এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • কহানি

    pi
    সিনেমা | ১১ মার্চ ২০১২ | ২৩৪৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৫ মার্চ ২০১২ ২৩:৩৫535841
  • জনৈকা। দেখি নাই। এখানেই সিকি একটা লিং দিছিল। উনি কয়েছেন দর্শকদের এত ভাবায়েছেন কেনে? দর্শকদের মাথা ধইরবে না।
  • Tim | ১৫ মার্চ ২০১২ ২৩:৪৪535842
  • খুবই অন্যায়। ভাবানো খুবই অন্যায় হইছে।
  • ppn | ১৬ মার্চ ২০১২ ০১:০৯535843
  • হুম, দুজনেই দুজনের উদ্দেশ্য জানত তো। অনেকটা একই স্ক্রিপ্ট আলাদা আলাদা রিহার্সাল দিয়ে একসাথে অভিনয় করতে নামার মত।

    দুজনে একান্তে কথা বলা? কে বলতে পারে ওই গেস্টহাউসের পাশের ঘরে খানের ইনফর্মার কি মিলিন্দের লোক ঘাঁটি গেঁড়ে নেই? অথবা ওই ঘরে তারা যা কথা বলছে তা ট্রেস হচ্ছেনা? অথবা গাড়িতে বা ট্রামে একসাথে যখন আছে কেউ তাদের ফলো করছে না? কাজেই পরস্পরের কাছে স্ট্রেঞ্জার হিসেবে নিজেদের পরিচিত হতে থাকবে যতক্ষণ না মিলিন্দের খোঁজ মেলে এইটা হয়ত মাস্টার স্ট্র্যাটেজিতেই ছিল।

    আরো একটা সম্ভাবনা হতে পারে। ভিদ্যাকে কর্ণেল নিজের হাতে তৈরি করেছেন। সাত্যকিকে হয়ত নয়। কপুর মধ্যে একটি ছোট গোষ্ঠী আছে যারা কর্ণেলের সাথে যোগাযোগ রাখে। সাত্যকি তাদের তৈরি প্রোডাক্ট। এখন ভিদ্যা যখন সাত্যকিকে দেখছে বা সাত্যকি ভিদ্যাকে তখন একটা সতর্কতা দুজনের মধ্যেই কাজ করবে যে অন্যজন ডাবল এজেন্ট হিসেবে কাজ করছে কিনা। অর্থাৎ ভিদ্যা মিলিন্দের হয়ে এবং সাত্যকি আইবির হয়ে। কাজেই ...

    তো, এইগুলি তো সম্ভাবনা। যেমন সত্যি এটাও হতে পারে সাত্যকি ভিদ্যার সম্বন্ধে কিছুই জানত না। ভিদ্যা তাকে চালনা করছে পুরোপুরি নিজের মতন করে। এটাও একটা সম্ভাবনা যাকে কোনভাবেই নালিফাই করা যায় না। প্রকৃত সত্য বলে যেমন কিছু হয় না, সবই কে কোন জায়গা থেকে ঘটনাগুলিকে দেখছে এবং ব্যখ্যা করছে নিজের মত করে, ততবার অসংখ্য সত্যের জন্ম হচ্ছে। অর্থাৎ সবক'টি সম্ভাবনাই আদতে এক একটি মায়াবাস্তব। সিনেমাটি দেখার পরেও দর্শক বারবার সেই মায়াবাস্তবগুলিকে নিয়ে নাড়াচাড়া করে এবং এই প্রক্রিয়ায় নিজেই সত্যের নির্মাণ বা বিনির্মাণে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ ভাবে অংশ নিতে থাকে। ভালো সিনেমা হিসেবে কহানির সার্থকতা এখানেই।

    ঋতুপর্ণা না কে যেন, ওই ক্রিটিক মহিলা এইসব কিস্যু বোঝেন নাই।
  • aka | ১৬ মার্চ ২০১২ ০১:৩৭535844
  • উ: জ্জিও পাগলা। লে:।

    কোথায় ছিলেন কমরেড, আপনি কোথায় ছিলেন। :)
  • rimi | ১৬ মার্চ ২০১২ ০১:৪৩535845
  • আকা এবং প্পনের মাথাদুটো ঠুকে দেওয়া উচিত ঠকাস করে।
  • Tim | ১৬ মার্চ ২০১২ ০১:৪৩535846
  • ছেড়ে দ্যাও। পোলাপান! :)
  • Tim | ১৬ মার্চ ২০১২ ০১:৪৫535847
  • আমি এই অযুতনিযুত সম্ভাবনার থিওরি দিয়ে প্রমাণ করে দিতে পারি রয়েল বেঙ্গল রহস্য এই শতকের সেরা থ্রিলার। বা বুদ্ধদেব সেরা মুখ্যমন্ত্রী। বা মমতার চেয়ে বড়ো কবি বাংলায় আসেনি। ইত্যাদি। ;-)
  • rimi | ১৬ মার্চ ২০১২ ০১:৫০535849
  • :-)))) একদম ঠিক কথা টিমবাবু।

    আর এই পোলাপানগুলোকে জলপান করে ফেললে তবে রাগ কমে। (টেনিদা)
  • rimi | ১৬ মার্চ ২০১২ ০২:২০535851
  • আচ্ছা, কহানির এই প্রতিভাবান সাপোর্টারদের কাছে আমার একখান প্রশ্ন আছে:
    ভিদ্যা বাগচিকে বারবার সিনেমায় জল খেতে দেখা গেছে। এইটা কি আসলে কোনো ক্লু যে ভিদ্যা আসলে প্রেগন্যান্ট নয়? ঐরকম হেভি প্রেগন্যান্সির সময়ে ইউটেরাস ব্লাডারে ক্রমাগত চাপ দিতে থাকার ফলে এম্নিতেই, মানে ঘন ঘন জল না খেলেও, বারবার বাথরুম যেতে হয়। তাই এই সময়ে জল খাওয়াও অটোম্যাটিক্যালি কমে যায়।
    ওদিকে, ভিদ্যা গ্যালন গ্যালন জল খেল। অথচ একবারো বাথরুমে গেল না। কেন? কারণ আসলে ও প্রেগন্যান্ট নয়।
    সিনেমার অযুত সম্ভাবনার মধ্যে এটাও নির্ঘাৎ একটা সম্ভাবনা??
  • aka | ১৬ মার্চ ২০১২ ০২:২৭535852
  • না আবারও হল না। লংডং থেকে আগত কোন ভিনদেশী সব সময়ে জলের বোতল হাতে নিয়ে ঘোরে। ওটাই দস্তুর।
  • PM | ১৬ মার্চ ২০১২ ০৩:৫৮535853
  • এইমাত্র দেখে ফিরলুম। ৮:৪৫ এর টিকিট আবার পাই নি। কিন্তু আপনাদের তাড়নায় ১১:৪৫ এর শো দেখে ফির্লুম। এখন ঘড়িতে রাত দুটো ত্রিশ। বাকি কাল্কে
  • Tim | ১৬ মার্চ ২০১২ ০৫:৪০535854
  • সত্যি ক্ষি অত্যাচার! আকাদাদের এবার জেল হবে।
  • nk | ১৬ মার্চ ২০১২ ০৬:১৩535855
  • হি হি হি :-)
    এইসব অলোচনাগুলো থেকেই অরেকটা সিনেমা নামিয়ে ফ্যালা যায়। "কহানী নির্মোহ ব" :-)
  • riddhi | ১৬ মার্চ ২০১২ ০৬:৪২535856
  • কেউ কেউ সংগঠন নিয়ে পড়েছেন। সংগঠনের সদস্য সংখ্যা হল তিন। ধৃতিমান, শাশ্বত ও আকা। ফাডার, সান, হোলি ঘোস্ট। কোয়ান্টিটি নয়, কোয়ালিটির ওপর জোর।
    তবে এত প্রশ্ন উঠচে, এগুলোকে কম্পাইল করে সুজয় ঘোষকে ইমেল করলে ভাল হয় না? গুরুর টিম থেকে, যার টিম লিডার টিম। ওকে কিন্তু ক্রেডিট টা দেয়া উচিত। আমরা সবাই একটু ' কিন্তু কিন্তু' করেই বলেচি। এত ভাল চারদিকে রিভিউ, কুছ তো হোগা, আমারি চোখে ন্যাবা না তো? আমরা, তারপর এই রিতুপর্ণা, এরা হলাম ক্লোসেট কাহানী-ফোব। টিম ই কিন্তু প্রথম পুরো ক্লোসেট থেকে দ্বিধা-মুক্ত হয়ে বেরিয়ে এসেছে। প্রথম টা একটু কষ্টদায়ক, কিন্তু তারপর খুব রিলাক্সড লাগে। অভিনন্দন, টিম।

    আর সুজয়কে ইমেল করা জরুরী। উনি এখন দুনিয়ার সবচে সুখী রাজার স্টেটাস এনজয় করছেন। ল্যাংটো রাজা। তাতে রিতুপর্ণা বলছে, রাজাসাহেবের কোটের একটা বাটন থাকলে ভাল হত। কিন্তু আমরা ভাবছি,
    সিকোয়েল টা বেরনোর আগে অন্তত একটা জাঙ্গিয়া পরে নেয়া উচিত।
  • aka | ১৬ মার্চ ২০১২ ০৬:৫০535857
  • :)))

    যা: শালা বলা নেই কওয়া নেই আমাকে ভিলেনের দলে ফেলে দিল। আমি হিরোদের দলে। সাত্যকি, ভিদ্যা যুগলবন্দীর যুগান্তকারী আইডিয়াটা কে দিএ শুনি?

    সুঘোর কাছে পাঠানৈ যায় তবে সব সমেত সিকোয়েল বানাতে কাজে দেবে। ;)
  • riddhi | ১৬ মার্চ ২০১২ ০৭:৫৭535858
  • তবে ইমেল ফিমেল যা করার, একটু তাড়াতাড়ি করতে হবে। আমীর খানের মত বাড় খানেওয়ালা পার্টি হয়ে, কান্স বা ওস্কারে পাঠিয়ে দিলে, কিন্তু আমার আপনারি লস।
    কারণ পাঠালে শিওর শ্‌ট প্রাইজ মারবে। ঐ চায়ের ভাড় আর দুটো বাচ্চার জন্য।
    তখন সবাই দেখবে। কম্পু ল্যাবে আপনাকে বলবে,'ওহ দ্যাট সুপার-ফ্যাবুলাস ইন্ডিয়ান মুভি।' আর তারপর আপনি একটু দূরের গেলেই, ' বাল সালা, এদেরকে পটাতে পটাটেই মরলাম'। পাশের থেকে একটা মেম,
    'দোন্ট মাইন্দ মাই আস্কিং, ইউ আর নট, বাই এনি চ্যান্স আ ক্লোসেট ক্যাহ্যানি-ফোব, আর ইউ ?' ছেলেটা ধরা যাক তার নাম জন, দুটো নি:শ্বাস নিয়ে' ওয়েল নট এনি মোর, আই মিন, আই যাস্ট কেম আউট'
    'ওয়াও, লাইক, আর ইউ ফর রিয়াল' মেরি( মেয়ে টা) র চোখে বিবেকানদের জ্যোতি। 'টেল মি!! আই হ্যাভ বিন আ ক্লোসেট ল্যাগ্যান ফোব অল মাই লাইফ' তখন জন একবার দ্রুত কম্পু ল্যাবের চারধারে চোখ বুলিয়ে নিয়ে (যার একদম শেষ বেনচিতে আপনি গুরুর টই রিলোড করছেন, আর মুচকি মুচকি হেসে ভাবছিলেন, আপনার হাতেই পৃথিবির সব নিষিদ্ধ আনন্দের অধিকার) ভাল করে চোখ বুলিয়ে মেরিকে জন
    ' উই শুদ রিয়ালি ডিস্কাস দিস ওভার আ ড্রিন্‌ক, হোয়াট সে' বলে দুজনে ল্যাব থেকে হাসতে হাসতে কাট।

    আপনি বেকার ডিস্ক্রিমিনেশান মনে করে ব্যথা খাবেন। কিন্তু কি করবেন? ভালবাসা তো এভাবেই হয়। আমি একটু দূর দূর চিন্তা করি বলে ভয় পাচ্ছি। তবে আমাদের মধ্যে একজনের জন্য সুসংবাদ, রবীন্দ্রনাথ যেমন প্রায় সব প্রেমেই 'খেলছি খেলা, এই আমি' তেমনি অনেক প্রেম কাহিনীর শুরুটাও:

    মেরির মুগ্‌ধ চোখে চোখ রেখে জন 'ওয়ান্স আপন আ টাইম, ডেয়ার ওয়াজ এন ওনলাইন পারসনা, হুম, উই শাল কল, লেটস সি, ফর ল্যাক ওফ আ বেটার ওয়ার্ড,
    হুম ইউ শাল সিম্পলি কল (এবার হাতের ওপর হাতের চাপ টা দু ডিগ্রী প্যাস্কাল বড়িয়ে) টিম...'

  • Tim | ১৬ মার্চ ২০১২ ০৮:২৫535859
  • :-))))

    আকাদা ভিলেন নয় তো ক্ষি? ;-)
  • S | ১৬ মার্চ ২০১২ ০৮:৫৮535860
  • যারা যারা কহানিকে সাধারন সিনেমা বলছে (অমিও তাদেরই দলে) তারা একটা পয়েন্ট বোধয় ভুলে যাচ্ছে যে বিগত ৪-৫ বছরে ম্যাক্সিমাম বলিউডি সিনেমা দাবাঙ্গ, রাওয়ান, ব্লু, তিস মার খান টাইপের হয়েছে - সেই নাচ, গান, ক্যাট্রিনা বা করিনা, হ্যাপি এন্ডিং। তার থেকে আলাদা বলেই বোধয় লোকের এতো অসাধারন লেগেছে।
  • rupankar sarkar | ১৬ মার্চ ২০১২ ১১:৪৭535862
  • Kahaani সম্বন্ধে কিছু আজব তথ্য -

    ‘কহানী’ ছবিটি অদ্ভূতভাবে বামুনcentric
    Rana পরমব্রত চট্টোপাধ্যায়
    Arup আবীর চট্টোপাধ্যায়
    BobBiswas শাশ্বত চট্টোপাধ্যায়
    PareshPal কল্যান চট্টোপাধ্যায়
    HeadMaster ফাল্গুনী চট্টোপাধ্যায়
    MetroLady রুমকি চট্টোপাধ্যায়
    S.I (Chatterjee) খরাজ মুখোপাধ্যায়
    Sridhar শান্তিলাল মুখোপাধ্যায়
    Bishnu ঋতব্রত মুখোপাধ্যায়
    Receprionist কমলিকা বন্দোপাধ্যায়
    Cabdriver অনিন্দ্য বন্দোপাধ্যায়
    Dasbabu নিত্য গাঙ্গুলী
    এ ছাড়া, বিদ্যা বালন, তামিল আইয়ার ব্রাহ্মণ ও ডা: গাঙ্গুলীর ভুমিকায় কুনাল পাধি ওড়িয়া ব্রাহ্মণ
    দুটো বদ্যি আছে – ইন্দ্রনীল সেনগুপ্ত ও পল্টুর ভুমিকায় ঋদ্ধি সেন
    একজন মুসলিম – নওয়াজুদ্দিন সিদ্দিকি ও একজন পাঞ্জাবী পামেলা সিং(ভুতোরিয়া)
  • dukhe | ১৬ মার্চ ২০১২ ১৩:৫৫535863
  • সব বড় খুঁৎখুঁতে। এরপর বলবে - বাঙালী বর হলে ডাকনাম ভালোনামের ফাণ্ডা জানে না কেন ? বব আর সবাইকে নির্জনে খুন করে, শুধু বিদ্যার বেলায় ভিড় খোঁজে কেন? পক্ষীরাজ যদি হবে, তবে ন্যাজ নেই কেন ?

    আরে ফুটো তো থাকতেই পারে। তাই বলে কি ফ্ললেস নয় ? যত্তসব।
  • rupankar sarkar | ১৬ মার্চ ২০১২ ১৪:৪৯535864
  • থুড়ি, ধৃতিমানকে নিয়ে সাত সাতটা চট্টোপাধ্যায়। গিনেসে নাম তোলার মত।
  • rupankar sarkar | ১৬ মার্চ ২০১২ ১৫:০০535865
  • দুখে - না, তবে টেকনিকাল ভুল নিয়ে বলতেই হবে। যেমন আর্মি থেকে আই বি তে যাওয়ার প্রশ্নই নেই, কিন্তু তাও যদিবা গেল দুজন, বাজপেয়ীকে লেখা হচ্ছে ক্যাপ্টেন আর বলে হচ্ছে কর্নেল, এটা কোনও বড় মাপের পরিচালক বা এডিটরের ক্ষমার অযোগ্য। ঠিক তেমনি ভাবে ইন্দ্রনীলকে সাব টাইটে্‌ল লেখা হচ্ছে মিলিন্দ (তাই হওয়া উচিত) কিন্তু অ্যাগনেস ডি মেলোর কম্পিউটারে মিলন। অভিনেতারা দুটো নামের যার যা পছন্দ বলছেন। তার ওপর যেটা নিয়ে কাল থেকে বলে যাচ্ছি, দুধের বোতল ভাঙল কে ? আজ টেলিগ্রাফ পত্রিকায় রুমকি চ্যাটার্জীর ইন্টারভিউতে তিনি বলছেন, তাঁকে সাউথ সিটি মলে এক যুবতী বললেন,আপনি বোতলটা বের করতে গেলেনই বা কেন ? তিনি জবাব দিলেন, তা না হলে তো গল্পটাই এগোয়না। এগুলো নিয়ে লোকে বলবেনা?
  • jhumjhumi | ১৬ মার্চ ২০১২ ১৫:৩০535866
  • সক্কলে কিছু না কিছু থিয়োরি দাঁড় করাচ্ছে, আমিই বা বাদ যাই কেনো? :-)
    সমস্ত ব্যাপারটাই ঘটাচ্ছেন কর্ণেল। তিনিই বিদ্যাকে পাঠাচ্ছেন মিলন দামজিকে খুঁজে বার করে মারতে। হতে পারে সাত্যকি জানতো, নাও হতে পারে। কপু যে নিখোঁজ লোক কে খুঁজতে খুব একটা মাথা ঘামাবে না বা অতো ক্রশ চেক করবে না সেটাতো জানাই (সব কেস তো দময়ন্তী সেন দেখেন না)। কিন্তু খান এর ব্যাপারটা যেনো কেমনতরো। ভাস্করণ বারণ করা সঙ্কেÄও খান যেন জোর করেই কলকাতা এল। বেছে বেছে সাত্যকি কেই বিদ্যার সঙ্গে জুড়ল তাকে নানা ব্যাপারে সাহায্য করতে। কপু নাহয় মাথা ঘামাবে না, তাই বলে আই বি ও বিদ্যা সম্পর্কে খোঁজ নেবে না? নাকি ইচ্ছে করেই খান অন্য কাউকে এই সম্পর্কে নাক গলাতে দেয় নি, সে সব না হলেও কিছু টা নিশ্চয় জানতো। সে ও তো আই বির ভেতরের মিলনের সাহায্যকারীর খোঁজ করছিল। তাহলে তার সঙ্গে কর্ণেলের যোগ থাকাও সম্ভব। হতেই পারে বিদ্যা, খান, সাত্যকি সবাই কর্ণেলের এক একটা ঘুঁটি।
    আর বব কে তো আমার অসাধারণ লেগেছে। এরকম নিরীহ দেখতে সুপারি কিলার,জাস্ট যা তা, হেব্বি। শাশ্বত দারুণ করেছে।
  • Kaju | ১৬ মার্চ ২০১২ ১৫:৪২535867
  • শাশ্বত বড্ড মোটা হয়ে যাচ্ছে। খরাজের সাথে তো ডিফরেন্সই নেই। একটু কমানোর চেষ্টা না করলে এবার অজিত-ও মানাবে না। ওই কমেডিই করতে হবে।
  • dd | ১৬ মার্চ ২০১২ ১৫:৫০535868
  • সাত্যকি/রানার মতন মিলনের ডাকনাম মিলিন্দ। ওরকম হয়। আমাদের পাড়ায় ছিলো ভুতো, ওর ডাকনাম ছিলো মনরঞ্জন।

    শ্বাশ্বতের ভুঁড়ির খোঁচায় পিস্তল মিসফায়ার করেছে। ভীড়ের মধ্যে প্যান্ট খুলে অতো বড়ো পিস্তল লুকাতে ওর লজ্জা করছিলো।

    দুধের বোতোল সেল্ফ ডেস্ট্রাকটিভ প্লাস্টিকের তৈরী ছিলো। হাতে করে না ধরলেও আর দশ সেকেন্ডের মধ্যেই ফেটে যেতো। ঐ মহিলা নিমিত্ত মাত্র। গীতাতেও এমন কথা লেখা আছে।

    কর্ণেলকে ক্যাপ্টেন বলে ডাকবে না কেনো? আপনারা ভুলে গেলেন আপিসের হকি টিমের ক্যাপ্টেন কে ছিলেন? সেই থেকে আবালবৃদ্ধ সবাই ওনাকে ক্যাপ্টেইন বলেই ডাকে। আমাদের আপিসে সত্যদা ঔরংজীব নাটকে হাবিলদার সেজেছিলেন, সেদিন থেকে মৃত্যু অবদি লোকে ওনাকে হাবিলদার বলেই ডাকতো।

    কি জানি, আপনাদের মধ্যে নিষ্ঠা পারিপার্শ্বিক অভিজ্ঞতা ও সততা এইসবের এতো অভাব কেনো?
  • Netai | ১৬ মার্চ ২০১২ ১৫:৫৪535869
  • উঁহু উঁহু,
    সবার আড়ালে মনে হয় আরো একজন আছে। সেই সব কলকাঠি নেড়েছে।
    সেই মিলন দামজিকে উঁদুর মারতে বলেছিল। পরে উঁদুরের মত মানুষ মারতে। সেই মানুষদের ভীড়ে ভুল বুঝিয়ে অর্ণব বাগচীকে সেই ঢুকিয়েছিল। পরে কর্ণেলকে সেই ই বলে ভিদ্যাকে ভ্যাভোহার কর। ভিদ্যাকে বলে খানকে ভ্যাভোহার করো। খানকে বলে সাত্যকিকে ভাবোহার করো। সাত্যকিকে বলে ভিদ্যাকে ব্যাভোহার করো। আসলে সে সবাইকেই ভ্যাভোহার করে। ঘুরিয়েফিরিয়ে। শাস্বতকে দিয়ে সে ই খুনগুলো করায়। ভিদ্যাকে দিয়ে সেই মিলনকে মারে। বাবারে। না জানি সে কত ভয়ংকর।
    তার মোটিভ?
    সেই ই কি সুজয় বোস?
    শুধু সিনেমাটা বানাবে বলেই...............
  • Kaju | ১৬ মার্চ ২০১২ ১৫:৫৫535870
  • এত বাতেলা দিয়ে তাও আবার নামটা ভুল্লিখলো।
  • Netai | ১৬ মার্চ ২০১২ ১৫:৫৭535871
  • :((
  • dd | ১৬ মার্চ ২০১২ ১৬:০৪535873
  • "আপনার ভ্যাভোহারই আপনার পরিচয়"

    এরপর আর আই ডি কার্ডের কি দরকার ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন