এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ২২ মে ২০১২ ১২:৫৬5430
  • অজ্জিত দাকেও ছানাদের গোল সেট করতে হয় নাকি :-D ????
  • সায়ন | ২২ মে ২০১২ ১২:৫৪5429
  • হুম। ২০১০'এর ভিশন সাকসেসফুল হওয়া ইস্তক শুনে এলাম একটা সিওই হওয়ার কথা, ডেভ ডোমেইনে, কিছু স্পেসিফিক সলিউশনিং ক্ষেত্রে। সেটা বোধহয় আজও হয় নি।
    ইনো ল্যাব বোধহয় শুরুরটা মুম্বইতে। চেন্নাইয়ে টাইডেল পার্কেও একটা কি? এখানে এল-সেন্টার লোকেশনটা পুরোটাই ওই হবে শুনেছিলাম তবে পরে BaNCs এসে গেল।
  • কাজু | ২২ মে ২০১২ ১২:৫০5428
  • আচ্ছা ছাগলে তো নাকি সবই খায়। রামছাগলকে রাম দিলে সে কি খাবে? রাম দেখে 'এঃ এ তো ঘোড়ার খাদ্দো' বলেছিলেন কমল মিত্তির 'ভানু পেলো লটারি'-তে।
  • সায়ন | ২২ মে ২০১২ ১২:৪৬5427
  • কুমুদি', ট্যুর তো নয় একটা বন্ধুর বিয়েতে, একদিন গিয়ে পরেরদিন ফেরা। ওই যেমন হয় আর কি। খাওয়াদাওয়ার এবং পানীয়ের বাড়াবাড়ি, লোকজন পথভুলে ভুল পথে চলে যাওয়া, মানে রেস্ট্রিক্টেড এরিয়ায় - এইসব।
  • Toon Army | ২২ মে ২০১২ ১২:৪৫5426
  • তোমাদের লুরুতেও তো আছে। এখন অনেক জায়গায় ল্যাব আছে।
  • কুমু | ২২ মে ২০১২ ১২:৪২5425
  • সায়ন,কুর্গ ট্যুর কেমন হল?
    কুর্গ মচৎকার জায়গা।
  • সায়ন | ২২ মে ২০১২ ১২:৪০5424
  • ওহ্‌ আমি জানতাম না ওটা টিসিএস'এর ইনোভেশন ল্যাব। মাই ব্যাড।
  • Toon Army | ২২ মে ২০১২ ১২:৩৮5423
  • যাক্কলা - সেই সেপ্টেম্বর থেকেই তো ইনো ল্যাবে আছি!
  • সায়ন | ২২ মে ২০১২ ১২:৩৫5422
  • আলটিম্যাটিক্স! ফের টিসিএস জয়েন করলে নাকি!!
  • Toon Army | ২২ মে ২০১২ ১২:৩১5421
  • Ultimatix টুলটা যে হতচ্ছাড়া বানিয়েছিলো সে একটা &%$#*#@
  • ঝিকি | ২২ মে ২০১২ ১১:৫২5420
  • আম্মো জানতে চাই, ঢ্যাঁড়শ, সোসেন এরা পুরোনো পাপী না নতুন পাপী? পুরোনো পাপী হলে আগের অবতার কি ছিল?
  • কাজু | ২২ মে ২০১২ ১১:৪০5419
  • *আচ্ছা এই ঠাকুর আর পোদো-র

    উফ্‌ !
  • কাজু | ২২ মে ২০১২ ১১:৩৯5418
  • আচ্ছা ঠাকুর এই পোদো-র এই বাক্যালাপগুলো 'ঠাকুর-পোদো-সংবাদ' নামে সংকলন করা যায় না? অনেকগুলো বোধায় হাইরে গেছে। ভাটেশেও নাই।
  • সায়ন | ২২ মে ২০১২ ১১:৩৬5417
  • ডিডিদা, কিছু একমে ইনস্ট্যান্ট চিকেন সঙ্গে নিয়ে যান। জাস্ট অ্যাড ওয়াটার। এই দেখুন -
  • কুমু | ২২ মে ২০১২ ১১:৩৪5416
  • ডিডিদার প্রতি এট্টু সিম্পেথি হল,মানে আমরাও প্রায় এই শুধু যাওয়া আসা সিস্টেমে গত পঁচিশ বচ্ছর সংসার চালাচ্চি কিনা!অন্য অসুবিধা না থাকলে বৌদি/বাচ্চাদেরো মাঝেমধ্যে চেন্নাই নিয়ে যান।
  • কুমু | ২২ মে ২০১২ ১১:২৯5415
  • ভিন্ডি?এনার আগের্নাম কী ছিল?
  • কুমু | ২২ মে ২০১২ ১১:২৭5414
  • কাজু,কিসের অসুবিধে আবার?কেবল তুমি যে বিয়েটা কচ্চ না সেটাই এট্টু ইয়ে,মানে এখানে ৯৯।৫% জনতার বিয়ে হয়ে গেচে কিনা!
  • ডিডি | ২২ মে ২০১২ ১১:২৬5413
  • সেই রোব্বারের ভোরবেলায় এসে পৌঁছেছি। আসাতক খাচ্ছি আর গিলছি। তবে আজ রেতেই আবার ফিরে যেতে হবে।

    ব্রহ্মা যে ক্ষী বিবেচনায় ছেন্নাইরে ছিষ্টি করলেন, ভেবে পাই না। তবে এও ঠিক, ঠাকুর কইতেন "অ রে পোদো, মাঝে মধ্যে এট্টু ঝাল না খেলে রাবড়ীর মর্ম ক্যামনে বুঝবি?"
    পোদো ছলছল চোখে কয় "আর অবিরাম ঝাল যার জীবনে? যার পোস্টিং ই ছেন্নাইতে"।

    ঠাকুর নিরুত্তর হয়ে "ওরে আমার ভ্যাবলা বাবা" এই শিবসংগীত গাইতে গাইতে চলে গেলেন।
  • কাজু | ২২ মে ২০১২ ১১:২৫5412
  • আরে স্যার ঢ্যাঁড়সদা, আজই ঢ্যাঁড়সভাজা খে' এলাম। কী খেতে, আঃ ! এই আঃ বললেই আবার পটলবাবুর কতা মনে পড়ে। তিনিও মার্কেটে আজকাল আসছেন। সেই বই নিয়ে কত কতা হল সেদিন। কিন্তু সিনেমার নামটা নিয়ে খটকা লাগছে রে তোপসে !
  • kumu | ২২ মে ২০১২ ১১:১৯5411
  • চাট্টি মাটন,চিকেনও হোক,আমের চাটনি।অ্যাদ্দিন বাদে ছুটি পেলেন।
  • ঢ্যাঁড়স | ২২ মে ২০১২ ১১:১৬5410
  • সাগররত্নে তো গ্লাসে করে রসম দিতো, সে কি ভাতে মেখে খায় নাকি? আমি ভাবতাম ওটা সাউথ ইন্ডিয়ান ওয়েলকাম ড্রিংক।
  • কাজু | ২২ মে ২০১২ ১১:১৫5409
  • ওহো সরি সরি, কাল বলেও ভুলে গেলাম বলে যেতে। আর অ্যাতো গরমে খেয়ালটেয়াল থাকে না। বাড়ির মেশিনটাও আটকে থাকে স্লো হয়ে যায়। খ্যাল থাকে না কী করব ভেবেচিলাম। একটু বুঝে নিতে হবে আছি কিনা। আর আমার ফক্কুড়িতে অসুবিদে না থাকলে তো মিটেই গেল।
  • সুদীপ্ত | ২২ মে ২০১২ ১১:১২5408
  • এবং রসম দিয়ে ভাত মেখে খেলে ঘুম ছাড়া সব হয়, সেও বেশ সত্যি কথা বটে!
  • সুদীপ্ত | ২২ মে ২০১২ ১১:১১5407
  • বাজে কথা! ডিডি শুধু রসম দিয়ে ভাত মেখে খায়! এসব চক্রান্ত বৈ কিছু নয়!
  • ডিডি | ২২ মে ২০১২ ১১:০৫5406
  • যেমন ধরুন আজ মংগলবার। আপনারা আপিস কাছারীতে পাগোলের মতন খাটছেন। বড়ো সাহেবদের সমঝে চলছেন, ছোটোদের মাথা কাটছেন। খুব কাজ।

    এ সব ভেবে আমার ভারী আনন্দ হচ্ছে। আমি ছুটি নিয়ে বাড়ীতে বসে আছি। দুকুরে ভাত খাবো ডাল আলুপোস্তো মাছের ঝোল দিয়ে। অবশ্যই ভরপেট বীয়ার খাবো। দিব্বি ঘুমাবো।

    তা বলে, আপনেরা কিন্তু ফাঁকি দিয়েন না। কর্মেই আনন্দ। এটায় বিশ্বাস রাখুন।
  • কুমু | ২২ মে ২০১২ ১১:০২5405
  • কেডিদা ভাল আছেন তো?দেখিনা অনেক দিন।
    নীনার মেয়ের বিয়ে কবে?নাকি হয়ে গেল?
  • kc | ২২ মে ২০১২ ১১:০০5404
  • কোলাভেরি ডি
  • bb | ২২ মে ২০১২ ১০:৫৯5403
  • আচ্ছা ন্যাড়াবাবু কোথায় গেলেন, ওনার গান নিয়ে লেখা অনেক দিন পাচ্ছি না।
  • পাই | ২২ মে ২০১২ ১০:৪৫5402
  • হুঁ।
  • ব্ল্যাঙ্ক | ২২ মে ২০১২ ১০:৩৯5401
  • নাহ একটু আপিস যাই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত