এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ২৫ মে ২০১২ ২৩:২৪7112
  • জাই-এন-সাং মিশরে যাও। উটের পিঠে চড়ে সাহারার বুকে প্রাচীনতম স্টেপ পিরামিড দেখে এস।
  • সায়ন | ২৫ মে ২০১২ ২৩:২৩7109
  • বাইনারিদা', অগাস্টের কোস্টাল কোঙ্কণ, বাই রোড, একবার আসুন, দায়িত্ব নিয়ে নিয়ে যাবো। আর ফিরতে চাইবেন নাঃ-)
  • অপু | ২৫ মে ২০১২ ২৩:২২7108
  • আরে তখন তো ট্রেনেই যেতাম

    হাওড়া - হরদোয়ার

    হাওড়া - চেন্নাই

    হাওড়া - মুম্বাই।

    মুম্বাই - গোয়া।

    আর কত।

    তবে বেস্ট হল TCS এ জয়েন করার সময়

    হাওড়া - তিরুবন্তপুরম ( মাত্র ৪৯ ঘন্টা নিতো)
  • পাই | ২৫ মে ২০১২ ২৩:২১7105
  • হুচে, ঃ(
    তবে এখন কদিন গানের বাই উঠেছে ঃ)
    শ্রীপর্ণা আর আমি একটা রাই সিরিজ করছি ঃ)
  • aranya | ২৫ মে ২০১২ ২৩:২১7106
  • 'এ প্রাণ রাতের রেলগাড়ী' - দূরপাল্লার ট্রেন, জানলায় জ্যোৎস্নাস্নাত পাহাড়, ভোরবেলা অপরিচিত ছোট্ট স্টেশনে ধোঁয়াওঠা চায়ের ভাঁড় - এই সব মাথায় এলে আর কাজ কি করে হবে ..
    ২০০৭-এ হলং যাওয়ার পথে আমার শেষ ওভারনাইট ট্রেন জার্নি - শিয়ালদা টু নিউ জলপাইগুড়ি।
  • | ২৫ মে ২০১২ ২৩:২১7107
  • অরণ্যদা, এপিডিউরাল দেবার সময় প্রস্তুতি দেখলে ভয় লাগে সত্যি, তবে অন্য যাতনা এত বেশি থাকে ঐ দিকে মন দেবার বিশেষ সময় পাওয়া যায় না। আর শট টা সত্যি একটা মৌমাছির কামড়ের চে একবিন্দু বেশি কিছু লাগে না।
  • xi | ২৫ মে ২০১২ ২৩:২০7102
  • ট্রেনে অনেক চড়েছি কাছ ও দূর পাল্লা। কিন্তু উটে চড়া হয় নি, একবার একটা চেষ্টা নিতে হবে। জয়শলমীর ই হোক কি রামদেওরা কি অন্য কোনো জায়গা। ঃ-)
  • পাই | ২৫ মে ২০১২ ২৩:২০7103
  • তবে, আমার আরেকটা খুব পছন্দের জার্নি ছিল হাওড়া থেকে হায়দরাবাদ। ফলকনামাই তো? আরেকটা কি ট্রেন ছিল। সেই পোস্ট সূর্যাস্তের বিষণ্ণ সুন্দরী চিল্কা, আর সকালের আলো ফুটলেই অবাক হয়ে যাওয়া .. বিলকুল সেই রোজার ছবিগুলো !
    আর ছিল সেই ভূগোল বইয়ের পাতা থেকে ক্ষয়ীভবন, আবহবিকারের ছবিগুলো। লাইনের পাশে লাইন দিয়ে পরপর দাঁড়িয়ে।

    আর সেই ভৌতিক গোবিন্দপত্তনম ? তার কথা লিখেছিলুম কি ?
  • hu | ২৫ মে ২০১২ ২৩:২০7104
  • মুম্বই টু পুনেও ভারী সুন্দর।
  • hu | ২৫ মে ২০১২ ২৩:১৯7100
  • ট্র্যান্স সাইবেরিয়ান রেলরোডে বরফের মধ্যে দিয়ে যেতে ইচ্ছে করে একবার।
  • aka | ২৫ মে ২০১২ ২৩:১৯7101
  • ট্রেন জার্নি বোলে পূর্বা এক্সপ্রেসে কলকাতা থেকে দিল্লি ভায়া পাটনা।
  • Binary | ২৫ মে ২০১২ ২৩:১৮7099
  • ট্রেন জার্নি বোলেতো, মুম্বাই-টু-গোয়া, কোঙ্কনকন্যা। ওভারহোয়েলমিং। স্পেশালি বর্ষায়। সবুজ-ঝর্না-টানেল। তার মধ্যে ধস নেমে সিঙ্গিল লাইনে আটকে পড়ার ভয়।
  • xi | ২৫ মে ২০১২ ২৩:১৭7098
  • আচ্ছা সেই শশীকলার কী হোলো? জয়ললিতার বন্ধু ছিলেন!
  • hu | ২৫ মে ২০১২ ২৩:১৬7097
  • সে যাই বল ইপিস্তা, শশীবাবুর সংসারের খোঁজখবর তুমি আর বিশেষ নিচ্ছ না দেখতে পাই।
  • xi | ২৫ মে ২০১২ ২৩:১৫7096
  • ট্রেনের ছাদে চড়ার গপ্পো ও ছিলো তাতে। শাহরুখ আর কেযেন নাকি চড়েছিলেন। ঃ-)
  • পাই | ২৫ মে ২০১২ ২৩:১৪7092
  • ইয়েস, হুচে। ওটা আমার ফেবারিট জার্নি ছিল। ঐ ইগতপুরী অব্দি যেন অন্য একটা পৃথিবী ! আর এমনিতেও চাঁদের আলোয় পৃথিবী আর পৃথিবী থাকেনা।
  • প্পন | ২৫ মে ২০১২ ২৩:১৪7093
  • আমি ক'দিন আগে চিল্কায় সূর্যাস্ত দেখতে দেখতে এলাম।
  • xi | ২৫ মে ২০১২ ২৩:১৪7094
  • আহ, হুচি লিখলো আর আমি চন্দ্রালোকে ঝকমক করা একটা পাহাড়ের রেঞ্জ দেখতে পেলাম, লেখার কী শক্তি! ঃ-)
  • সায়ন | ২৫ মে ২০১২ ২৩:১৪7095
  • ট্রেনজার্নির গল্প হোক। একটা সুতো ছিল না? নামটা মনে পড়ছে না।
  • hu | ২৫ মে ২০১২ ২৩:১৩7091
  • ওমা! আমি তো রোবিন্দোসঙ্গীত গাইলাম। দিদির রাজ্যে পৃথিবী কাব্যময়!
  • xi | ২৫ মে ২০১২ ২৩:১২7089
  • আরে নিনাদি, নাম জাই খাই কাই ঠাঁই যাই হোক না, দেখছো তো বাক্সো। ঃ-)
  • hu | ২৫ মে ২০১২ ২৩:১২7090
  • ইপিস্তা, তুমি কি গীতাঞ্জলীতে মুম্বই থেকে যাওয়া আসা করেছ কখনও? গভীর রাতের পশ্চিমঘাট চাঁদের আলোয় ফুটফুট করছে। এখনও ভুলতে পারি না।
  • সায়ন | ২৫ মে ২০১২ ২৩:১১7087
  • ফাঁকেতালে হুচিও রম্যবীণা পিড়িং পিড়িং করে গেছে! জাস্ট ভাবা যায় না।
  • নিনা | ২৫ মে ২০১২ ২৩:১১7088
  • পাই
    কেন জানিন ইন্দিরা গান্ধী একবার বলেছিল শাশুড়ি শব্দটাই নাকি গালাগালি অবশ্য বউমার---তবে শাশুড়ি হওয়া সোজা নয়---যা কিছু সোজা নয় তাই কি বেঁকা? কে জানে--তোরা উদ্ধার কর --আমি পালাই কাজাতে হবে তো নাকি!
  • xi | ২৫ মে ২০১২ ২৩:১০7085
  • অনুস্বার বিসগ্গ ও সোজা কথা না, বেশ কঠিন ব্যাপারই বলা যায়। ঃ-)
    কেলো গেলেন কোথা? সেই জাহাজে বিস্তর খাবার, কিন্তু "সেসব খাবার খাওয়া যায় না মোটেই", পড়ে থেকে শিব্রাম মনে পড়ছে। লোকটা আর লেখে না কেন?
  • পাই | ২৫ মে ২০১২ ২৩:১০7086
  • আমিও ঐ দূরপাল্লার ট্রেনে চড়া বহুত মিসাই। ট্রেনে সারারাত জেগে বসে থাকা।
  • সায়ন | ২৫ মে ২০১২ ২৩:০৯7082
  • আব্বে, খাবারের হোম ডেলিভারি ছিল! আর রাত্রিবেলা ডোরবেল মানেই হুঁ-হুঁ, হুঁ-হুঁ নাকি! তাও কিনা এনার চিন্তাভাবনা শর্টওয়েভে ঘোরাফেরা করছে। :-X
  • অপু | ২৫ মে ২০১২ ২৩:০৯7083
  • শুচি, সত্যি ট্রেনে চড়া টা অন্যরকম। মাঝ রাতে অচেনা স্টেশন ট্রেন দাঁড়িয়ে পরবে সিগন্যাল না পেয়ে। সেই সময় হঠাৎ পাওয়া চায়ের স্বাদ। আহা।
  • নিনা | ২৫ মে ২০১২ ২৩:০৮7081
  • ও তাই বল--আমি তো তোকে নিশি অন্যপাড়ায় অন্যজনকে তুই ভেবে গুলিয়েছি--উফ --তুই এবার নাম পাল্টানো বন্ধ কর
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত