এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ২৪ মে ২০১২ ২১:৫৫6570
  • হায় হায় হায়, আগের পোস্টটা আমার।
  • paalaapaarbaN ei giribaalaadebee besh sisTemeTikaali tule dharechhen | ২৪ মে ২০১২ ২১:৫৪6569
  • পালাপার্বণ এই গিরিবালাদেবী বেশ ডিটেলে তুলে ধরেছেন রায়বাড়িতে।
  • ব্যাং | ২৪ মে ২০১২ ২১:৫১6568
  • ওঃ হুচি, কী যে শুরু করেছিস না, আমাকে এখন ভাত রাঁধতে যেতে হবে। আমি এবারেই অহীন্দ্র চৌধুরীর আত্মজীবনীটা কিনলাম - ইয়া মোটা দুই খন্ড, সপ্তর্ষি প্রকাশনের। লুরুতে আনা হয় নি। প্রতিবারই আমার ওয়েটলিমিট ক্রস করে যায়। আর কিছু বই এয়ারপোর্টে দাঁড়িয়েই করুণমুখে ব্যাগ খুলে বার করে এপারে এসে আবার মায়ের হাতে ধরিয়ে দিয়ে যেতে হয়।
  • প্পন | ২৪ মে ২০১২ ২১:৩৫6567
  • দেবী/প্রভাত কুমার মুখোপাধ্যায়। আমি গল্পটা পড়িনি। এতে আবছা একটা ধারণা পাওয়া যাবে?
  • শ্রাবণী | ২৪ মে ২০১২ ২১:৩২6566
  • দম, স্বর্গাদপী গরিয়সী তে সেভাবে পালা পার্বণের কথা সিস্টেমেটিক্যালি নেই...... কিছু কিছু পুজো পার্বণ উৎসব ইত্যাদির উল্লেখ আছে......দ্বিতীয় পর্ব তে গিরির জেঠ শ্বশুরের বাড়িতে গৃহদেবতার পুজো ইত্যাদি ছিল.....মিথিলার কথায় মৈথিলী গাঁয়ে বাঙালীরা সেই আমলে, বেশ অন্যরকম লাগে .....
  • hu | ২৪ মে ২০১২ ২১:২১6565
  • এই তো দমদিও লিখেছে। বিভুতি মুখোর যে বইটার কথা লিখলাম সেটা স্বর্গাদপি গরীয়সী। মা-কে নিয়ে লেখা। আমারও ওটার কথা মনে হয়েছিল। কিন্তু পালা-পার্বন আছে কিনা মনে করতে পারলাম না।
  • hu | ২৪ মে ২০১২ ২১:১৮6564
  • ব্যাংদিকে একটা লম্বা পোস্ট করলাম। মামুর কল সেটা গিলে নিল।

    রায়বাড়ী বইটা আমি পড়ি মিশিগানের এক লাইব্রেরীতে। ওখানে বাংলা পাবো ভাবি নি। হয়তো কেউ ডোনেট করেছিলেন। সেসময় আরো কিছু বই পড়া হয়েছিল। অহীন্দ্র চৌধুরীর আত্মজীবনী পড়েছিলাম। পড়ে দেখতে পারো। বিভুতি মুখোকে রানুর লেখক হিসেবেই জানতাম। ওনার রচনাবলীর বেশ কটা খন্ড ছিল সেই লাইব্রেরীতে। ওনার মা-কে নিয়ে লেখা একটা উপন্যাস পড়েছিলাম সেই সময়। উপন্যাস হিসেবে খুব ভালো লাগে নি। কিন্তু সেই সময়ের একটা ছবি পাওয়া গেছিল। চোদ্দ-পনেরোটা সন্তানের জননী। শেষ সন্তান যখন হচ্ছে সবচেয়ে বড় ছেলে তখন কলেজে। ছেলে লিখছেন এবারে ছেলে হওয়ার পর মায়ের শরীরটা খুব ভেঙে গেছে। অদ্ভুত লেগেছিল পড়ে। লিখছেন খুব স্বাভাবিক ভাবেই। আলাদা করে চোখে পড়ানোর জন্য নয়। কিন্তু আমার কেমন লেগেছিল। আরেকজনের লেখাও পড়ি তখন। ওনার নাম সম্ভবত জ্যোতির্ময়ী দেবী। গিরিবালা দেবীরই সমসাময়িক মনে হয়। অথচ কত তফাত। গিরিবালা দেবী যেমন ট্র্যাডিশনাল, ইনি তেমনই বিপ্লবী। এই উপন্যাসের নায়িকা প্রেম করে, আবার প্রেমকে প্রত্যাখ্যানও করে। পড়াশোনা করে চাকরী করে। মূর্খ ছিলাম। নাম লিখে রাখি নি।
  • কাজু | ২৪ মে ২০১২ ২১:১৭6563
  • আমাদের বেলগাছিয়া-দত্তবাগান-পাইকপাড়ার গল্প ক্রমেই জমে উঠছে। এ নিয়ে একটা টই খুলে ফেললে হয়। এ স-অ-ব আমার টুকরো টুকরো দিন নিয়ে বসে আছে।
  • পাই | ২৪ মে ২০১২ ২১:১৬6562
  • ফেসবুক গ্রুপে একজন লিখে গেছেন, তাই নিয়ে আপাতত ঝড় ঃ)। এখানেও দিয়ে দি ঃ)

    "মেয়েরা মেয়েদের কে বড় সস্তা করে তুলেছে, তাদের সমস্তটা যেন এক পুরুষ প্রধান ব্যাপার সেপার। পুরুষদের ঘাড়ে বন্দুক চালিয়ে নিজেদের অসহায় সাজিয়ে রাখার কৌসল, তারা বেশ ভালোই জানেন। আমার রাগ সেই সব মহিলাদের উপরে যারা মহিলা হবার সুযোগ চান আবার মহিলাদের দুর্যোগে মাথা দেবার বেলায় অরাজি। অনেকটা স্বার্থ পরের মতো লাগে এদেরকে। একদিকে ছেলে মেয়ে সমান-সমান করে চিৎকার করেন অন্যদিকে বাস এ উঠে লেডিস সিটে বসে থাকা কোন বয়েস্ক/অসুস্থ পুরুষকে তুলে নিজে বসতে মান-হুশ নিয়ে প্রশ্ন তলেন না। গাড়ির ধাক্কায় নিজে কে বাঁচাতে কোন পুরুষ কে আশ্রয় করতে দ্বিধা করেনা, এটির বিপরীত হলেই মারমুখি ভঙ্গি। যেন কি অন্যায় না পুরুষটি করে ফেললেন! আমি এগুল উদাহরন দিলাম মাত্র, এমন উদাহরন আপনারা প্রতি মুহূর্তে দেখতে পান।।।।।।আমি জানি।

    আমার এই লেখাটি কোন এক মহিলাকে উদেশ্যে করে লেখা নয়, যারা সুযোগ সন্ধানী তাদের জন্য লেখা। এর মানে সব ছেলে যে ধোওয়া তুলসীর পাতা তাও বলছি না আবার সব মহিলা মান-হুসে চলে না তাও নয়। আমি বলছি মনের কথা মুখে থাকুক সবার। অনেক ক্ষেত্রে মেয়েরা সহজে সুযোগ নিতে নিজেদের বিশেষ কিছু অস্ত্র ব্যবহার করে থাকেন, এবং তাতে তাদের জয় ও নিশ্চিত হয়ে ওঠে। আমি বলব এমন মহিলাদের বিরোধিতা মহিলারাই করুক। যাতে পুরুষদের সুযোগ নেবার অভ্যাসটাই না তৈরি হয়। পুরুষেরা মন্দ-ধান্দাবাজ তকমাটা এবার আপনারা ভুলে জান। আপনাদের এই তকমাতে এখন আমাদের বাস-এ ট্রেন-এ ওঠটে দাগী আসামী করে তুলেছে। আপনাদের জন্য লেডিসসীট, লেডিস ডাব্বা, লেডিস ট্রেন আরও কত কি। তবুও খুশি নন, তবুও আপনাদেরকে দেখি জেনারেলে ভিড় করতে, এ ক্ষেত্রে কি ভয় করেনা আপনাদের? সব ক্ষেত্রে শুধু সুযোগ চাইবেন না কেবল আপনি নারী বলে।

    নিজেদের কে পুরুষের সমান ভাবলে,- তৈরি করুন। আমরা- মানে, পুরুষরা আপনাদের জন্য যায়গা ছাড়তে পস্তুত। শুধু বলব, সুযোগ চাইবেন না -সুযোগ নেবেন না। যোগ্যতার প্রমানে অধিকারে সংগ্রহ করুণ। নারীপুরুষ বিভাজনে নয়, নারী-পুরুষ সমান মেনেচলুন।
    আপনাদের কাছে অনুরোধ, নিজেরদের সস্তা করে বা নিজেদের দুর্বলতা দেখিয়ে আর সহানুভূতি চাইবেন না। ক্ষমতা অর্জন করুণ, নিজ ক্ষমতার জোরে চলুন। আপনাদের জন্য শুভেচ্ছা রইলো।।।।।।।।।বিজয়ী ভবঃ।
  • | ২৪ মে ২০১২ ২১:১৫6561
  • বাঃ বাঃ তোমাকেও আলাদা করে মস্ত থ্যাঙ্কু, ওরটায় খাবলা মেরো না। ;-)

    আমি এইটা পড়ি নি, যোগাড় করতে হবে।
  • ব্যাং | ২৪ মে ২০১২ ২১:১০6560
  • এই বইটায় ঠিক এক বছরের কথাই ধরা আছে।
  • ব্যাং | ২৪ মে ২০১২ ২১:০৭6559
  • বুঝলাম দমু, এই বইটা রেকো করতেই পার। তবে বিভূতিভূষণ বন্দ্যো আর মুখো দুজনেরই তো বিভিন্ন বই আর গল্পে ছড়িয়েছিটিয়ে আছে এরকম কতশত পালাপার্বণের কথা! এই রায়বাড়িতে রটন্তীপুজোরও ডিটেল আছে।
  • | ২৪ মে ২০১২ ২১:০৩6558
  • প্রশ্ন হলঃ ধর একজন নন-হিন্দু কোনও অবস্থাপন্ন হিন্দু কায়স্থ বাড়ীর সম্বচ্ছরের পুজোপালির বিস্তৃত বিবর?ণ চান। এবারে তাঁকে পাঁজি পড়তে বললে তো কাজ হবে না, মানে তিনি পুরোটা ধারণা করতে পারবেন না। ব্রতপার্বণেও হবে না। কারণ এই বইগুলো গৃহদেবতা কনসেপ্টটাকে কভার করবে না। এরকম আরো আছে।

    তো, আমি ভাবলাম কোনও উপন্যাস সাজেস্ট করলে উনি নিজেই একটা ধারণা পাবেন, তারপরে নিজের আগ্রহ থাকলে অন্যান্য বই সাজেস্ট করা যাবেখন।

    আমার মনে পড়ছিল বিভুতি মুখোর 'স্বর্গাদপী গরীয়সী'। কিন্তু পুজো টুজো কদ্দুর আছে সেইটা মনে পড়ছিল না।
  • ব্যাং | ২৪ মে ২০১২ ২০:৩৬6557
  • দমু, কোচ্চেনটা কী ছিল তোমার? বুঝেশুনে হুচির পাওনা থ্যাংকিউয়ে আমিও ভাগ বসাতে চাই কিনা, তাই জিগালাম। সন্দেহের স্মাইলি।
  • ব্যাং | ২৪ মে ২০১২ ২০:৩৫6556
  • হায় কুমুদি, সেই লম্বা চুল কি আর এখন আমার আছে! সে এখন পরচুলার কারখানায়। ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে বুক চাপড়ানোর স্মাইলি।
    জিগাবো বাবাকে। শুনেছি অভিনেতা অজয় গাঙ্গুলি-ও থাকতেন ঐ পাড়ায়।
  • | ২৪ মে ২০১২ ২০:৩৪6555
  • অনেক ধন্যবাদ শুচিস্মিতা।
  • kumu | ২৪ মে ২০১২ ২০:৩৩6554
  • এমনকি লম্বা চুল অব্দি।দূরে থেকেও বিনুনিতে বিনুনি মেলালাম।

    জগদীশ চৌধুরী নামে এক ডাক্তার ছিলেন,তোমার বাবা জানবেন।উনি আমার মেসোর দাদা হতেন।
  • ব্যাং | ২৪ মে ২০১২ ২০:২৮6553
  • কুমুদি, সেই ভাল্লুকের পিঠে চেপে জ্বর ছাড়ানো থেকে শুরু করে তোমার সঙ্গে আমার অ্যাত্তো মিল অ্যাত্তো মিল!!!!! ঃ-)
  • kumu | ২৪ মে ২০১২ ২০:২৭6552
  • গান্ধী,এমাইজিতে আমার বন্ধু ছিল অনেক তবে জীবন এখন তাদের কোথায় নিয়ে গেছে তা জানি না।বিদুলা প্রামাণিকের নাম মনে পড়ছে।
  • প্পন | ২৪ মে ২০১২ ২০:২৩6550
  • ল্যামিবাবু/লামাবাবু, একবার মেল দেখবেন।
  • kumu | ২৪ মে ২০১২ ২০:২৩6551
  • ব্যা-অ্যা-অ্যা-ং,ঐ নর্দার্ন অ্যাভিনিউ কত গেছি,ঐখানে আমার ছোটমাসীর শ্বশুরবাড়ী ছিল তো,তোমাদের বাড়ীটাও খুব আবছা মনে আসছে।গাড়ীবারান্দাওলা বাড়ী একটাই ছিল ঐখানে।

    পৃথিবীটা বড্ডই ছোট জান্তাম,তা বলে এত?

    অভ্যুকে গাঁট্টা,আগে আমার ভাই খেলনা ফেলত,পরে আমার ছেলে।
  • পাই | ২৪ মে ২০১২ ২০:২১6549
  • গান্ধী, মেইল দেখিস।
  • পাই | ২৪ মে ২০১২ ২০:১৫6548
  • হায় টাকিলা !
  • গান্ধী | ২৪ মে ২০১২ ১৯:৪২6547
  • নর্দান মোড়ের এপাশ ওব্দি মোবা আর তারপরই শুরু হয়ে যায় ইবে পাড়া।
  • ব্যাং | ২৪ মে ২০১২ ১৯:৪১6546
  • হুচি, কদিন আগে নিশিকান্তকেও এই বইটা রেকো কল্লাম। তবে এখন আমার এই বইটা পড়া শেষ। এখন পড়ছি একটা অন্যরকম বই, অভিনেত্রী বিনতা রায়ের (জতুগৃহে যিনি বিকাশ রায়ের স্ত্রী হয়েছিলেন) লেখা গল্পের সংকলন।
  • ঢ্যাঁড়স | ২৪ মে ২০১২ ১৯:৩৯6545
  • ইস কি সোনার দিন খালি মোহনবাগানকে সাপোর্ট করেই ইলিশ!
  • ব্যাং | ২৪ মে ২০১২ ১৯:৩৭6544
  • আমার বাবা-কাকু-পিসিরা ঢাকা নারয়ণগঞ্জ থেকে ছোটোবেলাতেই কোলকাতায় এসেছিল। বাবার তখন নয়বছর বয়েস, কাকু আরেকটু ছোট। কিন্তু তারা সবাই ছিল মোহনবাগানের অন্ধ সমর্থক। তারা তো এদেশে এসে মহাখুশি, বাবা নাকি কোলকাতায় পা দিয়েই বায়না ধরেছিল, পরেশনাথের মন্দির দেখবে না, যাদুঘর দেখবে না, চিড়িয়াখানা দেখবে না। যদি কিছু দেখতেই হয় তাহলে মোহনবাগান লেন আর মোহনবাগান টেন্ট দেখতে যাবে। আর কবছর পরে কাকু নাকি মোহনবাগান নিয়ে উন্মাদনায় ছাড়িয়ে গিয়েছিল বাবাকে। তো এহেন কাকু নাকি একবার প্রায় তিনচারদিন একটানা বাড়ির জানলাদরজা খুলতে দেয় নি কাউকে। ঐ গাড়িবারান্দার সামনের ল্যাম্পপোস্টে পাড়ার ছেলেরা (ইস্টবেঙ্গল সাপোর্টাররা) জোড়া ইলিশ বেঁধে দিয়ে গেছিল যেবার ইস্টবেঙ্গল পাঁচ গোল দিয়েছিল মোহনবাগানকে।
  • Abhyu | ২৪ মে ২০১২ ১৯:৩২6543
  • অল্প ক পাতা পড়লাম - কুমুদির ভাই পরে ওনার ছেলে হয়ে গেছে পড়ে ইস্তক প্রবল ঘেটে আছি
  • গান্ধী | ২৪ মে ২০১২ ১৯:৩০6542
  • অদ্ধেক জুড়ে লেডিস পার্ক বানিয়েছে।
  • aka | ২৪ মে ২০১২ ১৯:২৯6541
  • মাঠটা আগে বড় ছিল এখন আস্তে আস্তে ছোট হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত