এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৮ মে ২০১২ ১৩:২৬4620
  • :)
  • সায়ন | ১৮ মে ২০১২ ১৩:২৩4619
  • চিকলেট "খেয়ে" নিলে মুশকিল আছেঃ-)
  • অপু | ১৮ মে ২০১২ ১৩:২২4618
  • টীকা লেখো
    ------------
    কাজুর ঠোঁট ফোলা (৩)
  • কাজু | ১৮ মে ২০১২ ১৩:২১4617
  • দেব আনন্দ পাশাপাশি দেখে হঠাৎ পড়লাম দোকানে দেব আনন্দ বসেছিল !

    দেব থেকে শরৎ রচনাবলী বেরোয়। আবার দেব + আনন্দ = দেবানন্দপুরে শরৎবাবুর জম্মো। দেব সাব শরৎবাবুর গপ্পো থেকে হওয়া কোনো সিম্ময় ছিল না?
  • প্পন | ১৮ মে ২০১২ ১৩:১৮4616
  • দেব-দ্বিজে ভক্তি আছে তালে!
  • অপু | ১৮ মে ২০১২ ১৩:১৭4614
  • হমমমঃ-)
  • সিকি | ১৮ মে ২০১২ ১৩:১৭4615
  • আচ্ছা, চিকলেট খেলে কাজু তাইলে রাগ করে না?

    আগে জানলে ...

    দিল্লিতে পুরনো বইয়ের দুটো হাট বসে। একটা দরিয়াগঞ্জে রোববার, আর একটা শেখ সরাইতে, বোধ হয় সোমবার।

    কোনওটাই যাওয়া হয় নাই।
  • কাজু | ১৮ মে ২০১২ ১৩:১৫4613
  • কোকান, দোকন। এরম কল্লে ঐ দোকানগুলো-ও রাগে উঠে পালাবে।
  • কাজু | ১৮ মে ২০১২ ১৩:১৩4612
  • না না ঠোঁট ফোলাবো কেন? পোকা না কামড়ালে আমার ঠোঁট ফোলে না আজকাল।
  • অপু | ১৮ মে ২০১২ ১৩:১২4611
  • কিন্তু বাংলা বই আমি কোকান থেকেই কিনি। কলেজ স্ট্রীটে মাঝে মাঝে যাই বই কিনতে। দেব,দেজ আর আনন্দ। এই মঙ্গল বার ই কিনলুম মান্না দে র ' জীবনের জলসা ঘরে' আর বিমল করের ৫০ টি গল্প।

    এখন উত্তরপাড়া তেও আনন্দ একটা দোকন হয়েছে। গৌরী সিনেমার ঠিক সামনে।
  • সায়ন | ১৮ মে ২০১২ ১৩:১০4610
  • কাজু, আর ঠোঁট ফোলাতে হবে না, এই নাও চিকলেট খাওঃ-)
  • সায়ন | ১৮ মে ২০১২ ১৩:০৮4609
  • ল্যান্ডমার্কে, ক্রসওয়ার্ডে ঠাসাঠাসি ভীড়। কিছু আইলে ক্ষুদে ক্ষুদে কিছু পড়ুয়া মুখে বই সেঁটে মন দিয়ে কেলভিন অ্যান্ড হবস পড়ে। তবে এভিন্যু রোডটার টান অন্যরকম। সেই ফুটপাথে ডাঁই করা নতুন পুরনো বই, বড়ো দোকানগুলোর সঙ্গে পাল্লা দিয়ে ছোটমাপের দোকানগুলোয় কেনাকাটি, ১৫% ডিসকাউন্ট, এরা কোনওদিন গোটা এভিন্যু রোডটাই না তুলে দেয় ....
  • aishik | ১৮ মে ২০১২ ১৩:০৬4608
  • লুরু তে কোর-মন্গলায় justbook বলে একটা দোকান আছে, সেখেনে বই ভারহ পাওয়া যায় কিন্তু মেম্বারশিপ নিতে হয়। বেশ ভালো।<http://justbooksclc.com/।
  • প্পন | ১৮ মে ২০১২ ১৩:০৫4607
  • * বইয়ের
  • aishik | ১৮ মে ২০১২ ১৩:০৪4604
  • ফ্লিপ্কার্ট কি ভাবে এত ডিসকাউন্ট দেয় কে জানে? মজার কথা হলে আমি ২-৩ টে বাংলা বই অর্ডার করেছিলাম লুরুতে, ডেলিভারি পেলে দেখলুম সেটা নাকি এসেছে মধ্যমগ্রাম থেকে। ভাবা যায় না।
  • প্পন | ১৮ মে ২০১২ ১৩:০৪4605
  • ওঃ, সিকি লিখে দিয়েছে। তো, আমিও সেই পাষণ্ডদের দলে পড়ি, যারা বাইয়ের দোকানে গিয়ে বই নেড়েচেড়ে বাছাই করে শেষে ফ্লিপকার্টে অর্ডার দেয়।
  • কাজু | ১৮ মে ২০১২ ১৩:০৪4606
  • আগে তো মোটা হই তবে তো। মজা করেই তো। সবই কি সিরিয়াসলি বলতে হবে?
  • প্পন | ১৮ মে ২০১২ ১৩:০২4603
  • Flipcart হল আগামীদিনের একমাত্র ভবিতব্য।
  • কাজু | ১৮ মে ২০১২ ১৩:০১4601
  • রোগা মোটায় কী বা আসে যায়। আসল হইল এনার্জি আর প্রতিকূল পরিস্থিতিতেও কে কতটা ফিট রইতে পারে। এই তো আমার পেছনে অর্ণবদা, হেব্বি লম্বা চওড়া ফেলুদা মার্কা চ্যায়রা। অথচ একটু গলদঘর্ম হয়েই বলে, উঃ জ্বর আসছে, পরদিন OOO মেল হাজির। Out of office। পেট গড়বড়। OOO। পোকা কামড়েছে, গেলুম গেলুম। OOO। আর আমাকে দেখো তো। স্কুলে পার্ফেক্ট অ্যাটেন্ডেন্স পেরাইজ সিক্স থেকে পরপর তিনবছর পেইচি। সেবেনে একদিনের জন্যে মিস হয়েছিল জাস্ট। আর এখন ? টানা ৬ মাস ছুটিই নিই নি। নিয়ম বাপু নিয়মে থাকা আর মেপে খাওয়া। রোগা মোটা দেখে স্বাস্থ্য বোঝা যায় না।
  • সায়ন | ১৮ মে ২০১২ ১৩:০১4602
  • কাজু'র 12:46 লাস্ট সেন্টেন্স, সুপার ডিসলাইকড। জানি মজা করে বলছিস কিন্তু নিজেই ভেবে দ্যাখ একদিন তুই খুব মোটা হয়ে গেলি আর পাশের গাড়ি থেকে গলা বাড়িয়ে একটা বাচ্চা ছেলে তার মাকে তোর দিকে দৃষ্টি আকর্ষণ করিয়ে চেঁচিয়ে বললো, মা দ্যাখো, গন্ধমাদন চলেছে - ভালো লাগবে?
  • সিকি | ১৮ মে ২০১২ ১২:৫৯4599
  • সরি, বুক ক্যাফে "খুললাম' না, 'খুলল'।
  • সিকি | ১৮ মে ২০১২ ১২:৫৯4600
  • শ্রাবণী, ইয়েস। এইভাবেই উঠে যাবে সব।

    মাত্র সাত বছরেই দেখলাম এসব। বুক ক্যাফে খুললাম। সুন্দর কালেকশন। মাত্র ছমাস চলল। কেউ বই কেনে না। সাথে সাথেই খুলল ক্রসওয়ার্ড। প্যাসিফিক মলে। বিশাআআআল দোকান। পয়সার জোর বেশি, তাই টেনেমুনে এক বছর চলল। তারপরে ফার্নিচারের দোকান হয়ে গেল।

    বাড়ির একেবারে সামনে মহাগুণ মেট্রো মলে খুলেছিল ওডিসি। এক বছরের পর থেকেই বোঝা গেছিল এদের কালেকশনে আস্তে আস্তে ধূলো জমছে। নতুন বই আসে না। বাচ্চাদের জন্য ভালো বই আসে না।

    গেল মার্চে সুস্মিতা সেন এসে সব চুকিয়ে বুকিয়ে দিলেন। সেখানে এখন সুস্মিতা সেনের কোনও বিউটি পার্লারের চেন খুলেছে। হলুদ রঙের বইয়ের দোকান এখন আগাপাস্তলা সাদা আর বেগনি রঙে মোড়া বিউটি সেলোন।

    কেউ বই কেনে না। তার মানে কিন্তু এই নয় যে দিল্লির লোকে বই পড়ে না। খুব পড়ে। ভীষণ পড়ে।

    ফ্লিপকার্টের সামনে আসলে কেউ দাঁড়াতে পারছে না। বইয়ের দোকানের কনসেপ্টটাই উঠে যাচ্ছে ধীরে ধীরে। অনলাইনে ক্যাটালগ দ্যাখো, পছন্দ করো, অর্ডার দাও। বিশাআআল ডিসকাউন্ট, ছুঁয়ে দেখার, ছেনে দেখার, বইয়ের দোকানে বুক ভরে নতুন বইয়ের গন্ধ শোঁকার জেনারেশন আমাদের সাথেই শেষ। নেহাতই নষ্টলজি।
  • অপু | ১৮ মে ২০১২ ১২:৫৫4598
  • শ্রাবনী দি খুব মন খারাপ করা লেখা ঃ-((
  • অপু | ১৮ মে ২০১২ ১২:৫৩4597
  • আরে আমি শুধু খাই খাই করি। বেশী মোটেও খেতে পারি না। রাতে ৩-৪ টে রুটি খাই। সঙ্গের তরকারী যাই হোক না। সপ্তাহে দু বেলা ভাত খাই। আলু ভাজা ছাড়া খাই না। আরো যেন কীসব করি।
  • শ্রাবণী | ১৮ মে ২০১২ ১২:৫২4595
  • সাত বছর ধরে বাড়ির সামনের একটা সুন্দর বইয়ের দোকান..............বাড়ি থেকে বেরিয়ে কিছুটা হেঁটে গিয়ে মলের সাইড গেটটা দিয়ে ঢুকলে বাঁ দিকে একটা দোকান ছেড়ে এক চিলতে কোণের দোকান, বুক কাফে......................ঐ সরু দোকান, অথচ ভেতরে ঢুকলেই মনে হয় কত বিস্তৃত, সে কি ঐ বইগুলোর বিষয়ের ব্যাপ্তির জন্যে, কে জানে! ঘোরানো সিঁড়ির একটা দোতলাও আছে, ওপরে কাঠের মেঝে দাপিয়ে বাচ্চারা বই খুঁজে নেয়, আমরা ক্লাসিক।
    কাউন্টারে একজন বসে, আর একজন থাকে দেওয়ালে প্রায় মিশে, ছোট জায়গায় তাকে দেখা যায়না, যতক্ষণ না মাটিতে বসে পড়তে দেখে টুলটা এগিয়ে দেয়, বা কোনো র‌্যাকের কাছে আতিপাতি খুঁজতে দেখে পেছন থেকে আলতো করে বইয়ের নাম জানতে চায়....................ভেতরটা একটা সুন্দর হালকা হলুদ কাঠের রঙের ইন্টিরিয়রে মাঝে মাঝে দ্বিতীয় রঙ বলতে গাঢ় সবুজ ভেলভেটি অক্ষরে বিভিন্ন বইয়ের বিষয় লেখা হেডিং!
    এই সাতবছরে কতবার মন খারাপে মন ভালোতে হঠাৎ মুড হলে গিয়ে ঘন্টা কাটিয়েছি বই নাড়াচাড়া করে, দেখলেই ছেলেগুলো হাসত, ম্যাডাম এসেছে, সহজে যাবেনা। কিনেছি আর কত, তবু খাতির করত খুব, সময় না থাকলে আসতে যেতে উঁকি মেরে নিউ সেকশন টা দেখে নেওয়া ছিল শপ্রিক্স মলের অন্যতম আকর্ষণ.........বইয়ের দোকান হয়ত শহরে আরো আছে, কিন্তু বাড়ির পাশে এই একটাই..............কাল ঢুকেই চোখে পড়ল চারিদিকে সাঁটা "স্টক ক্লিয়ারেন্স সেল, ৫০% ডিসকাউন্টের" বিজ্ঞাপন! অন্য কাজ সেরে এসে ঢুকলাম, বিশ্বাসই হচ্ছিলনা এমন একটা দোকান, যার সঙ্গে কত ভালোলাগা জড়িয়ে আছে এভাবে হঠাৎই উঠে যাবে!
    ছেলেগুলোর মলিন হাসি, "ম্যাডাম সেল হচ্ছেনা একদম, মালিকের ডিসিশন।" ওরা কোথায় যাবে আর সাহস করে জিজ্ঞেস করিনা।:(
    কিছু কিনলাম, অনেক বই নেই, অনেকদিন নতুন স্টক আসেনি........... খুব যত্ন করে বইগুলো প্যাক করল,ওদের সিগনেচার ব্রাউন পেপারের মোড়কে ওপরে সবুজে বুক কাফে লেখা। এই হয়ত শেষ বারের মত।মন খারাপ হয়ে গেল ভীষণ, সাত বছরের সম্পর্ক, খুব কষ্ট হচ্ছিল.........কিছুদিন আগে আর এক প্রিয় দোকান ওডিসি উঠে গেছে, তাতেও দুঃখ পেয়েছিলাম, তবে বুক কাফের দুঃখটা আরও বেশী, কেমন নিজের এলাকা মনে হত, নতুন বইয়ের গন্ধর নেশাই অন্যরকম, একের পর এক নানা বইয়ের ব্যাক কভার পড়ে পড়ে দেখা সেই ছোটোবেলার অভ্যেস ............শহর থেকে এভাবেই কি সব বইয়ের দোকান উঠে যাবে এবার, কে জানে।.............
  • কুমু | ১৮ মে ২০১২ ১২:৫২4596
  • কাজু,তুমি ঘাবড়িও না।
    মোটা লোকেরা কি সুখে আছে?মোটেই না!তারা নিয়ম করে হাঁটে আর হাঁটে,কিন্তু মেদ কমে না এক মিলিগ্রামও।
  • কাজু | ১৮ মে ২০১২ ১২:৫০4594
  • তবে বাপু একটু বুঝেশুনে খেও। তোমার তো, "উয়োঃ দ্যাখ কত খেতে পারি' বলে সব পুরবে হালুম হালুম করে, তারপর গেলুম গেলুম।
  • অপু | ১৮ মে ২০১২ ১২:৪৮4592
  • /বাড়তি
  • অপু | ১৮ মে ২০১২ ১২:৪৮4593
  • ইয়ে, আমি মোটেই মোটা নই। আমার হল পেটানো ( সিপিএম দ্বারা নয়!!) চেহারা। শরীরে কোন মেদ নেই।
  • কাজু | ১৮ মে ২০১২ ১২:৪৭4591
  • শুধু একটা খালি ডিশ? কেন বন্ধুর বাড়ি কি ডিশ কম পড়িয়াছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত