এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৩:০৪420840
  • ওহ, মাঝে এত পোস্ট পড়ে গেছে দেখিইনি। পোস্টটা লিখতে বসে আসিফ খান দেলব্জির নিজামউদ্দিন আর গালিবের গল্পে এমন মজে গেলাম!

    করিমসের কী যেন স্বর্গীয়? নেহারি তো?
  • Ela | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৫420839
  • এলেবেলে, ধন্যবাদ। যাক তাহলে ঠিকই জানতাম ঃ)
  • Kaju | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১২:২২420838
  • বোতিন্দা, ওম্হ্হ্হাইঘ্যাড্‌ড্‌ড ওনলি ডিহ্মাজা অ্যাড ডাল, তাও এই বিষ্টিমুখরিত রবিদ্বিপ্রহরে?

    হ্যাট্রিক আর ট্রিলজি প্রায়ই হইয়াও হইয়া উঠে না।
  • PT | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১২:১৭420837
  • আহা বামনাদের ওপর অমন চটলেন কেন? বিশেষ কাজের জন্যে বিশেষ লোকের প্রয়োজন-এমনটি ধরে নিলেই তো পাট চুকে যায়। যেমন কিনা ক্ম্পুর ব্যবহারের ব্যাপারে অনেক বামনা কেরানীই নিছকই ছোটজাত!!

    তবে কিনা অনেক পৈতেহীন বামনা-ই সারা বচ্ছর গরু-শুয়োর খেয়ে পূজো-পাঠের আগের দিন নিরামিষ খেয়ে শুদ্ধ হয়ে পৈতে গায়ে চড়ায়। সেসব নিয়ে আজকাল বিশেষ কেউ মাথা ঘামায় না।

    এসব ঢং চালু আছে বহু বচ্ছর ধরেই। সেই কব্বে পড়েছিলাম "মুখ চাই মুখ" উপন্যাসে যে প্যারিসবাসী বামুন শিল্পী বিছানায় সুন্দরীসঙ্গ করার কালে পৈতে গা থেকে খুলে দেওয়ালে টাঙিয়ে রাখতেন। আর পৈতে খুলে রাতের মশারি টাঙানো হচ্ছে এমনটি তো অনেক ঘটেই থাকে।

    আর মেয়েরা তো সব কিছুতেই বাদ। এই তো সেদিন ১৯৭১ সালে সুইতজারল্যান্ডের মহিলারা ভোটাধিকার পেল!! এ ব্যাপারে এই গানটি প্রণিধানযোগ্যঃ

    ;
  • pi | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১২:০৯420836
  • একক, ধ্রুপদী সঙ্গীত নিয়ে এই প্রশ্ন অনেকদিন আগেই করেছিলাম, বেশ কয়েকবার, কোন ব্লগে বা টইয়ে এই নিয়ে কিছু আলোচনাও ছিল, যা মনে পড়ে। শিবাংশুদা, কল্লোলদা,
    আরো কারুর কারুর।
  • | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫২420835
  • না না কাজু, বিদ্যামন্দিরের ফ্যামিলি গেট টুগেদার এ বাবা মা চলে গেছে। অর্ধাঙ্গিনী বাপের বাড়ি। অগত্যা রান্নার মাসির করে দেওয়া ভাত, ডাল আর ডিমভাজা।
  • Kaju | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১১:২৬420833
  • বোতিন্দা, তাইলে আজ নিশ্চয়ই মুড়িঘন্ট? মুড়ি ট্রিলজি কম্প্লিট হৌক। তিন মুড়ি ত্রিবিধ অর্থ। আহা বাংলা ভাষাটা হেব্বি সেস্কি।
  • Kaju | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১১:২৬420834
  • বোতিন্দা, তাইলে আজ নিশ্চয়ই মুড়িঘন্ট? মুড়ি ট্রিলজি কম্প্লিট হৌক। তিন মুড়ি ত্রিবিধ অর্থ। আহা বাংলা ভাষাটা হেব্বি সেস্কি।
  • Kaju | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১১:২৪420832
  • পিটি দা এইটিই তো বলছি কাল থেকে তা সব এফেম আর উতুব আর সিডি
  • b | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১১:২০420831
  • যাই হোক, এই প্রসঙ্গে আমার বড়দাদুর গল্প বলি। শেষ বয়সে ধর্মকর্মে মতি হল, রোজ পূজো করতে বসতেন। ভাইঝিরা সব গুছিয়ে দিতো, কিন্তু পূজোয় বসার আগে প্রসাদের থালা দেখে ' আমার দাঁত নাই, মিশ্রি খাইতে পারি না, তবু আবার মিশ্রিগুলা দিসে। ক্যান, কিসমিস নাই?' এই বলে গজ গজ করে পুজো শেষ করতেন।
  • এলেবেলে | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১১:১০420829
  • @এসেম - //ধরা যাক,সন্দেশ।পুজোর নৈবেদ্য দেওয়া হচ্ছে।কে তৈরি করছে?
    নবীন ঘোষ। ভীম নাগ। এঁরা সব ব্রাহ্মন?মোটেও না।
    পুজোর ফল কাটছে যাঁরা,তারাও ব্রাহ্মন নয়। অর্থাৎ পুরোহিত ছাড়া অন্য যা কিছু সব ই অব্রাহ্মন লোকজন করতে পারে।//

    সত্যি মাইরি সাফাইও কত রকমের হয়! হ্যাঁ, সন্দেশ যিনিই তৈরি করুন না কেন বা ফল যিনিই কাটুন না কেন, সেটি ব্রাহ্মণ পুরোহিতের স্পর্শ না পাওয়া অবধি দেবতাকে নিবেদন করা যায় না। মানুষ যে বেলুড় মঠের পুজো নালেঝোলে হয়ে দেখে, সেই বেদান্তবাদী ব্রাহ্মণ পুরোহিতরাও কায়দা করে তাঁদের উপবীত লুকিয়ে রাখার কায়দাটি চমৎকার আবিষ্কার করেছেন! আর পুরোহিত দর্পণে জগজ্জননীর বিসর্জন পর্ব চুকিয়ে দেওয়ার পর মহিলারা সিঁদূর খেলার চান্স পান, তার আগে তাঁদের দেবীকে স্পর্শ করার হুকুম নেই অবধি। খাবেন চাড্ডি ঘিভাত আর ঢেঁকুর তুলবেন পোলাও-এর?

    @এলা - //দেবতাকে কী আমরা প্রসাদ দিই? না কি দেবতার উচ্ছিষ্ট যা মানুষ গ্রহণ করে সেটাই প্রসাদ?// আমার হয়তো বোঝাতে ভুল হয়েছে। দেবতাকে আমরা ভোগ দিই, তাঁর ভোজ্যবস্তু হিসেবে। তিনি কেবল দর্শন দ্বারা তা গ্রহণ করেন (ভাগ্যিস করেন! পুরোটাই সাবড়ে দিলে কেলেঙ্কারির একশেষ হত!!)। সেই দেব-উচ্ছিষ্ট ভোগই 'প্রসাদ'। 'প্রসাদ কণিকামাত্র' বলার একটা কারণ হয়তো এই যে আসল মালটা এতটাই কম বানানো হয় যে সবাইকে তার ভাগ দিতে গেলে চিত্তির!
  • PT | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১০:২৫420828
  • ভারতীয় ও পশ্চিমের ক্লাসিকাল সঙ্গীত নিয়ে আলোচনার সময়ে বোধহয় মনে রাখা দরকার যে ভারতীয় ক্ল্যাসিকাল গানের শুরুর কাঠামোটি অপৌরুষেয়। অন্যদিকে পশ্চিমের (ইউরোপের) ক্লাসিকাল ব্যক্তি-নির্ভর।

    অর্থাৎ কিনা রাগের বিস্তারের কালে ভারতীয় সঙ্গীতের ক্ষেত্রে গায়ক/বাজনদার শুধুমাত্র রাগের মূল কাঠামোর প্রতি অনুগত। কিন্তু পশ্চিমা ক্লাসিকালে বিস্তারের সে সুযোগ নেই-interpretation-এর কিছু সীমায়িত সুযোগ আছে মাত্র।

    সে হিসেবে জ্যাজ তো ব্যক্তি-নির্ভরতার থেকে "মুক্ত".......... কিন্তু তাই বলে তার সঙ্গে ভারতীয় রাগ সঙ্গীতের মিল খুঁজতে যাওয়া বা একই নিঃশ্বাসে আলোচনা করা কি যুক্তিযুক্ত হবে?
  • Ishan | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১০:২২420827
  • গোলাব কেন। আমি তো ডেলিবারেটলি দুই ট্রনজিশনের সময়কার দুজনকে নিয়ে বললাম।
  • ন্যাড়া | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১০:১৪420826
  • বেঠোফেন সলিডলি রোম্যান্টিক ধরা হয়। মোৎজার্টকে কেউ কেউ (অতি অল্প সংখ্যায়) রোম্যান্টিকে ফেলতে চান - বা ব্রিজ বিটউইন ক্ল্যাসিকাল আর রোম্যান্টিক। সেইমতনই জানি। নিপার পোস্ট পড়ে বললাম।
  • | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১০:০৬420825
  • আরে কাজু একটাই জীবন।

    আমার ফিলোসফি হল

    " লাইফ ইজ লাইক এ আইসক্রিম এনজয় ইট বিফোর ইট মেল্টস "
  • | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১০:০৪420824
  • " এক্স টি বছর কাটলো, কেউ কথা রাখে নি...... "
  • nipa | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১০:০২420823
  • ওয়েস্টার্ন ক্ল্যাসিকালের উদাহরণে ঈশান একটু গুলিয়ে ফেলেছেন। অনেক ক্ষেত্রে কিছুটা ওভারল্যাপ থাকলেও সাধারণত বাখ-হান্ডেলকে বারোক, হাইডেন-মোতসারট-বেঠোভেন ক্ল্যাসিকাল, শ্যপিন-শুমান-লিস্ত্জ ইত্যাদিকে রোম্যান্টিক ধারার ধরা হয়। হাইডেন, বেঠোভেন বা বিশেষ করে শুবারটে, আগের-পরের দুটো সময়কালের চিহ্নই আছে বলে এঁদের ক্ষেত্রে এটা নিয়ে ছোটখাটো তর্ক হয়ে থাকে।
  • aranya | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪৪420822
  • খুব বৃষ্টি বুঝি, এমন তো কথা ছিল না
  • Kaju | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৩৭420821
  • একে তো সোমবার অব্দি এই বিষ্টি। আবার নতুন করে নিম্নচাপ উত্তর বঙ্গোপে। মানে বরুণকে কী কত্তে ইচ্ছে করে ! ডায়াবেটিস সারা বছর। অশ্বিনীকুমার দুটো জালি হয়ে গেছে।
  • Ela | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৯:২৭420820
  • অরণ্যদা, এদিকে কিছু নীল আকাশ পাঠান, শিগ্গির শিগ্গির।
  • Kaju | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৯:২৬420819
  • অরণ্যদা রেডিও বস্তুটাকে সচল রাখার সব কৃতিত্ব আমার মায়ের। অত জোরদার আওয়াজ নইলে বেরোত নাকি? রোজ সকালে তো চলেই। আগে তো রবীন্দর সাহাব কা গানা শুনতাম, কত ভালো ভালো গানের প্রেমে পড়েছি ঘুম ঘুম চোখে সেই স্কুলের কালে। চিন্ময় সাগর কণিকা ঋতু গুহ একের পর এক। সে কখন হয় আর তো শুনতেই পাই না। ঐ শুনেই তো টেগোর সাহাব কী জিনিস শিখলাম, নইলে ডিডিবাংলার বিচ্ছিরি ফিলার শুনে যা লাগত এক সময়। বুড়ো রেডিওকে ঐজন্যেই ঋণ শোধ করে চলি।

    পুষ্পান্ন বড্ড ভাল লাগে। দেবভোগ্য যারে কয়।

    বোতিন্দার ব্যাপাট্টা কী, কাল রাতে বোঁদে মুড়ি, ভোরে চাদর মুড়ি
  • | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৯:১১420818
  • কোথায় নীল আকাশ?

    এখানে ভোর রাত থেকে ঝমঝমিয়ে বৃষ্টি। বেড টি খেয়ে দ্বিতীয় বারের জন্য চাদর মুড়ি দিয়ে শুলাম।
  • ন্যাড়া | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৯:০৭420817
  • নাম নিয়ে গোলযোগটা ভালমতনই আছে, সেটা ঠিক। 'ধ্রুপদী' খুব সম্ভবতঃ ধ্রুপদ থেকেই এসেছে, ঈশান যেমন বলল। কিন্তু কয়েনেজটা আধুনিক। তবে ক্লাসিকালের বাংলা হিসেবে ধ্রুপদী ভাল চলেছে, কার্টসি খবরের কাগজ। ধ্রুপদী সাহিত্য বা গাভাসকারের ধ্রুপদী ক্রিকেট। ক্রিকেটের ক্ষেত্রে ক্লাসিকাল বলতে এমসিসি ম্যানুয়াল মেনে কপিবুক খেলা। সাহিত্যে ক্লাসিকালের সংজ্ঞা কী?

    ওয়েস্টার্ন ক্লাসিকালে 'ক্লাসিকাল' শব্দটা পিরিয়ডও হতে পারে, আবার সামগ্রিকভাবে ক্লাসিকাল মিউজিকও হতে পারে। কন্টেক্সটের ওপর নির্ভরশীল। বিঠোভেন ক্লাসিকাল কম্পোজার - বললে ধ্রুপদী সঙ্গীতের কম্পোজার বোঝাবে। কিন্তু মোৎজার্ট ক্লাসিকাল কম্পোজার বললে ধ্রুপদী কম্পোজারও বোঝাতে পারে, আবার ক্লাসিকাল পিরিয়ডের কম্পোজারও বোঝাতে পারে। কন্টেক্সটের ওপর নির্ভর করবে।

    এককের মূল প্রশ্নটা ভাববার বিষয়। ইন্ডিয়ান ক্লাসিকাল জ্যাজের সমগোত্রীয় না ওয়েস্টার্ন ক্লাসিকালের, সেটা অনেকটা নির্ভর করবে ক্লাসিকালের সংজ্ঞা কী তার ওপর। যদি সঙ্গীতের ক্ষেত্রে ক্লাসিকালের সংজ্ঞা মোটামুটি ধরি যে, যে সঙ্গীতের গ্রামার বেশ পোক্ত হয়েছে এবং সেই গ্রামার থেকে সরলে বেশ গেল-গেল পড়ে যায় - সে হিসেবে হিন্দুস্তানি ক্লাসিকালকে ক্লাসিকাল ধরাই যায়। রবীন্দ্রসঙ্গীতকেও আমি ওই দলেই ফেলব। জ্যাজ সম্বন্ধে খুব ভাল জানা নেই, তবে জ্যাজের ইম্প্রোভাইজেশন থাকা সত্ত্বেও স্কেলের বা মোডের ওপর নির্ভরশীলতা, সীমিত ভ্যারাইটির বাদ্যযন্ত্রের ব্যবহার এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ইত্যাদি এখনও স্ট্রিক্ট গ্রামার হয়েছে না এখনও কনভেনশনের পর্যায় আছে তার ওপর জ্যাজকে কোন গোত্রে ফেলা হবে সেটা ঠিক করতে হবে।
  • aranya | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৩৯420816
  • নীল আকাশ, সাদা মেঘ ইঃ, বাতাসে পুজোর গন্ধ। কাজু এখনো ধ্রুপদী রেডিও শোনে, ভাল লাগল
  • Ela | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৩৮420815
  • *কি
  • Ela | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৩৭420814
  • @এলেবেলে, মানে দেবতাকে কী আমরা প্রসাদ দিই? না কি দেবতার উচ্ছিষ্ট যা মানুষ গ্রহণ করে সেটাই প্রসাদ?
  • Ishan | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৮:২৪420813
  • ধ্রুপদী = ক্লাসিকাল নয়। মানে গানের ক্ষেত্রে, এবং আদি অর্থে।

    আদি অর্থে ধ্রুপদী = ধ্রুপদ সংক্রান্ত। ধ্রুপদ খুবই ধরাবাঁধা ছকবদ্ধ গান। পশ্চিমী সঙ্গীতের সঙ্গে এই দিক দিয়ে মিল আছে। আর এখন যাকে 'ক্লাসিকাল' বলা হয়, তার মধ্যে যা খেয়াল, তা তুলনায় অর্বাচীন। অনেকটাই পুরোনো ধ্রুপদের সঙ্গে ইরানি ঘরানার মিশ্রণের ফল (যে কারণে বেনারস থেকে ক্রমে পশ্চিমে যেতে থাকলে গানের ঘরানা ক্রমে ইরানি ঘেঁষা হতে থাকতো আগে)। এবার 'খেয়াল' নামটা থেকেই বোঝা যায় বিষয়টা কী। ফার্সিতে খেয়াল মানে কী জানিনা অবশ্য, কিন্তু ভাবপ্রকাশ, ইমপ্রোভাইজেশন এইসব মিলিয়েই হবে কিছু। অর্থাৎ, ইমপ্রোভাইজ করে ভাবপ্রকাশ করুন। সেটা সত্যিই চিন্তায় জ্যাজ বা ব্লুজের নিকটবর্তী। আরও পরে আসে ঠুমরি। সে আরও চপল।

    এইবারে সমস্যাটা হল, ক্লাসিকাল এর কোনো ভারতীয় প্রতিশব্দ নেই। অথচ ধ্রুপদ, খেয়াল ঠুমরি এইগুলো তো এখন প্রাচীন ঐতিহ্যের অংশ। এদেরকে একটা খোপে ফেলার দরকার হল। সেটার নাম কী হবে? সেটাকেও ধ্রুপদী সঙ্গীত বলা শুরু হল।

    অর্থাৎ, ধ্রুপদী শব্দটার দুটো অর্থ হয়ে দাঁড়াল। ১। ধ্রুপদ সংক্রান্ত। ২। ঐতিহ্যমন্ডিত বা ক্লাসিকাল। এখন প্রথম অর্থটা আর ব্যবহৃত হয়না তেমন। যখন ঠুমরি ইত্যাদিকে লঘু সঙ্গীত হিসেবে ভাবা হত, তখনও প্রথম অর্থটার বেশি চল ছিল। রবীন্দ্রনাথের সময়েও। বস্তুত রবীন্দ্রনাথ ধ্রুপদকেই আদত ভারতীয় সঙ্গীত হিসেবে ভাবতেন।

    মজা হল, এটা শুধু ভারতীয় সঙ্গীতের সমস্যা নয়। পাশ্চাত্যেরও একই ধরণের সমস্যা আছে। যুগের হিসেবে পাশ্চাত্য সঙ্গীতকে বারোক, ক্লাসিকাল, রোমান্টিক এইসব নানা যুগে ভাঙ্গা হয়। বাখ ক্লাসিকাল, ক্লাসিকালের পর রোমান্টিক বিটেফেনের হাত ধরে। ইত্যাদি। অর্থাৎ বাখের ফিউগ হল ক্লাসিকাল সঙ্গীত, কিন্তু বিটোফেনের মুনলাইট সোনাটা বা ফিফথ সিম্ফনি হল রোমান্টিক। এটা একটা ভাগ। আবার এই পুরো সময়ের সংগীতকেই যখন একটা ঐতিহ্যের খোপে ভরা হয়, তখন গোটাটাকেই ক্লাসিকাল বলা হয়। সেই বিচারে বাখ বিটোফেন, সবই ক্লাসিকাল।

    ফলে, নামকরণের এইসব গোলমাল সর্বত্রই আছে। একই শব্দের অনেক সিগনিফায়েড থাকতে পারে, ভেবে নিলেই গোল থাকেনা। :-)
  • sm | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৭:২৯420812
  • আরে সব বাজে কথা।আমি সারা জীবন যতো জায়গায় পোলাও খেলাম,কোথাও মাংসের গন্ধ অব্ধি ছিলোনা।পোলাও হলো গিয়ে হলুদ রঙের কিশমিশ কাজু বাদাম দেওয়া, মিষ্টি ঘি ভাত।
    যাই হোক বারোয়ারি পুজোর
    ভোগের রান্না,যে কেউ রাঁধে।
    ধরা যাক,সন্দেশ।পুজোর নৈবেদ্য দেওয়া হচ্ছে।কে তৈরি করছে?
    নবীন ঘোষ। ভীম নাগ। এঁরা সব ব্রাহ্মন?মোটেও না।
    পুজোর ফল কাটছে যাঁরা,তারাও ব্রাহ্মন নয়। অর্থাৎ পুরোহিত ছাড়া অন্য যা কিছু সব ই অব্রাহ্মন লোকজন করতে পারে।
    এটাই পুজোর বিশেষত্ব।
  • একক | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৭:১৮420811
  • ন্যাহ, পলান্ন এসেছে পালান্ন থেকে। ঘটিদের খাদ্য মূলত এসব, এতো বেশি মিষ্টি গোলা করে অন্ন বানাতো যে অতিথি মুখে দিয়ে পালানোর পথ পেতোনা। তাই পালান্ন। পরে, ইতিহাসটা চেপে দেওয়ার জন্যে একটা আকার কমিয়ে লিখেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত