এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নেতাই | ২৯ মে ২০১২ ১৯:৫৫8040
  • আকাদা কি কুকুর মারতে জেএনু এসেছিলে? নিজের পাড়ায় কুকুর পাওয়া যায়নি?
  • মশা | ২৯ মে ২০১২ ১৯:৫৪8039
  • আমিই বা আর বাদ থাকি কেন ...
  • maximin | ২৯ মে ২০১২ ১৯:৪৯8038
  • ওমা জে-এন-ইউ ক্যাম্পাসে কুকুর তো এখনও আছে। মর্নিং ওঅকে লাঠি হাতে করে যেতে হয়।
  • প্পন | ২৯ মে ২০১২ ১৯:৪৪8037
  • কখনো টার্কি খেতে হয়নি?
  • pipre | ২৯ মে ২০১২ ১৯:৪৩8035
  • মারামারি কাটাকাটির কথাই যখন হচ্ছে --
  • সায়ন | ২৯ মে ২০১২ ১৯:৪৩8036
  • তাই মনে হয়ে থাকলে সেটা আমার বক্তব্য ভাষায় প্রকাশের অক্ষমতা, সিঁফোরও এমন মনে হয়ে থাকলে দুঃখিত।
  • aka | ২৯ মে ২০১২ ১৯:৪২8034
  • আমি শুধু মুরগী, পাঁঠা, মাছ, ভেড়া, গরু ইত্যাদি মারার কারণ। বাছবিছার নেই। ঠিকমতন জানি না, তবে প্রবল সন্দেহ জেএনইউয়ের কিছু কুকুরের মৃত্যুও বোধহয় আমার জন্যই হয়েছে।
  • প্পন | ২৯ মে ২০১২ ১৯:৪০8033
  • ও সরি, আমার সেরকম মনে হয়েছিল।
  • সায়ন | ২৯ মে ২০১২ ১৯:৩৮8032
  • আমি সম্ভবতঃ কোথাও লিখিনি যে সিঁফো চড়ুইপাখী মারে। নিষ্ঠুরতার অনুভূতিবোধ আদতেই সিলেক্টিভ, এক্ষেত্রে ফ্যান চালিয়ে চড়ুইপাখীগুলোকে মেরে ফেলা এক সিলেক্টিভ অনুভূতিবোধসম্পন্ন মানুষের কাছে নিষ্ঠুরতা, আবার সেই মানুষের কাছেই দোকানে দাঁড়িয়ে মুরগী জবাই হতে দেখা নিষ্ঠুর নাও হতে পারে। আমার পোস্টের কনটেক্সট সেই নিয়েই। খাদ্যখাদকবোধের থেকে করা প্রাণীহত্যা আর নির্দ্বিধায়, অকারণে যে কোনও কিছুকে মেরে ফেলা - দুটো এক ভাবে তুলনা করা যায় না।

    বেকার ভাট দিচ্ছি। তবে সত্যিই আমার পোস্ট পড়ে মনে হল নাকি যে আমি সিঁফোকে অভিযুক্ত করছি!
  • kumu | ২৯ মে ২০১২ ১৯:২৮8031
  • আমি একটি পরিবারের সকলকে পাখীবাহিত এক ভয়ংকর অ্যালার্জিতে ভুগতে দেখেছিলাম,সারাক্ষণ গায়ে সুড়্সুড় করে কিছু উঠছে-এইরকম মনে হত।
    এমনিতে পাখীরা ভালো প্রতিবেশী,তবে উৎপাত অসহ্য হলে বাসা ভেঙে দিলেই ওরা চলে যায় তো।
  • প্পন | ২৯ মে ২০১২ ১৯:২৫8030
  • সিফোঁর পোস্ট পড়ে মনে হল নাকি ও চড়াইপাখি মারে?

    আরেকবার উল্টোদিকের বাড়ির জেঠিমা প্যাঁচা তাড়িয়েছিলেন দিনের বেলা। একই রকমের খারাপ লেগেছিল।
  • কাজু | ২৯ মে ২০১২ ১৯:২২8029
  • আর কাল কোন একটা চ্যানেলে যা দেখলাম...

    একটা বড়সড় ডাব্বায় জল ভরে কয়েকটা বল রেখে দিয়েছে। ডাব্বাটাতে কিলবিল কচ্চে অজস্র সাপ। তাদের ভীড় থেকে মুখে করে ওই বলগুলো তুলে আনতে হবে। চোখে শুধু একটা জলচশমা পরতে দিচ্ছে, মুখ পুরো খালি। ভাবো ! মনশ্চক্ষে দেখো !
  • সায়ন | ২৯ মে ২০১২ ১৯:২০8028
  • নিষ্ঠুরতার অনুভূতি সততই সিলেক্টিভ। তবে অন্যান্য প্রাণীহত্যার নজির দিয়ে চড়ুইপাখীগুলোকে মেরে ফেলা সম্ভবতঃ নজিরহীন। মনে পড়ে, গুরুর পাতায় এমন "শক থেরাপি", প্রসঙ্গান্তরে, আগেও দেখেছি।
  • প্পন | ২৯ মে ২০১২ ১৯:১৬8027
  • নাঃ, এইটা ঘটনা মানুষ সাধারণতঃ সরীসৃপ প্রাণীকে সবচেয়ে ঘৃণা করে। কীটপতঙ্গের থেকেও বেশি।

    কাজেই সিফোঁর শক থেরাপিটা এইখানে খাটবে না।
  • maximin | ২৯ মে ২০১২ ১৯:১৫8025
  • রাত্রিবেলা একতলায় গেলেই আরশোলাদের মহোতসব দেখতাম। এখন আর দেখিনা। সিঁড়িতে আমার পায়ের শব্দ শুনতে পেয়ে দ্রুত লুকিয়ে পড়ে। তার মানে সঙ্গঠিত শক্তি হয়ে উঠেছে।
  • কাজু | ২৯ মে ২০১২ ১৯:১৫8026
  • জানলায় জাল লাগালেই তো আর ঢোকে না।
  • sinfaut | ২৯ মে ২০১২ ১৯:১৩8024
  • নিষ্ঠুরতার অনুভূতি বড়ই সিলেক্টিভ।
  • কাজু | ২৯ মে ২০১২ ১৯:০৭8023
  • কী ভয়ঙ্কর ! কী নিষ্ঠুর ! বড় জোর দু চাট্টি খড়কুটো ছড়াবে, বড় জোর এখানে সেখানে সাদা সাদা ক্রীম ফেলবে, হুশ কল্লেই তো ফুড়ুৎ। তার জন্যে এই নির্দয় পরিকল্পনা ! ব্লেডে কেটে ফেলা !
  • sinfaut | ২৯ মে ২০১২ ১৯:০২8022
  • টিকটিকির থেকে ঘুলঘুলিতে বাসা করা চড়াই পাখি আরও নোংরা করে। কেউ কখনও মারেননি? ফ্যান চালিয়ে ব্লেডে কেটে ফেলার জন্য, আনমনে? যেন খেয়ালই করিনি কখন ফ্যান চালিয়ে চলে গেছিলাম এমন ভান করে? কিংবা আরও সরাসরি কষ্ট করে - মইয়ে চড়ে ডিমগুলো ভেঙ্গে ফেলে বা বাচ্চা হয়েই গেলে সেগুলো সরাসরি বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে?
  • কাজু | ২৯ মে ২০১২ ১৮:৫৯8021
  • আমাদের তো জানলা দিয়ে বেশী ঢোকে। কলঘরের ভেন্টিলেটর দিয়েও তো ঢোকে। আপনার শুধু দরজা দিয়ে? ভালো টিকি তো। আসলে ওরা কুমুদির জন্যে বলিপ্রদত্ত।

    বৃষ্টিবাদলা হলে বিছেও ঢুকে পড়ে !
  • sinfaut | ২৯ মে ২০১২ ১৮:৫৮8020
  • কী ভয়ঙ্কর!
  • কাজু | ২৯ মে ২০১২ ১৮:৫৬8019
  • ৩ এর টা হলে আবার লাশ সরানো, অ্যাঃ !
  • Toon Army | ২৯ মে ২০১২ ১৮:৫৫8018
  • আসামের দিকে পাওয়া যায়। আমার যোগাড় করার ইচ্ছে আছে।
  • কুমু | ২৯ মে ২০১২ ১৮:৫০8017
  • ১।ছুটির দিনে কোণে কোণে স্প্রে করি,কিছু থাক বা নাই থাক।
    ২।টিকিরা ঘরে ঢোকে দরজার নীচ দিয়ে,সেখানে কাপড় দিয়ে রাখি।
    ৩।বাইচান্স কখনো ঢুকে পড়লে হার্পিক দিয়ে মেরে ফেলি।
    ৪।পেস্ট কন্ট্রোল হয় বছরে তিন/চার বার,উইপোকার জন্য।
  • কাজু | ২৯ মে ২০১২ ১৮:৪৮8016
  • এ পাবো কোথায়? আবার সেই 'সেপ্টোপাসের খিদে' না হয়ে যায় ! অজ্জিদ্দা এ জিনিস এনেছিলে নাকি? ওখানেও লেখক কীটখাদক হিসেবে শেষ অব্দি টিকিকেই শ্রেয় বলে মেনে নিয়েছিলেন। এ কি টিকিখাদকের কাজ করে?
  • Toon Army | ২৯ মে ২০১২ ১৮:৪৭8015
  • আরেকটু খতরনাক চাইলে এইটা -

  • Toon Army | ২৯ মে ২০১২ ১৮:৪৬8014


  • যে কোনো পেস্ট কন্ট্রোলের বাবা।
  • কাজু | ২৯ মে ২০১২ ১৮:৪৩8012
  • *ঊর্ধ্বে
  • কাজু | ২৯ মে ২০১২ ১৮:৪৩8013
  • আরশোলার কথা বল্লাম। টিকিরা তো স্প্রে বা অন্য নিধনাস্ত্রের ঊর্ধে। জানে মানুষ ওদের ঘৃণাবশতঃ হুশহাশ করেই ক্ষান্ত হবে।
  • sinfaut | ২৯ মে ২০১২ ১৮:৪২8011
  • কাঠবিড়ালি কী টিকটিকি খায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত