এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SS | ২৬ মে ২০১২ ০১:৩১7231
  • আমি কিন্তু বাকার্ডি রামের আদি ফ্যাক্টরিতে পায়ের ধুলো দিয়েছি।
  • সায়ন | ২৬ মে ২০১২ ০১:৩০7229
  • তেমন সন্ধ্যে তো অনেকই ছিল, হাঁটু পর্যন্ত ধুলো মাখা সাদা-কালো ফুটবলটা, মুন্সিফ কোর্টের মাঠটা, বেএক্তিয়ার বাড়ি-ফেরার রাস্তাটার দখল, পথের ধারে অনেকানেক সাবলীল আকর্ষনের অবলীলা উপেক্ষা, বাড়ির নীচের টাইম-কলটায় পা-ধুয়ে হাতের আঁজলা ভরে ভরপেট লৌহগন্ধী জল ভরে সেই চেনা সিঁড়িটা বেয়ে পাখীদের নীড়ে প্রত্যাবর্তন। একটা ফ্রীল-দেওয়া আসন ছিল, আর তোড়ায় ভরা ঘোড়ার ডিম, ঢের জলছবি, চেনা মলাটগুলো উল্টেপাল্টে আরও কিছু সময় যখন যায় চলে যায়, খেয়াল জাগত এবার বই না বার করলেই নয়। যা কেউ বোঝেনি, আমাদের সেই মূহুর্তে ভরা জগতটার প্রতিটা আনাচেকানাচে ভরা কত শত অমোঘ নতুনত্বের হাতছানি - উড়ন্ত বাদলাপোকাদের আক্রমণ এড়াতে কে যেন আবিষ্কার করেছিল ষাট ওয়াটের ঝুলন্ত বাল্বটাতে একটি ঝুনঝুনি গাছ উল্লম্বভাবে ঝুলিয়ে দিয়ে পোকারাও তাদের নষ্টনীড় খুঁজে পেয়ে শান্ত হবে, থিতু হয়ে বসবে। তাও দেখি ডানা খসে পড়া দুখানি তিনখানি পোকা একসাথে ট্রেন হয়ে কেমন সুন্দর সরসর করে কোথায় যেন চলে যাচ্ছে। এই সব নতুন আবিষ্কারের মাঝে তিনি গেলেন। মানে আপাতত ঘন্টা খানেক শান্তি। হ্যারিকেন ভালো লাগল না কোনওদিনই। অতঃপর মোম। কারণ গলন্ত মোম একটা অসাধারণ বস্তু। শুধু গরমটুকু সয়ে নিলে বাকিটা সবটাই নির্মাঞ। আঙুলে পাতলা পরত, তার ফাঁদে ধরা মশা, মাথার একটা চুল ছিঁড়ে আগুনে ধরলে কেমন পুটপাট করে পোড়ে - শুধু বিটকেল গন্ধটা বাদ দিয়ে বাকিটা। মোমালি ভালোবাসায় শিখেছিলাম ফাঁপা পেঁপেডালে গলন্ত মোম ঢেলে মোমবাতি তৈরী, অথবা ডিমের খোলায়, ক্যামলিনের জল রং মিশিয়ে তৈরী। অন্ধকার খাটের নীচটায় সুরক্ষিত পাখীটাও কেমন থুম হয়ে বসতো। বাইরেটা ভয়ের হলে চোখ বন্ধ রাখতে হয় - এটা জানত ও। শুধু যেই ঝড়জলের রাতগুলোয় তিনি নেই, মানে সেই হয়ত সকালে আসবেন, আর এদিকে পড়া বাকি, না করলে বাড়িতে রিপোর্ট - তেমন তেমন অসুবিধেময় রাতগুলো একটু অন্যরকম,, জলের গুঁড়োয় মিশে, নিভন্ত মোম, জোর করে বসিয়ে যাওয়া অখাদ্য হ্যারিকেন, তার কাঁপা রোশনিতে চুনকাম করা দেওয়ালে তৈরী হওয়া যত সব ভয়ঙ্কর কল্পনার ছায়ামূর্তি অশরীরী। এমন সময় কড়াং করে বাজ পড়া আর দমকা হাওয়ায় ঘর পুরোপুরি অন্ধকার হওয়া, আমার সব অপরাধের সাক্ষী আরেকটা নীচ থেকে উঠে আসতো, বলতো, চল ঘেরাছাদের কোনটায় নৌকো ভাসাই।

    যদি ঠাহর করতো কেউ, দেখতো দুটো অসমবয়সী ছেলে তুমুল বৃষ্টির নিকষ রাতে টর্চের আলোয় এক ছাতার নীচে উবু হয়ে বসে তোড়ে হওয়া বৃষ্টিতে নৌকোর গতিপথ নির্ণয় করছে। মস্ত মস্ত ফোঁটা তাও চুল গড়িয়ে ঝরে। কতোদূরে!
  • xi | ২৬ মে ২০১২ ০১:২৯7228
  • সেটা সুগ্রীব না? ধরে নিয়ে যাবার পথে সুগ্রীব পড়ে গেছিলো, গয়না ফেলে দিচ্ছিলো সীতা, তখন সুগ্রীব আর তার কিছু সাঙ্গোপাঙ্গো সেগুলো কুড়িয়ে পেয়েছিলো। হনুমান সেখানে ছিলো কি?
  • Blank | ২৬ মে ২০১২ ০১:২৭7227
  • অভ্যু দা, এই শুক্কুরবারের রাতে শুধু থিওরিটিকাল রামে আটকে গেছি ঃ(
  • অপু | ২৬ মে ২০১২ ০১:২৬7225
  • সীতা কে যখন রাবন ধরে নিয়ে যাচ্ছিল তখন দেখেছিল এক ঝলক। আই সাইট খুব স্ট্রং ছেল তখন
  • SS | ২৬ মে ২০১২ ০১:২৬7226
  • কোনো স্কেচ আর্টিস্টকে দিয়ে আঁকিয়ে নিয়েছিল হয়তো। যেমন করে আজকাল ক্রিমিনাল খোঁজা হয়।
  • xi | ২৬ মে ২০১২ ০১:২০7224
  • আরো একটা প্রশ্ন জাগে, হনুমানকে লঙ্কায় পাঠনোর আগে রামচন্দ্র কী করে বুঝিয়ে দিলো সীতাকে কেমন দেখতে? হনুমান তো আগে সীতাকে দ্যাখে নি! রামের কাছে কি কোনো ছবি ছিলো সীতার?
  • অপু | ২৬ মে ২০১২ ০১:১৭7223
  • রামের রূপ ধরার ক্ষমতা রাবনের ছিল না?
  • xi | ২৬ মে ২০১২ ০১:১৬7222
  • এই প্রশ্ন চিরকালই আমার মনে জাগে। কেন রামের রূপ ধরতো না? কিন্তু এও হতে পারে, পারতো না। রাবণের চেহারা হয়তো এতটাই অন্যরকম ছিলো যে রামের ছদ্মবেশ নিতে গেলে হয়তো কেলো ( জিসির কেলো না ) হয়ে যেতো, সীতা ফিক ফিক করে হেসে ফেলতো। ঃ-)
  • Binary | ২৬ মে ২০১২ ০১:১৫7221
  • ইসে, আমি বেলুড় নই, তাই বলতে পার্বো না ঃ)

    তবে এই 'রূপধরে' ব্যাপারটায় আমার বেশ কেমন-কেমন আছে। ত্রেতা যুগে যে খুশি যার খুশি 'রূপধরে' যা খুশি কত্ত পাত্ত। কেম যেন একটা আইডেন্টিটি ক্রাইসিস-এর মত।
  • Abhyu | ২৬ মে ২০১২ ০১:১৩7220
  • আচ্ছা এসেসের সাথে আমার একটা মারপিট হওয়ার কথা ছিল না? সেও কেমন পাইলে গেল -
  • Abhyu | ২৬ মে ২০১২ ০১:১১7219
  • আচ্ছা বেলুড়ের আলুম্নির ফান্ডা দেখি - বল তো - রাবণ কেন রামের রূপ ধরে অশোকবনে সীতার কাছে যেত না?
  • Abhyu | ২৬ মে ২০১২ ০১:০৯7218
  • ব্ল্যাঙ্কি তুমি কেমন আছিস?
  • Binary | ২৬ মে ২০১২ ০১:০৮7217
  • হ্যাঁ রাম-রাজ্য, যুদ্ধু-যুদ্ধু খেলাও হয়ে থাকে।
  • অপু | ২৬ মে ২০১২ ০১:০৭7216
  • অশোক বনে?
  • Blank | ২৬ মে ২০১২ ০১:০৫7215
  • রাম রাজ্যে রানী বনে থাকে
  • Abhyu | ২৬ মে ২০১২ ০১:০৪7214
  • রাজা রানী আর হনুমান এক সাথে - একি রাম রাজ্য নাকি?
  • Binary | ২৬ মে ২০১২ ০০:৫৯7213
  • হ্যাঁ অনেক চিন্তিয়ে মনে হয়েছিলো, দাবা-র বোর্ডে হাতি-ঘোড়া সব আছে, হনুমান থাকতে-ই বা দোষ কিসের ?
  • Abhyu | ২৬ মে ২০১২ ০০:৫২7211
  • হর্স পাওয়ার?
  • Abhyu | ২৬ মে ২০১২ ০০:৫২7212
  • আমাদের স্কুলে সরস্বতী পুজোর সময় সন্ধ্যে বেলা প্রজেক্ট হত - লোকে নিজেদের গুণপণা দেখাতো - কিন্তু লোডশেডিং হলেই চিত্তির।
    একবার এরকম লোডশেডিংএর মাঝে এক মিসের মেয়ে বলছে - আর হেডস্যারটাও হয়েছে তেমনি - একটা জেনারেটরের ব্যবস্থা পর্যন্ত করতে পারে নি।
    পাশ থেকে ইয়া লম্বা এক ভদ্রলোক বললেন - কি করবো বলো, চেষ্টা তো করেছিলাম?
    মেয়েটি আমতা আমতা করে - না স্যার আমি সেটা বলি নি -
    বলো নি আবার কি? দিব্যি নিজের কানে শুনলাম।
  • অপু | ২৬ মে ২০১২ ০০:৫০7210
  • অ্যাঁ??
  • Binary | ২৬ মে ২০১২ ০০:৪৮7209
  • আজ হতে পাওয়ার হল সমান সমান, আঁচিলে-পাঁচিলে নাচে বীর হনুমান
  • Binary | ২৬ মে ২০১২ ০০:৪৬7208
  • লোডশেডিং হলে পাড়া জুড়ে একটা হল্লা হতো, 'আআআআআআ' টাইপ, আবার আলো এসেগেলে আরেক্টা হল্লা হত, 'ইইইইই' টাইপ। আমাদের প্রথমটা ছিলো খুসির, প্ড়াশুনা বন্ধ (হ্যারিকেনে চোখ খারাপ হবে তাই), আর পরেরটা মন খারাপের, আবার বই নিয়ে বসতে হবে তাই।
  • অপু | ২৬ মে ২০১২ ০০:৪৪7206
  • অনেক গুপী করে এখান পাওয়ার সমান সমান।
  • SS | ২৬ মে ২০১২ ০০:৪৪7207
  • উফ্ফ্ফ, সব এত ভাটিয়ে রেখেছে, পড়বোই বা কখন আর লিখবোই বা কখন!
  • Binary | ২৬ মে ২০১২ ০০:৪২7205
  • ঘোড়ায় চড়ে না, ভাড়া খাটায়
  • Abhyu | ২৬ মে ২০১২ ০০:৪০7204
  • অ্যাঁ? অপুদা ঘোড়ায় চড়ে নাকি?
  • অপু | ২৬ মে ২০১২ ০০:২৯7203
  • তোমাদের সাথে কথা কইতে গিয়ে আমার একটা ঘোড়া বেঘোরে মার গেল গা!! ঃ((
  • র২হ | ২৬ মে ২০১২ ০০:২৪7202
  • লোডশেডিং নিত্য এবং স্বাভাবিক ব্যাপার ছিল, বিকেল থেকে হ্যারিকেন টেবিল ল্যাম্প ঘষে মেজে তৈরী রাখা হতো। আর ত্রিপুরায় রেললাইন ছিল সেই ধর্মনগর পর্যন্ত, আসামের সীমান্তে। রেললাইন বা রেলগাড়ি ছিল সুদূরের পরাকাষ্ঠা।
    এই কবছর আগে রেললাইন এল আগরতলায়, একসপ্তাহের জন্যে গিয়ে দেখে এসেছিলাম, রেলগাড়ি দেখা হয়নি যদিও।

    মাঝে মাঝে সন্ধ্যেবেলা দোকান পাটে মলে গেলে কুপী জ্বালানো বাজার আর হ্যাজাক জ্বালানো দোকানের কথা মনে পড়ে। দোকানপাটে যাওয়াকে বলা হত টাউনে যাওয়া।

    বালিহাঁসের খোঁজে-তে হয়তো এসব পড়তে পাবো।

    আর মনে পড়ে গেল সুমনের 'সন্ধ্যে হল...'
  • Abhyu | ২৬ মে ২০১২ ০০:২৩7201
  • এই পঞ্চাশ-নিম্ন লোকজন এত যে সে-যুগের কথা আলোচনা কচ্ছে - এ কি ভালো হচ্ছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত