেও সেটিও এমপি হয়ে যেতে পারে। দিদির সুমনকে দরকার নেই---সুমনেরই দিদিকে প্রয়োজন বেশী।
  • bitoshok | ১৭ নভেম্বর ২০০৯ ০৮:০১430432
  • অন্য বামদল মানে কারা? সুসি বাদে কারও কোমরের জোর আছে একা আন্দোলন করার? মধু ভান্ডে সব মক্ষিকাই আটকে আছে। মন্ত্রিত্ব চলে গেলে পার্টি ফান্ডে টাকা আসবে কোন দিক থেকে। আর-এস-পির ক্ষিতি গোস্বামী-মনোজ ভট্টাচার্য্যদের গোষ্ঠী তাও পার্টি-র মধ্যে ও বাইরে বিতর্কে পার্টিসিপেট করবার চেষ্টা করছে। বাকিদের কথা না কওয়াই ভালো। আর নকশালদের ৪-৫ জনের গোষ্ঠী -গৌরবে পার্টি-র -একেকজনের ভাষণ শুনলে তো মনে হয় চার-পাঁচ লক্ষ লোকের মিছিল নিয়ে লাল কেল্লায় লাল পতাকা তুলতে যাচ্ছে।

    আর কল্লোল বাবু আপনি বর্ধন মশাই কে কোট করলেন। অন্তত: দিন সাতেক সময় দিন স্টেটমেন্ট বদলাবার।
  • a x | ১৭ নভেম্বর ২০০৯ ০৮:০২430433
  • ও কল্লোলদা আমি আবার কি করদাতার কথা বললাম? বাকি কথা পরে লিখছি।
  • kallol | ১৭ নভেম্বর ২০০৯ ০৮:০৪430434
  • সুমনকে ঘাড় ধাক্কা দেওয়ার মত ধক আজকের মমতার নেই। মুখ্যমন্ত্রী হলে হয়তো হবে। ততদিন একটু কাছের লোকেদের বিরোধীতা সয়ে নেওয়া প্যাট্টিস করুক। সিপিএমের তো ওসব বালাই নেই। উল্টো কথা কয়েচো (সে যদি ঠিক কথাও হয়) কি গেটটি আউটি। পীযুষ দাশগুপ্ত থেকে সঈফুদ্দিন কম তো দেখলাম না।
  • a x | ১৭ নভেম্বর ২০০৯ ০৮:১১430435
  • ওহো কল্লোলদা বোধহয় "a"র পোস্টকে আমার পোস্ট ভেবেছেন। ওটা আমি নই।
  • PT | ১৭ নভেম্বর ২০০৯ ০৮:১৫430436
  • একটা এমপি পদ পাওয়ার পরে সুসি পাগলীদের আর রাস্তায় দেখেন? সুসির কোমরের জোর? হাসালেন মশাই-এখন দিদির আঁচল ধরে ঝুলছে। সুসিদের আর দ্রব্যমুল্য বৃদ্ধির আন্দোলন করতে দেখছেন? এখন দিদির স্নেহছায়ায় দুটি গোটা ট্রেনে চড়ে দিল্লী গেছেন বিপ্লব করতে।
  • PT | ১৭ নভেম্বর ২০০৯ ০৮:২৩430437
  • উল্টো কথা কয়ে সিপিএম বা তৃনমুল করার দরকার কি? নিজের নিজের একটা করে দল গড়ে নিলেই হয়! তাহলেই তো তত্ব আর কত-ধানে-কত-চাল হয় সেটার ফারাক বোঝা যায়। সইফুদ্দিনের সঙ্গে বেরিয়ে এসেছিল এমন দু-একজনকে আমি ব্যক্তিগত ভাবে চিনি। শুন্য থেকে পার্টি তৈরি করা কত কঠিন সেটা বুঝতে পেরে দিল্লী গিয়ে ভ্রমণের ব্যবসা খুলে বসেছে।
  • bitoshok | ১৭ নভেম্বর ২০০৯ ০৮:২৪430438
  • দিদির আঁচলের তলায় যাওয়ার আগে তো মশাই সবাইকেই কথা বলতে ডেকেছিল। প্রাগৈতিহাসিক চোথা মুখস্থ করে বিবৃতি দেনেওয়ালা অশোক বাবু, বর্ধন বাবুদের পার্টি আগ্রহ দেখিয়েছিলো বলে তো জানি না।
  • PT | ১৭ নভেম্বর ২০০৯ ০৮:৩৩430439
  • এই মুহুর্তে দ্রব্যমূল্য আর সাম্রাজ্যবাদ নিয়ে সুসিরা কিছু বলছেন বলে তো শুনছি না! দিদি টিপে দিয়েছেন বুঝি? মাসদুয়েক আগে যশপাল কমিটির পরীক্ষা তুলে দেওয়া নিয়ে এ--ক--টু গলা বেড় করেছিলেন। এখন সেটিও ধামাচাপা পড়ে গেছে।
  • kallol | ১৭ নভেম্বর ২০০৯ ০৮:৩৬430440
  • পিটি - সত্যি পিটি হয়। সেই তো মহয় সঈফুদ্দিনের লাইনেই গেলেন, কংগ্রেসের সাথে। এখনো কংগ্রেসকে ঠারে ঠরে চেয়েই যচ্ছেন (জ্যোতিবাবুর আবেদন)। তা সফি আর কি দোষ করেছিলো। বলেছিলো বিপ্লব-টিপ্লব হবে না। তা আমনারা কি একোনো বিপ্লব করবেন বলে রুখে আছেন - মনে তো হয় না।
    আমার বলার ছিলো প্রতিবাদীর ঠাঁই নাই সিপিএমএ। কিন্তু ধান্ধা বাজের আছে - সে তো বুদ্ধ বিমান আজকাল(উভয়র্থে) রোজই বলছে।
  • PT | ১৭ নভেম্বর ২০০৯ ০৮:৫৮430441
  • সইফুদ্দিন-ই প্রথম কংগ্রেসের সঙ্গে যাওয়ার কথা বললেন নাকি? দিল্লী থেকে আসছে গাই, সঙ্গে বাছুর সিপিআই-- এত সইফুদ্দিনের রাজনৈতিক জন্মের আগের ঘটনা। ভারতের কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে কংগ্রেস নিয়ে এই দোলাচল ত নতুন কিছু নয়। বিজেপির জন্মের পরে এতে আরো নতুন মাত্রা সংজোজিত হয়েছে।

    সিপিএমের বিরোধিতা অত্যন্ত প্রয়োজনীয় কাজ। কিন্তু সিপিএম বাদ দিয়ে অন্তত প:বঙ্গে এই মুহুর্তে বাম আন্দোলন গড়ে তোলা একটি প্রায় অসম্ভব কাজ সেটা মেনে নেওয়া ভাল। সইফুদ্দিনদের রাজনৈতিক আচার-আচরণে সেটা ধরা পড়তে শুরু করেছে। সুসিরা যদি নিজেদের স্বাতন্ত্র বজায় রাখতে চায় তাহলে তাদের গলাধাক্কা খাওয়ার খুব বেশী দেরি নেই। কেননা ময়ুরপুচ্ছধারী কাকেরা কাকই রয়ে যায়--ময়ুর হয়না।
  • bitoshok | ১৭ নভেম্বর ২০০৯ ০৮:৫৯430443
  • অ। দিদির এত ক্ষমতা আছে নাকি? মাইরি সুসির আর মান-সন্মান থাকলো না। কিন্তু সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলেনের হামবড়া প্লেয়ার তো ছিল সিপিএম- বহুবচনে বামফ্রন্ট। তা সিপিএম এখন ওটা সুসি কে আউটসোর্স করছে বুঝি?
  • gogo | ১৭ নভেম্বর ২০০৯ ০৯:০৫430444
  • কুলকুলিয়ে হাসলাম মহায়। বাহা বাহা। মমতা-কীর্তন বেড়ে লাগছে। এখন পচ্চিমবঙ্গের বাবুবিবিরা সব তৃণমুল। তা তো হবেই। তৃণমুলের একমাত্র নীতি - সিপিএম তাড়ানো। পচ্ছিমবঙ্গের সব বাবুবিবিদেরও তাই।
    এত ব্যাখ্যানার দরকার কি দাদাদিদিরা ?
    ২০১১য় আপনাদের দিদি সিংহাসনে বসছেন, তা তো সবাই মিলে ঠিক করেই ফেলেছেন। ২০১১য় তিনি সরকার গড়লে পচ্চিমবঙ্গে রামরাজত্ব হবে। বজ্জাত সিপিএমগুলোকে তাড়িয়ে শান্তির দেশ। সোনার মা মাটি মানুষ।
    দিদি ২০১১ পর্যন্ত নিজের পঞ্চায়েতদের কাজকর্মও নিয়ন্ত্রণ করবেন না। 'আগে পাওয়ারে আসি' নীতিতে।
    বলা যায় না, রিগিংএর চোটে যদি বাই এনি চান্স ২০১১য় পাওয়ারে না আসা হয়, তখন পঁচায়েত উন্নয়ন করে ফেললে খাবে কি ? দিনে দিনে কোটি কোটি টাকা খরচ বেড়ে ছে। সুমনের এমপি টাকা তো কোন ছাড়। টাকা চাই মহায়। টাকা চাই।
    বুদ্ধিজীবি বিদ্বজনদের দেখে দিদি এই শিক্ষেটা নিয়েছেন।
    এখন ব্যাপার একটাই।
    হায় দিদি এবং তেনার গন্ধগোকুল বাবুবিবিরা, সরাকারে আসার জন্যেও দিদির সিপিএমকেই চাই।
    সিংহাসনে বসে দিদির প্রথম স্টেটমেন্ট হবে, 'সিপিএমের চক্রান্তে আজ আমি মুখ্যমন্ত্রী হলাম। '
    দিদির পাঁঠাবাবু বলবেন, 'নন্দন চত্বরে পক্ককেশী বুদ্ধবাবুর ঢোকা বারণ। '
    আর সেই জন্যে ২০০৯ থেকেই দিদি চুলে কলপ লাগাচ্ছেন। রীতিমত জিম করে (প্রকাশ আর বৃন্দার আদর্শে) ফেসিয়াল করে সুন্দরী হয়ে ওঠার কাজে ব্যস্ত আছেন।
    আজকাল টিভির ক্যামেরায় দিদির চেহারায় ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপনের মতো চকচকে চামড়া বেশ বোঝা যাচ্ছে।
    শুভেন্দু অধিকারী তো বেশ নাদুস নুদুস হয়েছেন। বাকিরাও জিমে যাওয়াটা প্র্যাকটিস করলে হয়।
    না হয় সিপিএমের চক্রান্তেই জিমে যাওয়া।
    নাহয় বুদ্ধবাবুকে টেক্কা দিতেই কলপ আর ফেসিয়াল।
    আহা আহা। সিপিএম না থাকলে দিদি যে কি করতেন ! আর পচ্চিমবঙ্গের লেখাপড়াজানা দাদাদিদিরাই যে কি করতেন !!??
  • PT | ১৭ নভেম্বর ২০০৯ ০৯:০৯430445
  • এইবারে বেশ জমেছে। একজনও সুসি সমর্থক না থাকায় এই আলোচনাচক্রটি কেমন পানশে লাগছিল। তা মশাই সুসি-পাগলীদের দ্রব্যমুল্যবৃদ্ধি নিয়ে ইদানিং রাস্তায় শুয়ে পড়তে দেখছিনা কেন?
  • SB | ১৭ নভেম্বর ২০০৯ ০৯:৩০430446
  • মাঝখানে ডট বাবু এসে কমিক রিলিফ দিয়ে গেছেন দেখছি, মাঝে মাঝে আসবেন দাদা, আপনার মধুর বচন শুনতে বড়ই আগ্রহ নিয়ে অপেক্ষা করব :-) হাতের কাছে পেলে হয়তো খুন টুন হয়ে যেতাম আপনার হাতে, কি বলেন? ঠিক যেমন করছেন আপনারা। খুন টা করেই বলছেন, সিপিএম সন্ত্রাস করছে!!

    কিন্তু আপনি এতো সিপিএম দেখেছেন অথচ সুমনা মান্ডি ঝর্ণা মান্ডিদের নাম শোনেননি দেখে অবাক লাগলো। উনিও সিপিএম এর সমর্থক বলে খুন হয়েছেন আপনাদেরি হাতে।

    পরের পোস্টে সুমনা মান্ডি ঝর্ণা মান্ডি কে নিয়ে একটা পদ্য দিয়ে গেলাম, দেখুন আপনাদের হাতে মৃত মানুষটাকে চিনতে পারেন কিনা, আর আপনার দেওয়া কয়েকটা ক্যাটাগরির মধ্যে ঐ মৃতা মানুষটি পরেন কিনা।
  • SB | ১৭ নভেম্বর ২০০৯ ০৯:৩১430447
  • লনচো মিছিলে গেছে, আদিবাসী বাড়ির দাওয়ায়
    সন্ধ্যে গড়িয়ে এল এল কিছু ফাল্গুনের হাওয়া।
    শিশুটির মুখোমুখি, ঝরনা মা রাত গাঢ় হয়।
    একুশে ফেব্রুয়ারি…খোলা হবে বর্ণপরিচয়।
    বাঁশঝাড়ে শব্দ তোলে, ইঁদুর আর রাতচড়া পাখি।

    মা হেসে সাহস দেয় “বোকা মেয়ে, ভয় পেলি না কি?
    বাবা ফিরতে রাত হবে আজ রাতে পড়াশুনো শেষে,
    দুজনে বেড়াতে যাব, ঘুমমাখা পরীদের দেশে!”
    এই মেয়ে বড় হবে, চিনে নেবে অক্ষরমালাকে।

    ঝরনার চোখে আলো, মা’র চোখে যে রকম থাকে।
    অন্ধকার এসেছিল গুঁড়ি মেরে, মা জানেনি হায়…
    কেরোসিন পেট্রোলে ভিজে যেতে হবে অসহায়!
    মা মেয়ে আতশবাজি, বেঁচে থাকা অর্থহীন তাই,
    আর কিছুক্ষন বাদে জ্বলে উঠবে খুনি দেশলাই!

    আগুন চিনিস মেয়ে? পুড়ে যেতে যেতে তাড়াতাড়ি…
    অবাক ব্যথার চোখে চিনেছিলি, কারা হত্যাকারী?
    অনেক তো খেলা হল বাঁচা হল! এবার ঘুমো না!
    খুনীরা চায়নি তাই, মরে গেল আমার সুমনা।
  • pinaki | ১৭ নভেম্বর ২০০৯ ০৯:৪০430448
  • এই মেলোড্রামাগুলো উইকেন্ডের জন্যে তুলে রাখলে হয় না? একটু মদ্য নিয়ে বসে জমিয়ে পার্টিসিপেট করতে পারতাম। :-(

    ডি: - নকু-মাকু-তিনু-মাও-নিরপেক্ষ - সকলকেই বল্লাম।
  • Bratin | ১৭ নভেম্বর ২০০৯ ০৯:৫২430449
  • আমি এই থ্রেড আসি শুধু PT লেখা পড়বো বলে। অসম্ভব refresshing। যে কোন প্রশ্নের জবাব ওনার তূনে। ভারী মজা লাগে :-))
  • bitoshok | ১৭ নভেম্বর ২০০৯ ১০:২৩430450
  • মাইরি মার্ক্সবাদের ছাপ্পা তো দেখি বামুনের পৈতের বাড়া। গলায় দুলিয়ে মনুবাদী ক্লাসিফিকেশন না করা অবদি বাক্যস্ফুর্তি হয় না।
  • PT | ১৭ নভেম্বর ২০০৯ ১০:৪০430451
  • কারো পক্ষে বললে একটু তো দায়িত্ব নিতেই হবে ভাইটি। যারা কথায় কথায় কলকাতার রাস্তায় শুয়ে পড়েছে লোকসভা ভোটে জেতার আগে পর্যন্ত তারা এখন যদি দ্রব্যমূল্যবৃদ্ধি নিয়েও রাস্তায় শুয়ে না পড়ে তাহলে ক্যামন যেন স'ন্দ লাগতে থাকে। দিল্লীতে মনোদা-চিদুদার সঙ্গে গা ঘষাঘষি করে হয়ত মার্ক্সবাদ নিয়েই ধন্দে পড়েছেন সুসিরা। আর তা নাহলে দিল্লীর বাজারে মুগের ডালের দাম দেখে ঠিক কার বিরুদ্ধে আন্দোলন করবেন বুঝে উঠতে পারছেন না।
  • Arijit | ১৭ নভেম্বর ২০০৯ ১০:৪৮430452
  • অক্ষ-র মতন একই প্রশ্ন সুমনকে পারলে কোনোদিন করতাম। আরো কিছু প্রশ্ন ছিলো - ৯১-৯২ থেকে (মানে যবে থেকে সুমনের গান শুনি) সুমনের বিভিন্ন গান (ইনক্লুডিং "ডলার কিংবা কলার খোসা') আর লোকসভায় জোট, জোটের বিভিন্ন ম্যানিফেস্টো ইত্যাদি নিয়ে। যদিও লোকে বলে ম্যানিফেস্টোটা নাকি ভোটের জন্যে আদৌ জরুরী নয়...

    টিওআই-তে পুরো ইন্টারভিউটা ছেপেছে - http://tinyurl.com/yzdz46g
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন