এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অপু | ৩০ মে ২০১২ ১২:১৪8189
  • আচ্ছা রজনী গন্ধা কেউ লাগায় না?
  • কাজু | ৩০ মে ২০১২ ১২:১৪8190
  • হাইকু-র মত এটাকে 'নেতাইকু' বল্লে কেমন হয়?
  • অপু | ৩০ মে ২০১২ ১২:১২8187
  • হ্যাঁ ঐ বাড়ি তেই। কিন্তু শুঁয়া পোকার জন্যে নয়। শেষের দিকে বার্ধক্য জনিত রোগে গাছ টা ভুগছিল।
  • kumu | ৩০ মে ২০১২ ১২:১২8188
  • নেতাই,আরো দুলাইন চাই।শর্ট বলে কি এত শর্ট,এ যে ন্যানো!!
  • কুমু | ৩০ মে ২০১২ ১২:০৯8184
  • ব্রতীন,এই বাড়ীতেই এখন থাকো তো?না আগে থাকতে?শিউলিগাছ কি শুঁয়োপোকার জন্যে কাটলে?
  • ঝিকি | ৩০ মে ২০১২ ১২:০৯8185
  • আমাদের বাড়ীর ছাদে একটা গরুকে খাবার দেওয়ার জাবনাতে মা গন্ধরাজ গাছ লাগিয়েছে। প্রচুর ফুল ফোটে।
    যখন রেল কোয়ার্টারে থাকতাম, বাগানে শিউলি গাছ ছিল। পুজোর সময় সক্কাল বেলায় মা জামা ছাড়িয়ে নতুন জামা পরিয়ে দিত। তার পর সাজি ভরে শিউলি ফুল কুড়িয়ে মন্ডপে গিয়ে দিয়ে আসতাম।
  • নেতাই | ৩০ মে ২০১২ ১২:০৯8186
  • নীচের কবিতাটা নোবেলের জন্যে পাঠালে কেমন হয়?
    নোবেলে সর্ট পোয়েম ক্যাটাগোরি না থাকলে অস্কারের জন্য পাঠাবো।
  • কাজু | ৩০ মে ২০১২ ১২:০৮8183
  • ইয়ে ছড়ায় টা ছরায় হবে না?
  • নেতাই | ৩০ মে ২০১২ ১২:০৭8182
  • অন্ধকাড়ে গন্ধ ছ্ড়ায় গন্ধ রাজাড় ফুল
    গন্ধ ছটায় ছন্দ ফোটায়, কবিড় খাতা ফুল
    ---------------------কবি নেতাই
  • অপু | ৩০ মে ২০১২ ১২:০৫8181
  • আমাদের বাড়ি তে কুয়ো র ঠিক পাশ টাতে একট শিউলি গাছ ছিল অনেক দিন ধরে। বছর ৩/৪ হল সেটা কাটা হয়েছে। আর ছিল করবী গাছ। যখন থোকা থোকা ফুল হয়ে থাকতে সে দেখার জিনিস। এছাড়া পঞ্চমুখী জবা, থোকা টগর আরো কত কী। এবারে মা ছাদে একটা চাঁপা গাছ লাগিয়েছে।
  • কুমু | ৩০ মে ২০১২ ১২:০১8179
  • আমাদের কোন্নগরের বাড়ীতে গেটের দুদিকে দুটি গন্ধরাজ ফুলের গাছ ছিল,সন্ধেবেলা থেকে এত এত ফুল ফুটে থাকত।পথচলতি মানুষেরা ফুল নিয়ে যেত,তাও অজস্র ফুলের গন্ধে বাড়ী ভরে থাকত।
    কাজুকেও দিলাম সাজি ভরা গন্ধরাজ।
  • অপু | ৩০ মে ২০১২ ১২:০১8180
  • বুনান 'র' স্থলে 'ড়' লেখে এবং উল্টোটা।
  • নেতাই | ৩০ মে ২০১২ ১১:৫৯8177
  • আমি কীকড়ে বুনান হলাম? বুনান কি কবিতা লেখে?
  • কাজু | ৩০ মে ২০১২ ১১:৫৯8178
  • 'আবাড়' কথাটা কেমন যেন...ছিঃ নেতাই। তুমিও এসব...
  • অপু | ৩০ মে ২০১২ ১১:৫৭8176
  • নেতাই টা বুনান হয়ে যাচ্ছে !! ঃ-((
  • Toon Army | ৩০ মে ২০১২ ১১:৫৬8172
  • এখনো কিছু বলেনি, তবে কাগজে দেখলাম কো-অর্ডিনেশন বন্‌ধ করছে না।

    ৩১ তারিখের বন্ধে কাজে যোগ দেবে সিপিএম প্রভাবিত কর্মী সংগঠন কো-অর্ডিনেশনও। সংগঠনের সাধারণ সম্পাদক অনন্ত বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা পেট্রোলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। কিন্তু ওই দিনের বন্ধ সমর্থন করি না। তাই সরকারি নির্দেশ মেনে আমরা কাজে যোগ দেব।” - আনন্দবাজার
  • কাজু | ৩০ মে ২০১২ ১১:৫৬8173
  • ভারতীয় জ্যা-ন্যাতা পার্টির ভারত বনধ্‌। ওরা কি বাসটাস পোড়ায়? না পোড়ালে তো আসবই। শনিবারে আপিস আসতে হলে মনে হয় পিথিবি ছারখার করে দিই ! এই কদিন আগেই হল। কাজ তো হবে না। ধন্না দিতে আসা।
  • অপু | ৩০ মে ২০১২ ১১:৫৬8174
  • এখন কিছু জানি না। চাপ হলেই আজকে PMI র দোকান টা খুলে নিয়ে যাবো WFH র জন্যে।
  • নেতাই | ৩০ মে ২০১২ ১১:৫৬8175
  • থাকবে। সরকাড়ি অফিস কাছাড়ি তো খোলা থাকবেই। নইলে আবাড় মাইনে কাটা যাবে।
  • প্পন | ৩০ মে ২০১২ ১১:৫৩8170
  • কাল কি কলকাতার অফিসকাছাড়ি খোলা থাকবে?
  • কাজু | ৩০ মে ২০১২ ১১:৫৩8171
  • আমারও চাই গন্ধরাজ। লেবু ফুল যা হোক। আমার মামার বাড়ি বাগানে গাছ চিল। সন্ধ্যেবেলা ফুটে থাকত, মার্চ মাসে দক্ষিণের বাতাসে সারা বাড়ি ম ম করত। (এই ম কিন্তু মামী নন। ;))

    ও হ্যঁ, আমার তরফ থেকে এক ঝুড়ি তালশাঁস।
  • ঝিকি | ৩০ মে ২০১২ ১১:৫২8169
  • গন্ধ পেলাম ☺
  • অপু | ৩০ মে ২০১২ ১১:৫১8168
  • আমার প্রিয় ফুল হল বেল। ছাদে দুটো গাছ আছে। আমার নাইট ওয়াকের সময় আমাকে প্রভুত আনন্দ দান করে।
  • কুমুদি | ৩০ মে ২০১২ ১১:৫০8167
  • ঝিকি,এই নাও এক সাজি গন্ধরাজ।
  • phutki | ৩০ মে ২০১২ ১১:৪৬8166
  • সুদীপ্ত কে কড়াপাকের রসগোল্লা। এক হাঁড়ি।
  • ঝিকি | ৩০ মে ২০১২ ১১:৪০8165
  • কুমুদি আজ আমার জন্মদিন নয়, তাও দুটো গন্ধরাজ ফুল দাও। আমার বড্ড প্রিয়।
  • প্পন | ৩০ মে ২০১২ ১১:৩৭8164
  • সুদীপ্ত, হ্যাপি বাড্ডে।
  • কুমুদি | ৩০ মে ২০১২ ১১:৩২8163
  • শুভ জন্মদিন, সুদীপ্ত।অনেক আনন্দ,খুশী,ভালবাসা নিয়ে এই দিন অনেকবার ফিরে আসুক।
    একবাটি নলেন গুড়ের পায়েস আর অনেক গন্ধরাজ ফুল নিও।
  • kc | ৩০ মে ২০১২ ১০:১২8162
  • সুদীপ্তকে শুভ জন্মদিন। খুব হৈহৈ করে কাটুক।
  • অপু | ৩০ মে ২০১২ ১০:০৬8161
  • সুদীপ্ত কে জন্মদিনে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত