এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অপু | ৩০ মে ২০১২ ১৭:৩৮8250
  • ঝাল ঝাল আলুর দম দিয়ে এক পিস মোগলাই সাঁটিয়ে এলুম। এবার কাটি।
  • kc | ৩০ মে ২০১২ ১৭:৩৬8249
  • ডিডিদার জন্য, অভ্যুর জন্য, কুমুদির জন্য,
    পুরোনো দিনের আমের বই।
    http://bit.ly/LPY5qB
  • Blank | ৩০ মে ২০১২ ১৭:৩৫8248
  • আপিস ব্যপারটা এত বোরিং, ধুর
  • কাজু | ৩০ মে ২০১২ ১৭:০৮8247
  • হ্যাঁ কত ভেবে উল্টে দিচ্ছ এতসব দুর্দান্ত আইডিয়াগুলো নিয়ে ! যাও যাও ! অন্য জায়গায় হলে লুফে নিত বুঝলে ! তোমরাই আমারে চিনলে না !
  • অপু | ৩০ মে ২০১২ ১৭:০৩8246
  • কাজু টা কূট প্রশ্ন করে জ্বালিয়ে দিলে দেখছি ঃ-))
  • কাজু | ৩০ মে ২০১২ ১৭:০১8244
  • *বিচ্যুত
  • কাজু | ৩০ মে ২০১২ ১৭:০১8245
  • ঝিকিদি, ধরো ওই ওই জিনিসগুলো কেনা এখুনি দরকার, সব নয় এই ধরো চাল, মশলা যা যা বললে, কিন্তু কেউ তোমারে সিঙ্গাফোরে পাঠাচ্ছে না তখন। তখন ওগুলো লোকালি কিনে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করো সত্য থেকে বিচুত হয়ে ?
  • অপু | ৩০ মে ২০১২ ১৬:২৬8243
  • হমমমম ঃ-)
  • ঝিকি | ৩০ মে ২০১২ ১৬:২৩8242
  • আমি কি নিজের পয়সায় যাই নাকি, আমাকে যেতে হয়, আর গেলে এসব নিয়ে আসি ঃ)
  • ডিডি | ৩০ মে ২০১২ ১৬:২০8241
  • না বাপু। সোনা আমি কিনি জুরিখ থেকে। ওখানকার সোনার ফ্লেভারই আলাদা। কি সুন্দর রাংতায় মুড়ে দেয়।

    দানা কিনি মির্জা স্ট্রীটের ছোটো আলির দোকানটা থেকে। মুজফঃপুরের বিখ্যাত দানা।

    ঝিকিরো ঘোড়া আছে না কি ?
  • অপু | ৩০ মে ২০১২ ১৬:১৮8240
  • ইয়ে, মানে বলছিলুম চাল আর ইলিশ শপিং করতে সিঙ্গাপুর যাওয়া কি ঠিক হবে? মানে 'ঢাকের দায়ে মনসা' .....
  • ঝিকি | ৩০ মে ২০১২ ১৬:১৩8239
  • সিঙ্গাপুরে শপিং বোলে তো ইলেকট্রনিক্স, সোনাদানা। আমি জাকার্তা আসা ইস্তক সাত/আটবার (বেশীও হতে পারে) সিঙ্গাপুর গেছি, এখানে আসার পর থেকে আমার বেশীরভাগ গয়নাগাঁটি, কম্পিউটার, ক্যামেরা, ফোন সব সিঙ্গাপুর থেকে কেনা....... এর আগের লটের সব দুবাই/আবু ধাবি তে।
    তবে সিঙ্গাপুর থেকে সবচেয়ে বেশী কিনি চাল, শান-এর মশলা, ইলিশ আর লাজিজ-এর কুলফি মিক্স।
  • কাজু | ৩০ মে ২০১২ ১৬:০৩8238
  • যাঃ অবিশ্বাস করলে লোকে ভূতের ভোবিষ্যৎ দেখে এত আহ্লাদিত হয় !
  • অপু | ৩০ মে ২০১২ ১৫:৫৯8237
  • না না অবিশ্বাস করবো কেন?

    ভারী সুন্দর বার্মিজ লুঙ্গি পাওয়া যায়। সেই 'সব্যসাচী' সিনেমা তে সুপ্রিয়া দেবী পরেছিলেন।
  • টেস্‌ট | ৩০ মে ২০১২ ১৫:৫৭8236
  • টেস্‌ট
  • ডিডি | ৩০ মে ২০১২ ১৫:৪৯8235
  • না হবার কি আছে, বোতীন ?

    ওরা সোনার জড়ির মতন পিতল থেকেও ফিনফিনের সুতো বার করে। তার গামছাও চমোৎকার হয়।

    আর লুংগী স্ট্রীটের কথা তো ইচ্ছে করেই লিখি নি। অবিশ্বাসীদের কিছু বলতে নেই।
  • অপু | ৩০ মে ২০১২ ১৫:৪৪8234
  • 'পিতলের দোকানে কাঁথা' ? অ্যাঁ?
  • ডিডি | ৩০ মে ২০১২ ১৫:৪২8233
  • কুমুও কিছু জানে না। ছাই পাঁস দোকানে গেছে। সেখানে ভালো জিনিস পাবে কি করে ? আমারে জিগাও।

    যাও চায়না টাউনে লি ফং স্ট্রীটে "লিতল পিতলে"র দোকানে। চমোৎকার সব কাঁথা। গোলাবী সিল্কের উপর বেগনী জড়ির কাজ। "ব্যাশফুল কাশফুল" দোকানে পাবে নকশী করা তামার কমন্ডুল আর গাড়ু। সব অথেন্টিক চীনা।

    আর কলার খোসা দিয়ে সবজেটে কুর্ত্তা পাওয়া যায় "গো ব্যানানা" দোকানে। আর আছে মোচার তৈরী অদ্ভুত পাপোষ। থোড়ের ফুলদানী তো অপুর্ব।

    আরো আছে। আসলে দেখার চোখ চাই। বুকে সাহস চাই। আজকাল ছেলেপুলেদের আছে তেমন অধ্যাবসায়?
  • kc | ৩০ মে ২০১২ ১৫:৩৫8232
  • বহুৎ খরুচে জায়গা। ফালতু খচ্চা হয়। ওই ঝুরং লেকের আশেপাশে ঘুরে বেড়ান। ওভারহাইপের চুড়ান্ত।
  • Toon Army | ৩০ মে ২০১২ ১৫:২৭8231
  • তাছাড়া সিংহপুর তো সিংহদেরই জায়গা। সাতদিন রাজত্ব করবে;-)
  • কুমু | ৩০ মে ২০১২ ১৫:২৫8230
  • কেউ তেড়ে আসবেন্না,কথাটা এট্টু অদ্ভুত,কিন্তু সিঙ্গাপুর- শপিং-এ আমি কেনার মত তেমন কিছু দেখিনি।
    সত্যের পথে থাকার এই হোলো সমিস্যে-
  • কাজু | ৩০ মে ২০১২ ১৫:১৫8228
  • সিঙ্গ মানে গান তো কী হোলো? সিঙ্গা তো ফুঁকতে হয়।
  • অপু | ৩০ মে ২০১২ ১৫:১৫8229
  • ওফ প্রথম টা লক্ষ্য করো কাজু। সিঙ্গ যার মানে হল গান গাওয়া। ওখানের মুল থিম হল গান।
  • কাজু | ৩০ মে ২০১২ ১৫:১২8227
  • ঝিকিদি বলে কী ! সিঙ্গাফোরে কলা যদি না হয়, দেন হোয়াট ইজ সিঙ্গাফোরী খলা?
  • অপু | ৩০ মে ২০১২ ১৫:০৭8226
  • এ কী সত্যি ? নাকি কবি র ( ডি ডি) র ক্ল্পনা?
  • ঝিকি | ৩০ মে ২০১২ ১৫:০৫8225

  • DDদা, আপনি বেড়ানোর প্লানে এটা দিয়ে দিন!
  • অপু | ৩০ মে ২০১২ ১৫:০৩8223
  • /খেতে
  • ডিডি | ৩০ মে ২০১২ ১৫:০৩8224
  • ঝিকি জানে না।
    সিংগাপুরের বিখ্যাত লংহর্ন বীচে তো দিব্বি দু দিন কেটে যায়। বোটে করে আইহাইকিউ দ্বীপে ঘুড়ে আসা যায়। সেখানে গোলাপী কাছিমেরা বাসা বাঁধে।
    দক্ষিনদিকের ঘন জংগলে ঠাসা মাউন্ট ভার্মোঁ (লোকাল লোকেরা বলে মেঘ আগুনের শ্বশুরবাড়ী) সেখানে ট্রেকিং, বুনো সোনালী ভালুকের দেখা মেলে বিস্তর। এ ছাড়া কপাল ভালো থাকলে ড্র্যাগোন পাখীর দেখাও মিলতে পারে।
    রাতে বন ফায়ারের পাশে বসে টম্বুরা পান আর গোব্দা জোনাকী পোকার ভাজা। আহা অমৃত।
    আর দু দিন শপিং করেন। একদিন বিখ্যাত কলার বাগানে ঘুড়ে আসুন।
    সাত দিন আরামসে কেটে যায়।
  • অপু | ৩০ মে ২০১২ ১৫:০২8222
  • আচ্ছা। দেখি শক্ত শক্ত প্রশ্ন করে জেনে নেবো।

    কলা থেকে হলে যান সিঙ্গুর।নসিবপুর। দিয়াড়া।
  • ঝিকি | ৩০ মে ২০১২ ১৪:৫৭8221
  • সিঙ্গাপুরে কি কলা হয় রে ফাগল!
    এ তো শুধু কংক্রীটের জঙ্গল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত