এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩০৮৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৪ জানুয়ারি ২০১৮ ১১:১৬714305
  • | ০৮ জানুয়ারি ২০১৮ ১০:১৯714306
  • আচ্ছা পদত্যাগ করার পর শাঁওলি মিত্র কি কিছু বলেছেন? ওঁর কোনও সাক্ষাৎকার বা বক্তব্যের কোনও কপি পেলে কেউ একটু লিঙ্ক দেবেন প্লীজ।
  • | ০৮ জানুয়ারি ২০১৮ ১৮:৪২714308
  • ধন্যবাদ
  • PT | ০৯ জানুয়ারি ২০১৮ ০৮:৪০714309
  • PT | ১৭ জানুয়ারি ২০১৮ ০৭:২৫714310
  • গত ৬ বছরে গরীব মানুষের সংখ্যা এই পরিমাণে বেড়েছে খোদ কলকাতা শহরে??!!
    "কলকাতার জনসংখ্যা প্রায় ৪৫ লক্ষ। যার প্রায় ৫০ শতাংশ বাসিন্দার জন্য দু’টাকা কেজি দরে চাল ও গম নেওয়ার কার্ড করেছে পুর প্রশাসন। অর্থাৎ, এ শহরের অর্ধেক বাসিন্দাই দু’টাকা কেজির চাল ও গম পাওয়ার যোগ্য বলে মনে করছেন পুরসভার কর্তারা!.........
    ........দু’টাকা কেজি দরে চাল এবং গম পাওয়ার ক্ষেত্রে কেন্দ্রের তিনটি এবং রাজ্যের একটি, মোট চারটি প্রকল্পে কলকাতা শহরে কার্ড করা হয়েছে ২১ লক্ষ ৪৮ হাজার ৭৭৫ জনের।.........
    ..........কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুসারে, যে সব পরিবার আর্থ সামাজিক ভাবে পিছিয়ে রয়েছে, তারাই ওই কার্ড পেতে পারে।"
    http://www.anandabazar.com/calcutta/kmc-made-50-percent-cards-for-buying-rice-2-rs-per-kg-1.741324?ref=hm-ft-stry-6
  • গরীব | ১৭ জানুয়ারি ২০১৮ ০৭:৩৩714311
  • তৃণমূল আসার পরে শহরেও আমাদের ক্ষমতা বেড়েছে, সুযোগ সুবিধেও বেড়েছে
  • ছাগল | ১৭ জানুয়ারি ২০১৮ ০৭:৩৯714312
  • আমাদেরও দাম বেড়েছে, ৪০০ টাকা
  • dc | ১৭ জানুয়ারি ২০১৮ ০৮:০৭714313
  • এই শীতে মটন কষা আর পরোটা, উফ!
  • de | ১৭ জানুয়ারি ২০১৮ ১১:২৩714314
  • কি সিকোয়েন্স - গরীব, ছাগল, ডিসি ঃ)))
  • s | ১৯ জানুয়ারি ২০১৮ ০৬:৪৭714316
  • সিসিটিভিতে দেখা গেছে যে তিনো নেতার তিনো ছাত্রনেতা ছেলে এক তিনো ছাত্রনেত্রীকে চড় থাপ্পর লাথি মারছে।
    তা সত্বেও অধ্যক্ষ, কলেজ কতৃপক্ষ, পুলিশ ও দল অভিযোগ খতিয়ে দেখছে এবং রাজনৈতিক চক্রন্তের পাল্টা অভিযোগ করছে। এর আদৌ কোন বিচার হবে কিনা নির্ভর করছে দল তিনো নেতাকে চটাবে কিনা, তার ওপর।
  • PT | ২৩ জানুয়ারি ২০১৮ ০৮:৫০714317
  • কোন নিও কমুনিস্ট বা তার ধামাধারীরা এই প্রসঙ্গে কিছু বলবে না?
  • PT | ২৪ জানুয়ারি ২০১৮ ১৮:১৭714318
  • কন্যাশ্রী!!??!!??
    "পাত্রের বাজারদরের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পণের বলিও। ..... ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো-র তথ্য অনুসারে, ২০১৩-২০১৫ পর্যন্ত সারা দেশে পণের জন্য অত্যাচারের মামলা রুজু হয়েছে ৩ লক্ষ ৪৮ হাজার। এই তালিকায় পশ্চিমবঙ্গ শীর্ষে (৬১,২৫৯টি মামলা)। তার পরে রাজস্থান (৪৪,৩১১) ও অন্ধ্রপ্রদেশ (৩৪,৮৩৫)।"
  • SC | ২৫ জানুয়ারি ২০১৮ ০৯:৩৬714319
  • আপনি কোন কমিউনিস্ট? নিও, পুরানো, সুবোধ-ছাপ? কিছু বলবেন না?
    সেই প্রতিদ্বন্দীর সিদ্ধার্থর মতো করে বললে, এটার বিরুদ্ধে বলার জন্য কমিউনিস্ট হওয়ার প্রয়োজন নেই।
    আমি তো কমিউনিস্ট নই, তাও বলবো।
    সর্বগ্রাসী পুঁজিবাদ কে রুখতে না পারলে, কোনো আশা নেই। সব দলই আসলে আম্বানির "দুকান"(রঞ্জন ভট্টাচার্য কে বলা ওনার নিজের বয়ানেই)। চিদু থাকুক আর মোদী, সকলেই এই দোকানের দোকানীগিরি করবে, যদি না মানুষ রেসিস্টেন্স তৈরী করে।
    কাজেই বৃহত্তর ঐক্যের প্রয়োজন। আমি এখনো মনে করি এদের আটকানো যাবে। শুধু দলিত সম্প্রদায়/ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট একজোট করতে হবে।
  • SC | ২৫ জানুয়ারি ২০১৮ ০৯:৩৮714320
  • "এই তালিকায় পশ্চিমবঙ্গ শীর্ষে" :o

    সেকি! এদিকে তো শুনতাম নাকি তুমুল প্রগ্রেসিভ মধ্যবিত্ত বাঙালি, লেফট লিবারেল না কিসব। এই ভদ্রলোকের মুখোশ গুলো দেখলে ঘেন্না লাগে।
  • sm | ২৫ জানুয়ারি ২০১৮ ০৯:৫০714321
  • দলিত ও সংখ্যা লঘু ভোট একত্রিত হবে কেমনে?আর হবেই বা কেন?
    আর যদিও বা হয় তবে তাতেও আম্বানি বা অন্য শিল্প পতিদের অসুবিধে হবার তো কোন কারণ দেখি না।
    কারণ, শিল্প পতি না হলে তো দেশ চলে না। তাঁদের কে লক্ষ কোটি টাকা ঋণ দিতেই হয়। এতো গুরুর বোদ্ধারা আগেই বলে দিয়েছন।
    তাঁরা ঋণ শোধ করতে ও পারেন না করতেও পারেন।
  • sm | ২৫ জানুয়ারি ২০১৮ ০৯:৫৬714322
  • ওই রিপোর্ট একটাই দিক নির্দেশ করে পব তে রিপোর্টিং এর হার বেশি।
    নয় তো পব তে বসবাস কারী লোকজন মাত্রই জানেন, জাতপাত ভিত্তিক ও পনের সমস্যা এ রাজ্যে অনেক কম।
    অনেক রাজ্যে, পুলিশ এফ আই আর নিতেই চায় না।
  • PT | ২৫ জানুয়ারি ২০১৮ ১৪:৫৩714323
  • বেশী হলে তবেনা বেশী রিপোর্টিং।
  • Du | ২৬ জানুয়ারি ২০১৮ ০০:০০714324
  • কড়া প্রতিক্রিয়া গুলো দেখলে খুব হাসি পায়। টিভিতেই শুরু আর টিভিতেই খতম।
  • j | ৩০ জানুয়ারি ২০১৮ ০৯:২০714327


  • অ্যাদ্দিন বইমেলাটা ছাড় ছিল !
    চিরকালই কোনও অতিথি সাহিত্যিক উদ্বোধন করতেন, এবার তিনি নিজেই বাকি সবকিছুর মতই মস্ত ছবি ছাপিয়ে ....

    বেহায়াপনার লিমিট ক্রমে ক্রমে আকাশ ছুঁয়ে ফেলেছে
  • PT | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৩১714328
  • যা বেনামে হচ্ছিল, তাই এখন আইনসিদ্ধ। সেই ২৫০০০ সংখ্যাটি শেষ পর্যন্ত বিয়ের টাকা হিসেবে মান্যতা পেয়ে গেল।
    "যে পরিবারের আয় বছরে দেড় লক্ষ টাকার কম, সেই পরিবারের প্রান্তবয়স্ক কন্যার (১৮ বছরের বেশি ) বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার৷"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=37826&boxid=14817514
  • amit | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৫৬714329
  • মমতার অনেক কাজ রাজনৈতিক ভাবে আমার পছন্দ হয়না, কিন্তু এটাতে সেরকম খারাপ কিছু দেখছি না। কিছু ইনসেনটিভ দিলে যদি ১৮ বছরের নিচে বিয়ে 1-2-% হলেও কমানো যায়, হোক না। কত পয়সাই তো কত দিকে নয়-ছয় হয়, নাহয় আরো কিছু হলো, কিন্তু কয়েকটা মেয়ে তো বাঁচবে।
  • PT | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৩৮714330
  • অনেক আগে রাজা মহারাজারা গরীব প্রজার মেয়ের বিয়েতে টাকা পয়সা দিতেন। সরকারের কাজ তো কাজ সৃষ্টি করা যাতে মেয়েদের বাবা মায়েরা নিজেদের আয় থেকে মেয়েদের বিয়ের জন্যে খরচ করতে পারে।

    এর সঙ্গে এইগুলোর তুলনা করুনঃ
    চাকদহ কলেজঃ কেমিস্ট্রি বিভাগে নিয়মিত শিক্ষকের সংখ্যা দুই।
    কালিয়াগঞ্জ কলেজঃ কেমিস্ট্রি বিভাগে নিয়মিত শিক্ষকের সংখ্যা দুই।
    গঙ্গারামপুর কলেজঃ কেমিস্ট্রি বিভাগে মিয়মিত শিক্ষকের সংখ্যা মাস কয়েক আগে এক।
    (পরের মুখে ঝাল খাওয়া নয়। এসব কলেজে দিন দুয়েক করে কাটিয়ে এসেছি।)

    যে সরকারের টাকা নেই শিক্ষক নিয়োগ করার তারা এইরকম দানছ্ত্র খোলে কি করে?
  • sm | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:২২714331
  • কলেজ শিক্ষক দের বেতন তো ইউজিসি থেকে আসে জানতাম।
    রাজ্য সরকারের কন্ট্রিবিউশন বোধ হয় খুব অল্প।
    ভালো করে বলুন তো আর্থিক সংকট দায়ী না অন্য কিছু?
  • লঘুচিত্ত বালক | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৪৫714332
  • , 'আমাদের দেশের এই বিরাট শহরে এত বিরাট জনতা থাকিতে তাহা কী করিয়া বরদাস্ত করিতেছে তা আপনার বচার করিয়া দেখুন। সময় সময় আট দশজন যুবক ট্রাম-বাসের সামনে আসিয়া বলে 'ট্রাম হইতে নাম' অমন সকলে ভজা বিড়ালের মতো নামিয়া যায়। সমস্ত জনতা যদি ইহাই চলিতে দেয় তবে মনে রাখিবেন ইহার অর্থ এই দাড়াইবে এই শহরে মানুষের বসবাস অসম্ভব হইয়া উঠিবে, সমস্ত পেশা-কারবার বন্ধ হইয়া যাইবে। শহরে একটা পক্ষাঘাতের অবস্থা হইবে। আমাদের রাজনীতি কতকগুলা লঘুচিত্ত বালকের হাতে গিয়া পড়িবে।'

    নেহরুর বক্তৃতা থেকে, যূগান্তর (১৫-৭-৪৯)

    তো এইসব লঘুচিত্ত বালকদের পান্ডা ছিল জ্যোতিবোস, কাকাবাবু এটাল। ১৯৪৬-৫৪ পযন্ত সিপিএম বাসট্রাম পুড়িয়ে, প্রায় ২০০ দিন ধর্মঘট ডেকে, কারখানা বন্ধ করে যেই দৃষ্টান্ত রেখে গেছে, সেটা প.ব. এর জন্মক্ষত। এখন ৬৯ বছর পরে হীরকরানীফানি ডেকে নিজেদের আর ইয়ে নাই করলেন।
  • PT | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৪৬714333
  • "Bengal declares pay raise for government college teachers"
    সবই ইউজিসি থেকে এলে আর বঙ্গের সরকার মাইনে বাড়ায় কি করে?
    কিন্তু বঙ্গের কলেজে ছাত্রপিছু কতজন শিক্ষক থাকবে তা কি ইউজিসি ঠিক করে দেয় নাকি?

    "উচ্চশিক্ষায় এআইএসএইচই -র পড়ুয়া -শিক্ষক অনুপাতই প্রমাণ ৷ জাতীয় স্তরে এই অনুপাত (নিয়মিত ও দূরশিক্ষা মিলিয়ে ) ২৬ঃ১ ও শুধু নিয়মিত মাধ্যমে ২৩ঃ১ ৷ সেখানে পশ্চিমবঙ্গে যথাক্রমে ৪২ঃ১ ও ৩৮ঃ১ ৷ তামিলনাড়ুতে ১৮ঃ১ ও ১৫ঃ১ ৷ কেরালায় ১৯ঃ১ ও ১৫ঃ১ ৷ মহারাষ্ট্রে ২৭ঃ১ ও ২২ঃ১ ৷ অর্থাত্ পশ্চিমবঙ্গে ছাত্র -সাপেক্ষে শিক্ষক যথেষ্টই কম ৷"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=37302&boxid=14582645
  • dd | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৪৭714334
  • ত্তো ধরুন এই যে পবতে তিনোরা বেজায় জিতলো আর বিজেপিও সেকেন' হয়ে গেলো, আমি তখন থেকে ভাবছি ব্যাপারটা কী?

    ইভিমের মেজিক? না কি কল্লোল কিছু করলো? আজকাল তো অমেরিকান সাম্রাজ্যবাদক মানে সি আই একে আর কেউ টেনে আনে না। তবে? আর ইভিএমকে দূষতে গেলে রাজস্থান ঘেঁটে যায়। মহা মুষ্কিল।

    সুজন চক্কোত্তি শেষটায় বলে দিলেন, "সবই তো ছাপ্পা ভোটের খেলা। গুন্ডোগুলো বেশীর ভাগ ছাপ্পা দিয়েছে তিনোকে আর ব্খরা হিসেবে বিজেপিকেও এট্টু আট্টু দিয়েছে। এই ত্তো ব্যাপার।"

    আমিও খুব ভেবলে ছিলাম। এখন সব জলের মতন পরিষ্কার।
  • aranya | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩১714335
  • কল্লোল-দাই কিছু কলকাঠি নেড়েছেন, মনে হয় :-)

    সিপিআইএম-এর রক্তক্ষরণ এখনো চলছে ঠিকই, কিন্তু সুজনের বক্তব্য খুব ভুল নয়, প্রচুর ছাপ্পা ভোট, রিগিং-এর কথা শুনলাম
  • PT | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৪২714336
  • আমি অবিশ্যি এই ছাপ্পা বনাম ইভিএমের কচকচি নিয়ে ততটা চিন্তিত নই। সমাজে ছাগলের বিষম প্রাবল্য না থাকলে কি আর অনার্সে শূন্য পাওয়ার ঘটনা ঘটে ? এমন ঘটনা ঘটতেই থাকলে পবতে বিজেপি জিতলেই বা কি আর তিনোরা থাকলেও বা কি!!

    "বিএ /বিএসসি পার্ট ওয়ান (অনার্স) পরীক্ষায় নয় নয় করে ৮০০ -রও বেশি পড়ুয়া একটি করে পত্রে নম্বরের খাতাই খুলতে পারেননি ! অর্থাত্ শূন্য পেয়েছেন ! যে বিষয়ে অনার্স নিয়ে পড়ুয়ারা ভর্তি হয়েছেন, তাঁরা কী করে সেই বিষয়ের পত্রে শূন্য পান, তাতে যুগপত্ বিস্ময় ও প্রশ্ন তৈরি হয়েছে৷ "
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=37845&boxid=15030650

    অনার্স ও পাসের মোট কতজন ১০ এর নিচে পেয়েছে সেটা জানা গেলে "উচ্চশিক্ষিত" ছাগলের সংখ্যার একটা আন্দাজ পাওয়া যেত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন