এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নেতাই | ১৬ মে ২০১২ ১৬:২২4290
  • নতুন সিনেমা দেখাই তো ছেড়ে দিয়েছি, শেষ দেখেছি হাউসফুলটু। নাইট শো দেখতে গেছিলাম। আমার তো মন্দ লাগেনি। কিন্তু ভালো কাঁধ ব্যাথা হয়েছিল। বৌ সারাক্ষণ কাঁধে মাথা রেখে ঘুমালো। বললো সিনেমা দেখে ওর মাথা ধরেছিল।
  • Toon Army | ১৬ মে ২০১২ ১৬:১৭4289
  • দুটো রোল খেয়ে লাঞ্চ সারলুম।
  • অপু | ১৬ মে ২০১২ ১৬:১৪4287
  • আমি বুনানের সাথে এ ব্যাপারে সহমত ঃ-)
  • কাজু | ১৬ মে ২০১২ ১৬:১৪4288
  • ধুর এতো খানিক অ্যানাকোন্ডা, আর খানিক সেই কেষ্টঠাকুরের বাল্লোকালে অগাসুর নিধনের মিক্ষচার। তা বলি হ্যাঁ হে নেত্য, নতুন সিম্মর রিভ্যু ল্যাখা কি ছেড়েই দিলে নাকি ভায়া? আমরা হাপিত্যেশ বসে থাকি, নেত্য বল্লে এট্টু সাহোস করে টিকিস কাটব।
  • Blank | ১৬ মে ২০১২ ১৬:১২4286
  • কবি নেতাইকে রিভিউ তে নোবেল দেওয়া হোক
  • নেতাই | ১৬ মে ২০১২ ১৬:১০4285
  • কাল একটা সিনেমা দেখলাম টিভিতে। মিনিট দশেক দেখেছি। বিগ স্নেক নাম মনেহয়। হিন্দিতে ডাব করা। কুম্ভির বিভ্রাট গল্পের কথা নমে করিয়ে দেওয়া সিনেমা।

    যখন চ্যানেল ঘুরিয়েছি তখন একটা সাপ, বিশাল বড় সাপ, দাপিয়ে বেড়াচ্ছে। লোকজন ধরে গপগপ করে গিলছে। লোকজন যেমন ছগলের ঝোল খায় ভাতে মেখে, ওরকম। একটা কাপল চুমু খাওয়া খায়ি নিয়ে নখরা করছিল। তাদের খেল। ম্যাজিক শো চলছিল। ওখানে লোকেদের খেলো। লোকে নাগরদোলা চড়ছিল, তাদের খেলো। এই করতে করতে দুজন লোক আর একটা মেয়ের গ্রুপ হন্তদন্ত হয়ে এলো। হাবেভাবে বোঝা গেল এরা সাপটা হয় ধরবে নয় মারবে। একজনের হাতে আবার বড় লাল রুমাল আর একটা ছুরি। লাল রুমাল কিজন্যে এনেছিল শেষমেশ বুঝতে পারিনি। হতে পারে প্রথমে ওরা ষাঁড় ধরতে বেরিয়েছিল।

    এরপর ব্রেক। অন্য চ্যানেল ঘুরে এসে দেখি একটা বড় টানেলের মত জায়গা। সেখানে মোটা মত লোকটা ছুরি বাগিয়ে দাঁড়িয়ে আছে সাপ মারবে বলে। সাপটা এদিকে আগেই দেখে ফেলেছে ওদের। তাই লুকিয়ে পিছন দিক দিয়ে এসে লেজ দিয়ে ঘাপ করে একম মারলো লোকটাকে, লোকটার পা ভেঙে গেলো। অগত্যা আরেকটা লোক, এমনিতে ভীতু মতন দেখতে, পরে বুঝলাম ওই আসল হিরো, সে এগিয়ে গেলো সাপের মারতে। নির্ভীকের মত ছুরি হাতে দাঁড়িয়ে রইঅলো সাপের সামনে। সাপটা সরসর করে এগিয়ে এলো। আর কপাত করে লোকতাকে গিলে ফেললো।

    তারপর? একদম সোজা। লোকটা সাপের পেট কেটে বেরিয়ে এসে বৌ বাচ্চা সমেত মহা সুখে সংসার করতে লাগলো। সিনিমা শেষ। লোকটা সাপের পেট থেকে পয়সা কড়ি সোনাদানা কিছু পেয়েছিল কিনা দেখায়নি।
  • অপু | ১৬ মে ২০১২ ১৬:০২4284
  • আমি বুদ্ধি করে Movies in Kolkata খুঁজে দেখছিলুম...
  • কাজু | ১৬ মে ২০১২ ১৬:০০4283
  • কবি সীতাপতি বলেছিলেন,

    সখী কালো আমার ভালো লাগে না
    ঐ কেলে ছুঁড়ি?
    থুড়ি থুড়ি !
  • Blank | ১৬ মে ২০১২ ১৫:৫১4282
  • পাওলি দাম তো আছেই দেখার জন্য
  • কাজু | ১৬ মে ২০১২ ১৫:৫০4281
  • যাও এলার চার অধ্যায় দেখো দেখো। আর কি। দাম তো সবেতেই ঢুকে বসে আছে।

    তবে হ্যাঁ, তিন ইয়ারি কথা বেশ ভালো হয়েছে নাকি। সঙ্গীতা তো খুব পোশোংসা লিখেছে।

    ভিকি ডোনর কেউ দেখল না আর? মাহিয়া না আয়া...আঃ অসীমা। যামী গৌতম। অনুদির পাশে আরেকজন জায়গা করেই নিল।
  • অপু | ১৬ মে ২০১২ ১৫:৪৫4280
  • কোন টা? ভূ ভ দেখে ফেলেছি তো....
  • Blank | ১৬ মে ২০১২ ১৫:৪৪4279
  • বাংলা সিনেমা দেখো
  • অপু | ১৬ মে ২০১২ ১৫:৩৯4278
  • হায় কেউ বলে না গো। কী সিনেমা দেখবো।

    ইয়ে ছাগলের ঝোল শুনলে আমার মন টা কেমন উদাস উদাস হয়ে যায়!!
  • Blank | ১৬ মে ২০১২ ১৫:৩৩4277
  • এই সব ছোট খাটো ব্যপারে মেট্রোজিল আমার লাগে না, আমার শুধু ট্রেনে উঠলে দরকার হয়
  • Toon Army | ১৬ মে ২০১২ ১৫:২৯4276
  • হায় রে - আমি এখন দেখলাম যে সাড়ে তিনটে বাজে, খাওয়া হয়নি। যাই দেখে আসি কিছু পাওয়া যায় কিনা...
  • kc | ১৬ মে ২০১২ ১৫:১৮4275
  • মাটন ঝোল ভাত শুনলে বিশেষ কিছুই মনে হয় না। গরগরে করে পাঁঠার মাংসের ঝোল আর ভাত শুনলেই নোলা সপসপ করে ওঠে। প্রাণপাখি আনচান আনচান করে। বুনান, মেট্রোজিল খাওয়ার দরকার নাই।
  • কুমু | ১৬ মে ২০১২ ১৫:০৪4274
  • যত্ত সব কামচোর ও পেটুকের্দল!!
  • Blank | ১৬ মে ২০১২ ১৪:৫৮4273
  • আজ অব্দি আমার তাই হলো, কাল থেকে মনে হয় উল্টো হবে।
  • ডিডি | ১৬ মে ২০১২ ১৪:৫৪4272
  • মিটিন হওয়া চাই চটজলদি। লাঞ্চ হওয়া চাই ম্যারাথন।

    তবেই না মজা।
  • অপু | ১৬ মে ২০১২ ১৪:৫১4271
  • আমার সীটে। চলে এস।
  • harmad | ১৬ মে ২০১২ ১৪:৪৭4270
  • ব্রতীন দা অফিসে কোথায় আছ ?
  • প্পন | ১৬ মে ২০১২ ১৪:৩৬4269
  • এইমাত্র ম্যারাথন মিটিন সেরে চটজলদি লাঞ্চ করে ফিরলাম।

    সাইকেল থেকে পতনের ও অন্যকে ভূপাতিত করার অনেক গল্প আছে। তবে এখন আবার মিটিন ডাকছে। ঃ(
  • Blank | ১৬ মে ২০১২ ১৪:২২4268
  • দুক্কুরে দুটো মাটন ঝোল দিয়ে ভাত খেলাম। একটু ঘুম ঘুম লাগছে, বাড়ি গেলে হয়।
  • অপু | ১৬ মে ২০১২ ১৪:২০4266
  • /যেটা
  • অপু | ১৬ মে ২০১২ ১৪:২০4267
  • আজকে কাজ নেই হাতে। এক পিস সিনেমা দেখলে মন্দ হয় না। কোন সিনেমা দেখি বলো তো? আপিসে অছি। তাই সিটি সেন্টার ১, ২ বা অ্যাক্সিস মল .....
  • kc | ১৬ মে ২০১২ ১৪:১৮4263
  • নিজের নাম আগে মামুর কলে লিখে বাংলা আউটপুটটা কপি করে নামে বাক্সে পেস্ট করুন। বাংলায় (একদম কালিমার্কা বাংলা) আফনার নাম দ্যাখবেন।
  • কাজু | ১৬ মে ২০১২ ১৪:১৮4264
  • আ-আ-আ-আ-ঃ !

    *আছে
  • কাজু | ১৬ মে ২০১২ ১৪:১৮4265
  • চাপের কী আচেহ এত সবেতে?

    ও কারণ দেখাতে পাল্লো না যে, মা কালী নিজেই কারণ পান করা হেব্বি পছন্দ করেন?
  • অপু | ১৬ মে ২০১২ ১৪:১৭4262
  • কোয়ার্ক। তুমি ইংরেজী তে লিখলে। বাংলা জানলায় জেটা আসবে সেটা কপি পেস্ট করতে হবে।
  • অপু | ১৬ মে ২০১২ ১৪:১৬4260
  • হ্যাঁ শুনলাম বোতলে নাকি মা কালীর ফটো র আছে। আর লেখা আছে 'মা কালীর শরণাগত হন'। কী চাপ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত