এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ০১:০৮420870
  • @:-/, বুঝলাম!

    //সন্ন্যাসীদের কাছে মেয়েরা এবং সন্ন্যাসিনীদের সঙ্গে পুরুষরা থাকলে কি আর আমরা প্রনাম করব? ঐ স্তর থেকে মনটা তুলবার অন্তত একবার সিরিয়াস ইচ্ছে হয়েছিল বলেই ওঁরা “অন্যরকম”।//

    'ঐ স্তর থেকে মনটা তুলবার অন্তত একবার সিরিয়াস ইচ্ছে হয়েছিল বলেই ওঁরা অন্যরকম' বলে অন্যরকম, ওই কারণেই তো সুচিত্রা-কণিকা অবধি মহিলা হওয়ার 'অপরাধে' ওখানে পারফর্ম করতে পারেননি! পাছে ব্রহ্মচারীদের কল্পিত ব্রহ্মচর্য নষ্ট হয়ে যায়!!
  • Atoz | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ০০:৪৩420869
  • এলেবেলে, ভিডিওটির জন্য ধন্যবাদ। খানিকটা দেখলাম। পরে বাকীটা দেখবো। খুবই সুন্দর।
    মোটামুটি ঠিকই অনুমান করেছিলাম। সর্বাঙ্গে ভালো করে উত্তরীয় জড়ানো। বৌদ্ধ সন্ন্যাসীদের কাষায় বসনের মতন। খুবই ভালো ব্যবস্থা।
  • :-/ | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ০০:৩৬420868
  • বেলুড় মঠের যেমন দুর্গা পুজো, সারদা মঠের তেমনই জগদ্ধাত্রী পুজো। এলেবেলে, আপনি বরং সারদা মঠের পুজোর ত্রিসীমানায় একটা পুরুষের ছবি দেখান, সেইটে নতুন কিছু হবে।
    সন্ন্যাসীদের কাছে মেয়েরা এবং সন্ন্যাসিনীদের সঙ্গে পুরুষরা থাকলে কি আর আমরা প্রনাম করব? ঐ স্তর থেকে মনটা তুলবার অন্তত একবার সিরিয়াস ইচ্ছে হয়েছিল বলেই ওঁরা “অন্যরকম”।
    সেই ব্যাতিক্রমের ভিডিও কিছু প্রমাণ করেনা।
  • এলেবেলে | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ০০:২৭420867
  • ৩১ মিনিট থেকে দেখতে থাকুন এবং দেখুন ত্রিসীমানায় কোনও মহিলা নেই!

  • Atoz | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৩420866
  • @এলেবেলে,
    বেলুড়ে ওঁরা উপবীত লুকান কেমন করে? গলায় গোল করে পেঁচিয়ে নিয়ে উত্তরীয় দিয়ে ঢেকে নেন? নাকি বাহুতে অঙ্গদের মতন করে জড়িয়ে উপরে তাগা পরে নেন?
  • Atoz | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ০০:০০420865
  • অরণ্যদাই যে "তিনি", এই সন্দেহ আমার বহুকাল থেকেই ছিল। ঃ-)
  • Ela | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫২420864
  • ধন্যবাদ অরণ্যদা, আপনি পাঠাবেন শুনেই এখানের কালো মেঘেরা কুপোকাত, বিকেল থেকে রোদ উঠেছে।
  • Kaju | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ২২:৩৩420863
  • জানিয়ে দিলাম। এই যে অন্য ভার্সন চালায় ঐ ঐ শিল্পীদেরই, এগুলো ও বেশ প্রাপ্তি। ১৯৬২ থেকে আলাদা ভার্সন রেকর্ডেড রাখা আছে। আমরা যেটা মুখস্থ শুনি, ১৯৭২ এর। অন্য কিছু খটকা লাগে অভ্যস্ত কানে, কিন্তু একই যে চলত না চোখ বুজে, অদলবদল হতই, সেটা দেখা যাচ্ছে। এইজন্যেই রেডিওটা রেডি রাখা।
  • aranya | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ২২:১২420862
  • এলা, কিছু সাদা মেঘ পাঠালাম। ডেলিভারি বুঝিয়া লইবেন। তবে ভারতীয় মেঘেদের সাথে যুদ্ধে তারা জিতবে কিনা বলা মুশকিল
  • aranya | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ২২:১০420861
  • কাজু-র মাতৃদেবী-কে প্রণাম। ভাল কাজ করেছেন, রেডিও-টি চালু রেখে। কলকাতা ক-এ মহিষাসুরমর্দিনী বিনা অন্য কিছু দুধের স্বাদ ঘোলে মেটানো
  • Ekak | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ২২:০৮420860
  • ইশান, ন্যাড়াদা, পিটি দা কে ধন্যবাদ আলোচনার জন্যে।

    সিগনিফায়েড পাল্টাচ্চে ধরে মিলে একরকম শান্তি মেলে তা ঠিক। তবে পুরোটা খোল্সা হচ্চেনা কারন, ছাপা ও কপি কেন্দ্রিক ইওরোপিঅন মাপকাঠির সঙ্গে আদৌ এলাইন না হয়ে, অবশ্যৈ গ্রামার অক্ষুন্ন রেখে, সনাতন ভারতিও সঙ্গীতের এক্টা পরিচয় হতে পার্তো কিনা, সেটা জানার ইচ্ছে। ল্যাপ্টপ থেকে আস্ছি পরে।
  • Kaju | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ২২:০৬420859
  • হনু হনু করেন কেন এখেনে? হননেন্দ্রনাথ-দা বা অধুনা খননেন্দ্রনাথ-দার প্রাক্তন নাম ঐটা। ঐ লেভেলে ওঠা অত সোজা না।
  • S | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ২০:৫৪420858
  • তিনি তো ব্যবহার জানেনই না। ' এইটিকে তিনি হাইফেন বলেছেন।
  • দোবরু পান্না | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ২০:২১420857
  • অনেকবার ভেবেছি যে অর্জুনের শ্বশুর দ্রুপদবাবু বেশ ভাল ব্যাট করতেন, তাই তার মত ব্যাট করতে পারত বলেই গাভাসকার (নাকি গাওসকর?) দ্রুপদী ব্যাটসম্যান ছিল - পরে সেটাই ধ্রুপদী হয়ে যায়। এসব গভীর তত্ত্ব আজকাল আর কেউ ভাবে না। সবই ব্যাদে আছে
  • Ela | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫৬420856
  • এস, আহা আম্রিগার বর্তমান রাষ্ট্রপতি কি একটা বেন্চমার্ক হল? ঃ)

    তবে একথা সত্যি যে অনেক বড় হনুই ঐটির ব্যবহার জানে না। না জানায় কিছু দোষ নাই, আমিও বলতে গেলে কি-ই বা জানি। কিন্তু শেখার ইচ্ছে না থাকাটা একটা জেনুইন প্রতিবন্ধকতা।
  • | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫১420855
  • বামনদেব চক্রবর্তী হাতের সামনে নেই তাই স্ক্রিনশট দিতে পারলুম না
  • | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫০420854
  • গায়ে হলুদ দেওয়া হয় যে
    অনুষ্ঠানে। সেটা র কোন পরিবর্তন না হয়ে আজ ইট ইজ গায়ে- হলুদ।

    এখানে " গায়ে " কথাটা আজ ইট ইজ আছে। তাই
  • b | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৩১420853
  • "কিছু একটা" সমাস তো বটেই, সেটা খাঁটি বাংলা সমাসও হতে পারে। যেমন যে পুরুষের গুম্ফ খ্যাংরা কাঠির ন্যায়ঃ খ্যাংরা গুঁফো মিন্সে। বিশ্বাস না হলে হুতোম বা বঙ্কিম দেখুন।
  • Kaju | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৯:১০420852
  • এতে 'যার ' বাদ হয়ে বিশেষণ হয়ে যায়। এতে অত লম্বা ল্যাজ বাদ হচ্ছে। নাঃ অলুক শালুক ফালুক ফুলুক কিস্যু নয়।
  • Kaju | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০৭420851
  • কই মোটেই এই কেস নয় দেখছি। বললেই হল নাকি যা তা?

    ৭। অলুক বহুব্রীহি সম্পাদনা
    যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না, তাকে অলুক বহুব্রীহি বলে। অলুক বহুব্রীহি সমাসে সমস্ত পদটি বিশেষণ হয়। যেমনঃ মাথায় পাগড়ি যার= মাথায়পাগড়ি, গলায় গামছা যার= গলায়গামছা (লোকটি)। এরূপ- হাতে-ছড়ি, কানে-কলম, গায়ে-পড়া, হাতে-বেড়ি, মাথায়-ছাতা, মুখে-ভাত, কানে-খাটো ইত্যাদি।
  • | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৪৯420850
  • @৬ঃ১৪,
    অলুক বহুব্রীহি।

    এখনো মনে আছে। হু হু বাওয়া
  • Kaju | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৪৪420849
  • সমাসে তো যুক্ত হয়, ছাঁটে না তো। লেজ খসাই বটে, ব্যাঙাচি থেকে ব্যাঙ হয়ে গেছে। আর এখন তো সারাবচ্ছরই বর্ষা।
  • :-/ | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৮:১৪420848
  • আরে মশাই সেটাই তো পেরায় ২৪ ঘন্টা ধরে বোঝাবার চেষ্টা করসি। রাজশেখরবাবুর লেখার পুরো কথাটা “খিচুড়িভোগ অফারড হবার পর প্রসাদ”। এখন কথ্য ভাষায় এসে ল্যাজটুকু খসে গিয়ে শুধু খিচুড়িভোগ অংশটুকু থেকে গেছে।
    যেমন কিনা “গায়ে হলুদদেওয়া হয় যে অনুষ্ঠানে”, এর থেকে ল্যাজ খসে থেকে গেছে “গায়েহলুদ”।
    এখন ইটি বহুব্রীহি না কি সমাস অত মনে নাই।
    সেটি জিগাতে যেতেই লোকজন বলে দিলো এমন শব্দই নাই। উফ্ফ
  • Kaju | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪৩420847
  • সাউথের কোন মন্দিরে মাটন বিরিয়ানি দেয় তো।

    আচ্ছা বিরিঞ্চিবাবা য় পষ্ট লেখা যে সত্যচরণ এটা সেটা খেয়ে বেড়ায় সেইসঙ্গে "মদনমোহনের খিচুড়িভোগ" ও খায়। তো রাজশেখর বসু তো তাইলে ভোগ ই ল্যাখসেন। কিনা? মানে মনিষ্যি যেটা সাঁটায় সেইটে।
  • S | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৩৮420846
  • এলা সেদিন ' এর ব্যবহার সম্বন্ধে বলছিলেন না? আম্রিগার রাষ্ট্রপতিই জানে না, আর ইমি বামির ছেলেপিলেদের দোষ দিয়ে কি হবে?
  • Ela | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৩৫420845
  • ব’দা, ওগুলো অপপ্রচার, মানুষের বানানো। একদম বিশ্বাস কোরো না।
  • b | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৩১420844
  • দেখুন, ভালো ভালো খাবার না দেওয়াই ভালো। যদি সত্যি খেয়ে নেন? তখন তো আপনরাই বলবেন, ও ঠাকুর, অনেক খেয়েছো, এবারে উঠে বাগানটা পরিষ্কার করে দাও, বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না।
  • | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০৭420843
  • ইয়ে মানে, কয়েক জন দেব দেবী বাদ দিয়ে বাকি সবাই ভেজ খাবারে ই অভ্যস্ত।
  • Ela | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫৮420841
  • *মনে ধরল
  • Ela | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫৮420842
  • বি-এর বড়দাদুকে আমার বেশ মানে ধরল। ওরকমই হওয়া ভাল। ওই যে কিছু লোকে বিশ্রী শাঁখ সন্দেশগুলো পুজোয় দেয়, দেখলেই পিত্তি চটে।

    আমার দাদুদের গৃহদেবতা মদনগোপাল, তাঁর নাকি আবার আত্মবৎ সেবা, অর্থাৎ ভগবান ঘরের ছেলে, ভক্তের নিজের যা জুটবে ভগবানও তাই খাবেন। অথচ কোনওদিন দেখলাম না ভাল ভাল মাছ-মাংসের ভাগ ভগবানকে দিতে। এইসব মোট্টে পছন্দ করিনে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত