এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ১০ জুলাই ২০২৬ ১৯:০৩557521
  • যে সাবজেক্ট তুমি ইন অ‍্যান্ড আউট জানো।
  • Manali Moulik | ১০ জুলাই ২০২৬ ১৮:৪৪557520
  • একটা সার্ভিস পেয়ে আগে কিছু টাকা জমিয়ে নিয়ে দেন বিজনেস করতে হবে। কীসের বিজনেস করা যায়?
  • . | ১০ জুলাই ২০২৬ ১৭:৩২557519
  • তরমুজকে আরেকটা উদাহরণ বলছি। এটা আমার এক কোলিগের বয়ফ্রেন্ড পরবর্তীতে স্বামীর ব‍্যবসা করবার ঘটনা।
    পারিবারিক ব‍্যবসা তাদের ছিল, সেটা পাইকারি ব‍্যবসা। আসানসোলে।
    ছেলেটি কম্পিউটার সায়েন্স পড়ে প্রথমদিকে প্রাইভেট ইন্সটিটিউটে পড়াতো, সম্ভবত NIIT.
    পরে একটা স্টার্টআপে জয়েন করে, যারা অনলাইনে গ্রিটিংস কার্ড বানাতো। নানান রকমের ই-গ্রিটিংস কার্ড তখন বেশ জনপ্রিয় ছিল। ঐ কোম্পানির ক্লায়েন্ট তখন ডিজনি, ইত‍্যাদি।
    তো ঐ যা হয় আরকি, কাজ শেখা এবং ভালো করে ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করে ওরা তিন বন্ধু স্টার্টআপ খুলে ফেলল চাকরি ছেড়ে। ব‍্যবসা দাঁড়াতে না দাঁড়াতেই বন্ধুত্বে ভাঙন। দুজন একদিকে, তৃতীয়জন আরেকদিকে। তবে দুটো ব‍্যবসাই ভালো চলছে এতদিন। সকলেই সুপ্রতিষ্ঠিত বাড়ি গাড়ি ক্লাব মেম্বারশিপ বিদেশে সন্তানদের পড়াশোনা করানো, বছরে দুবছরে ফরেন টুর। যদিও ব‍্যবসার গতি প্রকৃতি বদলেছে। এখন আর গ্রিটিংস কার্ড নয়, পুরোদস্তুর সফটওয়‍্যারের কোম্পানি কাম দালালির বিজনেস।
  • Manali Moulik | ১০ জুলাই ২০২৬ ১৬:৩১557518
  • হবে না sndg ও অ‍্যালবার্ট। আজ কেবল সাইবার সংক্রান্ত বিষয়। আর্কাইভের পারমিশন হলো না। ESD তেও মিউজিয়াম আছে সেখানেও অনেক অপূর্ব জিনিস। ঝামেলা ওই পারমিশনেরই
  • X | ১০ জুলাই ২০২৬ ১৫:৫৯557517
  • @তরমুজ শুয়োর/ ছাগল / পোল্ট্রি এসব দেখতে পারেন - অর্গানিক হলে আরো ভালো
  • Dhuttor | ১০ জুলাই ২০২৬ ১৫:৪৪557516
  • @ তরমুজ, কোন একটা স্টার্টআপে কাজ করে ব্যবসা শিখে নিলেই তো হয় ওই যেরকম ডট ম্যাডামের পরিচিত শিখেছিলেন কাজাখস্তান গিয়ে l স্টার্টআপে মাইনে হয়তো ভালো নয় কিন্তু ব্যবসা তো শেখাই যায় তাইনা ! এখন তো প্রচুর স্টার্টআপে work from home এর মাধ্যমে কাজ শেখবার সুযোগ আছে
  • তরমুজ | ১০ জুলাই ২০২৬ ১৫:২৬557515
  • আমি অনেক দিন আগে আমাদের গ্রামের বাড়ি গিয়ে গবাদি পশুপালনের উপর সুদে টাকা লাগাবার ব্যবসার কথা ভেবেছিলাম। কিন্তু বাড়ি থেকে করতে দেয়নি। এখন পশ্চিমবঙ্গে গরুর কাটার যেসব আইন হয়েছে, তাতে ঐ ব্যবসা আর করা যাবে না। কিন্তু আগে এই ব্যবসাতে ভাল লাভ ছিল। এখন বড় বড় পুঁজিপতিরা গরু কাটবে সবজির ব্যবসা করবে।
  • কৌতূহলী | ১০ জুলাই ২০২৬ ১৫:২২557514
  • ফল পাকলে মিঠে
    আর মানুষ পাকলে তেতো
    এখন দেখছি জলজ্যান্ত
    মিথ্যা কথা সেতো
  • তরমুজ | ১০ জুলাই ২০২৬ ১৫:১৭557513
  • ফল ও সবজির ব্যবসা সব থেকে লাভজনক ব্যবসা, বর্তমান দিনে।
  • Dhuttor | ১০ জুলাই ২০২৬ ১৫:০১557512
  • @তরমুজ, সুযোগ থাকলে আপনি মনে করেন কি ধরণের ব্যবসা করা লাভজনক এখনকার দিনে ? আমার কাছে অর্থ থাকলে আমি gift city মারফত বিদেশী স্টকে ইনভেস্টমেন্ট করবার কথা ভাবতাম l এছাড়াও anxiety related councelling এর বাজার আছে বা থাকবে l
  • তরমুজ | ১০ জুলাই ২০২৬ ১৪:৩৪557511
  • //সবাই ব্যবসা করলে ক্রেতা কে হবে? এতেই প্রচুর স্টার্ট আপ ফেল করে। মার্কেটে আনলিমিটেড কম্পিটিটর চলে এলে বেশীরভাগ অঙ্কের নিয়মেই সাসটেইন করতে পারবে কি?//
     
    ব্যবসা করব বলে ব্যবসা শুরু করলাম। ঐভাবে ব্যবসা হয় না। কিসের ব্যবসা করবেন। মার্কেটে তার ডিমান্ড কী? সাপ্লাই চেনগুলো কী আছে? অন্য কম্পিটিটরের আর্থিক ক্ষমতা কেমন? এগুলো রিসার্চ করা দরকার। সোজা ভাষায় বললে ব্যবসাও কাজ। যে কাজ করবে বলে কেউ ভাবছে। সেই কাজে তার দক্ষতা আছে কি না। রিস্ক হ্যান্ডেল করার মত ক্ষমতা আছে কি না। এগুলো ভাবা দরকার। ব্যবসা করতে গেলে একজন ইনভেস্টরের মত না ভেবে। নিজেকে কোনো প্রোডাক্টের বিশেষজ্ঞ বা কর্মী ভাবা উচিৎ। কারন একজন মধ্যবিত্ত পরিবারের হাতে ইনভেস্ট করার মত অত টাকা থাকে না। সেজন্য নিজের স্কিল বাড়ানো উচিৎ। খুব ছোট করে ভাবলেও বর্তমানে পশ্চিমবঙ্গে এসির অনেক মিস্ত্রিরাই কোনো ইনভেস্টমেন্ট ছাড়া মাসে এক লক্ষ টাকা বা তার বেশি আয় করে। কম্পিউটার, মোবাইলের হার্ডওয়ারের কাজেও ভালো আয় আছে। কাজ শিখে কোনো ছোটো খাটো দোকান ভাড়া নিয়ে একটু বুদ্ধি করে ব্যবসা করতে পারলে, ইনভেস্টমেন্ট অনুযায়ী আয় ভালোই আছে। কিন্তু এই ধরনের ব্যবসা করতে গেলে স্কিল থাকতে হবে। তারপর ভালো টাকা আয় করে ভবিষ্যতে কেউ ব্যবসা বড় করতেই পারে।
  • albert banerjee | ১০ জুলাই ২০২৬ ১১:২৭557510
  • //যদি মামা তাকে ব্যবহার করে নিজের সিংহাসনের জন্য? তখন কী হবে? তখন আমরা কি আরেকটি পরিকল্পনা করব? আরেকটি পুত্র সরানোর ব্যবস্থা? সাথে আরো একজনের নির্বাসন? অন্য রানীর আরো এক পুত্র? ”//
     
    তৃতীয় ছায়া @ মাতুলালয়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত