এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৮ মে ২০১২ ১৯:৪৭7680
  • 'নুনের ছিটে' নামে একটা দোকান খুললে কেমন হয় ভাবছি।
  • potke | ২৮ মে ২০১২ ১৯:৪৪7678
  • তা দোকানের নাম ওরম দিলে আমি কি করব? বিটিমে আবার "মারহাবা" বলে একপিস খুলেছে,কবে যে যাই?
  • kiki | ২৮ মে ২০১২ ১৯:৪৩7677
  • ও! হ্যাঁ, ট্রিটমেন্টের পার্ট টাই যথেষ্ট হবে। তবে তার জন্য ব্যস্ত হয়ো না। থেঙ্কু।
  • kiki | ২৮ মে ২০১২ ১৯:৪১7676
  • পাই,
    বইটার নাম, ইত্যাদি বলে দাও। খুঁজে দেখি।

    না পেলে না হয় তখন তুমি ছোট করে বলে দিও কি করতে আর কি না করতে বলেছে।ঃ)
  • পাই | ২৮ মে ২০১২ ১৯:৩৯7675
  • তোমরা কি লুরুতে পুরো কোলকাতাই তুলে নিয়ে গেছ নাকি ?
  • পাই | ২৮ মে ২০১২ ১৯:৩৭7673
  • কিকিদি, বইটা তো প্রায় দুশো পাতার। তোমাকে ট্রিটমেন্টের পার্টটুকুনি পাঠাবো, কেমন ?
  • potke | ২৮ মে ২০১২ ১৯:৩৭7674
  • এসপ্ল্যানেডে খেয়ে এলাম,ভঃমাঃ র থেকে বেটার
  • kiki | ২৮ মে ২০১২ ১৯:৩৫7672
  • মিঠু,
    ক্ষী সাংঘাতিক! ওগুনোরে ঘোড়ার ডিম কইলে।:P

    মামু -র ক্ষী বক্তব্য!

    অবিশ্যি প্রেম জিনিসটাই বোগাস এবং যন্ত্রনার। শাঃ যখন থাকে না, তখন ও কেন ছিলো, নেই কেন করে জ্বালিয়েই চলে। আবার এমনি জিনিস না চাইলেও যেচে এসে যায় আর ঝেঁটিয়ে তাড়ালেও আবার এসে মনের আনাচে কানাচে লুকিয়ে বসে থাকে।

    না এবার থামার সময় হলো। এখন স্টু বানানোয় মন দি।ছেলে ঘুরতে বেড়োনোর আগে মেনু শুনেই একবার ওয়াক করে গেছে। যদ্দুর মনে হয় বাবাকে জ্বালিয়ে ভুলভাল খেয়ে আসবে আর এসেই করুন মুখ করে বলবে, খিদে নেই মা, গাটা কেমন গুলোচ্ছে। তাও খাবো? জানে মা কখনই জোর করবে না খাওয়া নিয়ে।:X
  • | ২৮ মে ২০১২ ১৯:২৯7671
  • অপ্পন, মেয়ে এখনো কোলকাতা বেরিয়ে ফেরেনি?
    আর ঠাকুর দেখার কথায় মনে পড়লো, সকালবেলা পঞ্চমীর দিন দুগ্গাদুগ্গা বলে বেড়িয়ে পড়লে খুব আনন্দ পাবে। খেতাব পাওয়া ঠাকুরদের জন্যে একাদশীর সকাল বরাদ্দ রাখতে পারো। আলো দেখার বায়না না থাকলে একটুও ঠকবে না। গ্যারান্টি।
  • প্পন | ২৮ মে ২০১২ ১৯:২৬7670
  • কার বিলিং? আমি তো এনবি।

    কিন্তু আমার এলওপির টাকা কি তুই দিয়ে দিবি? তালে যেতে পারি!
  • Blank | ২৮ মে ২০১২ ১৯:২৫7669
  • বিলিং হলেই হলো। বাফার দিয়ে হয়ে যাবে।
  • পাই | ২৮ মে ২০১২ ১৯:২৪7666
  • আর আমিও বলতে ভুলে গেছিলুম, মশামেসো যে সুটকেসে করে পাঁচফোড়নদের এনেছিল, তারা সবাই প্যাকেট থেকে বেরিয়ে সুটকেসের আনাচে কানাচে বিহার করছে ঃ(
  • প্পন | ২৮ মে ২০১২ ১৯:২৪7667
  • হ্যাঁ, সেইখানেই তো কবি কেঁদেছেন। অত ছুটি কোথায়!

    প্রবাসীদের সব ছুটি শেষ হয় কলকাতায় আসা-যাওয়া করে।

    আর সামনের বছরে ওই অগাস্টে দশ ওয়ার্কিং ডে ছুটি লাগবে।
  • | ২৮ মে ২০১২ ১৯:২৪7668
  • কমুদি অনেক,সংখ্যাটা বল্লাম নাঃ) তবে এ সবই বহুপ্রাচীন কালের কথা- সেলফোন,রোজকার দেখাসাক্ষাৎ এসবের আগের যুগের মানুষ আমরা। টেলিফোনের বিল এলে যখন দুরুদুরু বক্ষে অপেক্ষা করতে হতোঃ)

    কিকি, ঘোড়ার ডিম তো লোকে তোড়ায় বেঁধেই রাখে।
    জানো না;)
  • প্পন | ২৮ মে ২০১২ ১৯:২৩7665
  • মুশকিল তো তালে! আপনাদের ইএল নেই?
  • Blank | ২৮ মে ২০১২ ১৯:২২7663
  • দুগ্গাপুজোর পরেই যাবো। ১০ ওয়ার্কিং ডে ছুটি লাগবে কিন্তু
  • প্পন | ২৮ মে ২০১২ ১৯:২২7664
  • অক্টোতে হবে না। মেয়েকে এইবার কলকাতার দুগ্গাপুজো দেখাতে হবে।
  • kumu | ২৮ মে ২০১২ ১৯:২১7662
  • অর্পণ,ওকে।কিন্তু এই আপিসে ছুটি পাওয়া বড় মুস্কিল।

    বলতে ভুলে যাচ্চিলাম,কাল আমি সিআর পার্ক থেকে অন্য জিনিসের সংগে পাঁচ প্যাকেট পাঁচফোড়ন কিনে এনেছি।নেতাই কি ভাবে আমাকে?
  • Blank | ২৮ মে ২০১২ ১৯:২০7660
  • আমাদের অক্টোতে হোমকুন্ড যাওয়ার প্ল্যান। দেখা যাক কি হয়।
  • পাই | ২৮ মে ২০১২ ১৯:২০7661
  • হ্যাঁ, এই কোট্টুর ঃ)
  • প্পন | ২৮ মে ২০১২ ১৯:১৯7659
  • কোট্টুর, বেল্লারি ডিস্ট্রিক্টের।

    http://en.wikipedia.org/wiki/Kotturu,_Karnataka

    এইখানেও লিখেছেঃ

    Kotturu is famous for a dish called mandakki-menasinakayi, a mixture of puffed rice with savories, accompanied by chili pepper fritters. The chilli peppers are slit along their lengths, stuffed with a condiment of salt and black pepper, dipped in lentil batter and deep fried. ঃ)
  • Blank | ২৮ মে ২০১২ ১৯:১৫7657
  • ২০১৩ তে ঃ( ধুর
  • পাই | ২৮ মে ২০১২ ১৯:১৫7658
  • কাল এখানে আমার আগের ইন্স্টিটুটের এক প্রাক্তনী মিট মত হইল। সে বেল্লারের। কী যেন জায়গাটার নাম বল্লো, কোটুরু। বল্লো, চপের জন্য বিখ্যাত। বিশেষ করে ঐ লংকার চপ। আর চা কি, আমি তো কাল ডিনার করেছি ঐ দিয়ে। বিরিয়ানি ফেলে।
  • প্পন | ২৮ মে ২০১২ ১৯:১৪7656
  • বাড়ি যাই। আজকে এত পেটপুজো হয়েছে যে রাতে আর খেতে হবে না। স্যালাদই খেলাম আট না ন'রকমের। তারপরে মেন কোর্স আর ডেজার্ট তো ছেড়েই দিলাম।

    কুমুদি লুরু এলে ওই হোটেলটায় রিজার্ভেশন করে দেব। বড় ভালো বাফে পাওয়া যায়। আমাকে খাওয়ালে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবে। ঃ)
  • কাজু | ২৮ মে ২০১২ ১৯:১৩7655
  • কুমুদি রেডিফে মেল পাঠালাম একটা। ☺
  • kiki | ২৮ মে ২০১২ ১৯:১২7653
  • এরা প্রেমকেও বেঁধে রেখেছে! ভগমান এদের ক্ষমা করিও।
  • কুমু | ২৮ মে ২০১২ ১৯:১২7654
  • চন্দন কাঠের বাসকো?সাইজ কেমন হবে,মানে কত চিঠি আছে?
  • পাই | ২৮ মে ২০১২ ১৯:১১7652
  • হঁ, আমিও পাবো না। কলমবিলাসী লোকদের কথা আলাদা। সে নাহয় একটা বিশেষ শখ। কিন্তু ঐ বাচ্চাগুলো ...!!
  • | ২৮ মে ২০১২ ১৯:০৯7651
  • কুমু, আমাদের দুজনের চিঠি এক বড় তোড়া করে বেঁধে রাখা আছে। বড় চন্দন কাঠের বাক্স আর জুঁই এর অভাবে রোজ তাতে ফুল দিতে পারি নেঃ(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত