এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বামপন্থীরা ও বিজেপি বিরোধী জোট

    souvik
    অন্যান্য | ০২ জানুয়ারি ২০১৮ | ৪৬১৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | ১২ জানুয়ারি ২০১৮ ০০:২৭372839
  • কল্লোলদারা এরকম প্র্যাকটিক্যাল রসিকতা মাঝে মাঝেই করে থাকেন।। সেই ৭১ এর রসিকতায় কয়ক হাজার লোক প্রানে পরেছিল আর পঃবঃ এর অর্থনীতি সর্বশন্ত হরেছিলো --তখন থেকে শুরু

    তা ছাড়া দিদির মতো নৈরাজ্য আর কে দিতে পারবে ভুভারতে --পারলে তাকেই সমর্থন করবে কল্লোলদা ঃ) দিদি উপলক্ষ্য, নৈরাজ্য ই লক্ষ্য ঃ)
  • j | ১২ জানুয়ারি ২০১৮ ১০:০৭372850
  • পিটিদা এদিকে দ্যাখেন, আবার চকান্তো হইতেসে :-)

    সারদাদগ্ধ বুজীদের ফিষ্টি হীরকরাণির সংগে

    https://ebela.in/state/mamata-banerjee-attended-a-meeting-at-subhaprasanna-bhattacharjee-s-home-1.738752?ref=hm-new-stry

    মনোজ মিত্রর নামটা দেখে কেমন যেন একটু লাগল, উনিও এই বদসঙ্গে পড়েছেন কবে থেকে ?
  • PT | ১২ জানুয়ারি ২০১৮ ১১:০১372859
  • ঝাঁকের কই সব সময়েই ঝাঁকে মেশে কিন্তু আশ্চর্য হলাম বিভাস, মনোজ আর গৌতমকে এই দলে দেখে।
  • sm | ১২ জানুয়ারি ২০১৮ ১১:০৭372860
  • ধীরে ধীরে আরো আশ্চর্য্য হবেন।
  • dc | ১২ জানুয়ারি ২০১৮ ১১:১৩372861
  • এই যে শুনছি বহু সিপিএম সাপোট্টার আর সদস্য নাকি বিজেপিতে যোগ দিচ্ছে, তারাও কি ঝাঁকের কই ঝাঁকে গিয়ে মিশছে? কি আশ্চর্য!
  • PT | ১২ জানুয়ারি ২০১৮ ১৪:০৩372862
  • dc
    বিভাস, মনোজ আর গৌতমকে তাহলে সিপিএমের সাপোট্টারের লেভেলে নামিয়ে আনলেন? চমৎকার!! এখনো সিপিএমেকে ব্যবহার করতে হচ্ছে তিনোদের ডিফেন্ড করার জন্যে?
    "মরিয়া না মরে বাম এ কেমন বৈরি"!!

    sm
    ধীরে ধীরে নয়, খুব আতঙ্কের সঙ্গে আশ্চর্য হচ্ছি।
    কখনো কলেজে পড়াননি এমন এক ভিসির নাকি BSc-তে ৪৭% নম্বর আছে। তাঁকে ভিসি পদে বসানোটা পূর্বনির্ধারিত জেনে একটি গবেষণা সংস্থার ডিরেক্টর সার্চ কমিটি থেকে বেরিয়ে এসেছেন।
  • dc | ১২ জানুয়ারি ২০১৮ ১৪:৪৮372863
  • কিন্তু কারা এই বিভাস, মনোজ আর গৌতম? এরা কি ঝাঁকের কই না রুই কাৎলা?
  • cm | ১২ জানুয়ারি ২০১৮ ২০:২৫372864
  • “এই যে শুনছি বহু সিপিএম সাপোট্টার আর সদস্য নাকি বিজেপিতে যোগ দিচ্ছে”

    বহু মানে ঠিক কজন? সেই এক, দুই আর তারপরে বহু?
  • dc | ১২ জানুয়ারি ২০১৮ ২০:৪৫372865
  • আমি তো গুনে দেখিনি,তবে মাঝে মাঝে খবরে পড়ি তারা অনেক। এই খবরগুলো নিউজ না ভিউজ তা অবশ্য জানিনা।আপাতত এরকম কোন খবরের লিংক নেই,আবার বেরোলে দেব।
  • Atoz | ১৩ জানুয়ারি ২০১৮ ০৪:৩৯372867
  • বাঘার স্টাইলে বলতে হবে, "সময় কি আছে যে গুনি?" ঃ-)
  • অঙ্ক | ১৩ জানুয়ারি ২০১৮ ১০:১৪372868
  • সিপিএমের ভোট কমছে, তিনো আর ভাজপার বাড়ছে - এ থেকেই তো পরিষ্কার সিপিএমের এক দুই আর তিনোর বহু ভোট ভাজপাতে গেছে| আর সিপিএমের বহুতর ভোট তিনোয় গেছে| সিপিএমের ভোট ভাজপাতে যায় না, যাবে না|
  • tathagata chattaraj | ১৩ জানুয়ারি ২০১৮ ১৩:১৩372869
  • তিনোদের ক্ষমতার সাথে থাকা ছাড়া আর কোন নীতি আছে কি? নব্বই দশক থেকে ২০১১ অবধি কেন্দ্রে যত সরকার এসেছে মমতা মন্ত্রী হয়েছেন।এরকম কোন উদাহরণ আর আছে কি? মোদী মুখ্যমন্ত্রী হওয়ার পর কে ফুল পাঠিয়েছিল? গুজরাট এ মানুষ নিধনের সময় মমতা কোন সরকার এর মন্ত্রী ছিলেন?
  • sm | ১৩ জানুয়ারি ২০১৮ ১৬:০৭372870
  • জ্যোতি বাবুর সরকার কংগ্রেস এর সঙ্গে হাত মিলিয়ে মিলিজুলি সরকার করে কেন?বুদ্ধবাবু বার বার কেন্দ্রে সাপোর্ট দেয় কেন?
    জ্যোতি বসু বাজপেইর হাত ধরে কেন?
    বর্তমানেই বা কংগ্রেস এর সঙ্গে জোট বেঁধে তিনোদের বিরুদ্ধে লড়তে হয় কেন?
    প্রশ্ন কি একটা রে দাদা!
  • PM | ২৩ জানুয়ারি ২০১৮ ১১:৩০372872
  • তাই ই মনে হচ্ছে ........ বালখিল্যতা
    ক্রমশ প্রকাশিত হচ্ছে।।।। কারাত বাবু ও মনে হয় নৈরাজ্যবাদী

    পলিট্ব্যুরো তে JNU নিষিদ্ধ হোক ঃ)
  • lcm | ২৩ জানুয়ারি ২০১৮ ১১:৪৬372873
  • ২০১৪-র লোকসভা রেজাল্ট বলছে,
    ---
    বিজেপি - ২৮২
    কংগ্রেস - ৪৪
    AIADMK - ৩৭
    তৃণমূল - ৩৪
    বিজু জনতা দল - ২০
    তেলুগু দেশম - ১৬
    ...
    সিপিএম - ৯

    ---
    তো, কংগ্রেসের তো তৃণমূল/AIADMK/বিজু-জনতা/তেলুগু-দেশম এদের সঙ্গে আগে জোট বাঁধার কথা।
  • sm | ২৩ জানুয়ারি ২০১৮ ১২:০৪372874
  • এবার পব থেকে ২ টো আসন জিতলে যথেষ্ট ভালো রেজাল্ট হয়েছে,বলতে হবে। সে কংগ্রেস এর সঙ্গে জোট করুক আর নাই করুক।
    তবে কংগ্রেস এর তিনোমুল এর শরণাপন্ন হওয়া ছাড়া গতি নাই।
    করাত, একাই পুরো টিম পব কে ধরাশায়ী করে দিয়েছে।
  • PT | ২৩ জানুয়ারি ২০১৮ ১৪:০৬372875
  • জোট নিয়ে এত লাফানোর কি হয়েছে? জনগণ ছাগলের জীবন যাপনই করতে চায় বিজেপিকে ক্ষমতায় রেখেঃ

    "দেশের গড়পড়তা জীবনযাপনের নিরিখে ভারত তার প্রতিবেশী দেশগুলির থেকে অনেকটাই পিছিয়ে। চিন তো বটেই— এমনকী পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশও অনেকটা এগিয়ে ভারতের থেকে।
    ......উন্নয়নশীল ৭৪টি দেশের মধ্যে ভারতের স্থান শেষ দিকে, ৬২ নম্বরে। চিন আছে ২৬ নম্বরে। বাংলাদেশ ৩৪, শ্রীলঙ্কা ৪০ এবং পাকিস্তান ৪৭ নম্বরে। গত বছর ভারত ছিল তালিকার ৬০ নম্বরে।"
    http://www.anandabazar.com/business/india-far-behind-of-china-pakistan-in-inclusive-development-index-by-world-economic-forum-dgtl-1.744357?ref=hm-ft-stry-3
  • PM | ২৩ জানুয়ারি ২০১৮ ১৭:০৫372876
  • কারাত বাবু ঠিক কোন দলে? বিজেপি সমর্থক জনগনের দলে ?
  • কল্লোল | ২৩ জানুয়ারি ২০১৮ ২২:৫৭372879
  • ঠিক ঠিক - আহা কি উপলব্ধি!! জনগণ ছাগলের জীবন যাপনই করতে চায় বিজেপিকে ক্ষমতায় রেখে
    তা, ছাগলদের মধ্যে প্রধান কে? কারাত না ইয়েচুরি? কেউ তো একজন।
  • PT | ২৪ জানুয়ারি ২০১৮ ০৬:৪৩372880
  • পব-তে কল্লোলদার প্রিয়তম রাজনৈতিক দলটির দৌলতে বিজেপি বাড়তে বাড়তে ক্ষমতারোহনের স্বপ্ন দেখছে। সমস্যা হচ্ছে যে কল্লোলদার নেত্রী একদিকে সাম্প্রদায়িক তাস খেলে যাবে সংখ্যালঘু ভোট সঙ্গে রাখার জন্য আর অন্যদিকে সবরকম বামেদের নিধন করে RSS-এর স্বপ্নপূরণে সাহায্য করে যাবে। তাই পব-র ক্ষেত্রে বিজেপির সাহায্যকারী ছাগল কারা সেটা কল্লোলদা বিলক্ষণ জানে কিন্তু স্বীকার করবে না!

    কিন্তু প্রিয় দল তিনোকে ছেড়ে কল্লোলদা কেন সিপিএমের কথা ভাবছে? দিল্লীতে বিজেপিকে আটকানোর ক্ষমতা কারাত বা ইয়েচুরির নেই। কংগ্রেস বামমার্গী না হলে বিজেপিকে সর্বভারতীয় স্তরে আটকানোর অন্য কোন রাস্তা নেই। কারাতের চাপে সেটা কিছুটা হলেও হয় কিনা দেখা যাক।
  • dc | ২৪ জানুয়ারি ২০১৮ ০৭:৪২372881
  • পিটিদা যেভাবে পার্সোনাল অ্যাটাক করেন সেটাও কিন্তু বেশ দেখার মতো।
  • PT | ২৪ জানুয়ারি ২০১৮ ০৮:২৩372882
  • কোন বাক্যটা পার্সোনাল?
  • কল্লোল | ২৪ জানুয়ারি ২০১৮ ০৮:৩০372883
  • ডিসি। না না, তাতে কি! যুক্তি কম পড়িলে অমন হয়।
    বিজেপিকে আটকাতে ইয়েচুরি বলছেন কংএর সথে হাত মেলাতে। সেই একই বিজেপিকে আটকাতে কারাত বলছেন কংএর সাথে কোন জোট নয়। কেউ তো একজন ঠিক, কেউ একজন ভুল। যিনি ভুল তিনি লিচ্চয় ছগলদের প্রধান ছাগল। তিনি ক্যাডা? পিটির কি মত?
    পিটির মত প্রধান ছাগল তিনো। বোঝো। সিগারেট আর গাঁজার মধ্যে কোনটা বেশী ক্ষতিকর? জবাব -রসগোল্লা। এই আর কি!
    আর কদ্দিন?
  • | ২৪ জানুয়ারি ২০১৮ ১০:১২372884
  • খিক

  • PT | ২৪ জানুয়ারি ২০১৮ ১৪:২১372885
  • "পিটির মত প্রধান ছাগল তিনো।"
    না, না। তিনোরা মোট্টে ছাগল নয়। সেকথা পিটি কখনো বলেনি। তাদের ক্ষমতায় থাকার জন্যে যা যা করার দরকার তিনোরা তাই করছে আর পরোক্ষে RSS ও বিজেপির অব্স্থান আরো পোক্ত করছে।

    কিন্তু বঙ্গের বুজীরা কি বিজেপি প্রসঙ্গে নিদ্রা যাচ্ছে? তাদের সামনে মোমবাতি মিছিল করার মত যথেষ্ট বিজেপি-বিরোধী ইস্যু নেই? নাকি কালীঘাট থেকে যথেষ্ট জোরালো সিগনাল আসেনি এখনো বিজেপির বিরোধীতা করার?

    ত্কিন্তু হেজে যাওয়া সিপিএমকে নিয়ে কল্লোলদার এত মাথাব্যথা কেন?
  • কল্লোল | ২৪ জানুয়ারি ২০১৮ ১৫:১৫372886
  • "হেজে যাওয়া সিপিএম" বিজেপি বিরোধী জোটের কথা বলছে। তাই নিয়ে সম্প্রতি দলের মধ্যে ভোটাভুটিও হলো। ইয়েচুরি চেয়েছিলেন কংএর হাত ধরতে আর কারাত কংএর হাত ধরতে চাননি। তা, কেউ তো ঠিক বা কেউ তো ভুল। পিটির কি মত সেটাই জানতে ইচ্ছে। দুটো-ই ভুল বা ঠিক এমনটা তো নয়। জানতে চাইছি কেন? কারন ছাগলেরাই বিজেপিকে ক্ষমতায় আনতে চায় - এটা পিটির মত। তাই যার ভুল সিদ্ধান্ত বিজেপিকে ফিরে আসার পথ করে দেবে সে কতো বড়ো ছাগল সেটা যদি পিটি জানায়।
    এই আর কি!
    কিন্তু পিটি তা জানাতে পারবে না। কিছুতেই পারবে না। সেটা স্বীকার করলেই তো হয়।
  • PT | ২৪ জানুয়ারি ২০১৮ ১৫:২৮372887
  • "তাই যার ভুল সিদ্ধান্ত বিজেপিকে ফিরে আসার পথ করে দেবে সে কতো বড়ো ছাগল সেটা যদি পিটি জানায়।"

    সিপিএমের কং-কে সমর্থন করা না করার ওপরে বিজেপির যাওয়া বা থাকা নির্ভর করছে না। সারা ভারত থেকে বিজেপিকে উচ্ছেদ করতে গেলে কং-এর উত্থান প্রয়োজন। কাজেই পিটির কাছে এই আলোচনাটা এই মুহূর্তে অর্থহীন। যে কোন দলের মধ্যে দুটো মত থাকতেই পারে। আর আমি যে কংএর সঙ্গে জোটের পক্ষে সেতো বহুকাল ধরেই বলে এসেছি।

    কথা হচ্ছে যে তিনোরা যদি সব রকমের বামনিধন করে RSS-এর হয়ে কাজ করতেই থাকে তাহলে আর কতদিন কল্লোলদার মত বুজীরা চুপ করে তিনোদের তোল্লাই দিতে থাক্বে?
  • dc | ২৪ জানুয়ারি ২০১৮ ১৫:৫৪372889
  • বেচারা বাম। সবাই মিলে ওদের নিধনই করে যায়, ওরা কিছুই করতে পারে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন