মার্ক্সীয় অর্থনীতি বাওয়াল এবং তরমুজ -মানালী বিতর্কে আমার দু'পয়সা ঃ১.০
এক, মার্ক্স কথিত সাম্যবাদ কবে আসবে -- ৫০০ না ১০০০ বছরে-- এধরণের স্পেকুলেশন মার্ক্সের দর্শন এবং মূল্যবোধের বিরোদী। মার্ক্স ত্রিকালজ্ঞ ঋষি মুনি নন। এবং মার্ক্সবাদ কোন স্থান কালের অতীত অন্তিম সত্যের বদলে সমস্ত সত্যকে আপেক্ষিক এবং নির্দিষ্ট স্থান-কালে সীমাবদ্ধ মানে।
দুই, মার্ক্সবাদকে "বিজ্ঞান" (?) মানলে তাকে কার্ল পপার কথিত 'ফলসিফিকেশন' সূত্র দিয়ে যাচাই করতে হবে।
অর্থাৎ পপার বলছেন বিজ্ঞানের সত্য হল কন্টিঞ্জেট ট্রুথ-- তা আগামীদিনে কোন নতুন এভিডেন্সের ভিত্তিতে সংশোধিত বা খারিজ হতে পারে। তা না হলে সেটা থিওরি বা স্পেকুলেশন মাত্র, বিজ্ঞান নয়।
তিন, মার্ক তাঁর মহাগ্রন্থ ক্যাপিটালে সাম্যবাদী সমাজ নিয়ে কোন কিছু বলেন নি। কারণ, ক্যাপিটালের উদ্দেশ্য ছিল পুঁজিবাদী ব্যবস্থা, বিশেষ করে, উৎপাদন পদ্ধতির চুলচেরা বিশ্লেষণ। সেটা উনি সফল ভাবে করেছেন।
জোন রবিন্সনের মতে মার্কস যা করেছেন তা হোল ক্যাপিটালিস্ট ইকনমির লং টার্ম ডায়নামিক্সের বিশ্লেষণ। যেমন কেইন্সীয় তত্ত্ব হোল শর্টটার্ম স্ট্যাটিক্স।
রবিন্সনের মতে মার্ক্সের তোলা প্রশ্ন এবং বিশ্লেহণ ভ্যালিড, খালি অ্যানালিটিক্যাল টুলসগুলো বড্ড ক্রউড এবং সেকেলে। আজকাল অনেক ভাল টুলস আছে।
চার, মার্ক্স সাম্যবাদী সমাজের কথা বলেছেন সংক্ষেপে কমিউনিস্ট ম্যানিফেস্টোতে, বিস্তারিত গোথা প্রোগ্রাম এবং আরও অনেক লেখাতে। তাঁর সিদ্ধান্তের ভিত্তি ঐতিহাসিক বস্তুবাদ বা ইতিহাসের বিশ্লেষণে দ্বান্দ্বিক পদ্ধতির প্রয়োগে উৎপাদন ব্যবস্থা ও উৎপাদন সম্পর্কের দ্বন্দ্ব (শ্রেণীসংগ্রাম?) হোল সমাজ বিকাশ এবং পরিবর্তনের মূল চালিকা শক্তি।
( ইকনমিক্সের মার্জিনালিস্ট স্কুল যেভাবে ক্যালকুলাসের পার্শিয়াল ডিফারেনশিয়েশন ্প্রয়োগ করে মার্জিনাল আউটপুটের ভিত্তিতে রেমুনারেশন দেওয়া ন্যায়োচিত বলে সিদ্ধ করে তা একেবারে ভুল)। এটা নিয়ে পরে কথা বলা যাবে।
===================================================================
২.০
মার্ক্সের তত্ত্বের দুটো উপপাদ্য আজ ভুল মনে হচ্ছে।
এক, স্টেট দুর্বল হতে হতে হাওয়ায় মিলিয়ে যাবে? না, বরং দিন দিন শক্তিশালী হয়ে হবস্ কথিত লেভিয়াথান বা চাপলিনের 'বিগ ব্রাদার' হয়ে আমাদের ব্যক্তিগত স্পেসে ঢুকে পড়ছে।
দুই, মার্ক্সের আশা ছিল টেকনোলজির উন্নতির সংগে সঙ্গে শ্রমিকের নেসাসিটি লেবার কম হবে, সার্প্লাস লেবার কম হবে। শ্রমিক অনেক খালি সময় পাবে সংস্কৃতি, খেলাধূলো এবং নিজের জীবনে স্বামী হয়ে উন্নত জীবন যাপন করবে। আজ উন্নত প্রযুক্তির সঙ্গে শ্রমিকের জীবনে টিভি, মোবাইল, স্কুটার ইত্যাদি ভোগ্যপণ্যের প্রবেশ ঘটেছে। কিন্তু শোষণের হার অনেক বেড়েছে।
হয়ত রবিনসন যেমন বলেছিলেন-- মার্ক্সের শোষণের তত্ত্ব ঠিক, কিন্তু লেবার থিওরি অব ভ্যালু ভুল।