এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সায়ন | ১৭ মে ২০১২ ১৩:৪২4380
  • গরুদের কেউ ছোঁয় সেটা ওটা চায় না তাই ছুঁতে গেলেই গা ঝাঁকুনি দেয়। ওদের গরুবোধই এই ডিস্টিংক্ট ফীলিং এর কারণ।
    যদি গরু ধরে নামবার উপক্রম না করে সোজা ওর পিঠে চড়ে পড়ার ট্রাই নিতে তাহলে গরু বা সাইকেল কেউই হয়ত নালায় পড়ত না।
  • | ১৭ মে ২০১২ ১৩:৪০4379
  • আরে গরুটা, তার উপরে আমার সাইকেল ও আমি। অতি বোক গত্রু, একটু ধৈজ্জ ধরে দাঁড়ালেই আমি ওকে ধরে নেমে পড়তাম। এইজন্যই ওদের গরু বলে।
  • সায়ন | ১৭ মে ২০১২ ১৩:৩৮4378
  • অ্যাভ্যাটরে যেমন দেখিয়েছিল, লেজে লেজ মিলিয়ে একে অপরের মন বুঝে নেওয়া, তেমনটা হলে দমুদি আর ওই ছাইরঙা কাজলচোখো গরুটার মেলবন্ধন হয়ে যেত।
  • সায়ন | ১৭ মে ২০১২ ১৩:৩৬4377
  • ঃ-))) গরুকে সাঁকো থেকে নালায় ফেলেছ! আমি শুধু দৃশ্যগুলো পরপর সাজিয়ে খ্যাকখেকিয়ে হেসে চলেছি ঃ-)))
  • sinfaut | ১৭ মে ২০১২ ১৩:৩৪4376
  • মৈত্রেয় গেইল আর কার সাথে দেখা করেছে পড়লাম, কিন্তু সেটা কিভাবে সেটা খুঁজে পেলাম না। কেউ একটু ছোট্টো করে বলে দাও।
    কন্গ্র্যা মৈত্রেয়।
  • কাজু | ১৭ মে ২০১২ ১৩:৩২4375
  • আবার আমায় কত্তোব্বো কত্তে হবে।
  • | ১৭ মে ২০১২ ১৩:২৬4374
  • ব্যস সব পড়া হয়ে গেল।
    ১। ব্যাঙের ছানাকে কনগ্র্যা।
    ২। কেসির খাদ্যাখাদ্যের দুর্দশা দেখে একটু হাসি পেল (;-p)
    ৩। সায়ন নিজেকে খাসি দিয়ে প্রতিস্থাপিত করছে :-o আহা একেই কি বলে 'আত্মানং বিদ্ধি'?
    ৪। আমি সাইকেলে উঠতে নামতে পারতাম না ঠিক করে। মা দুগ্গার মত সাইকেলে চড়ে পড়লে বাঁই বাঁই করে চালিয়ে যেতে পারতাম।

    এই করে একবার আমাদের শ্রীপল্লী থেকে রেললাইনের দিকে বেরোতে গিয়ে একপাল গরুর পালের মধ্যে পড়েছিলাম। না ভুল হল, আসলে মস্ত নালার ওপরে সরু সাঁকো, উল্টোদিক থেকে আর একটা সাইকেল আসছে, এদিকে আমি তো আর মাঝখানে নামতে জানি না, বাঁদিকে গরুর পাল। তো, গরু অবোলা জীব, সাইকেলচারী অজানা লোকটি বেশ সবল দেখতে। অগত্যা গরুর পালের মধ্যেই সাইকেলটা ঢুকিয়ে দিলাম। যদিও অনেকগুলোই বেশ শিঙালো গরু ছিল কিন্তু ভয় পেয়ে আর কি হবে ....

    অতঃপর গরুর পাল ছত্রভঙ্গ, একটা ছাই ছাই রঙের কাজলচোখো গরু, আমাকে ভর দিয়ে দাঁড়াতে না দিয়ে হড়বড়িয়ে পা বাড়ালো, ফলে আমিসাইকেলসহ ওটার গায়ে, ওটা সাঁকোর ধার থেকে টুপ করে খসে নালায়। অন্য কোনও একটা বুদ্ধিমান গরু অপর সাইকেলটাই যে আসলে দোষী সেটা বুঝতে পেরে দিয়েছে সেটাকে আচ্ছাসে ঢুঁসিয়ে। ফলে তিনিও ধড়াম করে নালায়। বাকী গরুরা ভোঁ দৌড়।

    এরপরে কাঠকুরুনি গোপালীর চীৎকারে পাড়া থেকে লোকজন বেরিয়ে এসেসবাইকে উদ্ধার করে। ঐ ছাই গরুটার সাইকেল ট্রমা জীবনেও কাটে নি, সাইকেলে কাউকে আসতে দেখলেই দিগ্বিদিক ভুলে বেটি দৌড় দিত, তাতে প্রচুর ক্ষয়ক্ষতি হত আর পাষন্ড প্রতিবেশীর দল আমাকেই দায়ী করত। অবশ্য ঐ গরুদের সাথে আমার একটা মিউচুয়াল ভয়ের সম্পর্ক সৃষ্টি হয়েছিল আমরা দুপক্ষই দুপক্ষকে দেখে ভয় পেতাম। প্রসঙ্গতঃ আমাকে পাড়ার ছেলেমেয়ে বুড়ো বাচ্চা সব্বাই জিগ্যেস করেছে 'তুই গরুর পালের মধ্যে ঢুকলি কেন? ভয় করলো না?'
    হায় তখনও অমর কথাশিল্পী দলছুট'এর সেই অমোঘ লাইন লেখা হয় নি 'ডরাইলেই ডর, হান্দায়া দিলে কীয়ের ডর?' তাহলে আর লোকে জিগাত না।
  • কুমু | ১৭ মে ২০১২ ১৩:০৪4373
  • তবে এটা ডাটা কোংকে পাঠিয়ে দেয়া হোক।আশা করি কিচু পয়সা দেবে।
  • কোয়ার্ক | ১৭ মে ২০১২ ১৩:০২4372
  • ইকোনমির অবোস্তা নাকি হেব্বি খারাপ। পেট্রোল/ডিজেলের দাম না বাড়ালেই নয়। গ্যাসের দাম ডবল হচ্ছে পারিবারিক মাসিক আয় যাদের ৫০,০০০ টাকা তাদের জন্যে।

    উদিকে রাজা-গজা-কালমাদি কত টাকা হেসে উড়িয়ে দিল তাতে কার কী?
  • ডিডি | ১৭ মে ২০১২ ১৩:০০4371
  • লুরুতে পাওয়ার নেই, জলের হাহাকার, প্রচন্ড বাজে ট্রেফিক, তবে প্রচুর মল ও ভালো ভালো মদের দোকান সর্বত্র। চমোৎকার ওয়েদার।

    ছেন্নাইতে ইয়ে ফাটানো গরোম, নোংরা, মদের অব্যবস্থা,মল প্রায় নেই ই, জলের কস্স্টো, আলো থাকে না।

    তবু গাড়ী কোংগুলো দল বেঁধে হেথায়ই এসতে চায়? হোয়াই? এই গভীর প্রশ্ন নিয়ে আমি যাই রসমের মুখোমুখী হতে।
  • কাজু | ১৭ মে ২০১২ ১২:৫৭4370
  • কই ঘরে ল্যাখা থাকে না তো। উহারা ৬ মাত্রা মিলাইতে জানে না। আমি পষ্টো দ্যাখ্‌সি।
  • কুমু | ১৭ মে ২০১২ ১২:৫৪4369
  • ঘরে যদি থাকে ডাটা,
    জমে যাবে রান্নাটা।

    কিন্তু কুকমী বেটার।
    আর সেন্নাই শুনে মনে পড়লো,কাঞ্জিভরম শাড়ী অতি জবরজং বিচ্ছিরী জিনিস।কয়েকদিন আগে এই নিয়ে আলোচনা হচ্চিল না?
  • কাজু | ১৭ মে ২০১২ ১২:৪১4368
  • ডাটা তো জানার কিছু নেই। ডাটা তো গুঁড়ো মশলা, রান্নায় দেয়।

    যদি থাকে ডাটা
    জমে যায় রান্নাটা

    রাস্তায় লেখা থাকে।
  • নেতাই | ১৭ মে ২০১২ ১২:৩৭4367
  • খাতায় কলমে ইস্টার্ন রিজিওনের পাওয়ার সাপ্লাই আর ডিমান্ডের পরিস্থিতি বেশ ভালো। অন্য রিজিওনের তুলনায়। নেট এক্ষপোর্ট অনেক বেশী। আলাদা করে পশ্চিমবঙ্গের পরিস্থিতিও খাতায় কলমে ভালোই হবে মনে হয়। সঠিক ডাটা জানিনা।
  • ডিডি | ১৭ মে ২০১২ ১২:৩৫4365
  • পচ্চিম বংগে কেলাস সেবেন এইট থেকে এলিমেন্টারি তামিল, বেসিক রসম,আর এসেনশিয়াল রজনিকান্তো শেখানো শুরু করে দিলে পারে।
    আখেরে কাজে দেবে।
  • কাজু | ১৭ মে ২০১২ ১২:৩৫4366
  • ওক্কে।
  • bb | ১৭ মে ২০১২ ১২:৩৩4364
  • শ্রীপেরাম্পুদুরকে ভারতের ডেট্রয়েট বা মোটাউন বলা হচ্ছে কি এমনি এমনি - হুন্ডাই, ফোর্ড,অশোক লেল্যান্ড, ভলভো ইত্যাদি ইত্যাদি- আর প্রচুর অনুসারী শিল্প।
  • কোয়ার্ক | ১৭ মে ২০১২ ১২:২৯4362
  • গত বছর একটা কাজে তামিলনাড়ু গিয়ে শুনেছিলাম হুন্ডাই কোম্পানি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরকে (যেমন থানায়) বিনামূল্যে গাড়ি দিয়েছে।
  • ডিডি | ১৭ মে ২০১২ ১২:২৯4363
  • ভক্তিতে।
    আপনেরা ইউজ করেন না ? দুটো দুটো করে করেন, শ্রী শ্রী দুর্গা, শ্রী শ্রী পরমহংস? তেমতি শ্রী সেন্নাই।

    আর লুরুতে গডমান তার নামই শ্রী শ্রী। তার আর নতুন প্রিফিক্সের দরকার নেই।
  • Tim | ১৭ মে ২০১২ ১২:২৩4361
  • শ্রী সেন নাই

    সোজা হিসেব।
  • কাজু | ১৭ মে ২০১২ ১২:১৯4360
  • সেন্নাই
    ছেন্নাই
    ঝেন্নাই

    চেন নাই !

    ডিডিদা, শ্রী সেন্নাই কেন?
  • ডিডি | ১৭ মে ২০১২ ১২:০৮4359
  • সে শ্রী ছেন্নাইকে আপনেরা যতই গালি দেন্না ক্যানো, ফাটিয়ে আসছে শিল্পায়ণ। যতো কিনো মটোর গাড়ীর কারখানা তারা একেবারে মিছিল করে আসছে হেথায়। টায়ার কোং,কার্বোন ব্ল্যাক সবাই।

    যেমন বাংলার একটা প্রজন্ম লুরুতে এসেছিলো - পড়তে, চিকিচ্ছে করতে, চাগরী করতে, মনে হয় সাত আট বছরের মধ্যে সেন্নাইতে ত্যামোন হবে।
  • শ্রী সদা | ১৭ মে ২০১২ ১২:০৪4358
  • এদিকে পঃবঃ তে শিল্প ইঃ এতই কম যে প্রচুর বিদ্যুৎ উদ্বৃত্ত - আবাপ তে পড়লাম। সত্যি, শেষ এক বছর লোডশেডিং খুব একটা দেখিনি, অন্ততঃ কোলকাতায়।
  • কুমু | ১৭ মে ২০১২ ১১:৩৫4357
  • পাই,হাত্তুল্লাম,অনুবাদের চেষ্টা কত্তে পারি।
  • রাজদীপ | ১৭ মে ২০১২ ১১:২৯4356
  • নেতাই একটা সত্যি কথা হল এন সি আরে থাকতে গেলে ইনভার্টার লাগবেই
  • শ্রী সদা | ১৭ মে ২০১২ ১১:২০4355
  • মেল পেলুম। রাতের মধ্যে ভেজে দিচ্ছি।
  • পাই | ১৭ মে ২০১২ ১১:১৩4354
  • সদাবাবু, মেইল চেক কিয়া জায়ে ঃ)
  • Tim | ১৭ মে ২০১২ ১০:২৩4353
  • নেত্যকবি পরোক্ষে বলে দিলো যে ওর বাংলায় দখল আছে। এট্টুও অঙ্খার নেইকো!
  • শ্রী সদা | ১৭ মে ২০১২ ১০:১৮4352
  • পাই দি, আমি আপাততঃ ফাঁকা আছি কয়েক দিন। পাঠাতে পারো।
  • নেতাই | ১৭ মে ২০১২ ১০:১৬4351
  • ইস। ইঁরেজীতে দখল থাকলে অনুবাদটা আমি ই করে দিতে পারতাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত