এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • কহানি

    pi
    সিনেমা | ১১ মার্চ ২০১২ | ২৩৪৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ১৬ মার্চ ২০১২ ১৬:১৪535874
  • কাল থেকে ভাবছি একটা কাগজে 'ভ্যাভোহার' লিখে পকোটে ভরে রাখব। আইডি কার্ডটা বড্ড খোঁচা দেয় থেকে থেকে। কিন্তু ওতে কি সোয়াইপ হবে? টাইম উঠবে না তো !
  • rupankar sarkar | ১৬ মার্চ ২০১২ ১৬:৪৪535875
  • dd - দারুণ
  • aka | ১৬ মার্চ ২০১২ ১৮:৪১535876
  • রূপঙ্কর বাবু কিছু প্রশ্ন করেছেন, সেগুলোর কিছু কিছু উত্তর।

    যেমন আর্মি থেকে আইবিতে গেল কি করে? আরে আইবিতে যেখান সেখান থেকে যাওয়া যায়, স্কিল থাকলেই হল। অরূপ/আবীরের স্কিল ছিল ব্যাস।

    হ্যাঁ সাবটাইটেলটা জঘন্য। সেজন্য টেকনিকাল টিমের বুউউ প্রাপ্তি হওয়া দরকার।

    মেট্রো রেলে কি হয়েছে ঠিক দেখতে পাই নি, ঐ জায়গার প্রিন্টটা বড় বাজে ছিল।

    মিলন/মিলিন্দ দামজী ইঁদুরদের ওপর পরীক্ষা করে দেখছিল বিষাক্ত গ্যাস ঠিক ঠাক কাজ করে কিনা।

    যদ্দুর মনে পড়ছে, দুধের বোতলেও নয়, ছাত্রর ব্যাগ থেকে ওটা গড়িয়ে পড়েছিল। ঠিক সিওর নই।
  • rupankar sarkar | ১৬ মার্চ ২০১২ ১৯:২৮535877
  • Aka আমার প্রশ্নের খুব ভাল উত্তর dd আগেই দিয়েছেন। আমি খুব খুশি। আর হ্যাঁ, স্কুল ব্যাগ নয়, দুধের বোতলেই বস্তুটা ছিল, আপনি দেখুন, ওপরে রুমকি চ্যাটার্জীর ইন্টারভিউটা দিয়েছি কাগজ থেকে। ব্যাপারটা হচ্ছে, যেটা সু ঘো দেখাতে চেয়েছিলেন, তা হল, আবীর ব্যাগের কথা ফোনে শুনল, তারপর খোঁজাখুঁজি শুরু করল, ছেলেটার স্কুল ব্যাগ ধরে টানল, তাতেই মহিলা ভয় পেয়ে ব্যাগ ফেলে নেমে যাচ্ছিলেন। নাশকতা করার প্ল্যান আদৌ ছিল, না, অন্য কোথাও কিছু - ইত্যাদি জানা যাবেনা। কিন্তু ওটা পরিচালক আমাদের বোকা লোকেদের বোঝাতে পারেননি। আরও অনেক কিছুই বোঝাতে পারেননি, যেমন, একে তো আর্মি থেকে আই বি তে নিয়োগ, তারপর তাকে সস্ত্রীক লন্ডন পাঠানো - আসলে সু ঘো আই বি আর Raw এর মধ্যে গুলিয়েছেন। যাক সে কথা। হুমায়ুন আহ্মেদের উপন্যাস যেমন আদ্যপান্ত ভুলে ভরে থাকলেও বাংলা ভাষায় লেখা সর্বাধিক বিক্রীর সর্বকালীন রেকর্ড করেছে (আমিও গোগ্রাসে গিলেছি), এটাও তাই। আমি জীবনে যা করিনি, একসঙ্গে টানা তিনবার দেখেছি। গল্প বলার একটা স্টাইল থাকে, যাকে এক্সপ্লেন করা যায়না, সুজয় ঘোষের আছে। আজই কাগজে পড়লাম, অমিতাভ বচ্চন সুজয়কে বলেছেন তুমি আলাদীনের মত আজেবাজে ছবি কেন বানিয়েছিলে ? উনি বললেও, আমি মন খারাপ হলেই আলাদীন দেখি। কাউন্টলেস নাম্বার অফ টাইমস দেখেছি। ওটা ফ্লপ কিককরে হল জানিনা। সুজয় ঘোষ গল্প বলতে জানেন।
  • Nina | ১৬ মার্চ ২০১২ ১৯:৫৩535878
  • dd বেস্ট! একেবারে পুরো স্বাদু উইথ লটস অফ গোলমরিচ :-)))) কাহানি সিন্মার চেয়েও ভাল!
  • aka | ১৬ মার্চ ২০১২ ২২:০৬535879
  • সুঘোর মাথায় আর একটি পালক।

    http://www.imdb.com/chart/thriller

    কহানি ১২ নংয়ে। জ্জিও মামা।
  • aranya | ১৬ মার্চ ২০১২ ২২:২৪535880
  • পরম ভিদ্যাকে মর্গে লাশ দেখাতে কেন নিয়ে গেল ? 'দুজনে দুজনের উদ্দেশ্য জানত' এই থিয়োরীর প্রবক্তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ।
  • Siddhartha | ১৬ মার্চ ২০১২ ২২:২৫535881
  • ১০-এর মধ্যে থাকা উচিত ছিল। রিআর উইন্ডো বোরিং।অগুডফেলাস এমন কিছু থ্রিলিং না
  • Siddhartha | ১৬ মার্চ ২০১২ ২২:২৭535882
  • পুলিশী ফর্মালিটিজ
  • Siddhartha | ১৬ মার্চ ২০১২ ২২:২৯535884
  • আর যারা শাস্বতকে ভুঁড়িওয়ালা বলছেন তাদের জন্য, ভুঁড়িটা নকল। শাশ্বত এবং বিদ্যা দুজনেই নকল টামি লাগিয়েছিলেন। ইন্টারভিউতে পড়লাম।

    ব্ল্যাক কমেডি। লেডিকিলারসে আলেক গিনেসের চেহারা স্মরণ করুন
  • sda | ১৬ মার্চ ২০১২ ২২:৪৮535885
  • এ কেমন লিস্টি যেখানে ওল্ড বয় তিরিশ নম্বরে থাকে ?
  • Tim | ১৬ মার্চ ২০১২ ২২:৫৪535886
  • চিন্তা কোরোনি সদা। ছমাস অপেক্ষা করো। কহানিরে খুঁজেও পাবেনা। ১৬৯৬ ভোট পেয়ে এখন রেটিং ৮ দশমিক ৬ না কি একটা। এই হিসেবে শিন্ডলার্স লিস্টের ঠিক পরেই, বা বাইসাইকল থিভসের থেকেও ভালো সিনেমা। আইএমডিবিতে লোতুন সিনিমাদের রেটিং দেখে বিচার কত্তে নেই। ওয়েট মাডি। এটা টেস্ট ম্যাচ। বাকি সিনিমাগুলোর লনজিভিটি দ্যাখো। বুঝে যাবে। :-)
  • sda | ১৬ মার্চ ২০১২ ২৩:০৫535887
  • :) তা বটে।
  • pi | ১৬ মার্চ ২০১২ ২৩:১১535888
  • সিদ্ধার্থ, দশমীর লালপাড় নিয়ে চোখ ছলো ছলো আলাপচারিতার ডিকনস্ট্রাকশনটা হবে নাকি ? :)
  • Siddhartha Sen | ১৭ মার্চ ২০১২ ০০:০৪535889
  • অতি সহজ। একটু সময় দিতে হবে। কাজের চাপ চলছে। সময় পেলে সিন বাই সিন ডিকন্সট্রাক্ট করে দেখাব দেখাব সিনেমাটা প্রায় ফ্ল'লেস
  • Souva | ১৭ মার্চ ২০১২ ০০:৫৮535890
  • এতো বেশি কমেন্ট হয়ে গ্যাছে যে সব পড়া প্রায় অসম্ভব। তবে, এইমাত্র দেখে আসার পর আমার চটজলদি মন্তব্য এই যে, চমৎকার ছবি। থ্রিলার হিসেবে ভালো। তবে লোকজনের মুখে লাস্ট ১০ মিনিটের সাসপেন্স ও প্লট টুইস্ট নিয়ে অনেক কিছু শুনেছিলাম। মোটামুটি ইন্টারভ্যালের সময় বুঝে যাই যে বিদ্যা অন্য কোনো এজেন্সির হয়ে কাজ করছে, ও তার মিশন হল মিলন দামজি-কে ধরা/খতম করা। ফলে, লাস্ট অংশের প্লট টুইস্ট কিছুটা হলেও প্রত্যাশিত।

    কন্টিন্যুয়িটি নিয়ে অনেকে এখানে অনেক কিছু বলেছে। ডিটেইলিং-এও কিছু ভুল আছে। য্যামন, ল্যান্‌স্‌ডাউন থেকে ক্যামাক স্ট্রিট যাওয়ার পথে ভিক্টোরিয়া ঘুরিয়ে আনা ইত্যাদি। তবে, এসব হলিউডের এস্মার্ট ছবিতেও থাকে। বলিউডে তো এবান্ডান্ট। ও নিয়ে খুব বেশি মাথা ঘামাই না।

    তবে, এয়ারপোর্টে ও ইমিগ্রেশনে তো পুলিশ চেক করেছে। সেটা নিয়ে পাই-দির এতো কনফিউশন ক্যানো? এরকম তো হতেই পারে, যে অর্ণব নাম ভাঁড়িয়ে লন্ডন ছেড়েছে, অথবা লন্ডন ছাড়েই নি, জাস্ট বিদ্যাকে ডাম্প করেছে। অন্তত শুরুর দিকে পুলিশের ধারণা সেই রকমই ছিলো। সেক্ষেত্রে, লিস্টে কী এসে যায়?

    মিলনকে গুলি করার ব্যাপারটা নিয়ে আমার বিশেষ কোনো আপত্তি নেই, কারণ ওটা বিদ্যার ব্যক্তিগত প্রতিশোধ। আর আফটার অল, খানের কাছে বিদ্যা য্যামন জাস্ট একটা ঘুঁটি ছিলো, তেমনি বাজপেয়ীর কাছে মিলনও তাই। কোল্যাটারাল ড্যামেজ। আসল কিঙপিন তো বাসুদেবন।

    আর আমরা তো, দর্শক হিসেবে গোটা ব্যাপারটা দেখে, প্রথমে হেব্বি ইমপ্রেসড হয়েছি, ও পরে, বাড়ি ফিরে, অনেক ভেবেচিন্তে খুঁত বের করেছি। কিন্তু মনে করা যাক, এই ঘটনাটা আমাদের সামনে টুকরো টুকরো ও বিক্ষিপ্তভাবে আসছে। একটা ১২৭ মিনিটের কন্টিন্যুয়াস প্যাকেজ হিসেবে নয়। তখন ঐ ক্লু-গুলো আমরা কি ধরতে পারতুম? পুলিশ বা খানের অবস্থাটা সেই রকম। ফলে দু-একটা বিচ্যুতি তো ক্ষমা করা যেতেই পারে। আর এই যে এতো এতো কেসের কোনো সমাধান হয় না, সেখানেও তো এইরকম ত্রুটি বিচ্যুতিই ঘটে। সেগুলো রিয়েল টাইমে গুরু-র সদস্যদের দিলে তাঁরা সমাধান করতে পারবেন কি? :P মজাটা তো ওখানেই।

    শেষ অংশে বচ্চনের ভয়েস ওভার-টা বাঙালি হিসেবে বাড়তি বলে মনে হয়েছে, যেহেতু দূর্গার মিথ ও মোটিফ আমাদের আবাল্য-পরিচিত। তবে অবাঙালি দর্শকদের জন্যে হয়তো প্রয়োজনীয়।
  • Tim | ১৭ মার্চ ২০১২ ০১:০৩535891
  • এইটা খুব ভালো লিখেছে সৌভ। এইভাবে বাকি কেউ লেখেনি। ক দিতে বাধা নাই। সাথে কুডোস!
  • aka | ১৭ মার্চ ২০১২ ০১:০৫535892
  • টিম ক দিতই, সুযোগের অপেক্ষায় ছিল। ;)
  • Tim | ১৭ মার্চ ২০১২ ০১:০৭535893
  • আকাদা চোখ মারতই, শুধু সুযোগের অপেক্ষায়....
  • Souva | ১৭ মার্চ ২০১২ ০১:১০535895
  • আর প্রেগনেন্সিটা যে ঢপ, সেটা নিয়ে তো অযুত-নিযুত ক্লু গোড়া থেকেই পরিচালক দিয়ে গ্যাছেন। ইন ফ্যাক্ট সেগুলো ডিকোড করতে পারিনি বলে এখন লজ্জাই হচ্ছে একটু-আধটু। ঐ বারবার নিচু হওয়া (যেটা নিয়ে সাত্যকি বারবার সাবধান করে দিচ্ছিলো), জল খাওয়া, ভারি ব্যাগ তুলতে দ্বিধা না-করা। দর্শকদের সঙ্গে এই ফচকেমিটা করার জন্যে পরিচালককে একশো গান-স্যাল্যুট।

    আর প্রেগনেন্সিকে ইউটিলাইজ করার ব্যাপারটা ও ঐ শাড়ি নিয়ে চোখ-ছলোছলো সেন্টুগুলো-ই তো বিদ্যার তুরুপের তাস। শাড়ি-টা দ্যাখামাত্রই ও রিলেট করতে পেরেছিলো যে এইটা ওকে ক্যামুফ্লাজ করতে সাহায্য করবে (আগের দৃশ্যে লাল শাড়ি পরা মহিলাদের দেখেই নিশ্চয় প্ল্যানটা মাথায় এসেছিলো), সেন্টু-ফেন্টু তো অভিনয়! বলিউড অবশেষে একজন ঠিকঠাক অভিনেত্রী পেয়েছে ফাম ফাতাল টাইপের রোলের জন্যে। ইশকিয়াঁ থেকে কাহানি--বিদ্যা বালান আজও চমৎকার!
  • pi | ১৭ মার্চ ২০১২ ০১:১৬535896
  • ওরে শৌভ রে, শাড়ি নিয়ে ছলো চালো হওয়াতে আমার কোন অসুবিধা নাই, অসুবিধা এই গুরু নিবেদিত থ্যোরী, ভিদ্যা ও সাত্যকি পরস্পরকে জানতো,সেটাতে ওটাকে ফিট করাতে ! তুই সময় করে পড়ে দেখিস :)
  • Souva | ১৭ মার্চ ২০১২ ০১:২০535897
  • আর, বব বিশ্বাসকে দিয়ে প্রথমেই বিদ্যাকে খতম করা সম্ভব ছিলো না। কারণ, তখন অবধি শ্রীধরণ জানতো না যে মিলন দামজির ফাইল কে খুঁজছে। সে শুধু জানতে পেরেছিলো মিসেস ডি-মেলো ফাইলের তল্লাশ শুরু করেছেন। ফলে সে সরাসরি তাকেই হটিয়ে দ্যায়। তবে, পরে ড: গাঙ্গুলিকে হটানোর সময়, আরেকটু খোঁজ-খবর করলেই তো সাত্যকি আর বিদ্যার ব্যাপারটা ট্রেস করা যেতো, সেটা ক্যানো করলো না বুঝলাম না।
  • pi | ১৭ মার্চ ২০১২ ০১:২৬535898
  • পুলিশের ইমিগ্রেশন চেক করা নিয়েও তো বলিনি। ওটাতে কোন রেকর্ড দেখতে না পেয়ে যখন তখন লণ্ডনে খোঁজ নেওয়া বা কোলকাতায় আত্মীয়দের কাছে খোঁজখবর করা ... কারণ অ্যাপারেন্টলি ওরা ভিদ্যার প্রতি সমবেদনা থেকে ওর বরকে খুঁজছে। খোঁজার প্রসেসে খুব স্বাভাবিকভাবেই এটা আসে।

    ভাস্করণ তো প্রথম থেকেই জানছে, ওর চক্করে পড়ে মৌচাকে আবার ঢিল পড়তে চলেছে। ওদের এত সাধে ধামাচাপা দেওয়া জিনিস আবার টেনেটুনে নামানোর বন্দোবস্ত হচ্ছে। আর তারপরে তো ওকে ব্ল্যাকমেইল করলৈ, তা, আই বি চিফ ভুদ্যাকে কোন সন্দেহ করবে না ? ওর ব্যাকগ্রাউন্ড চেক করবে না? বিশেষ করে এমন একজনের বৌ বলে ক্লেইম করছে, যার ছবি হুববু মিলনের সাথে মিলে যায় আর তার কোন রেকঋড কোত্থাও নেই !

    আর আমার মূল আপত্তি তো চিতিং নিয়ে আর এটাকে ফ্ললেস বলে চালানোর দাবি দাওয়া নিয়ে। :) নইলে আমার ভালৈ লেগেছে তো, লিখেওছি আগে।

    আর কেন দেখতে বসেবেশ ভাল লেগেছিল, সেটার কারণও পরে খুঁজে পেয়েছি, লিখবো পরে।

    নাইটাঅউট মেরে সেমিনার রেডি করেছি। বড় ঘুমাপ্য :(
  • pi | ১৭ মার্চ ২০১২ ০১:২৭535899
  • * ছলো-ছলো
  • Souva | ১৭ মার্চ ২০১২ ০১:৪২535900
  • কলকাতায় তো অর্ণবের কোনো আত্মীয়ই নেই দ্যাখা গ্যালো। ইন ফ্যাক্ট, ঐ সময়ে প্রায় সব দর্শক ও সাত্যকিরও নিশ্চয় এটাই প্রত্যয় হয়েছিলো যে অর্ণব নামটাই ভুয়ো। এখন, এ রকম কেসে অন্য সময় হলে কপু হাল ছেড়ে কেস আনসলভড বলে নাকে তেল দেওয়ার তোরজোড় করে। যেটা খরাজ বলেও ফ্যালে। কিন্তু নেহাত সাত্যকির চুলকুনিতেই ব্যাপারটা ধামাচাপা পড়ে না। কিন্তু তদ্দিনে খান মার্কেটে নেমেছে। ও সাত্যকি সহ সবারই বিশ্বাস (দর্শকেরও) যে মিলন দামজিকে ধরা গেলেই অর্ণব-রহস্যের কিনারা হবে। ফলে পুরো ফোকাসটাই সেইদিকে গিয়ে পড়লো। এক-ঢিলে দুই পাখি মারার উপায় যখন হাতের কাছে মজুদ, তখন আত্মীয় স্বজনদের বাড়ি ইত্যাদি অন্য পন্থা নেওয়ার কী দরকার? এই ভ্রান্তি তো হামেশাই পুলিশ ও আমরা সবাই করে থাকি।

    তবে, আই বি চিফ (আসলে র আর আই বি-র কম্বিনেশন) বিদ্যার ব্যাপারটা ধামা চাপা দেওয়ার চেষ্টা না-করে তলিয়ে দেখতে পারতো। সেটা মানছি। আসলে ছবিটায় প্রায় সব্বাই একটা শর্ট-টার্ম ও টানেল ভিশনের শিকার। সেটা, ভাবতে ভালো লাগে যে পরিচালকের ইচ্ছাকৃত, তবে কয়েকটা ক্ষেত্রে বোধহয় নেহাত খামতিই।
  • nk | ১৭ মার্চ ২০১২ ০১:৪৫535901
  • র আর আইবির কম্বিনেশনকে কী বলা হবে? রাইবি?
    :-)
  • riddhi | ১৭ মার্চ ২০১২ ০৩:৩৫535902
  • ওহ কল্যানের সিনেমা বলতে প্রতিদ্বন্দীর নাম করতেই ভুলে গেছিলাম। টিম বোধহয় ওটা জন অরণ্যর সাথে গোলাল। জন অরণ্যে কল্যান কে মনে পড়ছে না।
  • Tim | ১৭ মার্চ ২০১২ ০৩:৫৩535903
  • উইকি বলছে তো ছিলো। ক্রশচেক করে দেখলাম। :-)
    অথচ আমি সত্যিই গুলিয়ে ফেলেছিলাম। ঘেঁটে ঘ।

    http://en.wikipedia.org/wiki/Jana_Aranya
  • riddhi | ১৭ মার্চ ২০১২ ০৫:০৪535904
  • হুম, ওটা উইকি ছড়িয়েছে। http://www.imdb.com/title/tt0074710/
    এখানে বন্ধু মানে সুকুমারের নাম টা ঠিক্‌ঠাক দিয়েছে
  • pi | ১৭ মার্চ ২০১২ ০৯:৩৫535906
  • সাত্যকি সাহেবই নাকি আসলি ঘুঁটি। কর্নেলের নিজের হাতে তৈরি মাল।

    গুরুর কাহিনীকারদের সব গুল্পে তো জল ঢেলে দিলেন নরমব্রতকুমার।

    "পরমব্রত: আরে দিনের শেষে এই চরিত্রটা তো একটা ২০-র কোঠার ছেলের। বি এ পাশ। খেলাধুলো করে। বাড়ির বড়রা বলেছে পুলিশের চাকরির পরীক্ষা দে। দিয়ে পেয়েছে। ছ’মাস হল চাকরি। প্রেমের অভিজ্ঞতা বলতে কোনও এক বান্ধবীর সঙ্গে পার্কে বসা। আর যৌনতা বলতে পাশের বাড়ির নাইটি পরা বউদি।"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন