এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০১ অক্টোবর ২০১৯ ১০:৩৯421021
  • ১০ঃ২৬ আবার কষ্ট -কল্পনা।

    কারণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরোনো মোট মানুষের সংখ্যা তো ফিক্সড নয়।

    সিম্পল ম্যাথামেটিক্স
  • | ০১ অক্টোবর ২০১৯ ১০:৩৬421019
  • আমাদের কলেজ বিদ্যামন্দির এর ফিলানথরপির ডেটা আমার কাছে আছে আর সেটা কোন
    ইনডিভিজুয়াল এর নয় ব্যাচ প্রতি ( ব্যাচ প্রতি ছাত্রের
    ৭৫ - ৮০% )

    কিন্তু টেকনিক্যাল কারণেে খোলা পাতায় আমি সে ডেটা শেয়ার করতে পারবো না।

    দেশে/ বা বিদেশে থাকেন, লক্ষ লক্ষ টাকা আয় করে, কিন্তু কোন ভালো কাজে দশ হাজার টাকা দিতে অনেকেই
    নারাজ। ব্যতিক্রম কী
    নেই নিশ্চয়ই আছে। তবে
    তাদের সংখ্যা
    তুলনামূলক ভাবে অনেক কম।

    ওদিকে মিশনে পড়া সামান্য এল আইসি চাকরী করা আমার বন্ধু প্রতি বার টাকা কালেকশনের সময় সিগনিফিকান্টআমাউন্ট দেয়।
    সীমিত সাধ্যের মধ্যেেও নিজের পুরোনো গ্রামের ৫ টা ছেলের পড়াশোনার খরচ চালায় কেউ কেউ। এখন আসল ব্যাপার হল দেবার মানসিকতা। মিশন আমাদের সেটাই শেখায়

    আর এটা হিমশৈলের
    চূড়ামাত্র।
  • Amit | ০১ অক্টোবর ২০১৯ ১০:৩০421018
  • এতো ভাট মারলাম, সেটা কিন্তু আদৌ বিবেকানন্দ কে ছোট করার জন্যে নয়। রাকৃমি একটা দারুন সফল প্রতিষ্ঠান এবং শিক্ষায় হোক, সমাজসেবায় হোক এনাদের বিশাল বড়ো অবদান আছে। এই বিবুর মেমোরি বা মেধা নিয়ে যতটা ব্র্যান্ডিং করা হয়, সেটা ১০০-% সত্যি না হলেও রাকৃমির কাজকে ছোট করা যায়না।

    এটাই বক্তব্য যে যেকোনো কাল্ট এর ই একটা লার্জের দেন লাইফ ইমেজ দরকার হয়, যাকে দেখে লোকে ভক্তিতে বা ভয়ে মাথা ঝোঁকায়। সেই কাজটাই বিবেকানন্দের নানা গল্পের মাধ্যমে রাকৃমি হয়তো করার চেষ্টা করেছে। তাতে কাজ ও হয়েছে সন্দেহ নেই।

    তবে এসব ব্র্যান্ডিং হলেও ভুল কিছু নয়, কারণ এতে ঠিক ভুল কিছু নেই, সবাই এটা করে। মোদী বাবুও কুমির ধরেন সেই একই কারণে। মাদার তেরেসা কে সাইন্টহুড দেওয়ার আগে সেই ভ্যাটিকান থেকে দু এক খান কাটপিস মিরাকেল হাজির করতে হয়, যাদের নাকি ওনার ছোয়া লেগেই সব রোগ সেরে গেছে। সেসব মিরাকেল গাঁজাখুরি হলেও ওনার সমাজ সেবাকে তো ছোট করা হয়না।
  • b | ০১ অক্টোবর ২০১৯ ১০:২৬421017
  • ইফ রাকৃমি দেন মানুষ
    ইফ আদার্স দেন মা -মাটি
  • | ০১ অক্টোবর ২০১৯ ১০:২০421016
  • রা কৃ মি ছেলে রা মানুষ হয়েছে তাতে কি বলা হল অন্যরা কেউ
    মানুষ হয় নি @ বি।

    এটা কে জোর করে টানা সিদ্ধান্ত বলা যেতে পারে
  • | ০১ অক্টোবর ২০১৯ ১০:১৮421015
  • Freemasonry
    @ ২ঃ১৫,
    আমি কী জানলাম কী না জানলাম সে নিয়ে চাপ নেবেন না। সবার পক্ষে সব জানা সম্ভব না তো পারে। প্রত্যেকর ইন্টারেস্ট এরিয়া আলাদা।

    আপনি বরং হরলিক্স খান। দিনে দু বার। উপকার পাবেন
  • b | ০১ অক্টোবর ২০১৯ ০৯:৫৬421014
  • রোজেনবার্গ নামে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের (রাষ্ট্রবিজ্ঞান আর মনস্তত্ত্ব পড়ান), একটা পেপার নাকি এখন বহু আলোচিত। তার নাম হচ্ছে

    "Democracy Devouring Itself: The Rise of the Incompetent Citizen and the Appeal of Right Wing Populism

    ধাঁ করে পিটিদার কথা মনে পড়ে গেলো।
  • S | ০১ অক্টোবর ২০১৯ ০৯:৩৯421013
  • ফিলানথ্রপির কোনও ডেটা আছে? সফল লোকেরা, বিশেষ করে অর্থনৈতিক ভাবে সফল লোকজনেরা, এদিক ওদিক অনেক পয়সা দেন বটে। তবে তাই দিয়ে কে কতবড় মানুষ, সেটা কখনই বোঝা যায় না। তাইলে লোকে বিবেকানন্দের কথা না বলে সেই যুগের কোনও বড়লোকের ধ্যান দানের কথাই বলতো।
  • b | ০১ অক্টোবর ২০১৯ ০৯:৩৫421012
  • ইয়ে, মানুষের মত মানুষ হইনি জেনে খুব ভালো লাগলো।
    পুরোনো গল্প ছিলো। এটা গুরুতেই র বা হুতো লিখেছিলেন।
    ধরুন, আপনি পুরোনো মূর্তি দেখতে ভালোবাসেন। ভক্তি নয় (ঘোর নাস্তিক), সৌন্দর্য্যের জন্যে। এবার আপনি খবর পেলেন অমুক গ্রামে অমুক বাবুর বাড়িতে একটা ১১ শতাব্দীর অপূর্ব কৃষ্ণ মূর্তি আছে। কিন্তু সেটা দর্শন করতে গেলে আপনাকে জুতো খুলে ঢুকতে হবে ঠাকুরঘরে। আপনি কি করবেন?
    ১) জুতো খুলে ঢুকতে হবে বলে মূর্তি দর্শন করলেনই না।
    ২) গেলেন, কিন্তু সবার অনুরোধ উপরোধ উপেক্ষা করে জুতো পরেই মসমসিয়ে চলে গেলেন।আপনি খুব পাওয়ারফুল বলে কেউ কিছু বললো না।
    ৩) জুতো খুলে মূর্তি দর্শন করলেন।

    এই সব আর কি।পসন্দ আপনা আপনা।
  • এলেবেলে | ০১ অক্টোবর ২০১৯ ০৯:৩১421011
  • এখন খুবই ব্যস্ত। রাতের দিকে রাকৃমির ছাত্র আর শিকাগো বক্তৃতার ১০৮ করে দিয়ে যাব কথা দিলাম। ততক্ষণ আড্ডা চলুক। @Amit দারুণ ব্যাট করছেন।
  • | ০১ অক্টোবর ২০১৯ ০৯:২৫421010
  • রা কৃ মি র স্কুল/ কলেজ গুলো কেমন রেজাল্ট করে বা তারা জীবনে কী লেভেলে প্রতিষ্ঠিত সেটা "প্রায়" সবাই জানে।

    সেটা তো বটেই কিন্তু রা কৃ মি র প্রধান সাফল্য ছেলে পিলে দের মানুষের মতো মানুষ তৈরি করা। বিদ্যামন্দিরের
    আলুমনি এসোসিয়েশন র সাথে যুক্ত থাকার সুবাদে জানি বিদ্যামন্দিরের বিভিন্ন ব্যাচের কত ছেলে সমাজ সেবা মূলক কাজে কত অর্থ ব্যয় করেন। অন্য স্কুল/ কলেজ এ ব্যাপারে রা কৃ মি র সাথে জাস্ট তুলনায় আসে না।
  • | ০১ অক্টোবর ২০১৯ ০৯:১৬421009
  • অনুকূল ঠাকুর কে বিবেকানন্দ র সাথে তুলনা করা যায় জেনে সক্কাল সক্কাল দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল
  • Amit | ০১ অক্টোবর ২০১৯ ০৯:০৭421008
  • একটা জিনিস দেখে মজা লাগে। রামকৃষ্ণ কিন্তু বিদ্যাসাগর এর কাছে বিশেষ পাত্তা পান নি। তিনি নিজে বিদ্যাসাগর এর বাড়ি গিয়ে হাজির হলেও, দয়ার সাগর টাগোর ইত্যাদি ডায়লগ দিলেও তাতে চিড়ে বিশেষ ভেজেনি বোঝা যায়, কারণ কোনো দ্বিতীয় সাক্ষাতের গল্প শোনা যায়না।

    একই ভাবে রবীন্দ্রনাথ, জগদীশ বোস, শরত্চন্দ্র এনারা সবাই মোটামুটি বিবেকান্দের সমসাময়িক হলেও এনাদের কোনো লেখায় কিন্তু বিবেকানন্দের সাথে কোনো রকম আন্তরিকতা বা ঘনিষ্ঠতার কোনো অভ্যাস পাওয়া যায়না। মানে সবার সাথে সবার সম্পর্ক থাকতে হবে ষ্ট নিশ্চয় জরুরি নয়, তবে বিবেকানন্দের শিকাগো বিশ্ববিজয় নিয়ে রাকৃমি যতটা প্রচার করে বেড়ায়, সেটা আদৌ কি ততটা কিছু সাড়া ফেলেছিলো ?
  • Amit | ০১ অক্টোবর ২০১৯ ০৮:৫৫421007
  • যেমন লেখক শীর্ষেন্দু অনুকূলের ইউজেনিক্স বা বর্ণ বিবাহ, অনুলোম, প্রতিলোম বিবাহ নিয়ে নিজের লেখায় প্রচার করে বেড়ান। এক ডাক্তার ও নাকি সেসব র ভালো মন্দ নিয়ে রীতি মতো মেডিকেল টার্ম উসে করে নিজের রোগীদের মাঝে প্রচার করে বেড়াতেন। পরে জানা গেলো তিনি নিজেই অনুকূলের চ্যালা। তো এসব বায়াসড স্যাম্পল নিশ্চয় ইউজেনিক্স এর প্ৰুফ হতে পারে না।

    বিবেকানন্দের মেমোরিও তাই। সে যুগের অথেন্টিক কোনো সোর্স আছে কি ? সার্কামভেন্টেড নয়, যেমন রবীন্দ্রনাথ নাকি রোমা রোলাকে বলেছিলেন বিবেকানন্দ পড়তে, সেটা আবার আর একজন রোমা রোলার থেকে শুনে তার বইতে লিখেছিলেন, এসব নাকে ঘোরানো প্যাচানো সোর্স না। ডাইরেক্ট ঘোড়ার মুখের সোর্স ?
  • Amit | ০১ অক্টোবর ২০১৯ ০৮:৪৮421006
  • জার্নাল না হোক, বিবেকানন্দের এই মেমোরী নিয়ে ডাটা সোর্স গুলো কি কি ? সেগুলো কতটা অথেন্টিক দেখা যাক না। রাকৃমির নিজের লোক বা বই হলে নিশ্চয় সেটাকে নির্জলা বিশ্বাস করার কোনো কারণ নেই কারণ বিবেকানন্দ তেনাদের নিজের ই ব্র্যান্ড। সেটাকে যত বাড়িয়ে ফাঁপিয়ে দেখানো যাবে, ততই তেনাদের লাভ।
  • Amit | ০১ অক্টোবর ২০১৯ ০৮:৪৪421005
  • না না, মোদী কে নিয়ে প্রমান চাওয়া একটু চাপের মাইরি আজকাল। কে কোথায় ধরে কেলিয়ে দেবে কে জানে, ইভেন বিদেশে বসেও শান্তি নেই। মোদির সব কিছু আমি একদম ফুল বিশ্বাস করি।

    বাকিরা ঠিক আছে।

    :) :)
  • sm | ০১ অক্টোবর ২০১৯ ০৮:৪২421003
  • এতো অদ্ভুত পাগল দেখছি।মেমোরি নিয়ে ডকুমেন্টেশন কি থাকবে ?এটা কি কোন থিসিস পেপার নাকি? লেনারদো দা ভিঞ্চি,জন নিউম্যান,মার্কস,সুহার্ত এতো উদাহরণ দিলাম।এঁদের মেমোরি নিয়ে কি জার্নাল প্রকাশিত হয়েছে না কি?
  • S | ০১ অক্টোবর ২০১৯ ০৮:৪২421004
  • কেন গোবিজীর সেই কুমীরের গুল্প।
  • Amit | ০১ অক্টোবর ২০১৯ ০৮:৩৭421002
  • বিবেকানন্দের অসাধারণ মেমরি থাকতেই পারে, কিন্তু সেটা নিয়ে প্রশ্ন কেন তোলা যাবে না ? সেটা কি বিয়ন্ড দৌৰত প্রমান হয়েছে ? কোথায় ? কে করেছেন ? তার মেমরি র নমুনা যদি তারই কোনো ভক্ত তাকে ওড়ানোর জন্যে লিখে থাকেন তার কতটা দুধ আর কতটা জল সেটা নিয়ে অনেকের সন্দেহ থাকতেই পারে। সে তো অনুকূলের কোন চ্যালা এখানে গুরুর পাতাতেই তেনার ছোটবেলার নানা অলৌকিক কীর্তি লিখে বেড়াতেন, তিনি নাকি উড়ে উড়ে বেড়াতেন, আঙ্গুল দিয়ে ৫০০ কিলো ওজন তুলে দিতেনা, এই সব ঢপের চপ। প্রমান বলতে তেনার ই বাবার জীবনী পঞ্জী। তো এসব হাবি জাবি নিয়েও প্রশ্ন তোলা যাবে না ? কেন ?

    যতক্ষণ পর্যন্ত অথেন্টিক প্রমান বই অথেন্টিক পিপল, রিপিটেবলে টেস্ট রেজাল্টস পাওয়া যাচ্ছে না আর প্রপার এনালাইসিস করা যাচ্ছে না, ততক্ষন ই বার বার প্রশ্ন করা হবে যেই হোক না কেন। নিউটন, আইনস্টাইন কেওই এর উর্ধে নন, এখনো তো আইনস্টাইন এর কত তত্ত্বের প্রমান নিয়ে এক্সপেরিমেন্ট চলে। সেটাই বিজ্ঞানের শিক্ষা।

    এর সাথে বিবেকানন্দের লিডারশিপ কোয়ালিটি র আদৌ কোনো সম্পক্ক নেই, আগেই লিখে দিয়েছি। সেটা অলরেডি প্রভেন। একটি প্রতিষ্ঠান কে শূন্য থেকে শক্ত পায়ে দাঁড় করানোই তার ১০০ -% প্রমান, আর কিস্যু দরকার নেই।
  • Atoz | ০১ অক্টোবর ২০১৯ ০৮:০৯421001
  • ইউরোপের বড় বড় অনেক বংশে অবস্থা খুবই করুণ ছিল। ইনব্রীডিং করে করে খুব অসুস্থ দুর্বল ছেলেপিলে হত, স্বল্পায়ু হত, বিকলাঙ্গ হত। কী অবস্থা!
  • Amit | ০১ অক্টোবর ২০১৯ ০৮:০৬421000
  • গ্রিক বা রোমান civilization ও ও বড়ো ছেলেই জেনেরালালি রাজত্ব পেতো। মেয়েরা খুব কম ক্ষেত্রেই লিমেলাইট এ এসেছে। সেই যুগে রাজা রা বিয়ে করা মানেই ছেলে উৎপাদন টাই মেন্ অবজেক্টিভ। ইভেন রাশিয়া তে যারা জার ছিল ৫০০ বছর ধরে, সেই রোমানোভ বংশ, তারাও এর ব্যাত্যয় নয় ইভেন ১৯থ সেঞ্চুরি তেও। চারটি মেয়ের পরে একটি ছেলে হলো, সে বেচারাও এনিমিক, তেনাদের মহা চিন্তা কি ভাবে রাজত্ব বাঁচিয়ে রাখবে, তখন রাসপুটিন এর মতো এক খান ডাকিনি বিদ্যা ডাক্তার কে ডেকে আনলো, সে আবার নানা কেলেঙ্কারি কান্ড। যদিও এতো কিছুর পরে ১৯১৮ এর বিপ্লবে পুরো ফ্যামিলি সুদ্দু ফিনিস।

    তবে ইউরোপের সব কটা মেজর দেশ র লাস্ট কয়েকশো বছরের ইতিহাস দেখলে আমাদের নেহেরু ডিনাসটি কে নেহাত নিরামিষ লাগবে। ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রুসিয়া, রাশিয়া, ফ্রান্স - প্রায় প্রতিটা রাজবংশের ব্লাডলাইনে জার্মানি র জাস্ট একটা সিঙ্গেল ফ্যামিলি র সাথে জুড়ে আছে।
  • Atoz | ০১ অক্টোবর ২০১৯ ০৭:৫৫420999
  • সেই আলেকজান্ডার দ্য গ্রেট---তাঁদের ক্ষেত্রে কী নিয়ম ছিল?
  • sm | ০১ অক্টোবর ২০১৯ ০৭:৫৪420998
  • ফটোগ্রাফিক মেমোরি আর আই ডেটিক মেমোরি আলাদা জিনিষ।আমার উপরিউক্ত লিংকেই আছে।
    লিওনার্দো দা ভিঞ্চি,এনার ফটোগ্রাফিক মেমোরি ছিল।অর্থাৎ কোনো বই এর পাতা,আঁকা,ডিজাইন - ছবির মতন মনে থাকে। মাথিমটিশিয়া ন জন নিউম্যান, টেলিফোন ডিরেক্টরি মুখস্থ বলতে পারতেন।
    আইডেটিক memory--
    গ্রেট ফিলিপিনো ডিক্টেটর মার্কস নাকী সংবিধান মুখস্ত বলতে পারতেন ফরওয়ার্ড এবং ব্যাক ওয়ার্ড।
    বিবেকানন্দ- এনসাইক্লোপিডিয়া মুখস্থ ছিল।
    এনারা কিন্তু বিরল হলেও,একেবারেই ঢপ বাজি বলা চলেনা।
  • Amit | ০১ অক্টোবর ২০১৯ ০৭:৫২420997
  • অরে না, রদ্দি তো সেই বাল্যবিবাহের কেস নিয়ে বললাম। মুঘল আমল নিয়ে নয়।

    সেই আমলে তো সারভাইভাল অফ টি ফিটেস্ট আইন ই ছিল। ঠিক ই আছে। ইন ফ্যাক্ট মুঘলদের আগে ঘোরী, আইবেক এনারা কেওই মাল্টিপল প্রজন্ম ধরে বেশি টিকতে পারেন নি, এনাদের দাসেরাই এদেরকে মেরে সুলতান হয়ে গিসলো। মুঘল রাজবংশ যে সেই বাবর থেকে বাহাদুর শাহ জাফর অব্দি ১০-১১ প্রজন্ম ধরে টিকে গেসলো, সেটাই আশ্চর্যের।
  • | ০১ অক্টোবর ২০১৯ ০৭:৪৯420996
  • আগে ভারতে, মানে ষোড়শ মহাজনপদ ইত্যাদির সময় উত্তরাধিকারের নিয়ম রাজার বড় ছেলে - ওরকমই ছিল তো?
  • Atoz | ০১ অক্টোবর ২০১৯ ০৭:৪৮420995
  • আমাদের মহান রাজা অশোক ও শোনা যায় তাই করেন। ভাই টাই দের সব নিকেশ করে সিংহাসনে চড়েন। পরবর্তীকালে তিনি চন্ডাশোক থেকে ধর্মাশোক হয়ে যান।
  • sm | ০১ অক্টোবর ২০১৯ ০৭:৩৭420993
  • যাঁরা জানেনা।মেমোরি এবং কনসেন্ট্রেশন বাড়ানো একটা আর্ট।যদিও ইনহেরেন্ট কিছু থেকেই থাকে।বিবেকানন্দ নন,আরো অনেকের ই এরকম মেমোরি পাওয়ার ছিলো।
    https://en.m.wikipedia.org/wiki/List_of_people_claimed_to_possess_an_eidetic_memory
  • medhaa | ০১ অক্টোবর ২০১৯ ০৭:৩৩420992
  • বিবেকানন্দের মেধা নিয়ে কোশ্চেন করাটা বোধয় একটু বাতুলতা হয়ে যাবে, স্কুলের রেজাল্ট যাই হয়ে থাকুক।
  • Ishan | ০১ অক্টোবর ২০১৯ ০৭:৩২420991
  • আরে আপনারা আদ্দিকালের রদ্দি ঘাড়ে নিয়ে বেড়াবেননা সে ঠিকই আছে, কিন্তু অতীতকালের লোকজনেরই তো বিচার করছেন। সেই সময়টাকে না ধরতে পারলে সেই বিচার কীকরে হবে। রামমোহন বিদ্যাসাগর আকবর আওরঙ্গজেব সবার ক্ষেত্রেই কথাটা সত্য।

    মুঘল আমলই ধরুন। ব্যাপারটা জটিক ফটিল কিছু না। মধ্য এশিয়া থেকে এসেছিলেন, ওঁদের উত্তরাধিকারের নিয়মনীতি ইউরোপিয়ানদের মতো ছিলনা। পশ্চিম ইউরোপে মূলত রাজার বড় ছেলে রাজা হত, মেজো-সেজো ইত্যাদিদের থাকে নানা খেতাব, এ একেবারে বিধিদত্ত নিয়ম। শুধু রাজা নয় ডিউক টিউক সকলেরই উত্তরাধিকারের একই নিয়ম ছিল। মুঘলদের তেমন ছিলনা। সুবাদার, মনসবদার, ফৌজদার সবই ছিল ক্ষণস্থায়ী নিয়োগ। পুরুষানুক্রমিকতার কোনো গল্প ছিলনা। বাদশার অনিচ্ছে হলেই চাকরি নট। এমনকি সুবাদার কি ফৌজদার হঠাৎ মারা গেলে তাদের পুত্রকন্যারা কেল্লার জাঁকজমক ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হতেন। একই গল্প ছিল বাদশাহী গদির ক্ষেত্রেও। ফান্ডাটা ছিল যোগ্যতমই রাজা হবেন, বড় পুত্রের কোনো আলাদা মর্যাদা ছিলনা। রাজার সকল পুত্র এমনকি জামাতারাও সিংহাসনের দাবীদার হতে পারতেন। এই গোলযোগ কমানোর জন্য আকবর রাজকন্যাদের বিয়ে বন্ধ করে দিয়েছিলেন। আরও পরে, শোনা যায়, জাহনারা প্রথাগুলো বদলাতে উদ্যোগী হয়েছিলেন। জায়গিরদারি বা সুবাদারি পুরুষানক্রমিক হলে দেশে বাণিজ্য বাড়বে, সমৃদ্ধি বাড়বে, এই ছিল যুক্তি। বসুত এই প্যাটার্নেই ইউরোপে শিল্পায়নের জন্য প্রাথমিক পুঁজিসঞ্চয় হয়েছিল। ইউরোপের বড় বড় বাণিজ্যোদ্যোগ, মায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবধি ছিল জয়েন্ট স্টক কোম্পানি। তার পৃষ্ঠপোষক এবং পুঁজি ঢালবার মূল সূত্র ছিলেন, এই সমস্ত রাজার-ভাই, ডিউকের-ভাই, এই জাতীয় লোকেরা।

    এবার শাজাহান বা ঔরঙ্গজেবকে এই প্রেক্ষিতে দেখতে হবে। ওঁরা স্রেফ নিষ্ঠুর ছিলেন বলে নিজের ভাইদের মেরে ফেলতেন এমন না। না মারলে নিজেদেরই মরতে হত। ওটাই ছিল রিচুয়াল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত