এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ela | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ২১:০১420750
  • যাক ব’দা, তাহলে বোঝা গেল কোনও ডেটাই আউটলায়ার নয়, শুধু রাজনৈতিক নেতারাই আউটলায়ার মানে আউট অ্যাণ্ড আউট লায়ার ;)
  • Kosno | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ২০:৪০420749
  • নাহ! ঠিক আছে! সম্বিত বসু বলে কারো সাথে আমার আলাপ হয়ে ওঠেনি।
    পৃথিবীটা আজো পুরোপুরি পুরোণো হয়নি।
  • uttor | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ২০:৩২420748
  • নাম জানার সবচে ভাল উপায় হল নিজের নাম বলে জিগ্যেস করা চেনেন কিনা। অথবা নিজের মেল,আইডি দিয়ে যোগাযোগ করতে বলা।
  • koshno | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ২০:২৩420747
  • ইসে, ন্যাড়া র ভাল নাম জান্তে চাইলে ন্যাড়াবাবু কি অসম্ভব চটে যাবেন?
    মানে, উনি মশলামুড়ি বা গ্লেনমোরানি খেতে চাইলে তাও খাওয়াতে পারি। কিন্তু এই যদুপুর ও রাট্গার্সের টাইমলাইনটা (ইনক্লুডিং ঐ মহিলা ভিসা আপিসার) বড্ড খোঁচাচ্ছে।
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২৩420746
  • খিক খিক

  • Kaju | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২২420745
  • "আশার খবর শোনাতে পারল না নাসা"। বাঃ বেশ তো।

    আশা নেই বলল নাসা
    শুধু যাওয়া আসা, শুধু মহাশূন্যে ভাসা
    চান্দ পে চড় গয়ে হম, মিত্রোঁ !
  • San | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০১420743
  • বি এর বলা গল্পদুটো মজলিশে আছে তো।
  • ওফ | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৪০420742
  • কয়েকটি অল্প বয়সের ছলে টাইট-ফিটিং টেরিলিন-টেরিকটের সুট পরে এসেছে। আমার সামনে দিয়ে যাচ্ছে আসছে। ইচ্ছে করে হঠাৎ পা বাড়িয়ে দিই; মুখ থুবড়ে পড়ুক। বুঝতাম অফিস-কাছারি থেকে সোজা চলে আছে, তাও নয়। সারাদিন ঘুমিয়ে কী আড্ডা মেরে এখন শৌখিন সুট পরে আত্মীয়বাড়ি নেমন্তন্ন খেতে এসেছে। কোনদিন মাড়োয়ারি ছেলেদের মতো সুট পরে, পাঞ্জাবি ছেলেদের মতো হাতে বালা পরে, মেক্সিকান ছেলেদের মতো চোখা জুতো পরে এবং বিটলসদের মতো এক মাথা কাকের-বাসা চুল নিয়ে বাঙালির ছেলে হয়তো বিয়েও করতে যাবে। জানি না, একদিন হয়তো চোখে সবই সয়ে যাবে।

    বু.গু. হলুদ বসন্ত
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩২420741
  • ওহে পিএম, কেমন দিনকাল কাটছে??
  • S | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১৮420740
  • ফেকু তো নিজেই ইস্রোর মন্তিরি। এবারে ফেকুরা নাসাকেও পাকিস্তান যেতে বলবে।
  • PM | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১৪420739
  • ফেকুর সংস্পর্শে থেকে ইসরো ও গুল মারতে শিখে গেলো
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৩:১৫420738
  • মরেচে!!
  • b | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৩:০৮420737
  • ঢাকা-বিক্রমপুর আর বরিশাল। ক্যাডায় ঘটি কইল একবার আউগ্যাইয়া আসো দেহি।
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫৮420736
  • বি, নাজুক নাজুক।

    মনে লিচ্চে আরেক পিস ঘটি পাওয়া গেল!!
  • b | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫১420735
  • দেশে বা অন্য কোথাও ছোটো স্কেচ বেরিয়েছিলো। বইতে ঢুকেছে কি না জানি না। আর ওখানেই বোধ হয় পড়েছিলাম, কমলকুমার বলেছিলেন, "বাঙালগুলো পদ্মার ইলিশ করে লাফায়। ব্যাটারা জানে না, গঙ্গার ইলিশ গত দেড়শো বছর ধরে কোম্পানীর জাহাজের তেল খাচ্ছে"
  • lcm | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:৪১420734
  • বি,
    ঃ-) এটা কোন বইতে ছিল - মহফিল? মজলিশ?
  • b | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৬420733
  • এক্জন সেমি রিটায়ার্ড লোক (দরদামের সম্পর্কে কোনো আইডিয়া নেই), অনেকদিন বাজারে যাননি, ইলিশ কিনতে গেছেন বাজারে। সেই নিয়ে গল্প।

    আর কুমারপ্রসাদের লেখায় সবাই সেই গল্পটা পড়েছেন নিশ্চয়। এক বিরাট রিফুইজি পরিবার নর্থ কলকাতায় এসে উঠেছে। বাড়িওয়ালার বাঙাল সম্পর্কে কোনো আইডিয়া নেই। কর্তা একটা কাজ করেন, কিন্তু অভাবেই চলে। একদিন গভীর রাত্রে হঠাত কর্তা শস্তায় একটা ইলিশ নিয়ে এসে উপস্থিত। কিন্তু উনুনে কয়লা নেই, আঁচ দিতে সময় লাগবে। বাড়ির কেউ কেউ শ্মশানে ছুটছে, (নিমতলা ঘাট থেকে কাঠ আনবে বলে), কিন্তু সেখানেও কাঠ পাওয়া গেলো না। ততক্ষণে সবার বাহ্যজ্ঞান লুপ্ত। কর্তা হুকুম দিলেন জানলার পাখি(খড়খড়ি)গুলা বাইঙ্গা ফ্যালা। তার পর থেকে বাড়ি ভাড়া দেওয়ার আগে বাড়িয়ালা ব্যাকগ্রাউন্ড চেক করে নিতেন, ভাড়াটের মা বাবার দিকে তিন চার জেনারেশন আগে অবদি কোনো বাঙাল আছে কি না।
  • lcm | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৫420731
  • ইলিশ কবিতা এলো না কেন, আবার দেখি
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৫420732
  • বি, একটু বলুন তো। ঠিক মনে আসছে না।
  • b | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:১৭420729
  • বু-গুর গল্প ছেলো। ইলিশ নামে। দুঃখের গল্প।
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫০420728
  • এল সি এম দা, ওখানে বাংলা দেশী দোকানে তো ব্যাপক ইলিশ পাওয়া যায়।

    যাকে বাংলায় বলে " মাউথ-ওয়াটারিং "
  • lcm | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩১420727
  • আরে বাপি-দার ইলিশ বানাও -
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১১:১৩420726
  • বাজারে গেলাম কিন্তু ইলিশ কেনা গেল না। ১০০০ টাকায় ভুলভাল ইলিশ একটু পদের গুলো ১২০০
  • b | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১১:০৮420725
  • কারা আবার বাইরে বসে বসে মিথ্যে বলছে?
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১১:০০420724
  • এলা, আটোজ র কালকের ১১ঃ৫৯ দেখে নাও।

    তোমার প্রশ্নের উত্তর পাবে। আমার ডেটা কেও আউটলায়ার মনে হবে না।
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৮420723
  • এলা, সংখ্যা টা ১২০ হলে কোন
    যুক্তি
    তেই একে আউটলায়ার বলা যায় না
  • sm | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪৮420721
  • পৃথিবীতে তিনটে বিপ্লব হয়েছে মাত্র।শিল্প বিপ্লব, ফরাসী বিপ্লব আর বাম বিদায় বিপ্লব।
    সুতরাং, বোঝাই যাচ্ছে,দিদি কি করেছে।
  • Amit | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪৮420722
  • তারপর সেই লেগ ডাস্ট এর পাপ এ হিলারি ক্লিনটন নিজেই বোল্ড আউট হয়ে গেলেন।

    :) :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত