এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ০১ অক্টোবর ২০১৯ ০০:৪০420930
  • ধুর গুল তাপ্পি চলছে।যে বাংলা মিডিয়ামের ছেলে মেয়েরা নিট পাস করতে হিমসিম খায়, আই আই টি তে ঢুকতে ধুঁকে যায়।আর ইমির লোকজন এসব আয়ত্ব করা সত্বেও নাকী ইংলিশে গ্র্যাজু়েয়েট হতে পারে না। রামো রামো কি সব বানানো কথা।
    এখনও উত্তর পেলাম না প্রশ্ন পত্রে মার্কস ডিস্ট্রিবিউশন কেমন থাকে?
  • | ০১ অক্টোবর ২০১৯ ০০:৩৯420929
  • এলেবেলে, বেশ ছিদ্রান্বেষীর মতো বিবেকানন্দ এর সমস্ত ত্রুটি খুঁজে বার করেছেন দেখছি।

    গুড জব।

    কিন্তু ওনার গুণ কি কিছুই চোখে পড়লো না?

    বিবেকানন্দ র স্মৃতিশক্তি নিয়ে সন্দেহপ্রকাশ করে একটা উদাহরণ দেবার চেষ্টা করেছেন দেখছি। আমি কালকে একটু দেখে ওনার স্মৃতিশক্তি কেমন ছিল তার নমুনা পেশ করবো। কেমন?
  • Atoz | ০১ অক্টোবর ২০১৯ ০০:৩৭420928
  • সংঘ তৈরী করতে গেলে কঠোর নিয়মাবলি অনেকক্ষেত্রেই আবশ্যক। সে বৌদ্ধসংঘই হোক, খ্রীষ্টান সংঘই হোক, কমুনিস্ট সংঘই হোক ---যাই হোক না কেন।
  • Ishan | ০১ অক্টোবর ২০১৯ ০০:৩৫420927
  • মঠ ফঠে ঢুকছিনা, কিন্তু যৌনতা পাপ, এই ধারণা গান্ধি খুব সম্ভবত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে পান। গান্ধির যৌন তাড়না খুবই বেশি ছিল। কম বয়সে বিয়েও হয়। তাঁর বাবা যে রাতে মারা যান, সে রাতে গান্ধি বাবার সেবা করছিলেন। তারপর একটু ফাঁক পেয়ে ঘরে ঢুকে যান। এবং রতিক্রিয়ায় রপ্ত হন বা উপক্রম করেন (কোনটা ভুলে গেছি)। খুব সম্ভবত স্ত্রীয়ের অনিচ্ছাতেই (এটাও একবার পড়ে বলতে হবে। তবে যাঁরা নেরুদার মেমোয়ার্স নিয়ে উত্তেজিত হয়ে পড়েছিলেন, তাঁরা এটাও একবার পড়ে দেখতে পারেন)। এবং বাবা মারা যান।

    গান্ধি স্পষ্ট করে লেখেননি, এর প্রভাবেই তিনি ব্রহ্মচর্যকে আদর্শ বলে মনে করেছিলেন কিনা। কিন্তু এর প্রভাব যে খুব তীব্র হয়েছিল সেটা তো লিখেছিলেন। আমার ইন্টারপ্রিটেশন, যে তীব্র যৌন তাড়না এবং অপরাধবোধ দুইয়ের টানাপোড়েনে ভদ্রলোক ভুগেছেন সারা জীবন। তাঁর বাকি থিয়োরিতেও এর প্রভাব পড়েছিল নির্ঘাত।
  • S | ০১ অক্টোবর ২০১৯ ০০:৩৩420926
  • হিন্দুধর্মে তো যৌনতা নিয়ে কোনও শুচিবায়ুতা থাকার কথা নয়। এখানে তো দেব দেবীদের প্রেম-বিয়ে-বাচ্চা সবই হয়েছে। এমনকি শুধুই যৌনতা নিয়েও ব্যাপার স্যাপারের উল্লেখ আছে। এই ব্যাপারটা এব্রাহামিক রিলিজিয়নে খুব গুরুত্বপূর্ণ। সেখানে ঈশ্বরের কোনও আকার নেই। ফলে তার এসব বিয়ে-বাচ্চা কিছুই থাকার কথা নয়। অথচ যিশু আবার ঈশ্বরের সন্তান। ওদিকে ঈভের প্ররোচনায় আদম সেই ফল খেয়ে জ্ঞান পেলো। ঈশ্বরের বারণ সত্ত্বেও এইযে ফল খেলো, এবং তার ফলে যৌনজ্ঞান লাভ করলো, এটাই নাকি মানুষের আদিতম পাপ। একটা জিনিস খুব লক্ষনীয় যে প্রায় সমস্ত বড়সড় রেজিমেন্টেড ধর্মেই যৌনতা (বা তার নিষেধাজ্ঞা) নিয়ে খুব মাতামাতি। অন্য রিপুগুলোর বারণ সেকেন্ডারি। হ্যাঁ হিন্দুধর্মে খাওয়া দাওয়া, ছোঁয়া ছুঁয়ি আছে বটে - তবে সেটা বাংলাতেই বেশি বা বলা ভালো যে সেটা রিজিয়ন টু রিজিয়ন ভ্যারি করে। কেন জানি মনে হয় যে কোনও ধর্মকে রেজিমেন্টেড রাখার জন্য মেম্বারদের যৌনতাকে কন্ট্রোল করা বা এটিকে স্টিগমার হাতিয়ার হিসাবে ব্যবহার করা খুবই প্রয়োজনীয়।
  • এলেবেলে | ০১ অক্টোবর ২০১৯ ০০:২৭420924
  • দ্যাকো কাণ্ড! লিখেছি তো --- একটা পরীক্ষা আর অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন অনুযায়ী নম্বর। দ্বিতীয় ক্ষেত্রে ইমির শিক্ষকরা পিছিয়ে যান। বেশিরভাগই গ্র্যাজুয়েট, কতিপয়ের অনার্স। বি এড নেই।

    তবু ভরিল না চিত্ত?
  • | ০১ অক্টোবর ২০১৯ ০০:২৭420925
  • বড় হাতের এল, পুরোনো টই গুলো তোলার জন্য অনেক ধন্যবাদ।
  • | ০১ অক্টোবর ২০১৯ ০০:২৬420923
  • সে, দি ওয়েলকাম ব্যাক
  • sm | ০১ অক্টোবর ২০১৯ ০০:২৫420922
  • এলেবেলে, সত্যি নিজের নাম সার্থক করলেন।আমার প্রশ্ন ছিলো এসএসসি পরীক্ষায় ইংলিশ টিচার হতে গেলে মার্কস ডিস্ট্রিবিউশন কেমন থাকে।উত্তরে লিখলেন অন্য সাবজেক্ট এর মতোই।
    এটা ফালতু উত্তর।
  • এলেবেলে | ০১ অক্টোবর ২০১৯ ০০:১৯420920
  • *আপনাকে 'আমি' ঠিক
  • এলেবেলে | ০১ অক্টোবর ২০১৯ ০০:১৯420921
  • @সে, আপনাকে আপনি ঠিক মনে করতে পারছি না। জানি না কতদিন পরে আপনি সাইটে এলেন। আমি খুব খুঁজছিলাম রিমিকে।

    আমাকে 'নারীবাদী' বলা? হে হে! কাল এই সময়ে গুরুতে একটা দশ পর্বের লেখা শুরু করছি, পঁচিশ হাজার শব্দের লেখা। দেখি গুরুজনেরা কী বলেন।
  • S | ০১ অক্টোবর ২০১৯ ০০:১৬420919
  • মিশনের সঙ্গে তো দক্ষিনেশ্বরের বহুদিন মতানৈক্য ছিল। মা পরমহংসের চলে যাওয়ার পরে মন্দিরেই থাকতে চেয়েছিলেন, কিন্তু মন্দির কতৃপক্ষ অ্যালাউ করেনি। তখনই বোধয় তিনি বাগবাজারে চলে যান এবং সেখানেই বাকি জীবন কাটিয়েছিলেন।
  • সে | ০১ অক্টোবর ২০১৯ ০০:০৮420918
  • লাভিউ আটোজ।
  • Atoz | ০১ অক্টোবর ২০১৯ ০০:০৭420916
  • আরে সে!!!!! দারুণ ব্যাপার। ভালো আছো? তোমার ওই লেখাগুলো কী যে মিস করি।
  • সে | ০১ অক্টোবর ২০১৯ ০০:০৭420917
  • বেশ কয়েক বছর পরে ব্রতীনের আবদারে এখানে এলাম। এলেবেলে-র লেখা ভাল লাগছে। তবে এঁকে “নারীবাদী” হিসেবে দাগিয়ে দেওয়া হবে সেই ভয় পাচ্ছি।
  • Atoz | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৫৫420915
  • এই রামকৃষ্ণ মিশনের আইডিয়া কিছুটা সম্ভবতঃ বৌদ্ধভিক্ষুদের দর্শণ থেকে নেওয়া। রামকৃষ্ণ সংঘের গঠনপ্রকৃতি বৌদ্ধসংঘের মতন। বৌদ্ধসংঘেও পুরুষ সংঘ মহিলা সংঘ কঠোরভাবে আলাদা, ভিক্ষুদের ও ভিক্ষুণীদের কঠোর ব্রহ্মচর্য পালনের বিধি ইত্যাদি রয়েছে।
  • এলেবেলে | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৯420914
  • রামকৃষ্ণের যৌনতার ধারণা সম্পর্কে আপনার 'সারদা মা' যা বলেছেন --- রামকৃষ্ণ দীর্ঘদিন যে আমাশয় রোগে ভুগেছিলেন তাতে তাঁর নিজের দেহটাই নিজের কাছে বিড়ম্বনার কারণ হয়ে উঠেছিল। ফলে, কারো শরীর থেকে কোনো কিছুর নিষ্ক্রমণই তাঁর কাছে যেন এক আতঙ্কের ব্যাপার হয়ে উঠেছিল - নারীদেহের রন্ধ্রগুলি মনে হত ভয়াবহ ও সাংঘাতিক (কথামৃত ৪/৬৮, ২০১)।

    ন্যান এবার যা বলার বলে ফেলুন।
  • এলেবেলে | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৫420913
  • ব্রহ্মচর্যের আদিতে আছে যৌনতা সম্পর্কে অবৈজ্ঞানিক ধারণা। 'যৌনতা পাপ' গান্ধী এ ধারণা পান টলস্টয়ের কাছ থেকে আর বিবেকানন্দ পান রামকৃষ্ণের থেকে। তাঁরা দুজনেই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ছিলেন, পাশ্চাত্য পোশাক বা রীতিনীতিতেও তাঁদের দুজনেরই আপত্তি ছিল না এবং দুজনেই সন্ন্যাসীর ভেক ধরেছিলেন। একজন সম্ভবত ১৯০২ এবং অপরজন ১৯৪৮এ লীলাসাঙ্গ করেন।

    ব্রহ্মচর্যর দৌলতেই তাঁর স্মৃতিশক্তি এমন তীক্ষ্ণ, একথা বিবেকানন্দ নিজে বহুবার বহু উপলক্ষে বলেছেন। ১৯০১ সালে শরচ্চন্দ্র চক্রবর্তীকে বলেন, ‘একমাত্র ব্রহ্মচর্যপালন ঠিক ঠিক করতে পারলে সমস্ত বিদ্যা মুহূর্তে আয়ত্ত হয়ে যায় - শ্রুতিধর, স্মৃতিধর হয়। এই ব্রহ্মচর্যের অভাবেই আমাদের দেশের সব ধ্বংস হয়ে গেল’ (৯/১২০)। বীর্যধারণের মধ্য দিয়ে পুরুষ আশ্চর্য ক্ষমতা অর্জন করতে পারে এমন ধারণা ছিল তাঁর। বহুবার বহু উপলক্ষে নিজের প্রবাদপ্রতিম স্মৃতিশক্তিকে তিনি ওই ক্ষমতারই প্রকাশ বলে দাবি করেছেন (৯/৩৬৬; ৯/৩৯৫, ৯/৩৫৩; ৯/২১০)।

    দুঃখের কথা এই যে, এত স্মৃতিশক্তির অধিকারী বিবেকানন্দ ১৯০০ সালে প্যারিসের বিশ্বধর্ম সম্মেলনে ফরাসিতে বলতে পারেননি যদিও ফরাসি সেখার চেষ্টা করেছিলেন মাস ছয়েক। অন্তত মেরি লুই বার্ক তেমনটাই জানিয়েছেন। অথচ হরিনাথ দে-কে ভাষা শিখতে গিয়ে কল্পিত ব্রহ্মচর্যের আশ্রয় নিতে হয়নি।
  • এলেবেলে | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৬420912
  • ছি এসেম মিথ্যে কথা বলতে নেই!

    এই দেখুন

    name: এলেবেলে mail: country:

    IP Address : 237812.69.563412.233 (*) Date:25 Sep 2019 -- 10:16 PM

    //এলেবেলে,আপনি ইংলিশ টিচার এর এস এস সি পরীক্ষায় মার্কস ডিস্ট্রিবিউশন কেমন থাকে লিখুন।
    কতো জন ইমি ও বা মি পরীক্ষায় এপিয়ার করে সংখ্যায় লিখুন।
    তিন শতকরা কতো শতাংশ বা মি থেকে ইংলিশ টিচার হয় জানিয়ে লিখুন।
    এ পর্যন্ত একটা তথ্য দিই নি যেটা ভ্রান্ত।//

    জ্যোতি বোস প্রাথমিকে ইংরেজি হটানোর মূল পাণ্ডা সেই তথ্যটা তো দেখি এখনও আউড়ে চলেন!

    ১) ইংলিশ টিচার এর এস এস সি পরীক্ষায় মার্কস ডিস্ট্রিবিউশন কিচ্ছু আলাদা নয়। একটা পরীক্ষা আর অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন অনুযায়ী নম্বর। দ্বিতীয় ক্ষেত্রে ইমির শিক্ষকরা পিছিয়ে যান। বেশিরভাগই গ্র্যাজুয়েট, কতিপয়ের অনার্স। বি এড নেই। ইংরেজি কী লেখেন তা বাচ্চাদের খাতা কারেকশনের নমুনা দেখলে মালুম হয়।

    ২) কতজন অ্যাপিয়ার করেন তা বলতে পারব না তবে ইমির বেতনের চেয়ে বামির বেতন ও চাকরিজনিত নিরাপত্তা যে একশোগুণ বেশি সেটা তাঁরা জানেন।

    ৩) এক শতাংশ-ও হন না।

    ঠিক এর পরেই আপনি লা-পাতা হয়ে যান। ব্রহ্মচর্যের উত্তর দিচ্ছি পরের মন্তব্যে।
  • অর্জুন | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৪420911
  • স্ট্রেসফুল সময়েও বেশ কদিন বাদে ভাটি'তে এসে @এলেবেলে ও অন্যান্য (বিশেষ করে এলেবেলে'র) সারদা দেবী সংক্রান্ত তথ্যাদি পড়ে ভাল লাগল।
  • Atoz | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২২420910
  • আখড়া গানের হয়, কুস্তিরও হয়। আখড়ার একদিকে সুর ভাঁজুন আর অন্যদিকে মুগুর ভাঁজুন। ঃ-)
  • Atoz | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:১৯420909
  • দেখুন খামোখা ঝামেলা না করে সোজা বোষ্টম হন। আখড়া বাঁধুন। কোনো অসুবিধা হবে না। বোষ্টম বোষ্টমীরা একসঙ্গেই ভক্তিবাদী ধর্মপালন করে থাকেন। খুবই অ্যাডভান্সড ওঁরা। কত আগেই সমানাধিকারের একটা হাল্কা আইডিয়া এনেছিলেন। কিন্তু লোকে কি আর মানল? জনগণের মনে অন্ধকার ! বলল, আর বলবেন না মশাই, ব্যাটা বেটীরা বৃন্দাবনলীলা করছে!
  • sm | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০৩420908
  • আপনাকে অতীতে প্রচুর প্রশ্ন করেছি।সযত্নে উত্তর এড়িয়ে গেছেন।যেমন এসএসসি তে ইংলিশ টিচার হতে গেলে মার্কস ডিস্ট্রিবিউশন কেমন থাকে?
    যেমন প্রশ্ন করেছি,আগে একটি মঠে ব্রহ্মচর্য্য পালন করেন যাঁরা,তাঁদের থেকে মহিলাদের একটু দূরে রাখতে বললে,কিসের আপত্তি?
    ব্রহ্ম চর্য করেন কারা?
    কোন উত্তর নেই।
  • এলেবেলে | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫০420907
  • প্রসঙ্গত বোধ হয় আজকেই স্বাতী রায় 'যাদবপুরের মেয়ে'-দের নিয়ে একটা অসম্ভব বলিষ্ঠ লেখা লিখেছেন। হায়! তারপরেও গুরুর ভাটিয়ালি আছে ভাটিয়ালিতেই। রিমিকে খুব মিস করছি এই আলোচনায়।
  • এলেবেলে | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪৪420906
  • @~L~, গুরুতে আমার চার বছরের ওপর হয়ে গেছে। আপনি যেগুলো তুলে দিলেন তার প্রত্যেকটাই আমার পড়া। তিন নম্বর নির্মোহ ব-তে দুখে-দীপের কথোপকথন সেরা। পাঁচ নম্বরও হবে তবে দেরি আছে।
  • test | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২২:৩৯420905
  • টেস্ট
  • ~L~ | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২১:৪৫420903
  • বিবেকানন্দ রামকৃষ্ণ দুটোরই নির্মোহ ব টই আছে তো। ভাটে কেন? র‍্যাদার বলা উচিত হাত থাকতে মুখে কেন?
  • এলেবেলে | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২১:৩৫420902
  • অসংখ্য চিহ্নযুক্ত অনামা বা অনাম্নী, আমার চার নম্বর পয়েন্টে এটা লেখা ছিল --- "বিবেকানন্দের পরিকল্পিত স্ত্রী-মঠও স্বাধীন নয়, ‘পুরুষ-মঠের বয়োবৃদ্ধ সাধুরা দূর থেকে স্ত্রী-মঠের কার্যভার চালাবে’ (নবম খণ্ড, পৃ. ১২৮)।" সেখানে সারদা মঠ 'স্বাধীন' বা 'পরাধীন' এমন কথা এল কোদ্দিয়ে? আপন মনের মাধুরী মিশায়ে?

    রামকৃষ্ণের জীবদ্দশায় স্ত্রী সারদা দেবীকে পুরোপুরি নেপথ্যে রাখা হয়েছিল, একটি ছোট্ট ঘরে থেকে রান্নাবান্না ও স্বামীর দেখাশোনা করতেন এবং শুধু মহিলা ভক্তদের সঙ্গে কথা বলতেন। রামকৃষ্ণের মৃত্যুর পর সারদা দেবী শ্রীশ্রীমা নামে খ্যাত হন এবং রামকৃষ্ণের মতো তাঁর বাণীও শ্রদ্ধাবান ভক্তদের দ্বারা লিপিবদ্ধ ও সংরক্ষিত হয়। সময় নামক 'প্যারামিটার'-এর পার্থক্য কত বছরের? রামকৃষ্ণের মৃত্যু না হলে রাতারাতি তাঁর এই উত্তরণ সম্ভব ছিল?

    এসেম, বটেই তো পুজোটা তো মাতৃপুজোই! তাই সেখানে ঘটা করে কুমারী পুজো হয় যেখানে শাস্ত্রের নির্দেশ ‘রজোদর্শনের পূর্বপর্যন্ত কুমারী পূজ্যা’। পিতৃতান্ত্রিক ব্রাহ্মণ্য হিন্দুধর্মে নারীর ঋতুস্রাব নিয়ে অশুচিতার যে সংস্কার বহু শতাব্দী ধরে লালিত হয়ে এসেছে, বিবেকানন্দর তাতে সিলমোহর লাগানোর পরে সেটা আর মাতৃপুজো থাকে না।

    প্রশ্নের পাল্টা প্রশ্ন হয় না তাই ব্রহ্মচর্য নিয়ে অবিজ্ঞানসম্মত ধারণার উত্তর আর দিলাম না। শুনেছি আপনি চিকিৎসক তো সেই শাস্ত্রে ব্রহ্মচর্যর নামে রিপুদমনকে কী বলে? কেমন সন্ন্যাসী আর কেমন তার রিপুদমন যে সেখানে নারীরা দূরে বসতে বাধ্য হবেন এই একুশ শতাব্দীতে?
  • Ishan | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২১:২৫420901
  • নাসা রবিশঙ্কর ছেড়ে যশরাজের নামে গ্রহের নাম রাখল? গোলমেলে মনে হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত