এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৪ অক্টোবর ২০১৯ ০০:১২423210
  • ছি ছি। কোথায় জয়পুরিয়া আর কোথায় সরপুরিয়া??
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৯ ০০:০৪423209
  • হুঁ পিটি, এরাই জয়পুরিয়াকে সরপুরিয়া শ্রীরামপুরকে ছিঃরামপুর এইসব বলে।
  • PT | ২৪ অক্টোবর ২০১৯ ০০:০০423208
  • আমি কমুনিস্ট পার্টি নিয়ে খুব একটা চিন্তিত নই। শহুরে শিক্ষিতদের ঢপবাজী আমাকে বেশী পীড়িত করে।
  • অর্জুন | ২৩ অক্টোবর ২০১৯ ২৩:৫০423207
  • @পিটি, আমি আপনার মেসেজটার তারিফ করলাম।

    'সে খবরে উৎকন্ঠিত হয়ে লাঠির ডগা দিয়ে জ্যোতিবাবুর ছবিঅলা কাগজ ছুঁড়ে ফেলে দেওয়া উচ্চবর্ণের এক মানুষের কট্টর বাম-বিরোধী নাতি (রায় মশাই?)' কমিউনিস্ট'রা তো শ্রেণী শত্রু হিসেবে একটা গোষ্ঠীকে (পড়ুন এনট্রাপ্রিনিওর) প্রথম থেকেই চিহ্নিত করে দিয়েছিল এবং নানাভাবে উৎপীড়ন চালিয়েছিল। ব্যবসা মানেই সবাই জোতদার মহাজন। তো এই হঠাৎ বনে যাওয়া শ্রেণি শত্রুদের থেকে পার্টি কি আশা করতে পারে? এটা একমাত্র যারা ভুক্তভোগী তারাই জানে।

    যাইহোক, গ্রামে গঞ্জে কমিউনিস্ট পার্টি খুব সফল শুনতাম। নন্দীগ্রামের পরে গ্রামে গঞ্জে সেই পার্টির কাজকর্মের কথা প্রথম উঠে আসার পরে বেশ চমকে উঠতে হয়েছিল।

    হা হা। মহিলা তাঁর পিতৃদত্ত পদবিটিও ব্যবহার করতে পারবেন না? শুধু প্রাক্তন স্বামীর স্পিভাক লিখলে ভাল হত!

    একটা ব্যাপারে খুব মজা লাগছে, আপনি আমায় ঠুকতে গিয়ে এমন একজনকে ঠুকে বসলেন যিনি ২০১৪'র একটি সাক্ষাৎকারে বাংলার কমিউনিস্ট পার্টির প্রশংসা করে বলেছেন 'কবছর হল বামপন্থীরা বাংলায় ক্ষমতায় নেই কিন্তু আমার বিশ্বাস বাংলার মানুষ আবার তাদের ঠিক ফিরিয়ে আনবে।' ঃ-) ঃ-)

    ইউ টিউবে পেয়ে যাবেন।
  • sm | ২৩ অক্টোবর ২০১৯ ২৩:৪০423206
  • গ্রাম দিয়ে শহর ঘিরে ফেলুন।সদর দরজায় কামান দাগুন।এলিট তুমি নিপাত যাও।তফাৎ রহো।
  • PT | ২৩ অক্টোবর ২০১৯ ২৩:৩৭423205
  • এলেবেলে
    আমরা অনেকেই বেঁচে বত্তে আছি পাঁশকুড়া, বাগনান, গরবেতা, খর্গপুর ইত্যাদি মুখয়াববহীন কলেজের উজ্জ্বল ছেলেমেয়েদের নিয়ে। এদের সঙ্গে যত সময় কাটাচ্ছি ততই মনে হচ্ছে যে প্রেসিডেন্সির মাস্টার মশাইদের অন্য কোথাও বদলি করা যাবে না এই নীতি ভেঙ্গে দিয়ে বাম সরকার একটি যথোপযুক্ত কাজ করেছিল।
  • dc | ২৩ অক্টোবর ২০১৯ ২৩:৩৬423204
  • এলেবেলে, আচ্ছা। (দা টা কাটিয়ে দিলাম)
  • অর্জুন | ২৩ অক্টোবর ২০১৯ ২৩:৩৫423203
  • @sm রবীন্দ্রনাথের বিশ্বভারতী বাদ দিয়ে দিলেন?
  • অর্জুন | ২৩ অক্টোবর ২০১৯ ২৩:৩৪423202
  • @এলেবেলে'র,

    Date:23 Oct 2019 -- 10:24 PM মন্তব্যের সঙ্গে একমত। ওখানে উনি যেসব প্রতিষ্ঠানের নাম দিয়েছেন তার মধ্যে বর্ধমানের রাজ কলেজের ছাত্র ছিলেন সুকুমার সেন আর বহরমপুরের কৃষ্ণনাথ কলেজের ছাত্র ঋত্বিক ঘটক ও আবুল বরকত। আরো অনেকেই আছেন।

    এখুনি এন ডি টি ভি'তে 'অফ দ্য কফ' শুনলেন। শেখর গুপ্তা একদম শেষে দুর্দান্ত দিলেন 'অভিজিতকে মোদী যতই প্রশংসা করুক, কাজের বেলায় অভিজিতের বাতলানো পথের ঠিক বিপরীত করবে।' ঃ-)
  • Atoz | ২৩ অক্টোবর ২০১৯ ২৩:৩১423201
  • আরে এই আইএসাইএ এসেই না কলমোগোরভ পুকুরে ঝাঁপ দিলেন আর মনের সুখে সাঁতার কাটলেন? তারপরেই না ম্যাথামেটিশিয়ান হয়ে গেলেন? আগে নাকি ছিলেন স্ট্যাটিস্টিশিয়ান।
    ঃ-)
    ওহ্হ্হ, অভ্যুকে খুব মিস করি এই সময়গুলোতে।
  • sm | ২৩ অক্টোবর ২০১৯ ২৩:২২423200
  • না, না পুরোটা এলেবেলে ঠিক লেখেন নাই। পব তে খড়গপুর আই আই টি নিয়ে খুব চর্চা হয়। জোকা নামক গ্রামের আই আই এম নিয়ে ভালো আলোচনা হয়।এমন কি ধ্যাধ্যেরে গোবিন্দপুর এ আই এস আই স্ট্যাট কলেজ নিয়েও অনেক আলোচনা হয়।
    সবকিছু কলকাতা কেন্দ্রিক নয়।
    এই যে ব্রতীন বেলুড় কলেজ নিয়ে এতো গর্ব করে,সেটা কি কিছু নয়?গুরু থেকে ভাবী নোবেল প্রাপক শ্রীমান হনুও কলকাতার বাইরের।
    সুতরাং কলকাতা হলো অনেকটা আলিমুদ্দিন এর মতোন,জেলা অফিস গুলোই হলো চালিকা শক্তি।
  • এলেবেলে | ২৩ অক্টোবর ২০১৯ ২৩:১৭423199
  • ডিসি, স্বচ্ছন্দে আমাকে এলেবেলে নামে ডাকুন। নামের পরে 'বাবু' জুড়লে তীব্র অস্বস্তি হয়। আড্ডার আমেজটা থাকে না। সামান্য অনুরোধ। তেমন মনে করলে এলেবেলেদা বলতে পারেন।
  • | ২৩ অক্টোবর ২০১৯ ২৩:১১423198
  • .....ড্যান্সিং ডাউন দ্য ট্রাক, লং অফের ওপর দিয়ে বল সীমানার ওপারে......
  • PT | ২৩ অক্টোবর ২০১৯ ২৩:০৭423197
  • "নিম্নবর্ণ থেকে শহুরে সাংস্কৃতিক জগতে আসা সম্ভব নয় সামাজিক পরিস্থিতির জন্যে।"
    পব-র ক্ষেত্রে উত্তরটা তাহলে আপনি জানেন।
    সমস্যা অন্যত্র।
    সেরেফ ধান্দাবাজীর কারণে তিনোর ধামাধরা শহুরে উচ্চবর্ণের সরকারবাবু হঠাৎ অপ্রাসঙ্গিক ভাবেই কমুনিস্ট পার্টি নিয়ে বেজায় চিন্তিত হয়ে বলে ফেলেনঃ "সবাই ব্রাহ্মণ। এমনকি মমতাও। তাঁর আগে বুদ্ধবাবু ছিলেন, একেবারে ভটচাজ্জি ব্রাহ্মণ। জ্যোতি বসু, তিনিও কায়স্থ, প্রফুল্ল সেনও..."
    উচ্চবর্ণের নোবেল বন্দ্যোপাধ্যায় উত্তরে কিই-ই বা বলতে পারেন? শুধুই চমৎকৃত হনঃ "এই বৈচিত্রহীনতা সত্যিই চমকপ্রদ।"
    সে খবরে উৎকন্ঠিত হয়ে লাঠির ডগা দিয়ে জ্যোতিবাবুর ছবিঅলা কাগজ ছুঁড়ে ফেলে দেওয়া উচ্চবর্ণের এক মানুষের কট্টর বাম-বিরোধী নাতি (রায় মশাই?) পুনরায় কমুনিস্ট পার্টি নিয়ে বেজায় উৎকন্ঠিত হয়ে ৬০ মিলিয়ন ডলারের প্রশ্নটা করেই ফেলেনঃ "নিম্নবর্ণ থেকে উঠে আসা আরেকজন প্রথমসারীর কমিউনিস্ট নেতার নাম বলুন তো?"
    তারপরে নিম্নবর্ণের প্রতি বেদনায় চ্ক্রবর্তী পদবি পরিত্যাগ করতে না পারা একজনকে কোট করেন "Can the sunaltern speak?'"
    কি মিত্তি! কি মিত্তি ! কি সুইত! এক্কেবারে সুর্রিয়ালিস্টিকের মত সুইত!!!!
  • dc | ২৩ অক্টোবর ২০১৯ ২২:৫৩423196
  • এলেবেলে বাবু খুব ভালো লিখেছেন। আপনার সাথে একদম একমত।
  • | ২৩ অক্টোবর ২০১৯ ২২:৪২423195
  • মরেচে।

    আটোজ আছো নাকি?
  • elite | ২৩ অক্টোবর ২০১৯ ২২:৩৫423194
  • ঠিক ঠিক!
    শুধু আম্রিগা আর ইউরোপ! বুর্কিন ফাসো নিয়ে কোনোদিন এখানে কেউ আলুচানা করেছে?
  • S | ২৩ অক্টোবর ২০১৯ ২২:২৬423193
  • একমত।
  • এলেবেলে | ২৩ অক্টোবর ২০১৯ ২২:২৪423192
  • শুনুন আলাদা করে বামপন্থীদের দোষ দিয়ে লাভ নেই। গোটাটাই ব্রাহ্মণ্যবাদ এবং ব্রাহ্মন্যবাদী হেজিমনি। এই যে আলোচনা ঘুরপাক খাচ্ছে কেবলমাত্র প্রেসিডেন্সি, সেন্ট জেভিয়ার্স, স্কটিশ, যাদবপুর, নোবেল - এই গোটাটাই তার লক্ষণ। এমন একটা ভাব যেন পব-তে শিক্ষা মানেই কলকাতা এবং সব শিক্ষিতের বাস কেবলমাত্র কলকাতা শহরে। বাংলার মফস্‌সলগুলোকে প্রায় কানা করে এই যে অতি উৎকট কলকাতাকেন্দ্রিকতা সেটাও ওই ব্রাহ্মণ্যবাদের অন্তর্গত। প্রেসিকে এলিট প্রতিষ্ঠান বিবেচনা করা এবং একই ভাবে রামকৃষ্ণ মিশনের স্কুলগুলোর প্রাণপণে এলিট থাকার বাসনা - এই মানসিকতার আমি তীব্র নিন্দা করি। দেহের সমস্ত রক্ত কেবলমাত্র মুখমণ্ডলে সঞ্চিত হওয়াকে সুস্বাস্থ্যের লক্ষণ বলা যায় না। এই যে কিছুতেই আলোচনায় চন্দননগর গভ, কৃষ্ণনগর গভ, বর্ধমান রাজ কলেজ, ঝাড়গ্রাম কলেজ, বহরমপুর কৃষ্ণনাথ কলেজ, জলপাইগুড়ি গভ কলেজগুলো আসছে না বা আসে না আপনাদের ডিসকোর্সে, তলিয়ে ভাবলে সেখানেও এই ব্রাহ্মণ্যবাদ বিচ্ছুরিত হয়।
  • অর্জুন | ২৩ অক্টোবর ২০১৯ ২২:২২423191
  • @S ইংল্যান্ডের রাজনৈতিক মহলে এটোনিয়ান সংস্কৃতি এখনও বোধহয় বিদ্যমান। বরিস জনসন এটোন ও অক্সফোর্ডের ছাত্র।
  • অর্জুন | ২৩ অক্টোবর ২০১৯ ২২:১৫423190
  • @পিটি,

    আপনার প্রশ্নটা বারংবার পড়ে কাষ্ঠ হাসি পাচ্ছে আমার। মূল প্রশ্নটা ছিল কমিউনিস্ট পার্টিতে নিম্নবর্ণের নেতা পাওয়া গেল না কেন? আপনি সেটার উত্তর দিলেন না বা দিতে পারছেন না কিন্তু আপনি আমার কাছে
    বারবার জানতে চাইছেন 'পব-তে সামাজিক স্তরে নিম্নবর্ণ থেকে উঠে আসা প্রথিতযশা সাংবাদিক, লেখক, শিল্পী, গায়ক, অভিনেতা, চিত্র-পরিচালক, নাট্য-ব্যক্তিত্ব, ইত্যাদি'দের নামের তালিকা। এটা কি উত্তর এড়ানোর জন্যে কাউন্টার প্রশ্ন ?

    নিম্নবর্ণ থেকে শহুরে সাংস্কৃতিক জগতে আসা সম্ভব নয় সামাজিক পরিস্থিতির জন্যে।

    শিল্পী, গায়ক, অভিনেতা ও লেখক লোকশিল্পে অবশ্যই আছে।

    'ভারতের বিভিন্ন কমুনিস্ট পার্টির বিশেষত্ব নিয়ে আপনার সঙ্গে আলোচনার কোন যোগ্যতাই আমার নেই।' আপনি এটা সারকাজম করলেন কিনা জানিনা তবে কমিউনিস্ট পার্টি তো অনেক কঠিন ব্যাপার, আমি দেশের কোনো রাজনৈতিক দল সম্পর্কেই কিছু বলতে নিতান্তই অক্ষম। রাজনৈতিক আলোচনায় মতামত দিতে পারি মাত্র। আর সকলের মত সেটা আমার গণতান্ত্রিক অধিকার।
  • S | ২৩ অক্টোবর ২০১৯ ২২:০০423189
  • এই নোবেল প্রাইজ নিয়েও প্রচুর সমস্যা হয়েছে। বহু ক্ষেত্রেই দেখা গেছে (বিশেষত সায়েন্সে) যে ননএলিট স্কুলের গবেষকরা ভালো কন্ট্রিবিউশান থাকা সত্ত্বেও বাদ গেছেন। কয়েক বছর আগের কেমিস্ট্রি নিয়েই তো এরকম কি একটা সমস্যা হয়েছিলো।
  • Atoz | ২৩ অক্টোবর ২০১৯ ২১:৪৬423188
  • বড় বড় মেল্টিং পট না হলে মিশবে না। নানারকম দেওয়াল তুলে ভাগ করে রাখা হবে। কোথাও জাতপাত, কোথাও টাকাকড়ি, কোথাও এলিট/ননেলিট স্কুল, কোথাও পার্টি, কোথাও ধর্ম----বহুরকম সূক্ষ্ম ও স্থূল বিভাজনব্যব্স্থা দুনিয়ায় বর্তমান।
  • subaltern | ২৩ অক্টোবর ২০১৯ ২০:২৭423187
  • গ্যাঁ গ্যাঁ গ্যাঁ
  • S | ২৩ অক্টোবর ২০১৯ ২০:০২423186
  • টোনি না গর্ডন ব্রাউন।
  • S | ২৩ অক্টোবর ২০১৯ ২০:০১423185
  • হোয়েদার উই লাইক ইট অর নট, উই লিভ ইন আন এলিটিস্ট ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড বললাম কারণ এই অসুখ সব দেশেই আছে। অন্য দেশেও একই অবস্থা। সেদিন খ দা যেমন পয়েন্ট আউট করলেন যে রিসেন্ট সময়ে যারাই ইউকের প্রাইম মিনিস্টার হয়েছে তাদের প্রায় সবাই অক্সফোর্ডের ছাত্র (এক বোধয় টোনি ব্লেয়ার ছাড়া)। আম্রিগায় আজকাল আইভি লীগ ছাড়া প্রেসিডেন্ট হওয়া যায়্না। মুশকিল হল ইন্ডিয়াতে ব্যাপারটা জাতপাতের সঙ্গে কোরিলেটেড হয়ে গেছে, আর সেটা নিয়ে পস্চিমী দুনিয়া খুব হ্যাঠা করে।

    একজন ফ্রেন্চ অধ্যাপকের সঙ্গে কথা হচ্ছিলো। জিগালাম যে আম্রিগায় পড়ে আছেন কেন? বললেন যে ভারতের কাস্ট সিস্টেমের মতন প্রকট না হলেও, ফ্রেন্চেও ক্লাস সিস্টেম রয়েছে। তুমি তার অংশ না হলে, এলিট আলোচনায় ঢোকা খুব মুশকিল।

    আম্রিগার অর্থনীতির সাইজ খুব বড় হওয়াতে সেখানে কিছু নন-মেইনস্ট্রীম লোকজন এদিক সেদিক করে জায়্গা করে নিয়েছে। কিন্তু ভুলবেন না যে সে দেশেও এই মাত্র কয়েক দশক আগে সিভিল রাইট আন্দোলন এবং আইন হয়েছে।
  • PT | ২৩ অক্টোবর ২০১৯ ১৯:২৬423184
  • অর্জুন
    ভারতের বিভিন্ন কমুনিস্ট পার্টির বিশেষত্ব নিয়ে আপনার সঙ্গে আলোচনার কোন যোগ্যতাই আমার নেই। আমি শুধু জানতে চাইছিলাম যে পব-তে সামাজিক স্তরে নিম্নবর্ণ থেকে উঠে আসা প্রথিতযশা সাংবাদিক, লেখক, শিল্পী, গায়ক, অভিনেতা, চিত্র-পরিচালক, নাট্য-ব্যক্তিত্ব, ইত্যাদি কারা আছেন? না থাকলে নেই কেন?
    গুরুতে যাঁরা তক্ক করেন তাঁদের কত শতাংশ নিম্নবর্ণের?
  • অর্জুন | ২৩ অক্টোবর ২০১৯ ১৭:৫৫423183
  • *Can the subaltern speak?'
  • অর্জুন | ২৩ অক্টোবর ২০১৯ ১৭:৫৪423182
  • @পিটি, আমার মূল প্রসঙ্গ হল কমিউনিস্ট পার্টির মত একটা পার্টি অর্থাৎ তার বিশেষত্ব কোথায় In political science, a communist party is a political party that seeks to realize the social and economic goals of Communism through revolution and state policy.' As a vanguard party, the communist party guides the political education and development of the working class (proletariat); as the ruling party, the communist party exercises power through the dictatorship of the proletariat.

    এখানে working class বলতে যাদের বোঝানো হচ্ছে সেই স্তর থেকে নেতা কি কমিউনিস্ট পার্টি পেয়েছে? অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় সেটা উল্লেখ করেছেন এবং আমিও সেটা সমর্থন করে একই কথা বলেছি। এখানে আপনি কোথায় ভুল পাচ্ছেন আপনি বলুন!

    "নিম্নবর্ণ থেকে উঠে আসা প্রথিতযশা সাংবাদিক, লেখক, শিল্পী, গায়ক, অভিনেতা, চিত্র-পরিচালক, নাট্য-ব্যক্তিত্ব, ইত্যাদির নামের একটা তালিকা বানান অর্জুন। পব দিয়ে শুরু করুন।"

    সাংস্কৃতিক জগতে শুধু কেন, 'নিম্নবর্ণ'দের অস্তিত্বই কি রেকগনাইজড ? ভারতের ইতিহাসের বইতে বিরসা মুণ্ডা, সাঁওতাল বিদ্রোহ বা উনিশ শতকে মহারাষ্ট্রে ফুলেদের জন্যে কটা পাতা বরাদ্দ থাকে? Anti-colonial struggle বা social reform ইতিহাসে কি তারা খুব ইম্পরট্যান্ট ?

    গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের বিখ্যাত কথা Can the sunaltern speak?'

    কাজেই তালিকা জানিনা।

    মায়াবতী টেকনিক্যালি নিম্নবর্ণের নিশ্চয় কিন্তু পলিটিক্যালি প্রিভিলেজড। তবে এ বিষয়টা একেবারে অন্যরকম।
  • S | ২৩ অক্টোবর ২০১৯ ১৭:০৫423181
  • অভিজিতবাবু বামপন্থী কি করে জানা গেল? মানে উনি কি সেটা বলেছেন? সত্যিই জানতে চাই।

    প্রেসিকে তো আলাদা করে বিশ্ববিদ্যালয় বানানই হল যাতে সেখানকার অধ্যাপকদের অন্য কোথাও বদলি না করানো যায়। এখন সেটা ভালো না খারাপ তার দুদিকেই যুক্তি আছে। এবারে কেউ হয়তো সেন্টার অব এক্সেলেন্স, অতেব র‌্যান্কিং বেড়েছে এই মতও পোষণ করতে পারেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত