এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pepe | ২৩ জানুয়ারি ২০২০ ১৩:৪৬429480
  • আচ্ছা এই পনের লাখ সুদে আসলে বাড়ে না? নাকি সেই ২০১৪ থেকে পনের চলছে?
  • test | ২৩ জানুয়ারি ২০২০ ১৩:৩৫429479
  • তৈরি হচ্ছে

    তৈরি হচ্ছে

    তৈরি হচ্ছে

  • test | ২৩ জানুয়ারি ২০২০ ১৩:৩২429478
  • তৈরি হচ্ছে

    তৈরি হচ্ছে

  • g | ২৩ জানুয়ারি ২০২০ ১৩:২০429477
  • মিছিল একমাত্র ফার্ম না - এগ্রিড। যে কোনো রিজনেবল proTesT
  • tester | ২৩ জানুয়ারি ২০২০ ১৩:০৯429476
  • ওপরের মেনুতে "গুরুর প্রকাশনা" লিস্ট আপডেট করে দেওয়া হল
  • g | ২৩ জানুয়ারি ২০২০ ১৩:০৬429475
  • ছাপান naa
  • | ২৩ জানুয়ারি ২০২০ ১২:৫৩429474
  • এলেবেলে একজ‌্যক্ট লি খুব ভালো করছেন, বুলবূলভাজা বা ট ই বা ব্লগ হিসেবে জাপান না এখানে, ফোটো আপলোড ও করতে পারেন বা ফেবু তে করে লিং দিতে পারেন।
    কলকাতার সঙ্গে কোন সম্পর্ক নেই, শহরের বাইরে যে যার মত করে পারে করছে, ওখানেই মিছিলে হাঁটলে তার ছবি পাঠান, এটা আপনার কাজে র এভিডেন্স তো শুধু না, এমবারাসড হবার কিসু নাই, কত জায়গায় নাগরিক যা কি করছেন তার ডকু হলে খারাপ কি। গ
  • এলেবেলে | ২৩ জানুয়ারি ২০২০ ১০:৫২429473
  • ব্যক্তিগতাবে আমি কোনও মিছিলেই হাঁটছি না কারণ কলকাতা অনেক দূরের জায়গা। আমি ও আমার কতিপয় তরুণ বন্ধু যেটা করছি সেটা হল আমরা গোটা ব্যাপারটাকে খুব সহজ করে বুঝিয়ে লিফলেট ছাপিয়েছি। এবং প্রায় প্রতি রবিবার ও অন্যান্য ছুটির দিনে বিভিন্ন ওয়ার্ড ও পঞ্চায়েতের মহল্লায় ব্যাপারটা সাধারণ মানুষদের বোঝানোর চেষ্টা করছি। তাঁদের ক্ষতিটা কোন দিক থেকে আসতে পারে তা বলছি। পরবর্তীতে তাঁদেরই দায়িত্ব দিচ্ছি বিষয়টা আরও ৫০-১০০ জনকে বোঝানোর। কোনও রাজনৈতিক দল যে এ কাজটা করবে না সেটা আমরাও জানি, তাঁরাও জানেন। খুবই ক্ষুদ্র প্রচেষ্টা, অসংগঠিতও বটে কিন্তু সাড়া পাচ্ছি। বিজেপির লোকজন প্রথমে দু-চারদিন ঝামেলা করার চেষ্টা করেছিল। যেহেতু আমাদের প্রত্যেকেরই সামান্য সামাজিক পরিচয় আছে এবং সেই সুবাদে খানিক সম্মানও আছে তাই স্থানীয় জনসাধারণ সে সমস্যার হাত থেকে আমাদের বাঁচিয়েছেন। আমার মনে হয়, মিছিলে হাঁটাই একমাত্র রাস্তা নয়। রাস্তা আরও অনেক আছে এবং এ ব্যাপারে আমাদের প্রত্যেকেরই কিছু দায়বদ্ধতা আছে।

  • অপু | ২৩ জানুয়ারি ২০২০ ১০:৩০429472
  • সঠিক লিঙ্ক।

    আগে ক্যামনে শেষের "amp" টা "এমপি"
    হয়ে গেল
  • অপু | ২৩ জানুয়ারি ২০২০ ১০:১০429469
  • "ব" একদম।
    Probability ( H0 is accepted| when H0 is false)

    এখানে

    Proability( লোকটি নাগরিক হিসাবে স্বীকৃত। তেনার বৈধ কাগজ নেই)
  • voter | ২৩ জানুয়ারি ২০২০ ০৯:৩১429468
  • লোকসভা ভোটের আগেও কলকাতার মঞ্চে জোটের চেষ্টা হয়েছিল। কিন্তু সবাই আসেনি।
  • b | ২৩ জানুয়ারি ২০২০ ০৯:০৫429467
  • আকাকে সবাই জ্ঞান দিচ্ছে। আম্মো দি। উনি রাশিবিজ্ঞানী, সেই সূত্র ধরে।
    এখন কেন্দ্রীয় সরকারের প্রোপোজালঃ
    এইচ ০ঃ তুমি নাগরিক নও।
    আর
    এইচ ১ঃ প্রমাণ থাকলে তোমায় নাগরিক বলে মেনে নেওয়া হবে।
    এখন প্রমাণ হিসেবে যা চাওয়া হচ্ছে, সেগুলো জোগাড় করতে হিমসিম খাওয়ার অবস্থা। এবং এই প্রমাণ জোগাড় করার দায় দায়িত্ব সব আমাদের, সরকার বলে দিয়েই খাল্লাশ।

    সুতরাং যা হবে তা হল, বহু লোকের ক্ষেত্রে নাল হাইপথেসিস পাশ হয়ে যাবে, তারা জন্ম জন্মান্তর ধরে এ দেশে বাস করা সত্ত্বেও (আসামে যেমন অনেক ট্রাইবাল এর মধ্যে পড়ে গেছিলেন)। কি যেন বলে? টাইপ ২ এরর।
  • অপু | ২৩ জানুয়ারি ২০২০ ০৮:২৪429466
  • পিটি দা, বোধি দা খবর কী?
  • | ২৩ জানুয়ারি ২০২০ ০৮:০২429465
  • আকার আহত বোধ করার কোন চান্স নেই।
  • PT | ২৩ জানুয়ারি ২০২০ ০৮:০২429464
  • "এনসিআর না হলে ইল্লিগাল ইমিগ্র‌্যান্ট ধরবে কি করে?"
    কলকাতার এক তরুণ ট্যাক্সিচালক জানাল যে এই লিগাল- ইল্লিগাল ব্যাপারটা মিটে গেলেই লিগালদের একাউন্টে ১৫ লাখ করে টাকা ঢুকবে। আর মুসলমানদের সম্পর্কে যা বলল সেটা লিখতে ইচ্ছে করছে না।
    হনুমানেরা পার্লামেন্টে বা টিভিতে যা বলছে আর তৃণমূল স্তরে যে গপ্প-্গুজব শোনাচ্ছে তার মধ্যে আলোকবর্ষের ব্যবধান।
    (সিঙ্গুর-্নন্দীগ্রামের সময়কার গুজব যারা মুখ বুঁজে মেনে নিয়ে এখনো চুপ করে আছে তাদের এক ধরণের নীতিশিক্ষা হতে চলেছে)।
  • অপু | ২৩ জানুয়ারি ২০২০ ০৭:৫৭429463
  • সুপ্রভাত।
  • Amit | ২৩ জানুয়ারি ২০২০ ০৭:৫৬429462
  • মাঝে মাঝে মনে হয় দোষ একা বিজেপির নয়। বিরোধী দল গুলো এদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে চামচে সাজিয়ে। এরকম বিপদের মধ্যেও মমব্যান, মায়াবতী দূরে সরে আছে। মুলায়ম চুপ। কংগ্রেস সেই এক রাহুল গান্ধী কে লঞ্চ করেই যাচ্ছে, করেই যাচ্ছে। রামচন্দ্র গুহ সেদিন স্পষ্ট করে লিখেছেন যে আজকের ইয়ং পাবলিক কোনো ভাবেই আর একজন ৫থ প্রজন্মের ডিনাস্ট দেখতে উৎসাহী নয়। কংগ্রেস যতদিন এই গান্ধী ফ্যামিলি র ছায়া থেকে না বেরোতে পারছে, ততদিন আরো বেশি করে বোঝা হয়ে যাচ্ছে।

    অন্তত কংগ্রেস যদি আপ কে দিল্লির ইলেকশন টা ও ছেড়ে দিতো, ওদেরকে ওপেন সাপোর্ট দিতো- তাহলেও একটা স্পষ্ট মেসেজ দেওয়া যেত বিজেপি কে যে অপসিশন এবার এক কাট্টা হয়ে লড়বে, কিন্তু সে রকম কোনো লক্ষণ নেই। জাস্ট কংগ্রেস বেকার মাঝের থেকে কিছু ভোট কাটবে হয়তো, কিছু ডেডিকেটেড ভোটার তো এখনো আছেই। মাঝের থেকে হয়তো বিজেপি খান কয়েক সিট্ পেয়ে যাবে ভোটার কাটাকুটি তে। ওয়ান vs ওয়ান হলে কেজরিওয়াল পুরো ঝামা ঘষে দিতো মোদী শাহ র মুখে।

    এখনো হয়তো আপ মেজরিটি পেয়েই জিতবে, কিন্তু এই অবস্থায় ইউনাইটেড অপসিশন এই মেসেজ দেওয়া না গেলে আবার পরের লোকসভা ভোট যে কে সেই। স্টেট্ ইলেকশন এ শুধু জিতে লাভ নেই, লোকে আজকাল বিধানসভা আর লোকসভার ভোটে আলাদা আলাদা প্রায়োরিটি নিয়ে ভোট দিচ্ছে। সব স্টেট্ থেকে বিজেপি মুছে গেলেও সেই ২০২৪ লোকসভায় আবার মোদী বা শাহ ফিরে আসবে আর কাঠি করবে।
  • Du | ২৩ জানুয়ারি ২০২০ ০৬:২৬429461
  • এলেবেলে এক্দম। মনে হচ্ছে যাই কোন মিছিলে গিয়ে দাড়াই।
    হিমন্ত বলছে মাইনে কমিয়ে দেবে, বিষ্ট বলছে সেডিশন চার্জ দেবে আজাদী চাইলে এখন যদি সবাই না আওয়াজ তোলে নিজের ইমিডিয়েট স্বার্থ না দেখে তাহলে সর্বনাশ হয়ে যাবে।
  • aka | ২৩ জানুয়ারি ২০২০ ০৬:১০429460
  • @এলেবেলে - ধন্যবাদ। আরে না না, আমি কারুর কোন কথাতেই কোন আঘাতা টাঘাত পাই নি। এ পাড়ায় ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি সবরকম রিলেশনশিপে তক্কো করেছি, বলেইছি চামড়া মোটা। ঃ)

    তবে সোশ্যাল ডিবেটের অবস্থা খুব খারাপ, সেটা সমাজের শরীরের পক্ষে খারাপ। এই যা।
  • S | ২৩ জানুয়ারি ২০২০ ০৪:৪৭429459
  • "বাংলাদেশি অনুপ্রবেশকারীর গপ্পো ফেঁদেছেন ফিলিপ মোষ। "

    দিদিও এই গল্প বলতেন একসময়।
  • :-:: | ২৩ জানুয়ারি ২০২০ ০৩:২৩429458
  • সর্বহারাদের শৃংখল ছাড়াও কিছু হারাবার ভয় থেকে যায়। এই যুগে একটা প্রবাদ বাক্যের অবসান হল!
  • arin | ২৩ জানুয়ারি ২০২০ ০২:৩১429457
  • "ইন্ডিয়ান" অস্ত্বিত্বের বয়েস বেশি না। সময় লাগবে। "
    ভারত মহাসাগরের নাম "Hindu Ocean" না রেখে "Indian Ocean" করা কবে রেখেছিলো? হালে রেখেছে বলতে চান? আর কেনই বা রেখেছিলো জানেন কিছু?
  • এলেবেলে | ২৩ জানুয়ারি ২০২০ ০১:৫০429456
  • বাই দ্য ওয়ে, আকা বিষয়টা বুঝতে চাইছিলেন বলে একেবারে আমার মতো করে তাঁকে বোঝানোর চেষ্টা। তবে আমার কোনও মন্তব্যে তিনি আহত বোধ করলে আমি দুঃখপ্রকাশ করছি (যদিও তেমন কিছু বলিনি আমি তবে গুরুতে থাকার সুবাদে তাঁর নামটির সঙ্গে আমি পরিচিত)।

  • এলেবেলে | ২৩ জানুয়ারি ২০২০ ০১:৩৯429455
  • সবার আগে সম্মিলিত আওয়াজ উঠুক ক্যা কোনও ভাবেই নয়, এনপিআর যতদিন না আগের সরকারের মতো হচ্ছে ততদিন নয়।

  • এলেবেলে | ২৩ জানুয়ারি ২০২০ ০১:৩৭429454
  • এ বিষয়ে এই বছরের ৭ জানুয়ারি যৌথ সংসদীয় কমিটি নাগরিকত্ব (সংশোধনী)বিল বিষয়ক যে রিপোর্ট সংসদে পেশ করেছেন, তাতে তাঁরা জানিয়েছেন — “In response, the Intelligence Bureau (IB) informed as follows: “As per our records, there are 31,313 persons belonging to minority communities (Hindus - 25447, Sikhs - 5807, Christians - 55, Buddhists - 2 and Parsis - 2) who have been given Long Term Visa on the basis of their claim of religious persecution in their respective countries and want Indian Citizenship. Hence, these persons will be immediate beneficiaries” [Report of the Joint Committee on the Citizenship (Amendment) Bill, 2016, p. 39]।

    পাশাপাশি, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে তথ্যের অধিকার আইন অনুযায়ী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’দের সংখ্যা নিয়ে প্রশ্ন করা হলে তারা লিখিত ভাবে জানিয়েছেন যে, এ বিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য বা সংখ্যা কেন্দ্রীয় সরকারের কাছে নেই।

    অথচ দিব্যি ৫০ লাখ বাংলাদেশি অনুপ্রবেশকারীর গপ্পো ফেঁদেছেন ফিলিপ মোষ। গোটাটাই আই ওয়াশ।

  • T | ২৩ জানুয়ারি ২০২০ ০১:২১429453
  • যাদের পয়সাকড়ি আছে তারা উকিল কী দালাল ধরে বাঁচার চেষ্টা চালাবে। বাকিরা গ্যালো।
  • T | ২৩ জানুয়ারি ২০২০ ০১:১৯429452
  • এটা সম্পূর্ণই নিম্নবিত্তদের, কিবা মুসলিম কিবা হিন্দু, শস্তা লেবার বানানোর চক্কর। আসামে যেমন এরা ধরে নিয়েছিল যে কোটি কোটি মুসলিম অবৈধ নাগরিক বেরোবে, ফলে সব প্রোপাগান্ডা খাপ খেয়ে যাবে। তারপর এদের জন্য অ্যামন অসহনীয় পরিস্থিতির সৃষ্টি করবে যে এরা বাংলাদেশে চলে যেতে বাধ্য হয়। কিন্তু এই খেলতে গিয়ে কেস খেয়েছে। দ্যাখা গ্যালো উলটে মুসলিমদের চেয়ে হিন্দু বেশী বাদ পড়েছে।
    এতেও শিক্ষা নেয়নি। এই যে বলছে হিন্দু যাঁরা বাদ পড়বেন তাঁদের শরণার্থী ডিক্লেয়ার কল্লেই এসো বাছা বলে ব্যবস্থা হবে এটা পুরো ঢপ। শরণার্থী ডিক্লেয়ার করলে গোয়েন্দা দপ্তর খুঁটিয়ে দেখবে প্রতিটি কেস। লাখে লাখে কেস হলে তারা হাত তুলে বসে থাগবে। য্যামন এখনো অবদি একত্রিশ হাজার না কত জনকে শরণার্থী বলতে পেরেছে। নব্বই টু দুহাজার তিন।
    তো, আপিশিয়ালি সমাজের নীচুতলার মুসলিমরা কেস খাবেন, আনয়াপিশিয়ালি হিন্দু মুসলিম দুতরফই।
  • aka | ২৩ জানুয়ারি ২০২০ ০১:১৩429451
  • ইনি বিজেপির লোক, জানা নেই, গুগুল করলাম, পেলাম। ইল্লিগাল ইমিগ্রেশন কোন সমস্যা না হলে নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত