এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাই | ২৫ মে ২০১২ ২৩:৪১7140
  • আমি অনেক ছোটবেলায় একবার কামিনীফুল ভেবে গাছ থেকে একটি চাক তুলে নিয়ে এসেছিলুম। প্রকৃতির ক্যামোফ্লেজিংএর এমনি আদর্শ উদাঃ কম চোখে পড়েছে ! তখন ক্যামেরা ছিল না। নইলে চাবি তুলে রাখার মত !
    বলা বাহুল্য, যাদের চাক, তারা আমাকে ছেড়ে কথা কয়নি।
  • hu | ২৫ মে ২০১২ ২৩:৪০7138
  • কামিনী ফুল কোন ফুলটা যেন? কামিনী মনে করতে পারলাম না। তাই সায়নের লেখা পড়ে কেয়াফুলের গন্ধ পেলাম।
  • xi | ২৫ মে ২০১২ ২৩:৪০7139
  • আমাদের তো পাড়াতেই ছিলো সার সার ইউক্যালিপ্টাস, কীসের একটা স্কীমে লাগিয়ে দিয়েছিলো পঞ্চায়েত থেকে। আর জোনাকি রা তো আগে থেকেই পাড়ায় থাকতো বংশানুক্রমে। ঃ-)
    বিভুঁইয়ে এসে বহুদিন জোনকই দেখিনি, আগের শহরে জোনাকি ছিলো না। নতুন নীল পাহাড়ী শহরে দেখলাম জোনাকি, অতিথির মতন এরা, আসে এপ্রিল-মে মাসে, প্রথমে একটা দুটো, তারপরে ঝাঁকে ঝাঁকে, বিদায় নেয় অগাস্টের শেষে। এরকম কয়েক মাসের জোনাকি ও এক নতুন অভিজ্ঞতা। ঃ-)
  • | ২৫ মে ২০১২ ২৩:৩৮7134
  • ভাইজাগ থেকে অরাকু ভ্যালি- আরো যাওয়া যায় কিরণডুল, যাবে নাকি অপ্পনঃ)?

    কোনোকারণে পুরোনো হাসনাবাদ লোকাল,ইছামতী, লালগোলা বা ভাগিরথী এক্সপ্রেস,কিম্বা চিরপুরাতন শান্তিনিকেতন এক্সপ্রেস সব সময় টানে- ছোট ছোট যাত্রাপথে চেনা চেনা স্টেশান পেরিয়ে সেই পুরোনো একটা স্মৃতির যাত্রা সঙ্গে সঙ্গে চলতে থাকে।ম
  • hu | ২৫ মে ২০১২ ২৩:৩৮7135
  • উটের দুধের চা বোলেতো চলো রাজস্থান। রণকপুরের জৈন মন্দির। পাশেই রনথম্ভোর ন্যাশানাল ফরেস্ট। সেইখানে এক সাধুবাবার সাথে আমার বাবা ভাব জমিয়েছিল। তার আস্তানায় সাপের খোলস। বলে নাকি পোষা ময়ূরে সাপ খেয়েছে। সে খাইয়েছিল বটে উটের দুধের চা। ধুর! আবার রাজস্থান যেতে হবে!
  • পাই | ২৫ মে ২০১২ ২৩:৩৮7136
  • তবে এদেশেও একটা এ দৃশ্য জন্মজন্মান্তরে ভুলিব না টাইপ রেলভ্রমণ আছে। হেমন্তের পাতা মাড়িয়ে।
  • সায়ন | ২৫ মে ২০১২ ২৩:৩৮7137
  • ইউক্যালিপটাসে জোনাকির ঝাঁক দেখিনি, দেখেছিলাম একটা কামিনীফুলের গাছে। মাতাল করা মৌতাতওয়ালা সেই গাছটা, যার শিকড়ের গোড়ায় বলা হত সাপ থাকে, ছুঁয়ে দেখেছিলাম কখনও, সেই অদ্ভুত পাতাওয়ালা গাছটার কান্ড, বিষাক্ত লাগেনি। তবে সেই অদ্ভুত মাতাল করা সুবাস। শেষ কবে কামিনী ফুল দেখেছি!
  • Abhyu | ২৫ মে ২০১২ ২৩:৩৭7133
  • আবার র‌্যগিং কচ্চে :(
  • পাই | ২৫ মে ২০১২ ২৩:৩৬7132
  • ঃ)
  • hu | ২৫ মে ২০১২ ২৩:৩৪7130
  • ঠিকাছে। ইমেলে কথা পাঠিয়ে দেব। যাহ! আমি ভাবতাম জোনাকি ভরা ইউক্যালিপটাস আমার নিজস্ব। কোই বাত নেহি। আরো কেউ দেখেছে ভাবলে ভালোই লাগে ঃ-)
  • সায়ন | ২৫ মে ২০১২ ২৩:৩৪7131
  • এববার নৈশকালীন বাসজার্নিতে মাঝরাতের ওপারে চম্বল নদী পেরিয়েছিলাম, ধূলো নিথর ঝুঁঝকো বেহড়ের পারে, রোম্যান্টিসিজ়ম নিয়ে কোনও আইডিয়াই ছিল না। বেহড় বাগী বন্দুক তখনও পড়া হয় নাই। কিন্তু সেই স্মৃতি ভুলি নি।
  • xi | ২৫ মে ২০১২ ২৩:৩৩7129
  • হুচে, আবার প্ল্যান করো ইজিপ্ট, এইবারে তোমার সঙ্গে জাই যাবে।
    ওহ, এই ইমহোটেপকে খুব ভালো পায় জাই। তার কাজ দেখা হোলো, উটে চড়া হলো, উটের দুধের চা খাওয়া হোলো, ওহ, তোথায় লাগে লালমোহন। ঃ-)
  • hu | ২৫ মে ২০১২ ২৩:৩২7128
  • হরিদ্বার গেছি চার বছর বয়েসে। গঙ্গায় প্রদীপ ভাসানো মনে আছে। আর মনে আছে দসেরার রাতে রাবন পোড়ানো। রাবন পুড়ে যাওয়ার পর রাম-লক্ষন আর সীতার রথ বেরিয়েছিল। আমি ভাবছিলাম সীতার মুখখানা কি সুন্দর!
  • পাই | ২৫ মে ২০১২ ২৩:৩১7125
  • পাঠাও, পাঠাও !
    আমাকে গানের কথাগুলো কেউ দিয়ে দিলে আমি খুব খুশি হই ঃ)
  • Binary | ২৫ মে ২০১২ ২৩:৩১7126
  • অরোরা আমার এই শহর থেকে-ই দেখা যায়, ১০ কিমি শহরের বাইরে গেলেই। তবে নরোয়ের -টা অন্য রকম। সমুদ্র-ফিওর্জ-অরোরা ট্রেনে বারে হাতে ওয়াইন।
  • সায়ন | ২৫ মে ২০১২ ২৩:৩১7127
  • অভ্যু, সিল ভু প্লে?
  • পাই | ২৫ মে ২০১২ ২৩:৩০7123
  • ও হ্যাঁ ! কিন্তু জোনাকিও কমন পড়লো কিন্তু। লিখেছিলুম বোধহয় একবার। দেখেছিলুম। সেই গাদিয়াড়ায়। মনে হয়েছিল তারাগুলো সব নেমে নাচানাচি জুড়েছে ঃ)

    এটা একবার ট্রেনেও দেখেছিলাম। মধ্যপ্রদেশের কোন জঙ্গল পেরুচ্ছিলাম। ঐ আরেক জায়গা। ওটা দেখার জন্যই সারা রাত জেগে থাকা যায়।
  • hu | ২৫ মে ২০১২ ২৩:৩০7124
  • 'নিদ নাহি আঁখিপাতে'র কথা চাই? এক্ষুনি মেলে পাঠিয়ে দিতে পারি।
  • Binary | ২৫ মে ২০১২ ২৩:২৯7120
  • অ্যাইতো, অভ্যু সময় মতো ছেড়েছে।
  • hu | ২৫ মে ২০১২ ২৩:২৯7121
  • বাইনারীদার কথায় দুঃখ উথলে উঠল। এতখানি বয়স হল অরোরা বোরিয়ালিস দেখতে পেলাম না আজও। জীবনই বৃথা।
  • xi | ২৫ মে ২০১২ ২৩:২৯7122
  • হাওড়া-হরদোয়ার যাবার সময় আমার ছিলো বছর সাতেক বয়স, হড়কে গেছিলাম প্রায় গাড়ি থেকে। হড়কে গেলেই কেস ডিসমিস হয়ে যেতো, ঝামেলা খতম। সেই ভ্রমণের কিছুই মনে নাই, খালি বিরাট বিরাট সব শিবের মূর্তির কথা ছাড়া। আর হনুমান মন্দির, আয়না দেয়াল, এক মুর্তি অজস্র হয়ে যাচ্ছে। ঃ-)

    হাওড়া-মাদ্রাজ এর সময় আরেকটু বড়, বছর নয়েক। তখন হড়াকাইনি, সেই ভ্রমণটা বেশ ভালো ছিলো, মীনাক্ষী কন্যাকুমারী এইসব মন্দিরের কথা মনেও আছে। আর সেই ভালো ভালো সাউথের খাবার, সম্বর, ইডলি ধোসা, আহা।
  • Abhyu | ২৫ মে ২০১২ ২৩:২৮7118
  • বেলঘরিয়া থেকে কল্যানী ঘোষপাড়া - ওতে যা আনন্দ পেতাম তার সঙ্গে অন্য কোনো ট্রেন জার্নির তুলনাই হয় না।
  • পাই | ২৫ মে ২০১২ ২৩:২৮7119
  • হুচে, আচ্ছা, গাইবো ঃ)
    ঐ রাই কনকমুকুর কাঁতি কীর্তনটার পুরো কথাটা আসলে পেয়ে গেলুম। আর শ্রীপর্ণাও একটা রাই সিরিজ অঁকছিল। দুয়ে মিলে ঃ)
  • অপু | ২৫ মে ২০১২ ২৩:২৭7116
  • হ্যাঁ। ভাইজাগ থেকে আরাকু দারুন। বার দুই গেছি।
  • hu | ২৫ মে ২০১২ ২৩:২৭7117
  • আরো কমন আছে তো! ইউক্যালিপটাসের কথা লিখলাম এখনি। মিস করে গেছ। তবে ইউক্যালিপটাসের গাছে থিকথিকে জোনাকি কি দেখেছো তুমি? ঐখানে আমাকে হিংসে করতেই হবে ;-)
  • প্পন | ২৫ মে ২০১২ ২৩:২৫7113
  • ট্রেনে মেট্টুপালায়াম থেকে উটি। আর ভাইজাগ থেকে আরাকু। যেন জন্মের কথা।
  • Binary | ২৫ মে ২০১২ ২৩:২৫7114
  • সায়ন, হ্যাঁ জানি। আমি কোঙ্কন-কন্যায় গেছিলাম। বর্ষায়। অসাধারণ বল্লে কম বলা হয়।
  • hu | ২৫ মে ২০১২ ২৩:২৫7115
  • পাই, গান গাইছ? কবে থেকে 'বঁধুয়া, নিদ নাহি আঁখিপাতে' শোনার সাধ। গাইবে?
  • পাই | ২৫ মে ২০১২ ২৩:২৪7110
  • আরে হুচে ! ট্রান্স সাইবেরিয়ান রেলওয়েতে ঘোরাঘুরি তো আমার কদ্দিনের স্বপ্ন ! রজিত কাপুরের সাথে তাইলে এইটা কমন পড়ল ঃ)
  • Binary | ২৫ মে ২০১২ ২৩:২৪7111
  • ট্রান সাইবেরিয়ান চড়ার ইচ্ছা আমারো। একবার প্ল্যান করেছিলাম, ওসলো থেকে বোডো যাব, নরওয়ে। জুলাই মাসে। পুরোটা রাতের ট্রেন। রাতে সুজ্জ অস্ত জায়না। বুকিং পেলাম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত