এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাই | ২৮ মে ২০১২ ০১:৪৭7470
  • তবে আমার মূল সমস্যা হল আমার ইচ্ছা ও সময়ের অভাবের। মানে তাড়া। আমার সাধারণতঃ এত বেশি কিছু লেখার থাকত যে ওই স্পিডে লিখতে গিয়ে লেখা ক্রমশঃ ক্ষুদে আর দুর্বোধ্য হয়ে যেত। এদিকে আমার তাও মনে হত, ধরে ধরে লেখা মানে সময় নষ্ট। আর হেরিডিটারি ব্যাপারও আছে বেশ কিছুটা। অনেকে অনেক তাড়াতাড়ি অবলীলায় ভারি সুন্দর লিখে চলে।

    এই কিবোর্ড আসাতে আমি বেঁচে গেছি।
  • প্পন | ২৮ মে ২০১২ ০১:৪৬7469
  • ডট পেনে হাতের লেখা খারাপ হয় এইটার ব্যাখ্যাটা কী? কোন সমীক্ষা হয়েছে এই নিয়ে?

    যাদের ছবি আঁকায় উৎসাহ আছে আমার অভিজ্ঞতায় তাদের হাতের লেখা ভালো হয়।
  • Blank | ২৮ মে ২০১২ ০১:৪৫7467
  • আমার হাতের লেখা পোস্ট মর্ডান টাইপের। এমনি খারাপ না। শুধু একটু জটিল, ইংক পেনে আগে সুররিয়ালিস্ট টাচ আসতো কালির ছোপে।
  • kc | ২৮ মে ২০১২ ০১:৪৫7468
  • কলকাতার এক হেব্বি হাইফাই স্কুলে কেলাস ফাইভে দেখলাম গরমের ছুটিতে হাতের লেখারও হোম ওয়ার্ক দিয়েছে। হাতের লেখার খাতাতে প্রতি পাতায় একলাইন করে স্বামীজির সহজ বাণী গুলো।
  • প্পন | ২৮ মে ২০১২ ০১:৪৪7466
  • বাজে স্কুল সব। আমাদের ওসব কিছু ছিল না। এইভাবে জোর করলে তো আরো অপছন্দ করবে বাচ্চারা।
  • Abhyu | ২৮ মে ২০১২ ০১:৪৩7465
  • হাতের লেখা প্র্যাকটিস করালেই শুধু হয় না, যে প্র্যাকটিস করছে তার নিজের কতটা ইচ্ছে হাতের লেখা ভালো করার সেটা বেশি ইম্পর্ট্যান্ট। এটা অবশ্য শুধু হাতের লেখা না, গান বাজনা ইত্যাদি অনেক ক্ষেত্রেই সত্যি। আর গান বাজনার মতো ভালো হাতের লেখাও সবার পক্ষে সম্ভব না - তা সে যাতেই লেখো না কেন। উল্টো দিকে কিশোর কুমার যেমন না শিখেই গান গাইতে পারত, তেমনি কেউ কেউ ডট পেনেও ভালো লেখে। তবে সাধারণভাবে ডট পেনে হাতের লেখা খারাপ হয়ে যায় তাড়াতাড়ি।
  • পাই | ২৮ মে ২০১২ ০১:৪১7464
  • নইলে ওই ইস্কুলে পড়ে, যেখানে বছরের পর বছর, খাতার পর খাতা ভরিয়ে হাতের লেখা করানো হত, সেখানে পড়ে আমার মত। ।।
    আমাকে টেস্টের পরেও ডাবল লাইন খাতায় হাতের লেখা করানোর চেষ্টা করেছিলেন দিদিমণিরা ঃ(( ওঁদের বেজায় ভয় ছিল, মাধ্যমিকে কেউ আমার লেখা উদ্ধার করতে পারবে না, ইস্কুলে ওঁরা কষ্টকসরত করে পড়ে টড়ে আমাকে উদ্ধার করেন ইত্যাদি।
    কতগুলো পরীক্ষায় যে নেগেটিভ মার্কিং ও হয়েছে !
  • aka | ২৮ মে ২০১২ ০১:৪০7463
  • হাতের লেখা মোটোর স্কিল অতএব হেরিডিটরি হতেই পারে। আমি লেখা শিখলাম মায়ের কাছে কিন্তু লেখাটা বাবার মতন।
  • aka | ২৮ মে ২০১২ ০১:৩৯7461
  • আমাদের প্রাইমারি স্কুলে গরমের ছুটির সময়ে ফি বছর হোমওয়ার্ক থাকত - 'সদা সত্য কথা বলিবে' টাইপ কিছু ১০০ পাতা। আমি প্রথম ১০ পাতা লিখতাম আর শেষে ১০ পাতা।
  • প্পন | ২৮ মে ২০১২ ০১:৩৯7462
  • হেরিডিটরি ব্যপারটা মনে হয় হলেও হতে পারে।
  • পাই | ২৮ মে ২০১২ ০১:৩৬7459
  • হাতের লেখা প্র্যাকটিশ করালে তা ভাল হয়, এটি আরেকটি মিথ। ঃ(
  • aka | ২৮ মে ২০১২ ০১:৩৬7460
  • হাতের লেখা ব্যপারটাই ওভার হাইপড। ঃ)

    আমি তো কয়েকবছর হয়ে গেল চেক ছাড়া আর কিছুই লিখি নি।
  • প্পন | ২৮ মে ২০১২ ০১:৩৩7458
  • মনে হয় ওটা একটা মিথ। আমার হাতের লেখা ভালো ছোটবেলা থেকে শুনে আসছি। এদিকে ফাউন্টেন পেনে লিখতে গেলেই দুদিন পর নিব ভাঙ্গত! : P
  • kc | ২৮ মে ২০১২ ০১:৩০7457
  • আমার মনে হয় হাতের লেখাটা একটূ হেরিডিটারি।
    আর বাচ্চাদের একটু ধরে ধরে হাতের লেখা প্র্যাকটিস করাতে হয় কেলাস সিক্স থেকে। মানে আমাকে সেরমই করানো হয়েছিল। আর ডট পেনে একদমই লেখানো উচিত নয়।
  • Abhyu | ২৮ মে ২০১২ ০১:২২7456
  • আমি এদেশে একটা বাচ্চাকে পড়তে গিয়ে লক্ষ্য করেছিলাম বাচ্চাটি পেন/পেন্সিল ধরতে জানে না - ছুরি ধারার মতো করে পেন ধরে - অথচ বাচ্চাটি পড়াশুনায় খুব ভালো
  • Abhyu | ২৮ মে ২০১২ ০১:২০7455
  • আমার মনে হয় ক্লাস এইট থেকে ছাত্রদের একটু দামী পেনে লিখতে দেওয়া উচিত - হাতের লেখা ভালো হবে।
  • kc | ২৮ মে ২০১২ ০১:১৯7454
  • সেতো আমিও বলি, আমি একদমই গাঁট নই। ঃ)
  • Abhyu | ২৮ মে ২০১২ ০১:১৮7453
  • আরে না না আমি মোটে গাঁট না :)
  • kc | ২৮ মে ২০১২ ০১:১৫7452
  • আমার বাড়ির লোকেরা বলে, এখনকার দিনেও যারা ফাউন্টেন পেনে লেখে তারা নাকি হেব্বি গাঁট হয়। অভ্যুর টইটা নোংরা করবনা বলে এখানেই বললাম।

    ওমনাথ্কে হ্যাবাড্ডি।
  • প্পন | ২৮ মে ২০১২ ০০:৩৫7451
  • হ্যাবাড্ডি, ওমনাথ।
  • Abhyu | ২৮ মে ২০১২ ০০:২৮7450
  • হ্যাবাড্ডি
  • প্পন | ২৮ মে ২০১২ ০০:১৮7448
  • আমি তো টিভি মিউট করে ফেবু করছিলাম। বাঁদরটাকে দেখতে হয়নি।
  • সায়ন | ২৮ মে ২০১২ ০০:১৮7449
  • ওমনাথের জন্মদিন? হেপ্পি বাড্ডে!
    বুনানের পাঠানো সিনেমা হলটায় ডিজিটাল ডলবি সাউন্ড ফার্নিশ করে দিলাম।
  • সায়ন | ২৮ মে ২০১২ ০০:১৭7447
  • ধোনি হেরেছে তাই খুশি।
    শুধু স্ক্রিনজোড়া এই ইডিয়টটার বাঁদরামো দেখে ** জ্বলে যাচ্ছে, আর মাইরি এই সমীর কোচর - ক্ষী চাটতে পারে!
  • ব্ল্যাঙ্ক | ২৮ মে ২০১২ ০০:১৫7446
  • ওমনাথকে হ্যাপ্পি জম্মদিন। সাথে আস্ত সিনেমা হল পাঠিয়ে দিলাম
  • ব্ল্যাঙ্ক | ২৮ মে ২০১২ ০০:১৪7445
  • টোটাল বাজে দিন।
  • kc | ২৮ মে ২০১২ ০০:০৯7444
  • সান্দা আর আকা, চল সবাইকে ক্যালাই।
  • SS | ২৮ মে ২০১২ ০০:০৭7443
  • ব্ল্যাংকি কে আমি একদিন বাঙলায় ফোঁস ছাড়া হাসতে দেখেছি। একটু শিখিয়ে দাওতো কেমন করে হয়!
  • পাই | ২৮ মে ২০১২ ০০:০৫7441
  • আরে, বাবার প্রেশারের খবর নিতে হবেনা !
  • Abhyu | ২৮ মে ২০১২ ০০:০৫7442
  • ব্রোতিন্দা কিন্তু সত্যি টেনশনে আছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত