এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ela | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৪৫418530
  • চারদিকে এত জল বুঝে খরচ করুন-এর পোস্টার, পাড়ায় পাড়ায় কর্পোরেশন থেকে অ্যাওয়ারনেস ক্যাম্প, আর এখন কংক্রীট দিয়ে গ্রাউটিং করে অ্যাকুইফারটা জমিয়ে দেওয়ার চেষ্টা চলছে?

    নেড়ি কুকুরের জীবনে নেমে এসেছি, এখন যে পারে লাথি মেরে চলে যাচ্ছে।
  • aranya | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৩৩418529
  • সিঙ্গল কে-র পোস্ট-টা পড়লাম। অধিকারী জন কেউ এ নিয়ে লিখলে ভাল হত। জানি না গুরুতে তেমন কেউ আছেন কিনা
  • S | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৪৬418528
  • হ্যাঁ ৫৮ মিটার/সেকেন্ড মানে ঘন্টায় ২০০ কিমি খুব বেশি স্পীড না। ক্র্যাশ ল্যান্ডিং হওয়ার পরেও সে জেগে উঠতে পারে। অর্বাইটারটাকে আবার কাছে পেলে যোগাযোগ শুরু হতে পারে। সবই আশার উপর আশা।
  • Atoz | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৪৪418527
  • কয়েক ঘন্টা পর হয়তো কন্ট্রোলরুমে বিপ বিপ বিপ !!!!! সবাই পড়ি কি মরি দৌড়ে এসেছে। কী হল? কী হল? কী হল? বিক্রম জেগেছে, আবার যোগাযোগ হয়েছে, জানাচ্ছে সে নিরাপদে ল্যান্ড করেছে।
    আহা, এমন যদি হয়!
  • dc | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৩৯418526
  • টি যেটা বললেন সেটা আমারও মনে হচ্ছে। হয়তো কমিউনিকেশান মডিউল ফেল করেছে। অবশ্য কমিউনিকেশান ব্যাকাপ থাকার কথা।
  • S | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৩৬418524
  • একটা পার্মানেন্ট লুনার বেস না বানালে এইসব সমস্যা হতেই থাকবে।
  • S | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৩৬418525
  • হ্যাঁ ল্যান্ডিং অটোনমাস। কিন্তু একজন বললেন যে স্পীড আরো কম হওয়ার কথা ছিলো। ক্র্যাশ করলেও ভেতরের রোভারটা যদি কাজ করে তাহলে কিছু একটা হতে পারে।
  • T | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৩২418523
  • কিংবা হয়তো দেখুন নেমেছে ঠিকই, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা যাচ্ছে না। ল্যান্ডিং তো অটোনমাস মোডে।
  • S | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৫:২৩418522
  • অন্য অনেক স্যাটেলাইটও তো রয়েছে। তাছাড়া নাসা পুরোটা সময় ডেটা কালেক্ট করে গেছে। ভেঙে যাওয়ার চান্স খুব বেশি।
  • Atoz | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৫:১৭418521
  • হুঁ, অর্বিটার ঘুরে আবার যখন ল্যান্ডিং সাইটের উপরে আসবে, তখন হয়তো ছবি পাবে। যদি ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়ে থাকে, তাহলে তো গেলই। কিন্তু যদি আস্ত থাকে, তাহলে -
  • dc | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৫:১০418520
  • যাঃ একেবারে শেষে এসে কেঁচে গেলো। তবে অরবাইটারটা অবশ্য এক বছর কাজ করবে।
  • T | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৫৯418519
  • অর্বিটে যেটা ঘুরছে ওতে হাই রেজোলিউশন ক্যামেরা আছে। ও দিয়েই নিশ্চয় খুঁজবে। কিন্তু এখনই কী আর পাবে! সে সময়সাপেক্ষ ব্যাপার।
  • Atoz | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৩৮418518
  • ল্যান্ডার কি আছড়ে পড়েছে? অন্য যেটা কক্ষপথে ঘুরছে সেটার থেকে কিছু দেখতে পাচ্ছে না কী হল ল্যান্ডারের?
  • T | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৩৫418517
  • ২ কিমি উঁচুতেই ছিল, শিওর হচ্ছে কী করে। ও তো অল্টিমিটার সেন্সর এস্টিমেট। সে ভুল থাকলে আর কেস কেলো থেকে আটকাবে কে? সেসময়ই হয়তো আছড়ে পড়েছে। অর্বিট প্যারামিটার এস্টিমেট করা এমনিই চাপের।

    সিংগল k র বক্তব্যের সঙ্গে একদমই একমত।
  • Amit | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৪:১১418516
  • নামার সময় ২ কিমি এলিভেসনে ৫৮মি/ সে স্পিড ছিল বলছে। এত বেশি স্পিড আগে বুঝতে পারলো না ? আনফরটুনেট।
  • S | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৩:১৩418515
  • শেষদিকে ডিসিলারেশন ঠিকমতন হয়নি।
  • Atoz | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০২:৫২418514
  • যদি সিগন্যাল আবার পাওয়া যায়?
  • একক | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০২:৩৫418513
  • ইসরো অফিসিয়াল -এর ইউটিউব লাইভ ঝপ করে বন্ধ হয়ে গ্যালো মোদির গাড়ি স্টার্ট দিতেই। যে বস্তুটির সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে আছে ঠিক এইমূহ্র্তে আপডেট কী, সেটা দর্শককে জানানোর ভদ্রতাটুকুও করলো না। ভঙ্গীটা এমন যেন, মোদী এসেছিলো, মোদী চলে গ্যাছে, এর বাইরে লোকে আর দেখবেই বা কী !

    এবার হয়নি, আবার হবে। সেসব ঠিকাছে। কিন্তু এভাবে একটা লাইভ স্পেসপ্রোগ্রামের কম্বল গুটিয়ে দেওয়াটা বড্ডো চোখে লাগে।
  • Ekak | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০২:১৯418511
  • কিছু গোলমাল হয়েছে হয়তো, সিক্রেটিভ যখন।
  • সিংগল K | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০২:১৯418512
  • আপনারা সবাই চন্দ্রযান টু র অবতরন দেখছেন। নিশ্চয়ই দেশের গর্বে গর্বিত হচ্ছেন। কিন্তু জানেন, আমার পাড়ায় আমার কয়েকজন বন্ধুর এই গর্বের মূহুর্তটি দেখা সম্ভব হল না। কারন তাদের হোটেলের ঘরে টিভি নেই। মোবাইলেও ফোন করে করে ব্যাটারী ও ব্যালেন্স/FUP দুইই ফুরিয়ে গেছে।
    আজকের নয়, এরা আমার প্রায় পঞ্চাশ বছরের বন্ধু। সুখে দুঃখে গলাগলি করে ঝগড়া করে গলিতে গলিতে খেলে, দুষ্টুমি করে বেড়িয়ে, আমরা বড়ো হতে হতে আজ বুড়ো হয়ে গেছি। আমারা সবাই বৌবাজারের বাসিন্দা। কেউ ঘটি, কেউ বাঙ্গাল, কেউ বাড়িওলা কেউ ভাড়াটে। আজ কিন্তু সবাই প্রথম বা দ্বিতীয়বারের জন্য উদ্বাস্তু। যাদের পরিবার সাতচল্লিশে বৌবাজারে ঠাঁই নিয়েছিল তারা দ্বিতীয়বারের উদ্বাস্তু, আর য়ারা খাঁটি ঘটি, গত ২০০+ বছর ধরে এই অঞ্চলেরই আদি বাসিন্দা, তারা প্রথমবারের মত উদ্বাস্তু। গত রবিবার থেকেই কলকাতার এই ঘটনার বা দুর্ঘটনার কথাআপনারা সবাই জানেন।
    আমার বাড়ির এখনও কোন ক্ষতি হয় নি আমি নিজেও হোটেলে নেই বা উদ্বিগ্ন হয়ে রাস্তায় দাঁড়িয়ে নেই। কিন্তু আমার বাল্যবন্ধুরা আছে। আমি কিছুতেই শান্তি পাচ্ছি না, জানেন। নানা চিন্তা মাথায় আসছে যেগুলোর কোন সদুত্তর পাচ্ছি না। আপনাদের মধ্যে তো বহু ইঞ্জিনিয়ার, জিওলজিস্ট, মহাকাশবিজ্ঞানী আছেন। আমার দৌড় সামান্য সমুদ্রবিদ্যা অব্দি, তাও ঠিকভাবে বলতে গেলে তলজীববিদ্যা বা বেন্থোলজি। কাজেই আমার ধন্ধের সঙ্গত কারন আছে। আমি হাইড্রোলজি না পড়লেও আমাদের অ্যাডভান্সড লিম্নোলজি বলে একটা সাবজেক্ট ছিল, তাতে আর রিমোট সেন্সিং এ যা শিখেছিলাম তাতে আমার মনে হয় কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রোরেলের এই বিপর্যয় এড়ানো অসম্ভব ছিল না। বিভিন্ন সংবাদপত্রে এবং অডিও ভিস্যুয়াল মিডিয়ায় লাগাতার প্রচার করা হচ্ছে যে ভূগর্ভস্থ জলস্তর বা অ্যাকুইফারের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া খুবই কঠিন এবং অনেকসময় উন্নত দেশেও এই কাজ সফলভাবে করতে পারে না।
    আমার মতে এটি সম্পূর্ন অসত্য একটি অপপ্রচার। কারন আমি জিওলজির ছাত্র না হয়েও অন্তত পাঁচটি উপায় বলতে পারব যা দিয়ে সহজেই অ্যাকুইফারের অবস্থান এবং ব্যপ্তি জানা যায়। আমি যদি পাঁচটি বলতে পারি তাহলে যে কোন বিশেষজ্ঞ অ্যাকুইফার খুঁজে বের করার অন্তত পঁচিশটা উপায় বাতলাতে পারবে।
    আমি যখন সমুদ্রবিদ্যা এবং রিমোট সেন্সিং পড়েছিলাম, তখন InSAR এর কথা শুনি নি, কারন সে আঁতুড়ঘরে ছিল। কিন্ত পাশ করার পর গবেষনায় যোগ দিয়ে থেকে (১৯৯৭-৯৮) জানি যে সিন্থেটিক অ্যাপার্চার রাডার(SAR) দিয়ে ভূগর্ভস্থ জলস্তর খুঁজে বের করা হয়। ভারতের কার্টোস্যাট সমেত বহু আর্থ অবজার্ভেশন স্যাটেলাইটে SAR বা InSAR (Interferometric synthetic-aperture radar) আছে। আমার তো অ্যাকুইফার খুঁজে বের করতে হত না, আমার কাজ ছিল অন্য, কিন্তু আপনারা যাঁরা বিশেষজ্ঞ আছেন তাঁরা আমাকে একটু বলবেন ভারতের এত উন্নত আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট আর গ্রাউন্ডে সামান্য সিসমিক ডাটা অ্যানালাইজ করে অ্যাকুইফার কেন খুঁজে পাওয়া যাবে না? তাও আবার যে সে কারনে নয়, যেখানে এক অতি প্রাচীন ঘনবসতিপূর্ণ এলাকার নিচ দিয়ে পাতালরেলের মত বিশাল কোন প্রজেক্ট হচ্ছে?
    লক্ষ কোটি টাকা খরচ করে করা আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট এর মালা যদি দরকারের সময় কোন কাজে না আসে, তবে কোন কাজে আসবে চন্দ্রযান টু থ্রী ফোর বা ইনফিনিটি?
    আমি তাই চন্দ্রযান টুর অবতরন দেখছি না। আমার ঘুম আসছে না একটি কথা ভেবেই, যে তবে কি আমাদের এই মহাকাশ গবেষণাও ছাপ্পান্ন ইঞ্চি ছাতি, পাকিস্থানে সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ারস্ট্রাইকের মত পুরোটাই ধোঁকা? রাজনীতিবিদদের চেয়ে বৈজ্ঞানিকদের বেশী শ্রদ্ধা করি তো, তাই মেনে নিতে কষ্ট হয়। আপনারা কেউ যদি সামনাসামনি বসে অ্যাকুইফারের অস্তিত্ব জানা কেন এতটা কঠিন সেটা আমাকে সহজ করে বুঝিয়ে দেন তো কিছু সান্ত্বনা পাই।
    জিওলজি ইন্জিনিয়ারিং বা রকেট সায়েন্স না জানলেও এটুকু জানি যে ভূগর্ভস্থ জলস্তর একটা সম্পদ। গতকাল থেকে যেভাবে কংক্রীট দিয়ে গ্রাউটিং করে অ্যাকুইফারটা জমিয়ে দেওয়ার চেষ্টা চলছে সেটা আমার কাছে একটা ক্রিমিন্যাল অফেন্স বলে মনে হচ্ছে।
    জোন অব সাবসিডেন্স থেকে আমার বাড়ি পঞ্চাশ মিটারের কিছু বেশী। তাই কিছুতেই শান্তি পাছ্ছি না, নিজের জন্যও না বন্ধুদের জন্যও না। মাঝরাতে উল্টোপাল্টা প্রশ্ন তুললাম দেখে মনে কিছু করবেন না...
  • Atoz | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০২:১১418510
  • সেই হ্যাল ! স্পেস ওডিসিতে। সে তো লিপ রিড করেই কী কান্ড করল! ঃ-)
  • একক | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০২:০৬418509
  • উফফ কী কড়াকড়ি সিকিওরিটি ! যখনি ক্যামেরা কোনো সায়েন্স অফিসারকে কথা বলতে ধরছে নিজেদের মধ্যে, সঙ্গে সঙ্গে সরিয়ে নিচ্ছে যাতে লিপি রিড করতে না পারে দর্শক।
  • Atoz | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০১:৫৭418508
  • আপনারা কি বিক্রমের ল্যান্ডিং দেখছেন এখন? দেখাচ্ছে?
  • র২হ | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০০:৫৬418507
  • বৌবাজারের ভাঙা বাড়িগুলোর জায়গায়, ইনফ্যাক্ট গোটা পাড়ায় নিশ্চয় এবার প্রোমোটিং হবে, সেসবের বরাত বখরা এসব কারা পাবে ভাবছি।
  • S | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০০:২৪418506
  • সেকি। এই সেদিনও তো সালাম ক্রিকেটে কথা বলতে শুনলাম। ক্রিকেট প্রেমিরা অবশ্যই দেখবেন এইটা। প্রচন্ড মজার সব ঘটনার কথা জানা যায়।

  • Atoz | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০০:২৩418505
  • চন্দ্রযানের আপডেট দিন প্লীজ। ল্যান্ডার বিক্রম এখন কোথায়?
  • সিএস | ০৬ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪০418504
  • আব্দুল কাদির মারা গেল।

    মনে আছে সেই রানাপ আর বোলিং অ্যাকশন !!
  • আলফা | ০৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:২৮418503
  • রবিশ কুমারের ম্যানিলায় দেওয়া ভাষন টা শুনে বেশ ভালো লাগলো।
    এটাও খোলাখুলি বলে দিলেন "আমার এই ভাষণের পর প্রণয় রায়ের জন্য হয়তো আর একটা এফ আই আর অপেক্ষা করছে।"
  • aranya | ০৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫৭418502
  • সামনের বছর বইমেলা, যে করেই হোক, যাবই যাব

    অনেকের সাথে দেখা হবে আশা করি
  • | ০৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:০৩418501
  • সিবি, হ্যাঁ সম্ভবত। তুমিও ওইসময় কলকাতা যাবে বুঝি? তাহলে নভেম্বর নাগাদ ষড়যন্ত্র শুরু করব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত