এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • কহানি

    pi
    সিনেমা | ১১ মার্চ ২০১২ | ২৩৪৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sda | ১৪ মার্চ ২০১২ ২২:৩৫535741
  • তাও বটে। নো হার্ড ফিলিং দেন :)। আসলে এই নিয়ে খুব বাজে অভিজ্ঞতা আছে অতীতে। জ্ঞানবৃদ্ধ ঝাঁটু লোকজনের তো অভাব নেই, ভার্চুয়াল কি রিয়াল সব জায়গাতেই।
  • Tim | ১৪ মার্চ ২০১২ ২২:৪১535742
  • জলুর সিনিয়রদের মাতৃভাব প্রবল মনে হচ্ছে। মাতৃসমাদের মুখে অনেকবার অনুরূপ যুক্তি শুনিচি। ;-)
  • aka | ১৪ মার্চ ২০১২ ২২:৫৫535743
  • সিকি, দিল্লিতে হলে দিল্লিতে শ্যুটিং হত। কি জ্বালা। মানে ইন্ডিয়ার আইবি চিফ পাকিস্তানের কাছে টাকা খেয়ে ওয়াশিংটনে নাশকতা ঘটালে বা আমাজনের জঙ্গলে পিরনহাদের বোম্বিং করলে না হয় সিকির বক্তব্য বুঝতাম। কিন্তু কলকাতায় করায় কি এলো গেল? মানে কলকাতার মেট্রো না হয়ে বোম্বের শেয়ার মার্কেট হতে পারত, দিল্লির সরোজীনি (কিছুতেই বানামটা ঠিক করতে পারলাম না) মার্কেট হতে পারত। মানে অসুবিধাটা কি বুইলাম না। সমালোচনা ঠিক আছে, কিন্তু সিনেমার লোকেশন কোনটা তাই দিয়ে গল্পের যুক্তিতে ফ্ল?
  • aka | ১৪ মার্চ ২০১২ ২২:৫৮535744
  • সিকির কথা অনুযায়ী কাশ্মীরের উগ্রপন্থীদের কখনোই কাশ্মীরের সীমানা ছেড়ে বেরনো উচিত নয়। হায় খোদা।

    এরা সমালোচনা করতই সুযোগ না পেলেও।

    পাই, তাও ভালো বোঝা গেছে। আমি তো ভাবলাম বোঝাই যাচ্ছে না। দুই প্লাস দুই কখন চার নয়? কখন কখন? যখন বোঝা না যায়। :)
  • m | ১৪ মার্চ ২০১২ ২৩:০০535745
  • সবই তো বুঝলাম, কিন্তু এত গোঁজামিল ধরা পরে যাবার পর সিনেমাটাকে কি ভালো সিনেমা বলা হবে না পচা- এই নিয়ে সিদ্ধান্ত টাও কি হয়ে গেছে?

    মানে অধিকাংশের তালিকায় শুরুতে এটা মাস্ট সি তে ছিলো কিনা:)
  • PM | ১৪ মার্চ ২০১২ ২৩:০১535746
  • সিকির উচিত ইন্ডিয়ান মুজাহেদিনকে পিটিসন দেওয়া..... ঐ বোমগুলো বেনারসে না ফেলে দিল্লি তে ফেলা হোলো না কেনো? তাহলে রিয়েল লাইফ-এ অন্তত যুক্তি পরম্পরাটা ঠিক থাকত :)
  • aka | ১৪ মার্চ ২০১২ ২৩:০৫535747
  • আব্বে ম, সিনেমায় কোন ফ্ল নেই। হ্যাঁ কিছু ছুটকো ছাটকা জিনিষ আছে, যা বৃহৎ পিকচারে ইগনোরেবল। ফ্ল-লেস সিনেমা, ফ্ল-লেস মার্ডারের মতন, হয় না।
  • aka | ১৪ মার্চ ২০১২ ২৩:০৬535748
  • আর সবথেকে বড় কথা বহুদিন বাদে এন্টারটেইনিং সিনেমা। ছিদ্রান্বেষীদের কথা বাদ দাও, বললাম যে এরা সমালোচনা করতই শুধু দেখার অপেক্ষায় ছিল। :)
  • pi | ১৪ মার্চ ২০১২ ২৩:০৯535749
  • না:, ছিদ্রান্বেষীরা কিছুই বলতো না। এটিকে 'ফ্ল লেস' সিনেমা বলে এত মাতামাতি না করা হলে :)

    যাই হোক, কোলকাতায় ঘটানো নিয়ে আমার কোন আপত্তি নেই। ম্যাচিং ব্লাউজ নিয়ে আপত্তি না থাকার মতই :)
  • pi | ১৪ মার্চ ২০১২ ২৩:১০535751
  • এখন অনেক হিন্দি সিনেমাই এন্টারটেইনিং হয়।
  • aka | ১৪ মার্চ ২০১২ ২৩:১২535752
  • আজ অবধি ফ্ল কি?

    না কেন দিল্লিতে বোম্ব ফাটানো হল না।

    কেন খুন গুলো নিয়ে মিডিয়া মাতামাতি করল না।

    কেন পুলিশ পাসপোর্ট মেলালো না।

    ইত্যাদি ইত্যাদি।

    বলেইছিলাম এরা ফ্ল ধরার জন্যই সিনেমাটা দেখেছে তাও মন দিয়ে দেখে নি। কারণ আসল ফ্লটা এদের মিস হয়ে গেছে।
  • pi | ১৪ মার্চ ২০১২ ২৩:১৬535753
  • সবচে বড় ফ্ল, 'মিথ্যাচার'।
  • Tim | ১৪ মার্চ ২০১২ ২৩:১৭535755
  • আকাদা ফ্রেডিকুলের কলঙ্ক
  • siki | ১৪ মার্চ ২০১২ ২৩:১৭535754
  • না না, ঠিক আছে। আসলে কলকাতা মেট্রোতে নাশকতা ঘটানো দিল্লি মেট্রোর থেকে সোজা। অনেক লেস চ্যালেঞ্জিং। :-)

    ইন ফ্যাক্ট ভারতীয় রেলে আরও সোজা। সে যাক, টেররিস্টের ইচ্ছে, কোথায় নাশকতা করবে।
  • siki | ১৪ মার্চ ২০১২ ২৩:১৮535757
  • আকা, আজ্ঞে না, ফ্ল ধরার জন্য সিনেমা দেখি নি। দেখার পরে রিকল করতে বসেই ফ্ল-গুলো ধরা পড়েছিল। দেখার সময় খুব মন দিয়ে দেখে গেছি। :)
  • aka | ১৪ মার্চ ২০১২ ২৩:১৮535756
  • হ্যাঁ সত্যি। এমন একটা ঘটনা যা ঘটেই নি, তাই নিয়ে সিনেমা বানানো বড় মিথ্যাচার। :্‌)

    (হাহাচোথেজবেগে)
  • aka | ১৪ মার্চ ২০১২ ২৩:২০535758
  • সিনেমায় একটা বড় ফ্ল রয়েছে যা লিডস টু নেক্সট কোর্স অফ ইভেন্টস। সেটা কেউ বলল না।

    যাই মিটিম সেরে আসি।
  • Paramita | ১৪ মার্চ ২০১২ ২৩:২২535759
  • শেষ কথা কে বলবে?
  • m | ১৪ মার্চ ২০১২ ২৩:২৩535760
  • তাও তো কেউ দেখে নি, মোনালিসা গেস্টহাইসের পুড়ে ঝামা হওয়া কেটলি- তার ঢাকনিটা অবধি কালো হয়ে গেছে- কেউ পোস্কার ও করে না- আর সেই কেটলি ভর্তি গরম জল একটা বাচ্চাছেলে কেমন অবলীলায় খালি হাতে দোলাতে দোলাতে নিয়ে চলে:)
  • Paramita | ১৪ মার্চ ২০১২ ২৩:২৫535762
  • বাছুন :
    a. আকা
    b. পাই
    c. সিকি
    d. আবীর
  • siki | ১৪ মার্চ ২০১২ ২৩:২৬535763
  • আমি? ইঁইঁক্‌! আমি কেন?
  • pi | ১৪ মার্চ ২০১২ ২৩:২৭535764
  • যা হয়নি, তা নিয়ে বানানো কেন মিথ্যাচার হবে ?
    কোনটা নিয়ে আপত্তি, সেটা আগে অতি পষ্ট করে লিখেছি। সৈকতদাও লিখেছেন। ঋতুপর্ণাও।
  • pi | ১৪ মার্চ ২০১২ ২৩:৩০535765
  • ইক।
    শেষ কথা তো Ike ই বলবে। জানতে হলে সঙ্গে থাকুন। পরমের পরের সাক্ষাতকার তক।
  • ranjan roy | ১৪ মার্চ ২০১২ ২৩:৩৮535766
  • আকা,
    হাহাচোথেপগে এইসব আমার মাথার ওপর দিয়ে গেল। কোন অশ্লীল গালাগাল নয়তো?
    আর হিন্দি প্রেমী বাঙালী হিসেবে বিদ্যাকে(vidya) কে ভিদ্যা বলার তীব্র প্রতিবাদ করলাম।:)))
    যেমন আবাপ আগে মাঁকড়কে মানকাদ বা মানকড় বলতো। এখনো বাংলা গল্পে দেখি বিনোদকে ভিনোদ বলা হয়।
    ভাবি তাহলে vivekananda কে এখন একই যুক্তিতে ভিভেকানন্দ কেন বলা হয় না?
  • Netai | ১৪ মার্চ ২০১২ ২৩:৪৪535767
  • রঞ্জনদা পড়া করেনি।
    আজ্ঞে স্যার, সিনেমাটা দাঁড়িয়েই আছে ভিদ্যা আর ভ্যাভোহারের উপর। উল্টে দিলে তো রেল মিনিস্ট্রির মত পালটে যাবে।
  • Nina | ১৪ মার্চ ২০১২ ২৩:৪৫535768
  • রঞ্জনভাউ
    কহানি দেখলেন?? কেমন লাগল :-))
  • rupankar sarkar | ১৫ মার্চ ২০১২ ০০:৫৫535769
  • প্রচূর লেখা হয়ে গেছে 'ফ্ল' নিয়ে। অবশ্য তার অনেকগুলৈ কেউ না কেউ উত্তর দিয়েও দিয়েছেন। আমি কয়েকটা ব্যাপার বুঝতে পারিনি, কেউ হেল্প করবেন ? প্রথমটা হল, মেট্রোয় বিষবাষ্প ছড়ানোর ব্যাপারটা তো মনে হল অ্যাকসিডেন্ট। বাচ্চা কোলে মহিলা আর যিনি দুধ খাওয়ানোর পরামর্শ দিচ্ছিলেন, তাঁরা কি যোগসাজসে ? পরের জন ব্যাগ থেকে বোতল তো নাও বের করতে পারতেন। প্রথম জন তো নেমেই যাচ্ছিলেন। দ্বিতীয় হল, ইন্দ্রনীল ইঁদুর মারছিল কেন? সে তো বিপথগামী গোয়েন্দা। বিজ্ঞানীতো নয়। তৃতীয় হল, তার নাম মিলিন্দ না মিলন ? সাবটাইটে্‌ল মিলিন্দ, ওপরে মিলন। যদি দামজি পদবী হয়, তবে তো গুজারাতি। তাহলে মিলিন্দ নামটাই ঠিক। আর একটা কথা, বিদ্যা বাগচি শ্রীধরকে মারার ২৪ ঘন্টার মধ্যে তো কোর্টে চালান হওয়ার কথা, তা সে সেলফ ডিফেন্সে হলেও। পুনে ফিল্ম ইন্সটিটুটের অভিনয় শাখায় প্রথম স্থান পাওয়া অভিনেতাকে চিনতে পারলেন কেউ ? সারাটা জীবনই এই করে গেল। পরেশ পালের ভূমিকায় কে বলুনতো ?
  • aka | ১৫ মার্চ ২০১২ ০১:০৪535771
  • হাহাচোথেজবেগে - হাসতে হাসতে চোখ থেকে জল বেরিয়ে গেল। :)

    তো এই খেলা সময় খাচ্ছে। এমনি অসুবিধা নেই, কিন্তু এখন বহুদিন বাদে একটু চাপে আছি। মোদ্দা কথা একটু লিখে দিই।

    গল্পের নাম কহানি। প্রথমেই দর্শকের মনে হবে কিসের কহানি? খানিকটা চিন্তা করানো হল দর্শককে আর সেই চিন্তার মধ্যে দিয়ে এনগেজ করানো হল। যাকে টেকনিকালি বলে হুকাঅপ শুরু হয় একেবারে প্রথমে নাম থেকে। এবারে শুরু হল সিনেমা কলকাতার পটভূমিতে। লক্ষ্য করলে দেখবেন অধিকাংশ শটই খুব ক্লোজাপে, ছোট ছোট দৃশ্যায়ন, আর ক্যামেরা মুভ করেছে খুব ফাস্ট, তার সাথে সঙ্গতি রেখে খুব ফাস্ট গল্প - মোট ডিউরেশন ১ ঘন্টা ৪২ মিনিট বা কাছাকাছি। ক্লোজ আপ ক্যামেরা কি দেখায়? খুব ফোকাসড দৃশ্যাবলী। পর্বতো কি উসপার সে বলে রাজেন্দ্র কুমার ডাক দিয়ে এল আর এদিক দিয়ে মালা সিনহা দৌড়তে দৌড়তে এগিয়ে আসছে সাদা শাড়ি পড়ে সবুজ পর্বতমালা পিছনে রেখে - দর্শককে বলা হচ্ছে চিন্তা করবেন না মশয়, দেখুন পর্বত, প্রকৃতি, ল্যান্ডস্কেপ ইত্যাদি ইত্যাদি। এই সিনেমায় কোজ আপে ক্যামেরা ধরে দর্শককে বলা হচ্ছে চিন্তা করুন মশয়, ভাবুন - থট প্রোভোকেটিং। আর খুব ফোকাসড থাকুন। কোন দিকে? কহানির কাহিনী যাদের ঘিরে ধরে গড়ে উঠেছে তাদের দিকে অর্থাৎ ভিদ্যা এবং সাত্যকির দিকে, তাদের কাজকর্মের দিকে, গল্পের স্কোপের দিকে। বলতে বলতেই এসে গেল গল্পের স্কোপ কি? কেন ভিদ্যা এবং সাত্যকি কেন কি করছে। সিনেমার কোন প্রথাসিদ্ধ সংজ্ঞা হয় কিনা জানি না। গোদা ভাষায় বললে বোধহয় এমন কিছু হবে - একটি গল্প ক্যামেরায় তুলে দেখানো। গল্প যখন তখন সেই গল্পের একটা শুরু আছে, একটা শেষ আছে, কিছু চরিত্র আছে এবং সব মিলোয়ে একটা স্কোপ আছে। যা মূলত গল্পের মূল চরিত্রদের ঘিরে গড়ে ওঠে। কোন গল্পের কতটা স্কোপ - এটা মূলত গল্পকারের লিবার্টি যেমন এখানে পরিচালক সুজয় ঘোষের।
  • pi | ১৫ মার্চ ২০১২ ০১:০৪535770
  • ওঁর নাম ভাস্কর না ?
  • Tim | ১৫ মার্চ ২০১২ ০১:০৫535773
  • পরেশ পালের ভূমিকায় যে ভদ্রলোক, কল্যান চ্যাটার্জি (পদবীটা শিওর নই)? উনি তো সাদা কালো যুগে বহু ভালো সিনিমায় অভিনয় করেছেন। এখন মনে হয় সিরিয়াল করেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন