এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ২৫ মে ২০১২ ০১:২৯6783
  • যাঃ ন্যুডিস্ট কলোনির কথা তুল্লি!! এক্ষুনি বড় চিজ নাচতে নাচতে এলেন বলে।
  • aka | ২৫ মে ২০১২ ০১:২৮6779
  • এইজন্যই বিল্লুদার ওপর আমার অগাধ শ্রদ্ধা। ভদ্রলোক প্রথম দিনেই কয়েছিল বেসিক প্রবলেম তো রয়েই গেল, ইনপুট মেকানিজম, নইলে স্লিক ডিজাইন তো অনেক কিছুই করা যায়।
  • প্পন | ২৫ মে ২০১২ ০১:২৭6775
  • অ্যাঁ, ফ্ল্যাশ প্লেয়ার চলে না!

    এইটা তো সেই ন্যুডিস্ট কলোনির মত কেস হল।
  • aka | ২৫ মে ২০১২ ০১:২৭6776
  • সসীম হল যা অসীম নয়।

    আইপ্যাড আমারে আপিস থেকে দেছে তাই, পয়সা খরচ করে কেনার মাল নয়।
  • | ২৫ মে ২০১২ ০১:২৭6777
  • কেসি, ঐসব অস্ত্রে মামি বধ হন না- তিনটে ল্যাপটপের সঙ্গে একটা আইপ্যাড কেন দরকার এইটা আমাকে ঠিকঠাক বোঝাতে পারলেই আমি রাজি হয়ে যাবো।তাছাড়া পথে ঘাটে সদাসর্বদা কানেক্টেড থাকার জন্যে ফোন তো রয়েইছে।

    মেয়েদের কেনাকাটি নিয়ে পুরুষদের খিল্লি, বিলাপ ইত্যাদির সীমাপরিসীমা নেই- অথচ সেই একই রকম গ্যাজেট নিয়ে ছেলেদের আদিখ্যেতার ও কোনো সীমা নেই।দোষ কেন শুধু মেয়েদের হয় কে জানে!
  • প্পন | ২৫ মে ২০১২ ০১:২৭6778
  • আইপ্যাডটা সত্যি খেলনা। সত্যিকারের ল্যাপির মত কাজের হলেই কিনে ফেলব। মাক্কালি।
  • aka | ২৫ মে ২০১২ ০১:২৬6773
  • আইপ্যাড দিয়ে ভালো খবরের কাগজ পড়া যায় আর সিনেমা দেখা যায়। পানুও নিশ্চয়ই দেখা যায়, ফ্ল্যাশ প্লেয়ারের ডিপেন্ডেন্সি না থাকলেই হল।
  • Ishan | ২৫ মে ২০১২ ০১:২৬6774
  • ধুত এসব বাজে কথা। আমার আইপ্যাডে কোনো ভক্তি নেই। থাকলে কবেই কিনে ফেলতাম।
  • প্পন | ২৫ মে ২০১২ ০১:২৫6771
  • যে নম্বর সীমকার্ডে এঁটে যায় উহাই সসীম সংখ্যা।
  • ব্যাং | ২৫ মে ২০১২ ০১:২৫6772
  • চলরাশি আবার কী রে ভাই? ভেক্টর নাকি?
  • প্পন | ২৫ মে ২০১২ ০১:২৪6768
  • তার থেকেও বড় কথা x একটি চলরাশি। ফাংশন অফ ইসে।

    এইবার সত্যি ঘুমুতে যাবো।
  • aka | ২৫ মে ২০১২ ০১:২৪6769
  • আইপ্যাড দিয়ে ব্রাউজ খুব ভালো হয় তবে গুরু করা যায় না। ভালো খেলনা।
  • ব্যাং | ২৫ মে ২০১২ ০১:২৪6770
  • সসীম সংখ্যা কোনগুলোকে বলত রে? এট্টূ বাংলায় বল না?
  • প্পন | ২৫ মে ২০১২ ০১:২৩6766
  • x একটি সসীম সংখ্যা।
  • ব্যাং | ২৫ মে ২০১২ ০১:২৩6767
  • মিঠু ঃ-))
  • ব্যাং | ২৫ মে ২০১২ ০১:২০6765
  • প্পন, এক্স টা একের থেকে বড় না ছোট?
  • kc | ২৫ মে ২০১২ ০১:১৯6762
  • আইপ্যাড ট্যাড কিনতে হলে সুপার স্টোরে ফোরে গিয়ে অন্য সব কেনাকাটার ফাঁকে লোভীর মতন ওই জিনিসটার গায়ে হাত বোলাতে হয়, নাড়তে চাড়তে হয়। এমন ভাবে যাতে তিনি দেখতে পান, আর বুইতে না পারেন যে তাঁকে দেখিয়েই এই কাজটি করা হচ্ছে। তিন চারবার সাফল্যের সাথে রিপিট কত্তে পাল্লেই, আইপ্যাড আফনার হাতের মুঠোয়।

    মামুকে বললাম
  • | ২৫ মে ২০১২ ০১:১৯6763
  • ঐ তো নিজের ল্যাপটপ কেনা হলেই কিনবে, এইবার সেইটা কেনার জন্যে তাড়া দাও। কে না জানে কান টানলে মাথা আসে;)
  • প্পন | ২৫ মে ২০১২ ০১:১৯6764
  • প্রেম = x*ভক্তি + (1-x)*ভয়

    ঘুমুতে গেলাম।
  • | ২৫ মে ২০১২ ০১:১৭6760
  • না না,উই এর কত গুণ, খুব ভালো ফিজিক্যাল এক্সারসাইজ হয়-আর মুখের ব্যায়ামের কথা নাই বা বল্লাম। গাল ফুলিয়ে হুপ হাপ শব্দে অন্যদের কানের ব্যায়াম ও খুব ভলও হয়।
  • ব্যাং | ২৫ মে ২০১২ ০১:১৭6761
  • যখনই একটা আইপ্যাড চাই, অমনি বলে আগে আমি নিজের জন্য আরেকটা ল্যাপটপ কিনবো। আইপ্যাডটা তারপরে কবে কিনবে সেটা আর কিছুতেই বলে না।
  • ব্যাং | ২৫ মে ২০১২ ০১:১৫6759
  • মিঠু এও বুঝলে না। ভয়ও না, ভক্তিও না। প্রেম।
    ইসস আমার বরটা যদি এরম কথাও বলতো!!
  • ব্যাং | ২৫ মে ২০১২ ০১:১৩6758
  • ঈশানের ফাঁদে পা দিস নি। রিমি যদি ভুলেও যায় উই কেনা নিয়ে ঝামেলা করতে, আমি তো রইলামই, রিমিকে মনে করিয়ে দেব। উই খেলে কত ধরণের সব্বোনাশ হয়, সেই সব লিং পাঠিয়ে দেব রিমিকে।
  • | ২৫ মে ২০১২ ০১:১২6756
  • প্রায়শই যা সন্ধ্যেবেলা শোনা যায়
    এই ল্যাপটপ টা আর কদ্দিন ?
    কেন? ভালো ই তো চলছে!
    কই, কি গুলো গেছে, মাউসটা ওফ্‌, কিকরে এইটা দেখো
    কেন, ভালো ই তো, একটু বয়েস হয়েছে।তুমি হ্যান্ডেল কত্তে পারো না তাই..
    একটা আইপ্যাড কিনে নাও না,বেশি দাম না, আর বহুকিছু করতে খুব সুবিধে হবে
    আমার কোনো দরকার নেই, তোমার দরকার হলে কিনতেই পারো,কে বারণ করেছে?
    নাঃ, তোমার না লাগলে আর কিনবো কেন? বৌ কে না জিজ্ঞেস করে আমি আবার কোনটা করি(মুখে একপোঁচ বিষাদ এবং দুঃখ)

    প্রবল ভক্তি না ভয় কে জানে!
  • প্পন | ২৫ মে ২০১২ ০১:১২6757
  • গানটা দেখে ফেললাম। অতি খাজা।

    তবে মেয়েটা পুরো সালমা হায়েকের ক্লোন!!
  • aka | ২৫ মে ২০১২ ০১:১১6755
  • ঈশানের যেমন কথা। আমীর খান কি আমাকে নিয়ে কোন এপিসোড কোনদিন করবে? খামোকা ওর কথা শুনে মরি আর কি।
  • প্পন | ২৫ মে ২০১২ ০১:০৫6754
  • ও আচ্ছা, বুঝে গেছি এবার।
  • ব্যাং | ২৫ মে ২০১২ ০১:০৪6753
  • আমি এখন গোটা এপিসোডটা লিখতে বসব নাকি? মেয়েটার এর আগে যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিলা, তারা প্রচুর দাবিদাওয়া করায় মেয়েটা আর তার ভাই নিজেরাই ক্যামেরা নিয়ে স্টিং অপারেশন করে টিভি চ্যানেলের কাছে চলে গেছিল।
  • ব্যাং | ২৫ মে ২০১২ ০১:০২6751
  • মোট্টেও না। ওর বৌ, আমির খানকে বলল যে ওর বর খুব বেশি রোম্যান্টিক।
    হায় হায় আমি অমন একটা বর পেলাম না।
  • প্পন | ২৫ মে ২০১২ ০১:০২6752
  • আর তা না হয় হল, পণপ্রথার কনটেক্সটে এদের ভূমিকাটাই তো বুঝলাম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত