এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৯ এপ্রিল ২০২০ ০৫:৪৩442614
  • এলসিএম,
    এয়ার কোয়ালিটি? শব্দ? তাপমাত্রা? এসবও তো বদলেছে?
    (এবারে ভারতে গরমও গতবারের মত অত পড়বে না মনে হচ্ছে )
  • lcm | ১৯ এপ্রিল ২০২০ ০৪:২২442613

  • (aerial view from a drone of San Franicsco from Highway 280 on March 26, 2020)
    Accidents, injuries and fatalities on California roadways were cut in half, saving the state and residents of California $1 billion ...

  • অপু | ১৯ এপ্রিল ২০২০ ০৪:১৭442612
  • " প্রথমার্ধে প্রবল বৃষ্টি

    ধৈর্য্য ধরে বসুন

    ইষ্টবেঙ্গের প্রশান্ত আর

    মোহনবাগানের প্রসুন " :)))))

  • Atoz | ১৯ এপ্রিল ২০২০ ০৩:৫৯442611
  • কোন এক ভুতোরিয়াবাবু ঘাড়ে তুলে নিয়ে চলে গেলেন চাড্ডিদের কোলে তুলে দিতে। ভূতের ভবিষ্যতে সেই ভুতোরিয়াকেই দেখা যায় মনে হয়। ঃ-)
  • অপু | ১৯ এপ্রিল ২০২০ ০৩:৫৬442610
  • :)))

    তবে পরে সুনীলের সাথে কী একটা ক্যাচাল হয়েছিল শুনেছি।

    আচ্ছা ; 3:25 AM. আমি কাটলাম বস।টাটা

  • Atoz | ১৯ এপ্রিল ২০২০ ০৩:৩৬442609
  • হুঁ, নইলে ক'জনে জানতে পারতো বলো? আনন্দবাজারের রবিবাসরীয়ে তো সিলেক্টেড পার্ট বের হত, যাতে অনেক লোক জানতে পারে। তারপরে যাকে ম্যানেজেমেন্টের ভাষায় বলে উইন-উইন। "তোর প্রোডাক্টও লোকে হামলে কিনল, আমাদেরও টুপাইস রইল।" ঃ-)
  • অপু | ১৯ এপ্রিল ২০২০ ০৩:১৮442608
  • ওনার বেশীর ভাগ বই প্রকাশ হয়েছে আনন্দ থেকে। সেটা জানো নিশ্চয়ই

  • Atoz | ১৯ এপ্রিল ২০২০ ০৩:০৭442607
  • সেইজন্যেই পশ্চিমবঙ্গে ভালো বাজার পেয়েছিলেন তখন। বাঙালি হিন্দুদের দেশত্যাগের জন্য মুসলিমদের সরাসরি দায়ী করলে কোন পারে ভালো বাজার পাবেন, সে তো ক্যালকুলেট করেই বলে দেওয়া যায়। আর কোন পারে লোকে রেগে ক্ষেপে চটে যাবে, সেও বলে দেওয়া যায়।
  • অপু | ১৯ এপ্রিল ২০২০ ০২:৪৪442606
  • নষ্ট মেয়ের নষ্ট গদ্য কে প্রবন্ধ সঙ্কলন বলা যেতে পারে। তিনি চিরন্তন প্রতিবাদী নারী। একটা লেখার শুরু এইভাবে "চিত্রকলায় এ যাবত যত নারী অঙ্গ ব্যবহার হয়েছে পুরুষাঙ্গ কি তার শতভাগের একভাগ ব্যবহার হয়েছে? আমি বলবো না"

    অন্য লেখায় বাঙালী হিন্দুদের বাংলাদেশ ত্যাগ করায় ওনার তীব্র কষ্টের প্রকাশ। মুসলিম দের সরাসরি দায়ী করেছেন।

    আমিও খুব বেশী পড়ি নি।

  • Atoz | ১৯ এপ্রিল ২০২০ ০২:৪০442605
  • অপু,
    এই "নিয়ে যাবি রে কোন শালা" পেলে রোদ্দুর রায় তো ত্রিং ত্রিং করে লাফাবে। ঃ-)
  • Atoz | ১৯ এপ্রিল ২০২০ ০২:৩৪442604
  • অপু,
    বহুকাল আগে তসলিমার নির্বাচিত কলাম পড়েছিলাম। তারপর সেই আমলে মানে বাবরির আমলে যখন "লজ্জা" নিয়ে খুব হাইপ, পড়েছিলাম। পোষায় নি। তারপর আর কিছু পড়িনি। মাঝে মাঝে তেনার কবিতা টবিতা লোকে শেয়ার করে দেখি, কী জঘন্য কবিতা! যেন ভোগোনদের কবিতা। উল্টাদিকে দৌড় দিয়ে পালাই। ঃ-)
    এই এত কিছু হয়ে গেল, কাঠুয়াকান্ড, আখলাক কান্ড, আরো কত সব ভয়ানক কান্ড, কোনো বক্তব্য দেখেছ তেনার? কেজানে সবই রাজনীতির খেলার পুতুল হয়তো। আজ বিপ্লবী, কাল ধামাধরা। "ধরা ছাড়ার এই যে খেলা এই তো জীবন রে।" ঃ-)
  • অপু | ১৯ এপ্রিল ২০২০ ০২:২২442603
  • এখন তসলিমা পড়ছি। "নষ্ট মেয়ের নষ্ট গদ্য"। তোমার তসলিমা কেমন লাগে?

  • অপু | ১৯ এপ্রিল ২০২০ ০২:২০442602
  • হমম "তালা" আর "শালা" একবারে "গোলা" মিল :))

  • অপু | ১৯ এপ্রিল ২০২০ ০২:১৮442601
  • কবিগুরুও গান লিখলেন " হারে রে রে আমায় ছেড়ে দে রে রে!!"

    পুরো চাপ জীবনে :(((

  • Atoz | ১৯ এপ্রিল ২০২০ ০২:১৭442600
  • আরে অপু, একজন বললেন ভেঙে মোর ঘরের চাবি কি হয়? হওয়া উচিত ছিল, ভেঙে মোর ঘরের তালা।
    তখন আর একজন বললেন, কবি আসলে লিখেছিলেন, "ভেঙে মোর ঘরের তালা/ নিয়ে যাবি রে কোন্্‌ শালা"
    পাবলিশার এই জিনিস বিক্রি হবে না বলে পাল্টে দিয়ে করে দিলেন, "ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি ", তাই ছন্দ মেলেনি। ঃ-)
  • Atoz | ১৯ এপ্রিল ২০২০ ০২:১৩442599
  • কবি তখন গান গাইবেন,
    "ধরা আর ছাড়ার এই যে খেলা-
    এই তো জীবন রে।"
  • অপু | ১৯ এপ্রিল ২০২০ ০২:১২442598
  • তিনি এই বাজারে বাণী দিয়েছেন রবীন্দ্রভারতীর মেয়ে রা দোলের দিনে যা করেছে তা অপসংস্কৃতি নয়।

    রোদ্দুর রায় যা করেছে ; বেশ করেছে। :))

  • Atoz | ১৯ এপ্রিল ২০২০ ০২:১১442597
  • বুঝলে অপু, সেদিন তো এখানেই অনেক জ্ঞানীগুণীরা বলে গেলেন চৈনিকরা ঠিকই বলেছিল। ওরা নাকি মোবাইল ছেড়ে দিত। এখন ওরাই যখন নতুন হিসেব দেখাচ্ছে, তখন এখানের জ্ঞানীরা কী বলবেন কেজানে! হয়তো বলবেন, মোবাইল ধরে নিত। ঃ-)
  • Atoz | ১৯ এপ্রিল ২০২০ ০২:০৯442596
  • অপু,
    সেই নচিকেতা, যিনি গান গাইতেন, এখন তাঁর কী খবর?
  • অপু | ১৯ এপ্রিল ২০২০ ০১:৫০442595
  • o,

    কবি বলেছেন :-

    " অন্তবিহীন পথে চলাই জীবন। শুধু জীবনের কথা বলাই জীবন। জীবন প্রসব করে চলাই জীবন"

    Love ur spirit !!

  • অপু | ১৯ এপ্রিল ২০২০ ০১:৪৭442594
  • কত বলছে ? :))) বেটারা পোচচচচচুর জল মিশিয়েছে :))))

  • Atoz | ১৯ এপ্রিল ২০২০ ০১:২০442593
  • ওই দ্যাখো অপু, চৈনিকরা এখন নতুন সংখ্যা দেখাচ্ছে। আগে সেই যে তিন হাজার মতন বলেছিল, এখন সেটা নাকি সংশোধন করেছে।
  • অপু | ১৯ এপ্রিল ২০২০ ০০:৪২442592
  • @ 23:28, সুন্দর বুঝিয়েছেন। অনেক ধন্যবাদ।

  • sm | ১৮ এপ্রিল ২০২০ ২৩:৫৫442591
  • ভ্যাকসিন হলো সার্বজনীন ব্যাপার।কাজ করলে সারা বিশ্ব হাঁপ ছেড়ে বাঁচবে।

    সেফটি কম্প্রোমাইজ তো একটা ক্যালকুলেটেড গ্যম্বল। ক্ষুধার্থ মানুষ কি খাবারের গুণাগুণ বিচার করে?

  • ভ্যাকসিন নিয়ে বুলবুলভাজা | ১৮ এপ্রিল ২০২০ ২৩:২৮442590
  • সহজ বাংলায় বললে, প্রথম সমস্যা হল, যদিও কোভিড-১৯-এর স্পাইক প্রোটিনকে ধরে নেওয়া হচ্ছে ইমিউনোজেন হিসেবে, কিন্তু একটি পূর্ণ দৈর্ঘ্যের প্রোটিন কিংবা যে রিসেপ্টরের শরীরে যে অংশটি বাঁধবে সেদুটির মধ্যে কাকে টার্গেট করা হবে। দ্বিতীয় সমস্যা, আগের অভিজ্ঞতা থেকে দেখা গেছে ভ্যাক্সিনের শরীরে প্রবেশের ফলে ফুসুফুসের অসুখকে তীব্র করে তোলে। এসব সমস্যা মাথায় রেখে নতুন ভ্যাক্সিন তৈরির চেষ্টা চলছে।

    এখানে একটা চিত্র দিলে বিষয়টা আরও পরিষ্কার হতে পারে।

    CanSino Biological Inc এবং Beijing Institute of Biotechnology উদ্ভাবিত নতুন ধরনের ভ্যাক্সিন ইঁদুর এবং অন্য প্রাণীর ওপরে পরীক্ষা পার হয়ে মানুষের শরীরে পরীক্ষার স্তরে এসেছে। এছাড়া আমেরিকার বায়োটেক ফার্ম মডার্না এবং ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যলার্জি অ্যন্ড ইনফেকশাস ডিজিজেস (NIAID) পরীক্ষার প্রথম স্তরে প্রবেশ করেছে। আরেকটি জার্মান কোম্পানি CureVac-ও অনেকদূর অগ্রসর হয়েছো অগ্রসর হয়েছে একটি অস্ট্রেলিয়ান কোম্পানি। এছাড়াও দু-তিনটি ভারতীয় কোম্পানিও ভ্যাক্সিন তৈরির প্রচেষ্টার মধ্যে আছে। এখানে ফেজ-১, ২ এবং ৩ কিভাবে হয় জেনে নেওয়া ভালো। ফেজ-১-এ কয়েক ডজন স্বাস্থ্যবান ভলান্টিয়ারকে নিয়ে পরীক্ষা করা হয়। ফেজ-২-এ নেওয়া হয় কয়েক’শ মানুষকে। ফেজ-৩-এ সে পরীক্ষা করা হয় কয়েক হাজার মানুষের ওপরে – ক্লিনিক্যাল ট্রায়াল। এখনও অবধি জেনেটিক মেটেরিয়াল – আরএনএ কিংবা ডিএনএ – থেকে তৈরি ভ্যাক্সিন FDA-র অনুমোদন লাভ করেনি। কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একধরনের ইমার্জেন্সি অবস্থা তৈরি হয়েছে। এজন্য সমস্ত সম্ভাবনা খোলা রাখা হয়েছে - pandemics will generate simultaneous demand for vaccines around the world.

    এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে পিটসবার্গ ইউনিভার্সিটির একাধিক গবেষকের লেখা ল্যান্সেটের EBioMedicine জার্নালে প্রকাশিত (২.০৪.২০২০) একটি গবেষণাপত্র - Microneedle array delivered recombinant coronavirus vaccines: Immunogenicity and rapid ট্রান্সলেশনাল development। এ গবেষণাপত্রে বলা হয়েছে - The coronavirus spike (S) protein, a characteristic structural component of the viral envelope, is considered a key target for vaccines for the prevention of coronavirus infection. ইঁদুরের ক্ষেত্রে ত্বকের মধ্যে (intracutaneously) microneedle array ...

    https://www.guruchandali.com/comment.php?topic=17359

  • Atoz | ১৮ এপ্রিল ২০২০ ২৩:১৪442589
  • কিন্তু দ্রিয়ের টই? সেটা কই?
  • Test | ১৮ এপ্রিল ২০২০ ২৩:১১442588
  • S | ১৮ এপ্রিল ২০২০ ২৩:১১442587
  • সেদিন কে একজন কিরিবাটি নিয়ে প্রশ্ন করছিলেন। কিরিবাটি এই মুহুর্তে পৃথিবীর ১৫ টি দেশের একটি যেখানে কোরোনা হয়নি। খুব আর্লি স্টেজে ইমিগ্রেশান বন্ধ করে দেয়, বিশেষ করে চীন থেকে।
  • de | ১৮ এপ্রিল ২০২০ ২৩:১০442586
  • শালিখ | ১৮ এপ্রিল ২০২০ ২৩:০৯442585
  • "সুতরাং খুব স্পেসিফিক ইমিউনিটি রেসপন্স ভ্যাকসিন না করতে পারলে বিপদ হতে পারে।"

    সেটা যদি হয়, তাহলে অ্যাপ্রুভাল প্রসেস এক্সপিডাইট করা কি সেফ হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত