এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ০৩ অক্টোবর ২০১৯ ১৯:৪৭421260
  • ধর্মের আবার রীগ্রেসিভ,প্রগ্রেসিভ!
    সন্যাসী হলো জাত পাত মুক্ত মানুষ।সেজন্যই এতো ত্যাগ এর চর্চা।বিবেকানন্দ নিজে বামুন নয়।তাবলে কি সন্যাসী হওয়া আটকেছে ? গদাদর ভটচাজ নামক বামুনের প্রধান শিষ্য হলো, মঠের ইন্ চার্জ হলো,এটাই কি বড় কথা নয়?
    নিজের হাতে, জাত পাত না দেখে কলেরা রোগীর বমি, দাস্ত সাফ করলেন,সেটা কি দেখবার বিষয় নয়?
    অন্তত ঊনবিংশ শতাব্দীতে!
  • আপনারা | ০৩ অক্টোবর ২০১৯ ১৯:৩৯421259
  • এত কড়াকড়ি করবেন না। একটা ঢপ ধরা পড়েছে বলে কি এলেবেলে আরেকটা ঢপ মারতে পারবেন না? এ তো দস্তুরমত ইনটলারেন্স মহায়। ঢপের ওরকম কোটা বেঁধে দেওয়া আছে নাকি সংবিধানে?
  • গীতা ঘটক | ০৩ অক্টোবর ২০১৯ ১৯:৩৪421256
  • শুধু হাত্তালির ফাটা রেকর্ডে সেই যে পিন ফেঁসেছে ১০৮বার নিক বদলেও সেখান থেকে কিচুতেই সরচে না! অক্ষয় সেন, বৈকুন্ঠ সান্যাল যে ফাঁসা ফাঁসিয়েছেন গুরুদেবকে মিশনের ঘরের লোক হয়ে তাতে করে গামছা খুলে রাসেল বিবি হওয়া ছাড়া গতি নেই! আহা রে!
  • কিন্তু | ০৩ অক্টোবর ২০১৯ ১৯:৩৪421257
  • নিউইয়র্ক হেরাল্ড নিয়ে বিবেকানন্দ কি লিখেছিলেন?
  • sm | ০৩ অক্টোবর ২০১৯ ১৯:৩৪421258
  • আপনি বিবেকানন্দের ভগ্ন স্বাস্থ্যের ছবি লটকানো নিয়ে এতো চিন্তিত কেন? রামমোহন রায়,বঙ্কিম চন্দ্র সবার ডাইয়াবেটিস ছিলো।অল্প বয়সে, মৃত্যু হয়।
    কিটস এর মৃত্যু হয় ২৫ বছর বয় ষে,যক্ষ্মা রোগে।আমি তো কিটস এর কন্দর্পকান্তি ছবি ই দেখি সর্বত্র।ওই কঙ্কালসার চেহারার ছবি তো লটকে থাকতে দেখিনা।কবি সুকান্ত ভট্টাচার্যের ও একই কেস।
  • Tomnath | ০৩ অক্টোবর ২০১৯ ১৯:২৭421255
  • অন্যরা তো সে কাগজ দেখেননি। এলেবেলে দাবি করছেন এমন কিছু বেরোয়নি। ওনার দাবির কি কোনো ভিত্তি নেই, অ্যাঁ? উনি খুঁটিয়ে খুঁটিয়ে সব কাগজ পড়েছেন। কৃপা করে দিলে এখানেও সবাই পড়তে পায়। একেই তো বারোজ এবং অন্যরা হাততালির কথা লিখে কেস কেঁচিয়ে রেখেছেন। এখন উনি না করিলে কেই বা করিবে উদ্ধার এই দেশ?
  • Somnath | ০৩ অক্টোবর ২০১৯ ১৯:২১421254
  • আহা যারা বলছেন আছে তারা দিলেই তো পারেন। এলেবেলে তো বলেইছেন যে নেই।
  • Amit | ০৩ অক্টোবর ২০১৯ ১৯:২০421253
  • আচ্ছা, বিবেকানন্দ যে এতো মুচি, মেথর এর কথা বলে গেলেন, রামকৃষ্ণ মিশন এর সন্ন্যাসী দের মধ্যে নিচু জাতের প্রপোশন মোটামুটি কতটা ? আর ওখানে যে পুজো আচ্ছা হয়, সেগুলো কি যে কেও করতে পারেন, নাকি ওখানেও উপবীত ধারী দেরই আধিপত্য ?

    এই কুমারী পুজো নিয়ে মিশনের এতো উৎসাহই বা কেন ? এর পুরো কনসেপ্ট টাই তো চূড়ান্ত রিগ্রেসিভ মনে হয়। রজঃস্বলা হলেই মেয়েরা অপবিত্র হয়ে গেলো এই তো মূল উদ্দেশ্য ? এতে সেই কেরালার মন্দিরের সাথে মিশনের তফাৎ কোথায় ?
  • sm | ০৩ অক্টোবর ২০১৯ ১৯:১৮421252
  • আশীষ লাহিড়ী কে? আমার চেনা শোনা আছে,দেবাশীষ লাহিড়ী - বিটকেল বদমাশ।
    আর চিনি বাপ্পী লাহিড়ী, হিন্দি গানের সম্রাট সুরকার।
    বাট নো আশীষ লাহিড়ী।,
  • Debottom | ০৩ অক্টোবর ২০১৯ ১৯:১৬421251
  • এলেবেলে, কুইক। আর তানানানা না করে নিউইয়র্ক হেরাল্ডের পাতাগুলোর লিং/ছবি দিয়ে দিন তো। সবাই ফালতু আওয়াজ দিচ্ছে হাতেনাতে প্রমাণ হয়ে যাক। রাজাগোপালের মর্যাদা রক্ষা হোক।
  • এলেবেলে | ০৩ অক্টোবর ২০১৯ ১৯:০৭421250
  • কিন্তু কিচুতেই নিউইয়র্ক হেরাল্ড-এর শিংও গজাচ্ছে না! কী গেরো!! কেউ লিখে যাননি বার্ক-ডার্ক-ফার্ক? আহা রে!

    @এসেম, থাক না ওই ঘিষিপিটি কোটটা। আপনি বরং একটু আশীষ লাহিড়ীর ওষুধ খান।

    বিবেকানন্দ নিজে ঠিক কী করতে চেয়েছিলেন, কী ধরণের সমাজ তাঁর অভিপ্রেত ছিল, সে সম্বন্ধে প্রায় কারোই কোনও ধারণা নেই। কিন্তু চোখের সামনে আছে টিভিতে সসমারোহে প্রচারিত রামকৃষ্ণ মিশনের দুর্গাপূজার ও কালীপূজার আরতি; কুমারী পূজার মতো তন্ত্র-গন্ধী পুরুষতান্ত্রিক আচারে কাতারে কাতারে জনগণেশের অশ্রুসজল উপস্থিতি; যত মত তত পথের প্রবক্তা বলে কথিত শ্রীরামকৃষ্ণর সাধনপীঠ দক্ষিণেশ্বরের কালীমন্দিরে নিছক একটি মতে ও একটি পথে ধর্মাচরণ ও তাতে হিন্দু নিম্নমধ্যবিত্তর অকাতর ঘর্ম ও অশ্রুমোচন; অপরদিকে সম্ভ্রান্ত বেলুড়ে মুণ্ডিতমস্তক, শুদ্ধাচারী, সাত্ত্বিক, সুলক্ষণ, সুদর্শন, সুগায়ক, সুশিক্ষিত তরুণ সাধুদের শাস্ত্রসম্মত মধুরগম্ভীর সংস্কৃত মন্ত্রোচ্চারণের ছিমছাম ‘সফিস্টিকেটেড অ্যাম্বিয়েন্স’। সব মিলিয়ে নিখুঁত বিপণন। অভঙুর দীর্ঘস্থায়ী স্বাস্থ্যগঠনের ‘ইয়োগা’ ক্লাসে চলে ‘রাজযোগ’ থেকে পাঠ, পিছনে বিশাল পটচিত্রে লম্বিত থাকেন দৃপ্তদেহ বিবেকানন্দ, যিনি অজীর্ণ, মধুমেহ, বাত, ফুসফুসের রোগ, হৃদরোগ, লিভারের রোগ, কিডনির রোগ এবং আরও অনেক সিস্টেমঘটিত রোগে ভুগে অমানুষিক যন্ত্রণা পেয়ে উনচল্লিশ বছর বয়সে দেহ রেখেছিলেন। এভাবেই নিরন্তর চলে বিবেকানন্দ-নির্মাণ।
  • sm | ০৩ অক্টোবর ২০১৯ ১৯:০০421249
  • এই যে বিবেকানন্দ এতো লিখলো,দরিদ্র ভারত বাসী, অজ্ঞ, মুচি,মেথর,চণ্ডাল ভারত বাসী তোমার ভাই,তোমার রক্ত।ভুলিও না,ভারত বাসী।
    ভুলে গেলেন এলেবেলে?☺️
  • আহা | ০৩ অক্টোবর ২০১৯ ১৮:৫৮421248
  • বাঃ। শিং ঘষার আকাংখা কি দুর্মর। হাততালিতে সুবিধে হল না তো কি, বাকি জিনিস টুকতে তো আর আটকাচ্ছে না। চলুক চলুক।
  • এলেবেলে | ০৩ অক্টোবর ২০১৯ ১৮:৪৩421247
  • হাজার হাজার পাতা থেকে কয়েকটি লাইন কেন হবে? এ দিয়ে কোনও মানুষের ধারাবাহিক মনোভাব বোঝা কি খুবই শক্ত? লেখাগুলো একই সময়ের নয়, একই খণ্ডেও নেই কিন্তু চিন্তার সাযুজ্য পাওয়া যাচ্ছে না একেবারেই?

    সমসাময়িক বিদ্যাসাগর-বঙ্কিম যেমন রামকৃষ্ণকে দেখেছেন, প্রায় একই দৃষ্টিভঙ্গী রবীন্দ্রনাথ-জগদীশচন্দ্রের বিবেকানন্দ সম্পর্কে। তাঁরাও কি 'বিখ্যাত' লোকেদের টেনে নামানোর প্রথায় বিশ্বাসী ছিলেন? কে জানে!
  • PT | ০৩ অক্টোবর ২০১৯ ১৭:৫৯421246
  • কারো হাজার হাজার পাতা লেখা থেকে কয়েকটি লাইন কোট করে অতীতের বিখ্যাত লোকেদের টেনে নামানোর প্রথা বাঙালী সমাজে বহুল প্রচলিত। সকলের আবার মুসোলিনি-রবীন্দ্রনাথ-র‌্যোঁলা জাতীয় correction করার সময় মেলেনি। আমি নিশ্চিত যে বিবেকানন্দ সম্পর্কে মোহাচ্ছন্ন নন কিন্তু বিবেকানন্দ পড়েছেন এমন কেউ কেউ সম্পূর্ণ উল্টো বাক্য বিবেকানন্দের লেখা থেকে বের করে নিতে পারবেন।

    হালের সেই "অমন ঘটনা তো কতই ঘটে" বাক্যটি লক্ষবার ব্যবহার করে এক বিখ্যাত মানুষকে ধর্ষণের প্রায় সমর্থক বলে তুলে ধরার প্রচেষ্টা এখনো চালু আছে!!
  • এলেবেলে | ০৩ অক্টোবর ২০১৯ ১৭:২৯421245
  • পিটি আপনি কেমিস্ট্রির ডাকসাইটে অধ্যাপক, হয়তো প্রফুল্লচন্দ্র সম্পর্কে আপনার স্বাভাবিক দুর্বলতা আছে। কিন্তু চরকা নিয়ে তাঁর সঙ্গে রবীন্দ্রনাথের যে বিরোধ, সে ব্যাপারে আমি খোলাখুলি ভাবে রবীন্দ্রনাথের পক্ষে। তাঁরও কি চরকা নিয়ে অন্ধের হস্তিদর্শন হয়েছিল?
  • এলেবেলে | ০৩ অক্টোবর ২০১৯ ১৭:২৪421244
  • তত্ত্বটা কেন ঢপ?

    আসুন এক এক করে।

    ১) ব্রাহ্মণেরাই হিন্দুজাতির সমস্ত জ্ঞান ও চিন্তা-সম্পত্তির রক্ষক। যদি তাঁদেরকে মাথার ঘাম পায়ে ফেলে অন্নের সংস্থান করতে হয়, তবে তাঁদের জ্ঞানচর্চার বিশেষ ব্যাঘাত হবে ও সমস্ত হিন্দুজাতি তাতে ক্ষতিগ্রস্ত হবে।

    ২) ভারতবর্ষীয় ব্রাহ্মণ-পুরোহিতরা কিন্তু অসাধারণ বুদ্ধিমান্‌ এবং আত্মিক শক্তিসম্পন্ন ছিলেন। ভারতবর্ষে আধ্যাত্মিক উন্নতির প্রবর্তক তো তাঁরাই,আর সত্যই তাঁরা বিস্ময়কর সব কাজও করেছিলেন। ... ব্রাহ্মণ তাঁর জন্মগত অধিকারবলেই অধীশ্বর। এমন কি অতি দুশ্চরিত্র ব্রাহ্মণকেও সম্মান দেখাতে হবে।

    ৩) আমি সব জাতকে একাকার বলতে পারি না। জাত ব্যবস্থা খুব ভালো। এই জাত বিভাগ প্রণালীই আমরা অনুসরণ করতে চাই। জাতভেদ আছে বলিয়াই এই ৩৩ কোটি লোক এখনও খাইবার জন্য একটুকরো রুটি পাইতেছে। ... জাতি বিভাগ কখনো যেতে পারে না,তবে মাঝে মাঝে একে নতুন ছাঁচে ঢালতে হবে। জাতি বিভাগ উঠিয়ে দেবার ইচ্ছা করাও পাগলামি

    ৪) আমার ধারণা, বেদান্ত — কেবল বেদান্তই সার্বভৌম ধর্ম হইতে পারে, আর কোন ধর্মই নয়।

    ৫) ঋষিগণের মত চালাতে হবে; মনু, যাজ্ঞবল্ক্য প্রভৃতি ঋষিদের মন্ত্রে দেশটাকে দীক্ষিত করতে হবে। তবে সময়োপযোগী কিছু কিছু পরিবর্তন করে দিতে হবে। এই দেখ না ভারতের কোথাও আর চাতুর্বর্ণ্য-বিভাগ দেখা যায় না। প্রথমতঃ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র - এই চার জাতে দেশের লোকগুলোকে ভাগ করতে হবে। সব বামুন এক করে একটি ব্রাহ্মণজাত গড়তে হবে। এইরূপ সব ক্ষত্রিয়, সব বৈশ্য, সব শূদ্রদের নিয়ে অন্য তিনটি জাত করে সকল জাতিকে বৈদিক প্রণালীতে আনতে হবে।

    এইবার কিছু এঁর গুরুবাণী

    ১) রামকৃষ্ণের বিখ্যাত জীবনীগ্রন্থ ‘শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি’-র লেখক অক্ষয় সেন লিখেছেন - প্রভুদেব রামকৃষ্ণ বসিলা ভোজনে। / একত্তর সবে কিন্তু স্বতন্ত্রর স্থান। / বর্ণভেদ রক্ষা করে প্রভুর বিধান।।

    ২) রামকৃষ্ণ জীবনীকার বৈকুন্ঠ সান্যাল তাঁর ‘শ্রীরামকৃষ্ণ লীলামৃত’ গ্রন্থে বলেছেন ‘আর একদিন রামকৃষ্ণঠাকুর কহেন, শূদ্র মুখে প্রণব উচ্চারণ শুনলে কানে যেন ছুঁচ ফুটিয়ে দেয়’।

    ৩) ‘যে রামকৃষ্ণ মুসলমান ধর্ম্মসাধন জন্য ইতিপূর্ব্বেই মুসলমান হইয়া লুঙ্গি পরিয়া মসজিদে নামাজ পড়িয়াছিলেন, পেঁয়াজ রসুন দেওয়া মাংস খাইয়াছিলেন, গির্জ্জায় গিয়া খৃষ্টের ভজনা করিয়ছিলেন, অচিন্ত্যবাবুর কথাতেই এই সময় তাঁহার “উড়ে গেছে সব বিধি নিষেধ, সব সংস্কার সংকীর্ণতা”, সেই মুক্তপুরুষ রামকৃষ্ণ একজন ধর্ম্মত্যাগী খৃষ্টানের সঙ্গে কথা কহিবার চেষ্টা করিলেন ও মা কালী ধর্ম্মত্যাগীদের সহিত কথা বলিতে দেন না, ইহার মধ্যে সঙ্গতি কোথায়? তারপর যে পরমাশক্তি কথা বলিতে দেন না, তিনি গান শুনাইতেই বা দেন কেন?’ (প্রভাতচন্দ্র গঙ্গোপাধ্যায়, ‘মাইকেল মধুসূদন প্রসঙ্গে’)

    সর্বোপরি নৈনিতাল থেকে সরফরাজ হোসেনকে লেখা বিবেকানন্দের চিঠির বাংলা ও ইংরেজি ভার্সনটা দেখুন। আপনি নিজেই বুঝতে পারবেন।
  • PT | ০৩ অক্টোবর ২০১৯ ১৭:০৯421243
  • অন্ধের হস্তিদর্শন হচ্ছে না তো? " বৈদান্তিক মস্তিষ্ক ও ঐসলামিক দেহ"-তত্বটি যে "ঢপ" সেটা কিভাবে বোঝা গেল?

    "আজ যদি তিনি জীবিত থাকিতেন, তবে হয়ত তাঁহাকে আমরা হিন্দু-মুসলমানের মিলনের অগ্রদূতরূপে দেখিতে পাইতাম।"
    প্রফুল্লচন্দ্র রায়
  • এলেবেলে | ০৩ অক্টোবর ২০১৯ ১৬:৪৯421242
  • //@এলেবেলে
    Date:03 Oct 2019 -- 12:15 AM
    আপনি কি বিবেকানন্দকে হিন্দু মৌলবাদী হিসেবে প্রতিষ্ঠা করছেন? একটু খোলসা করে দু-এক লাইনে যদি বলেন।//

    নতুন করে প্রতিষ্ঠা করার কিছু নেই, উনি অলরেডি হিন্দু মৌলবাদী হিসেবে প্রতিষ্ঠিত। বৈদান্তিক মস্তিষ্ক ও ঐসলামিক দেহ- মার্কা ঢপের চপে আমি অন্তত আস্থাশীল নই। আর মিশন যতদিন না নিউইয়র্ক হেরাল্ডের কাটিং দেখাতে না পারছে ততদিন পর্যন্ত উনি বিশুদ্ধ ঢপবাজ।

    ১৯৬৩ সালে বিবেকানন্দ শিলাকে হিন্দুদের তীর্থে রূপদান আর এস এস-এর এক কেলোর কীর্তি। এবং রামকৃষ্ণ মিশনের তৎকালীন অধ্যক্ষই এর আনুষ্ঠানিক ‘প্রাণপ্রতিষ্ঠা’র শাস্ত্রীয় আচারক্রিয়া সম্পন্ন করেছিলেন।

    আমি নেহাতই গোমুখ্যু এবং সেটা আমার স্বীকার করতে বিন্দুমাত্র দ্বিধা নেই, কিন্তু আশীষ লাহিড়ী, সুমিত সরকার, নরসিংহ শীল বা সুরজিৎ দাশগুপ্তের বোধ হয় বিবেকানন্দের কুচ্ছো ভাঙিয়ে পেটের ভাত হয় না। কী ভাগ্যিস ওঁরা গুরুতে আসেন না! তাহলে নিয্যস বুইতে পারতেন কিতনে ধান মে কিতনে চাল।
  • | ০৩ অক্টোবর ২০১৯ ১৫:৫০421241
  • অমিত, বিটার ট্রুথ বাট আনফরটুনেটলি
    ইয়েস!!
  • Amit | ০৩ অক্টোবর ২০১৯ ১৪:৪৭421240
  • আর্টিকেল ১৫ দেখলাম নেটফ্লিক্স এ। কি রকম একটা ঘোর লাগছে। সিনেমা নয়, এসব ডকুমেন্টারী। ইন্ডিয়া তে জাতপাত, ছোয়াছুয়ি যে কি সাংঘাতিক অবস্থায় পড়ে আছে, প্রিভিলেজেড হওয়ার সুবাদে কোনোদিন নিজে ফীল করতে পারিনি। পারবো ও না হয়তো কোনোদিন।
  • | ০৩ অক্টোবর ২০১৯ ১৪:১১421239
  • বড় এস,
    ময়াঙ্ক লম্বা
    রেসের ঘোড়া
  • | ০৩ অক্টোবর ২০১৯ ১৪:১০421238
  • আরেকটা বই পিটিদা, নরেনের বিদেশের বর্ণনা নিয়ে,

    ' আমি নরেন, বিদেশে বিবেকানন্দ" - - মণি ভৌমিক
  • S | ০৩ অক্টোবর ২০১৯ ১৪:০৯421237
  • ময়ান্ক আগরওয়াল ২০০ করলো।
  • Amit | ০৩ অক্টোবর ২০১৯ ১৩:৫৭421236
  • রাজীব কুমার কে দেখা গেছে। প্রায় পান্ডব দের অজ্ঞাতবাসের রেকর্ড ভেঙে দিচ্ছিলো আর একটু হলেই।

    দিদি আর মোদী র মধ্যে সব সেটিং হয়ে গেছে মনে হয়।
  • PT | ০৩ অক্টোবর ২০১৯ ১৩:৩১421235
  • শংকরের "একাদশ অশ্বরোহী" বইতে বিবেকানন্দের পাশ্চাত্য সফর নিয়ে মোটামুটি বিস্তৃতভাবে লেখা আছে। বিবেকানন্দ তিন নম্বর অশ্বারোহী।
  • যদ্দূর জানি | ০৩ অক্টোবর ২০১৯ ১৩:২৬421234
  • কলকাতার বাইরেও আজ পঞ্চমী।
  • | ০৩ অক্টোবর ২০১৯ ১৩:১৭421233
  • পুজোর বেড়ানোর প্ল্যান

    ৩/১০ শেয়ালদা - দিল্লী দুরন্ত এক্সপ্রেস।
    ৪/১০ হরিদ্বার হয়ে হৃষীকেশ। হৃষীকেশ রাত্রি বাস।
    ৫/১০ সারা দিন হরিদ্বার ঘোরা, নাইট স্টে এট হৃষীকেশ।
    ৬/১০ হৃষীকেশ টু যোশীমঠ, ২৪৫ কিমি, ১০-১১ ঘন্টার জার্নি। স্টে এট যোশীমঠ।
    ৭/১০ যোশীমঠ থেকে বদ্রীনাথ, ৪৫ কিমি। দর্শন করে ব্যাক টু যোশীমঠ। স্টে এট যোশীমঠ।
    ৮/১০ যোশীমঠ থেকে চোপ্তা। ৫ ঘন্টার ড্রাইভ। রাত্রি যাপন চোপ্তায়
    ৯/১০ ট্রেক টু তুঙ্গনাথ। স্টে এট তুঙ্গনাথ
    ১০/১০ ট্রেক টু চন্দ্রশীলা। ব্যাক টু তুঙ্গনাথ, ব্যাক টু চোপ্তা স্টে এট চোপ্তা।
    ১১/১০ চোপ্তা টু কনককুমারী। ব্যাক টু হরিদ্বার। ৫ ঘন্টার ড্রাইভ। স্টে এট হরিদ্বার।
    ১২/১০ ট্রেনে হরিদ্বার টু দিল্লী।
    ১৩/১০ দিল্লী টু কলকাতা।

    ব্যাস,
    ঘরের ছেলে ঘরে
  • pi | ০৩ অক্টোবর ২০১৯ ১১:৩১421232
  • হুম্ম।
  • অর্জুন | ০৩ অক্টোবর ২০১৯ ১১:০১421231
  • বিবেকানন্দ'র পাশ্চাত্য সফর নিয়ে কেউ ভাল করে একটা লেখা লিখুন। এখানে অনেকেই প্রচুর তথ্য দিলেন। নির্মোহ, মোহ কোনোটার দরকার নেই। ঐ সফরটা আফটর অল ইন্টারেস্টিং।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত