এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ২১:৩২418350
  • পিটি,আপনার প্রিয় নেতা ও বাম- কংগ্রেস জোটের কান্ডারী ওম প্রকাশ মিশ্র যে তিনমুল জয়েন করলো।
  • PT | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২৭418348
  • আরো একটি ঢপশ্রী...
    "কাজ চেয়ে এ বার পথে নামলেন যুবশ্রীরা। মিছিল হল। সেই মিছিল থেকে স্লোগান উঠল, ‘দিদি, আমরা ভাতা নয়, কাজ চাই’। মঙ্গলবার মেদিনীপুরে মিছিলের পরে কালেক্টরেট মোড়ের সামনে বিক্ষোভ কর্মসূচি হয়। "
    https://www.anandabazar.com/district/midnapore/youth-under-yuvasree-programme-of-west-bengal-started-movement-for-work-1.1040659
  • S | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ১২:০৯418347
  • ওদিকে আব্দুল বাসিত বাবু যা ছড়িয়েছেন।
  • S | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ১২:০৫418346
  • আমি একদমই ভালো আঁকতে পারতাম না। কিন্তু ছোটোবেলায় আমরা ফেলুদার প্রচ্ছদ নকল করতাম। তখন খেয়াল করতাম যে সত্যজিত রায় প্রধানতঃ স্ট্রেইট লাইন ব্যবহার করেন। মানে ফেলুদার মুখ, যেটাতে অবশ্যই কার্ভ থাকার কথা, সেটাও কতগুলো স্ট্রেইট লাইন দিয়ে নামিয়ে দিয়েছেন।
  • lcm | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৮418344
  • এখন যেহেতু এই ছবিটি ঐ ছড়ার সঙ্গে, অর্থাৎ, টেক্স্‌ট এবং পিকচার মিলে ছড়াটির বক্তব্য পেশ করে, এটিকে বলা যেতে পারে হাইব্রিড প্রেজেন্টেশন। ছবিটিকে ছড়ার অংশ হিসেবে ধরতে হবে, ছবি বাদ দিয়ে ছড়া, বা ছড়া বা দিয়ে ছবি নয়। ব্যঙ্গাত্মক, তথা, নন্‌সেন্স ফর্মে - টেক্স্‌ট বিপরীতধর্মী ইঙ্গিত দিতে পারে - শব্দগুলি একই সঙ্গে অর্থবহ এবং নিরর্থক। এবং ছবিটিও তাই।
  • T | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৮418345
  • ছি ছি, অসইব্য ইঙ্গিত। ঃ)
  • Amit | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৫418343
  • আসলে ঠেলে ই ফেলে দিচ্ছে, কিন্তু দেখাচ্ছে ধরে আছে। একেবারে মোদি স্টাইল
  • T | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৪418342
  • ইয়েশ ঃ)
    তবে ঐরম করেও আঁকেন অনেকে। দুচোখ একই পাশে ইত্যাদি।
  • lcm | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৮418341
  • হ্যাঁ, হ্যাঁ, মানে ঐ পেয়াদাটি পড়ে যাওয়া লোকটির দুই কাঁধ না ধরে, এক কাঁধে দুই হাত দিয়ে সামলাচ্ছেন। মানে, পাকড়ে ধরছেন, না, ঠেলে ফেলে দিচ্ছেন বলা মুশকিল - দ্ব্যর্থক ছবি।
    এবার, এরকম জিনিস সুকুমারের অনেক ছবিতেই আছে।
  • T | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৪418340
  • ছবিটায় গোলমাল আছে (আপাতদৃষ্টিতে মনে হয়, তবে ওইরকম ভাবে আঁকার চল আছে অবশ্য)। লসাগুদা কী খ্যাল করেছে? ঃ)
  • অর্জুন | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩০418339
  • হ্যাঁ। সুকুমার রায়ের জন্মশতবর্ষে করেছিলেন সত্যজিৎ। নন্দনে দেখেছি। ভাল লেগেছে। বাংলায় করাতে আরও ভাল লেগেছে।
  • lcm | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ১১:২৯418338
  • সুকুমার রায়ের আঁকা এই ছবিটি, একুশে আইন - ছড়ার সঙ্গে,

    শিবঠাকুরের আপন দেশে
    আইন কানুন সর্বনেশে
    কেউ যদি যায় পিছলে পড়ে
    প্যায়দা এসে পাকড়ে ধরে



    যিনি পিছলে পড়ে যাচ্ছেন এবং পেয়াদা যিনি পাকড়ে ধরছেন - ড্রয়িং দেখে মনে হয় এরা যেন কাঠের পুতুল। এটি নাকি প্রতীকি, অর্থাৎ, একুশে আইনের দেশে জনগণ কাঠের পুতুলে পরিণত হয়েছেন। - এরকম এক ব্যাখা কোথাও একটা দেখেছিলুম। তারপর থেকে ধন্ধে আছি... কাঠের পুতুল দেখলেই...
  • Amit | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ১১:২৭418337
  • সুকুমার রায় কে নিয়ে সত্যজিৎ রায়ের একটা ডকুমেন্টারী আছে। অতি চমৎকার। উটুবে লিংক পেলে দিচ্ছি।
  • অর্জুন | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ১১:১৪418336
  • @Icm অকুণ্ঠ ধন্যবাদ। It's a treasure trove. কিন্তু এখন যে শোনার সময় নেই। যদিও শুনতে কান নিশপিশ করছে।
  • T | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ১১:০৭418335
  • অভিশাপ তো।
  • :( | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ১১:০২418334
  • এটাও বলে যাই 'ছিন্নমস্তার অভিযানে' (১৯৭৭) মানিকবাবু যে বাঘের ছবি এঁকেছিলেন (পথের ধারে গাড়ি নষ্ট, এমন সময় বাঘ উঠে এল রাস্তায়। তপসে, হরিপদবাবু আর লালমোহনবাবু আছেন সে ছবিতে) সেটা এককথায় হাইস্যকর।
  • | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৮418333
  • টি, হুতো ইত্যাদি আঁকিয়েগণ ইলাস্ট্রেশান নিয়ে বলতে পারবে, সম্ভবতঃ ন্যাড়াদাও।

    এই জিম করবেট আবার পড়তে গিয়ে খেয়াল করলাম ওঁর ইলাস্ট্রেশানও ভারী চোখের আরাম। বাঘ বা চিতার এক একটা ভঙ্গী --- মানে বেশ তাকিয়ে থাকতে ভাল লাগে।
  • lcm | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৫418332
  • আকাশবাণী কলকাতা (রেডিও প্রোগ্রাম) - আমার বাবা - এই পর্যায়ে সুকুমার রায় সম্পর্কে বলছেন তারই পুত্র সত্যজিৎ রায়
  • অর্জুন | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৩418331
  • চন্দ্রযানের কথায় কল্পনা চাওলার কথা মনে পড়ছে।
  • অর্জুন | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫২418330
  • @dc সুকুমার রায়কে নিয়ে কিছু লিখুন না। উনি সত্যিই এক বিস্ময় ! এই সেপ্টেম্বরেই তো জন্মদিন। ওঁকে অদ্ভুত ভাবে শুধু শিশু সাহিত্যিক করে রেখে দেওয়া হয়েছে। সুকুমার রায়ের অপ্রকাশিত রচনা কি কিছু আছে? অর্থাৎ অনেকে যেমন মৃত্যুর অনেক পরে তাঁদের লেখা পত্র বেরোয়!
  • T | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ১০:০২418328
  • এদিকে জলশোভন বিজেপিতে 'নোতুন বৌ' হিসেবে পরিচিত হলেন। সৌজন্যে দিলুদা। ঃ)))
  • কী ভাবছেন সবাই? | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৫০418327
  • ""বলি ও হরি পলিটবুরো" এটা ইন্টারন্যাশনালের সুরে গাইলে কোনো সমস্যা?
  • T | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪৮418326
  • হ্যাঁ, ধাঁচটা আছে। দুজনের আঁকার এজস্ট্রোক প্রায় এক। কিন্তু সুকুমারের গ্রাফিক একটু মোলায়েম মতম। কার্ভবেশী। ডেপথ এর ব্যবহার সেরম নেই। পটচিত্রের আদলে খানিক। অন্যদিকে রায়সায়েবের শর্টস্ট্রোক বেশী। প্রায় সব গ্রাফিকেই ডেপথ রয়েছে। চিত্রনাট্যের রূপায়ন মাফিক। এইরম মনে হয়। ইলাস্ট্রেশন নিয়ে একটা টই ছিলো না? সুধীর মৈত্র ইত্যাদি?
  • b | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৩৪418325
  • "বলি ও হরি রামের খুড়ো" আবার গাইতে হবে "টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার"এর সুরে।
    তা যাক। বিলিতি ননসেন্স লেখক (বেশি পড়িনি, যেমন ক্যারল বা লিয়র), এনাদের তুলনায় আমি সুকুমারকে এগিয়ে রাখবো। ওনাদের অদ্ভুত শব্দ আমদানী করতে হচ্ছে ননসেন্স আনার জন্যে ('twas the brillig' ইত্যাদি), কিন্তু সুকুমার আমাদের আটপৌরে শব্দগুলো ছাড়া অন্য কিছুই ব্যবহার করেন নি।
    তবে অনেককে খোঁচাচ্ছি সুকুমার রায়ের গ্রাফিক ইলস্ট্রেশন নিয়ে কিছু বলতে। ওর সাথে স্যার জন টেনিয়েলের (যিনি লিয়রের লেখাগুলি ইলাস্ট্রেট করেছেন) খুব মিল পাই, অবশ্যি আমার আনপড় চোখে। আর ঐ ধাঁচটা আবছা ভাবে মানিকবাবুর মধ্যেও আছে, এরকম মনে হয়। কেউ যদি লেখেন খুব উপকৃত হই।
  • avi | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ০৯:০৪418324
  • কাল প্রথম একজনের সাথে দেখা হলো যিনি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন, বায়ুসেনার ট্রেনিংয়ের সময় বিমান দুর্ঘটনা হওয়ায়। তাঁর আসন ঠিকঠাক ইজেক্টেড হওয়ায় তিনি বেঁচে যান, সিনিয়র পাইলটের মৃত্যু হয়।
  • PT | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৩৫418323
  • আহা, ঢপশ্রী.....
    "ক্রমশ কিশোরী-শূন্য হয়ে পড়ছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের রামচন্দ্রখালি গ্রাম। অভিযোগ, পুলিশের কাছে জানিয়েও কাজের কাজ কিছু হচ্ছে না। বরং বহু ক্ষেত্রেই পাচারের সঙ্গে যুক্ত লোকজন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে গ্রামেই।"
    https://www.anandabazar.com/state/girls-are-missing-mysteriously-from-the-village-of-basanti-1.1040766
  • Atoz | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৩০418322
  • সেই সাংবাদিক ভদ্রলোক হয়তো লিখবেন, "গভীর রাত্রে যখন আপনারা সবাই যোগনিদ্রায় অভিভূত, তখন চন্দ্রযান কী করছে? টিপি টিপি পায়ে এগিয়ে চলেছে চন্দ্রপৃষ্ঠের দিকে। যেন রোহিণী অভিসারে চলেছে।"
    ঃ-)
  • dc | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ০৭:১৮418321
  • সাত তারিখ ভোর একটা চল্লিশে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত