এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ০২ জানুয়ারি ২০২০ ০৯:১৭427770
  • পাই, এবার-ও বইমেলায় থাকতে পারব না, জুনে আসতে হবে সপ্তা দুইয়ের জন্য
  • | ০২ জানুয়ারি ২০২০ ০৭:৩৩427769
  • সি৺দুরে মেঘের খবরঃ রেল এর ব্যাপক রি স্ট্রাকচারিং আর প্রাইভেটাইজেশন প্ল্যান এর বিরোধিতা ও খুব স্বাভাবিকভাবেই ব্যাপক করার চেষ্টা হবে। সরকারী হুমকি ইত্যাদি চলছে।
  • Amit | ০২ জানুয়ারি ২০২০ ০৪:৩১427768
  • সবাই কে নতুন বছরের শুভেচ্ছ।
  • :-D | ০২ জানুয়ারি ২০২০ ০২:০০427767
  • @ আতোজ 09:16 PM —
    মা ফলেষুর নতুন ব্যাখ্যা শুনলাম। ‘মা কখনও ফল খান না’। এর থেকে ডিভাইন মাদার, তাঁর নির্লিপ্তি ইত্যাদি প্রভৃতি।
  • পদ্য | ০২ জানুয়ারি ২০২০ ০১:৪২427766
  • ছুটেও নয় হেঁটেও নয় সাপের মতো
    কাছেও নয় দূরেও নয় গভীর কতো
    আলোও নয় অমাও নয় যায় যে দেখা
    আজও নয় কালও নয় ভাগ্যে লেখা
  • অর্জুন | ০২ জানুয়ারি ২০২০ ০০:৫৩427765
  • ইণ্ডিয়ায় এই ঢিন চ্যাক মার্কা নিউ ইয়ার পার্টিগুলোর জন্য এত ক্রেজ কেন বোঝা মুশকিল! অত জোরে গান, নাচ বেলেল্লেপানা করে নতুন বছর উদযাপন করার অর্থ কি কে জানে! It's just a date.
  • Atoz | ০২ জানুয়ারি ২০২০ ০০:৪৪427764
  • ওদিকে নাকি দুহাজার লোককে টিকিট বিক্রি করেছে এক বর্ষবরণ পার্টি, তারা গিয়ে দ্যাখে দু'শ জনের মতন খাবার আর পানীয় আছে। মারামারি লেগে গেছিল, পুলিশ গিয়ে ঠান্ডা করেছে। পার্টির নাম নাকি ছিল "বেশরম"। ওই নাম দেখেই তো ক্রেতাদের বোঝা উচিত ছিল ওদের টিকিট কিনলে কী হতে পারে।
  • Atoz | ০১ জানুয়ারি ২০২০ ২৩:২৬427763
  • কী পদ্য?
  • অপু | ০১ জানুয়ারি ২০২০ ২৩:০২427762
  • পাগলা সাহেবের কবর। মনে
    পড়ে সেই পদ্য টা?
  • Atoz | ০১ জানুয়ারি ২০২০ ২২:৫৬427761
  • কী সাংঘাতিক!!!! কার্জন তো কবরের মধ্যে লাফিয়ে উঠেছেন মনে হয়। ঃ-)
    আহা সুনীলবাবু কার্জনের আর তার বৌয়ের ভারী রোম্যান্টিক গল্প লিখেছিলেন, ওরা নাকি ভেবেছিল ছেলে হলে নাম দেবে ইরিয়ান ডোরিয়ান। কী অবস্থা! বানিয়ে বানিয়ে এসব লিখেছে শুনলে সায়েব কী ক্ষেপেই না যেতেন! ঃ-)
  • b | ০১ জানুয়ারি ২০২০ ২২:২৫427760
  • গোবর-নাড়ু (এটা সিধু জ্যাঠা বলতেন, আমি নাচার) তো আবার ছড়িয়ে ছাপ্পান্ন করেছেন,। উনি নাকি টুইট করেছেন, ' আপামর বঙ্গবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সেই টেবিল-এ বসে, যেখানে বসে লর্ড কার্জন বঙ্গভঙ্গের ডিসিশন নিয়েছিলেন'
  • Apu | ০১ জানুয়ারি ২০২০ ২১:৪৫427759
  • ১। যত তাড়াতড়ি সম্ভব PhD শেষ করা।
    "সকলি তোমার ইচ্ছা,ইছাময়ী তার তুমি.. ঃ))

    ২। এবছর পশ্চিমবঙ্গে/ভারতের অন্ততঃ ৪ টে নতুন জায়্গা তে ঘোরা, যেখানে আগে একবার ও যায় নি। প্রথম টা যাচ্ছি ২২ জানু। বিলাসপুর,ছত্তিশগড় আমার +২ র বন্ধু র বাড়ি।

    ৩। প্রচুর বই জমে গেছে। পড়া হয় নি।সুগুলো র বেশ কটা উদ্ধার করা

    আপাতত এই তিনটে।
  • Atoz | ০১ জানুয়ারি ২০২০ ২১:৩৯427758
  • ব্রতীন, সেই মেলায় কী কী হল সে তো বিস্তারিত বললে না? এখন কি কোনো মেলা চলছে? ছোটোখাটো?
  • Atoz | ০১ জানুয়ারি ২০২০ ২১:২০427757
  • তোমার নতুন বছরের শপথগুলো কী কী ব্রতীন?
  • Atoz | ০১ জানুয়ারি ২০২০ ২১:১৬427756
  • নতুন বছরের শপথ? বরাবর যা থাকে। "মা ফলেষু কদাচন" ঃ-)
  • Apu | ০১ জানুয়ারি ২০২০ ২১:০৪427755
  • আটোজ, খবর কী? নতুন বছরের র শপথ কী কী? ঃ) ঃ)
  • Atoz | ০১ জানুয়ারি ২০২০ ২০:৫৬427754
  • নতুন বছর শুরু হল। সুপ্রভাত ব্রতীন। তুমুল ভালো হোক সব।
  • অপু | ০১ জানুয়ারি ২০২০ ২০:২২427753
  • শ্রমিক দের কে চিরকাল যুদ্ধ করে অধিকার কেড়ে নিতে
    হয়েছে। তা মিনিমাম ওয়েজ হোক বা অন্য কিছু।

    কাজেই এই ট্রেড ইউনিয়ন গুলো থাকা একান্ত জরুরি। সমস্যা হচ্ছে এদের লোভী আর মেরুদণ্ড হীন নেতারা।

    প্লেন আন্ড সিম্পল।
  • অপু | ০১ জানুয়ারি ২০২০ ২০:১৩427752
  • এই তো। এই বার দিব্যি বুঝতে পারলুম। তার মানে বোধি দা
    চেষ্টা করলে পারে
  • | ০১ জানুয়ারি ২০২০ ১৯:১৭427751
  • আমাদের দেশে যেটা বলতে পারিশ একটা বিচিত্র ক্যাচাকাইটিস হয়েছে। প্রাইভেট সেক্টর একদিকে আদৌ ইউনিয়ন রাইট্স দেয় নি, পাবলিক সেক্টর এ কর্মচারী রা প্রচুর প্রোভোকেশন সত্ত্বেও নিজেদের এসটাবলিশ করতে পেরেছে, সরকার ও ম্যানেজমেন্ট গুলি অন্তত এখনো পর্যন্ত তাদের ইউনিয়ন করার অধিকার কেড়ে নিতে পারে নি। এর পরে হল সরকারী কর্মচারী র ইউনিয়ন রাইট্স যেটাকে সরাসরি তৃনমূল বিরোধিতা করছে, সেটা র বিষয় টা কে সরকারী কাজের শ্লথতা র সঙ্গে জুড়ে অ্যান্টি ইউনিয়ন রাইট্স কে এসটাবলিশ করা হচ্ছে, সারা দেশে, সারা পৃথিবী তেই হয়েছে। এর পরে যেটা হয়েছে, সরকারী জব জেহেতু কমে গেছে, জব গ্যাঅরান্টি বলে কোথাও কিসু নাই, এন্টারপ্রিনিয়োর শিপের আহ্বান দিয়ে ম্যানেজ ও হচ্ছে না, ইকোনোমিক ব্যাড নিউজ, তাই সাধারণ মানুষ কে বোঝানো সহজ হয়েছে যে ইউনিয়ন ই শিল্পে মন্দার জন্য দায়ী। তো সেতো হবেই, কোন দিন ইউনিয়ন বাধা ছাড়া করা জায় নি। তার মধ্যে লম্বা পোস্ট ও পড়ছে ঃ-))))) অতএব চলবে, চাপ নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি র মেসেজ আর শ্রমিক অধিকার এর মেসেজ কোথাও মিলবে কোথাও মিলবে না, সে আর নতুন কি ঃ-)))

  • | ০১ জানুয়ারি ২০২০ ১৯:০২427750

  • ব্রতীন, আমি আদৌ বিটিং অ্যারাউন্ড বুশেস করিনি। একেবারেই বাংলা ধর্মঘটের অধিকার ও ব্যবহারের পক্ষে। একেবারে দিন মজুর থেকে হোয়াইট কলার ওয়ার্কার পর্যন্ত সবার। চাট্টি পলিসি ফেবার পাওয়া সার্ভিস কোং এ টুক টাক কি বোর্ড টিপতে শিখে হঠত করে চম্কে যাই নি এই আর কি ঃ-)))) এবার অ্যানালিটিকাল কথা বিশদে বলা আমার অভ্যেস, কারণ মনেই করি না, ওয়ান লাইনার লিখে অথরিটি জারি করার প্রয়োজনীয় পেশাগত উচ্চতা আমার আছে, গুরু তার জায়্গাও না ঃ-))))) বিষয় টা সম্পর্কে আগ্রহ থাকলে পরের প্যারায় এগোতে পারিশ।

    তুই যদি জান্তে চাস, আমার কাছে পসন্দ না হলে প্রচুর পাবলিক অতাভেলেবল ডেটা আছে দেখতেই পারিশ।

    আমার বক্তব্য ছিল ইনডাস্ট্রিয়ালি অ্যাডভান্সড বলে খ্যাত মহারাষ্ট্রে আর পশ্চিম বংগে এক ই সময়ে ডি ইনডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল। এবং এক ই সময়ে পশ্চিম বঙ্গে প্রচুর পরিমাণে পলিসি দিয়ে বড় পাবলিক সেক্টর বন্ধ হয় বা ক্রিপলড হয়।

    আর একটা গল্প হল, বাংলা ন্যাশনালিস্ট জার্নালিজম প্রথমে কখনো সরাসরি কখনো ল্যান্ডেড জেন্ট্রির পক্ষে অবস্থান নিয়েছে চল্লিশের দশক থেকে, তিরিশের দশক এর টেররিস্ট মুভমেন্ট এর উত্তেজনা শেষ হবার পরে। সেটা ষাটের দশকের মাঝে এসে স্ট্রেট অ্যান্টি ট্রেড ইউনিয়ন এবং অ্যান্তি কৃষক আন্দোলন এবং অ্যান্টি রিফিউজি ও সব মিলিয়ে অ্যান্টি লেফ্ট হচ্ছে।

    খানিকটা উজ্জ্বল ব্যতিক্রম, যুগান্তর প্রচন্ড অ্যান্টি ট্রেড ইউনিয়ন হলেও অ্যান্টি রিফিউজি ছিল না, বা মুক্তি যুদ্ধ সম্পর্কে সিম্প্যাথেটিক কভার করেছিল। একটি গবেষণায়, পোলিটিকাল কার্টুনের উপরে, সাহায্য করতে গিয়ে আমাকে প্রচুর কাগজ এর পোলিটিকাল কার্টুন আর এডিটোরিয়াল তুলে আনা মেটেরিয়াল ঘাটতে হয়েছে। সুতোরাং যা বলছি জেনেই বলছি।

    মিলিটান্ট ট্রেড ইউনিয়নিজম নিয়ে অনেকে নিন্দে করে, কিন্তু ওয়ার্কার রাইটের ন্যুনতম জাস্টিফিকেশন কমে গিয়ে খুব উপকার হয় নি। আর মিলিটান্সি নিয়ে যেটা অনেকেই বলে না, সেটা হল, স্ট্রাইক ব্রেকার আর মালিকের ইউনি ল্যাটেরাল স্টান্স অনেক ক্ষেত্রেই দায়ী, ইন ফ্যাক্ট প্রচুর ফ্ল্যাশ পয়েন্ট ই সেটাকে কেন্দ্র করে, প্লাস পাবলিক সেক্টরের বেলায় সাস্টেন্ড ডিসভেস্টমেন্ট এর গল্প রয়েছে।

    অতএব এক কথায়, ইউনিয়ন জরুরী এবং শুধু তাই না, ইউনিয়ন পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট জরুরী। জার্মানী তে কর্পোরেট বোর্ড এ ইউনিয়ন এর মেম্বার থাকে, তাতে প্রোডাকশন এর ক্ষতি হয়েছে শোনা যায় নি।
    শুধু পূজা বোনাস, পি এফ চেয়েই কত লক আউট ৭০স এ হয়েছে তার ইয়ত্ত্বা নেই, মেডিয়ার ঢপ খেতে ভালো লাগলে তাই খা ঃ-)
  • de | ০১ জানুয়ারি ২০২০ ১৭:৩৬427748
  • বিএর বইটা বড়ো ভালো - নামিয়ে নিলাম -
  • de | ০১ জানুয়ারি ২০২০ ১৭:৩৬427749
  • ভালো আছি পাই - ব্যস্ততা এ জনমে কমিবার নয়- জুনিয়রও ক্রমাগত ব্যস্তই হচ্ছে -

    সময়্টা সত্যি বড়ো ডিপ্রেসিং - গুরুতে লিখবো লিখবো করেই কেটে গেলো কতোগুলো দিন - কিচ্ছু লিখতে ইচ্ছেই করেনা -
  • pi | ০১ জানুয়ারি ২০২০ ১৫:৫০427746
  • আরে দেদি! আছো কেমন? ব্যস্ততা একটু কমল? জুনিয়র সায়েন্টিস্টের খবর কী?

    এখন শুভেচ্ছা জানাতে গেলে শুভ শব্দেই হোঁচট খেয়ে যেতে হয়! এই ২২ তারিখ কোর্টে যদি কিছু না আটকায়, কী হতে পারে তারপর, ইম্প্লিমেন্ট হলে এবং তার প্রতিবাদ, দুটোতেই, ভাবতেও অস্থির লাগছে।
    কী অসম্ভব ডিপ্রেসিং একটা সময়, কতদিন চলবে কে জানে! কত স্থায়ী ক্ষতি ক্ষত করে দিয়ে যাবে কে জানে।
  • pi | ০১ জানুয়ারি ২০২০ ১৫:৫০427747
  • আরে দেদি! আছো কেমন? ব্যস্ততা একটু কমল? জুনিয়র সায়েন্টিস্টের খবর কী?

    এখন শুভেচ্ছা জানাতে গেলে শুভ শব্দেই হোঁচট খেয়ে যেতে হয়! এই ২২ তারিখ কোর্টে যদি কিছু না আটকায়, কী হতে পারে তারপর, ইম্প্লিমেন্ট হলে এবং তার প্রতিবাদ, দুটোতেই, ভাবতেও অস্থির লাগছে।
    কী অসম্ভব ডিপ্রেসিং একটা সময়, কতদিন চলবে কে জানে! কত স্থায়ী ক্ষতি ক্ষত করে দিয়ে যাবে কে জানে।
  • অপু | ০১ জানুয়ারি ২০২০ ১২:৩৪427744
  • হমম। ঠিক।

    না। সবে দুটো পেপার পাবলিশড
    হয়েছে। বাকি দুটো নিয়ে
    লড়ছি। কাজ অনেকটা এগিয়েছে। সব ই তার ইচ্ছা
  • de | ০১ জানুয়ারি ২০২০ ১১:৪৯427743
  • ভালো আছি ব্রতীন - ঠিক চিনলাম আশা করি -

    তোমার সব খবর ভালো? পিএইচডি হয়ে গেছে?
  • অপু | ০১ জানুয়ারি ২০২০ ১১:৩৮427742
  • আরে দেবু কেমন আছো?

    হ্যাপি নিউ ইয়ার
  • de | ০১ জানুয়ারি ২০২০ ১১:২৯427741
  • সব্বাইকে ইং নতুন বছরের শুভেচ্ছা - খুব খুব ভালো কাটুক নতুন বছর -

    অনেক দিন বাদে এলাম - এই কনফিউজড সময়ে সবাই ভালো আছেন আশা করি -

    কাল নেটফ্লিক্ষে আনবিলিভেবল সিরিজটা দেখলাম - রেকো করলাম সক্কলকে - খুব ভালো লেগেছে - আটটা এপিসোডে -

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত