এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • র২হ | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৩418290
  • প্রফেট লিখেছেন - ‘মান মানে কচু। কচু অতি উপাদেয় জিনিস। কচু অনেকপ্রকার, যথা—মানকচু, ওলকচু, কান্দাকচু, মুখিকচু, পানিকচু, শঙ্খকচু, ইত্যাদি। কচুগাছের মূলকে কচু বলে, সুতরাং বিষয়টার একেবারে মূল পর্যন্ত যাওয়া দরকার।’

    কিন্তু সে যাই হোক, এই যে বিশ্লেষণমূলক ও ভাষাজ্ঞান সমৃদ্ধ প্রবন্ধের চ্যালেঞ্জ চলছে চারদিকে তাতে আমি খুব কুন্ঠিত বোধ করছি। মিশিমাখা শিখিপাখা ধরনের পদ্য ছাড়া জীবনে কিছুই লিখলাম না, মানবজমিন রইল পতিত।
  • ন্যাড়া | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:২৬418287
  • ওজ্জুনবাবু কি এইসব গান জানেন? নেশন ওয়ান্টস টু নো।
  • | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:২৬418288
  • :-))))
    তখনকার চীনেরা আবার সাম্যবাদী ছিল। কাজেই বুঝতেই পারছেন এইসব রাজসিক ব্যপারের মর্ম ওঁয়ারা বোঝেন নাই।
  • dc | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:২৪418286
  • আরেকটা ছিল শচীনকত্তার মন দিল না বধূ। আমার একটা বন্ধু তবলা শিখতো, সে আবার ওরকম নাকি সুরে টেবিল বাজিয়ে গাইত।
  • dc | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:২১418285
  • ওরে বাবা সেসব প্যারোডি! হেমন্তর সেই গানটা, আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা। কিংবা মনে পড়ে রুবি রায়।
  • Amit | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:১৮418284
  • ঐটাকে খুঁজে বার করতেই হবে, সোনার খনি একেবারে।

    স্কুল কলেজ-এ সব হিট গানগুলোর যেসব প্যারডি হতো, আহা। সেসব পাবলিক প্লেস এ গাইতে গেলে অবশ্য পাঁচ আইনের দায়ে পড়তে হবে। :) :)
  • T | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:১৪418283
  • ওটা ভবদুলালের টইতে আছে মনে হয়।

    অস্ত যাওয়ার আগে একক ও হুতোদাকে এখানেই কয়ে দিয়ে যাই যে পনেরো তারিখ তোমাদের ওখানে যাচ্ছি। বড়সায়েবদের ইচ্ছে সেইরূপ। গিয়ে কলাবো।
  • dc | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:১১418282
  • আরে এই চৌবাচ্চার গল্প আগেও হয়েছে। রাজার পাছা ধোয়ার সময়ে রাজমহিষী যে গান গাইত সেটাও লিখে দিয়েছিলামঃ

    দু'লে দু'লে
    ঝু'লে ঝু'লে
    পাছা ধু'লে
    ভালো হয়

    সেই টইটা কোথায় গেছে কে জানে।
  • T | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:০৯418281
  • :)))
  • b | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:০৭418280
  • দেকুন টিবেটে এক্কালে দলাই লামার হাগু ওষুধ হিশেবে (বিক্রীত না দাতব্য জানি না) ব্যবহার হত। মানে সেই অনেক উঁচু থেকে পড়ত তো, তার উপরে ঠান্ডা। ইয়ার্লুং এর জলে মিশিয়ে সেবনের বিধি ছিলো। এক মাত্রায় ওয়াক, দুই মাত্রায় আরো ওয়াক আর তিন মাত্রায় ইন্ডিয়া পলায়ন, টিবেটান ডায়াস্পোরা ইত্যাদি। চিনেরা এসব অসৈরণ আর সহ্য করতে না পেরে টিবেটে আক্রমণ করেছিলো।
  • Amit | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:০৪418279
  • ওই চোবাচ্চা টার জল দিয়ে মনে হয় পরে রাজবাড়িতে রান্না হতো। ন্যাচারাল একুইলিব্রিয়াম মেইনটেইন করার জন্যে। :) :)

    এটা একটা সিরিয়াস সাবজেক্ট, ভালো করে রিসার্চ হওয়া উচিত। ওই দুর্গের দারোয়ান দের নাতি পুতি দের খুঁজে বার করা হোক।
  • Ela | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:০২418278
  • শুধু রাজা-রাজড়া কেন, ঠাকুরেরও (শোলে দ্রষ্টব্য) ছিল। সেই লোকটা পরে বাবুলাল নাম নিয়ে মহাজনের গদিতে কাজ নেয়। সুকিকে জিগাইলেই জানতে পারবেন।
  • Amit | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:০১418276
  • আমার আরো কিছু কোশ্নো আছিলো ওই দোলনা আর চোবাচ্চা নিয়ে আর তার টেকনিকাল ফিসিবিলিটি নিয়ে, কিন্তু একটু অশ্লীল হয়ে যাবে বলে ক্ষান্ত দিলুম।

    :) :)
  • | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:০১418277
  • আমি গোলকোন্ডা যাই নি। গেলে এসে আমাদের প্রত্যক্ষদর্শীর বিবরণ জানিয়ে দেব।

    কিন্তু ওয়াআআক পুরো চৌবাচ্চাটার জল অ্যাহ!
  • dc | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৯418275
  • দ দি ঐ টুইট এর রিপ্লাইগুলো দেখেছো? :d

    @McavoyHilary
    My next door neighbour in his nineties, lay in a field surrounded by dead and dying soldiers screaming in agony, it was hours before help came. He was shaking when he told me the story. He was 16 years old. He voted leave and wants to live long enough to see it happen.

    @sheckyyoungman
    my next door neighbour is 250 years old and stabbed napoleon with a rusty screwdriver. he would like to see the total collapse of the global order

    @tedandtedski
    Bloody luxury!!! My neighbour is 801 years old stabbed Genghis Khan with a bronze age axe head and would revel in the glory of a universal war!!!

    @AntonSirius
    (sigh) Right. My grandad, who witnessed the Big Bang, threw a rock at Lucifer as he fell as caught him square in his John Thomas, and he only wants to see reality collapse back into a singularity.
  • T | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৪418274
  • দোলনা ছিলো না। শতাব্দী প্রাচীন জিনিস। ও কী আর থাকে। চৌবাচ্চাটা ছিল। গাইড উপরে দোলনা আটকানোর জায়গা দেখাল।
  • T | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৩418273
  • ঢপ না, এটা ভান। ঃ))) আরে ছিলো তো। ঢুকে সামান্য এগিয়ে বাঁদিকে যে সার দিয়ে ঘরগুলো। তারমধ্যে।
  • Amit | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫২418272
  • ধ্যাৎ। টি রেট এ ঢপ দিচ্ছে। গোলকোন্ডা আম্মো দেখেছি। ও রকম ছ্যাদা ওলা দোলনা কোদ্দিয়ে ছিল ?
  • | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫০418271
  • রাইট, বিলেতে বা গোটা ইউরোপেই জলের অভাব খুব ছিল। এখনও যথেষ্ট। ওটা মোছনৈ হবে।

    ইয়ে হিউ গ্রান্টের ট্যুইট বো-জো'কে নিয়ে দেখেছেন তো সবাই। ভাবা যায় ভারতে অমিতাবচ্চন বা শারুক্কান এরকম ট্যুইট করছেন!?
  • T | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৭418270
  • ক্যানো, গরম জল দিয়ে ধোয়াবে। আটকাচ্চে কোথায়?
  • Amit | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৬418269
  • ইয়ে ওটা বোধহয় পাছু ধোয়ানো না, মুছে দেওয়া হবে টেকনিক্যালি। UK র ওই ঠান্ডা তে জলে ধোয়াতে গেলে রাজার পেছনে ফ্রস্ট বাইট হয়ে যেত।

    সম্মানের কাজ সন্দেহ নেই, রাজার পেছনের এক্সেস পাওয়া কি কম কথা। :) :)
  • T | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৫418268
  • গোলকুন্ডা ফোর্ট গিশলে? ওইখানে কেসটা এইরম ছিল (গাইড বর্ণিত)ঃ রাজা, আফটার হাগু, একটা দোলনায় বসে দোল খেতেন। দোলনার সিটে একটা প্রমাণ সাইজের ছ্যাঁদা ছিল। রাজপশ্চাৎ বলে কথা। তো রাজম্যাথেমেটিশিয়ান দোলনার দড়ির লেন্থ অ্যামন ভাবেই ক্যালকুলেট করেছিলেন যে স্যুইং এর সময় সেই রাজপশ্চাৎ ঠিক ট্যানজেনশিয়ালি একটা চৌবাচ্চার উপরিভাগ ছুঁয়ে যায়। ঐভাবে পাছু ধোয়া হ'ত এবং সেসময় গাইয়েরা দলবেঁধে মনে হয় কৃপাসিন্ধু গাইতেন। কীঈঈ সব ব্যাপার।

    এবং এইভাবে আমি আমার ইতিহাস জ্ঞানের একটি ভান রাখলাম। ঃ)))
  • Amit | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪২418267
  • ওই জেল টা তো আবাপ তে লিখলো উল্কা পাতের ফলে কাচ টাইপের কিছু ফর্ম হয়েছে সিলিকন হিট এ গলে গিয়ে। কোনো সাইন্টিফিক আর্টিকল পড়ে ভেরিফাই করিনি যদিও।
  • | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪০418265
  • ইদিকে এইসব রাজসঙ্গ ইত্র্যাদি দেখলেই আমার বি' bএর বলা গল্পটা মনে পড়ে আর কুলকুলিয়ে হাসি পায়। সেই যে ইংলন্ডের রাজা রানীর হাগু করার পর পাছু ধুইয়ে দেবার জন্য একজন ডিউক ছিলেন। তাঁর স্রেফ ঐটাই কাজ। এবং .... এবং তিনি খুবই সম্মানিত ছিলেন কারণ রাজারানীর পাছু ধোয়ানোর অধিকারি একমাত্র তিনি।

    বি'কে প্রশ্ন হল, এটা কি কেবল রাজারানীর খেত্রেই প্রযোজ্য, নাকি রাজপরিবারের রাজপুত্তুর রাজকন্যা মামা, পিসে সকলের পাছুই উনি ধোয়াতেন।
    এই গল্পটা ভিকিও বলেছিল। কিন্তু ভিকিকে আজকাল আর কোত্থাও দেখা যায় না। ওগত্যা বি'কেই করলাম।
  • T | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪০418266
  • পুন্নিমের দিন দেখেই নাবছে তো? তাহলে পুরো চাঁদটা পাবে ল্যান্ড করার জন্য।
  • dc | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩৭418264
  • ওদিকে চীনে ল্যান্ডার য়ুটু-২ চাঁদের মাটিতে কি একটা জেল মতো খুঁজে পেয়েছে। আর বিক্রমও ইতিমধ্যে নেমে পড়ার প্রস্তুতি শুরু করেছে।
  • T | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩০418263
  • ভাটে মন্তব্যটা করেছিলেন সবার উদ্দেশ্যেই তো। স্বগতোক্তি ছিল বুঝি! ঢিল ছুঁড়লে পাটকেলটি খেতে হবে। এখানে নিয়ম আলাদা নয়। ঃ))

    আমি সাহিত্য, ফিল্ম, নাটক, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সবেতেই এত জ্ঞান ধরি বুঝলেন কী করে! এই যে বলছেন আপনি আমার 'মান'ওলা মন্তব্যই দেখেন নি। তো, বুঝলেন কী করে! লে হালুয়ে! আগে লজিক পরে সাইত্য, ফিল্ম ইত্যাদি ইত্যাদি।

    আপনার এটা নিতান্ত ভুল ধারণা যে আমি আপনার আলোচোনায় পার্টিসিপেট করতে আসি। মানে কেন কত্তে যাব মশাই। আমার ইন্টারেস্ট নেই। প্রচুর টইতে তো আপনি আলোচোনা চালিয়েছেন, কিন্তু আমি কিসু কই নাই। কিন্তু গুরুতে কেউ এসে ভাষাজ্ঞান/আভিজাত্য/রাজসংসর্গ/রাজনৈতিক মহানুভবতা (ওটা সলিড ছিল কিন্তু, হ্যা হ্যা হ্যা) ইত্যাদি মাড়ালে একটু খিল্লি না মেরে পারা যায় না। এখন এইসবে আপনার জ্বালাতন বোধ হলে অত্যন্ত দুঃখিত, কারণ আমি শিওর প্রচুর নীপা বা সপা আছেন যাঁরা এই প্রভূত এন্টারটেনমেন্ট যদি আমার কারণে ব্যাহত হয় তো গাল দিতে ছাড়বেন না।

    তো, এই হচ্ছে ব্যাপার। 'রদ্দিমার্কা', 'বস্তাপচা' এইসব শব্দ মানে না জেনেই বলছেন ধরে নিলাম। ঃ)))
  • | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:২৬418262
  • #ঝুড়ি্‌কোদাল

    পাই নি - আমি পাই নি (উত্তমপুরুষে ব্যবহৃত)
    পাও নি - তুমি পাও নি (মধ্যম পুরুষে ব্যবহৃত)
    পায় নি - তাঁর পায় নি/ রামের পায় নি (নাম পুরুহে ব্যবহৃত )
    অথবা
    আমার ঘুম পায় নি, লেখা পায় নি - (উত্তমপুরুষের সর্বনামবাচক ষষ্ঠী বিভক্তিতে ব্যবহৃত)
  • অর্জুন | ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:১৫418261
  • যার চোখে যতটা দৃষ্টি সে ঠিক ততটাই দেখতে পায়। এখানে অন্য কারো সঙ্গে আমার আলোচনা শুরু হলে, সে নরমেই হোক আর গরমে, সেখানে দায়িত্ব নিয়ে আপনাকে ঢুকতেই হয়! রাস্তার হাই ট্র্যাফিকে দুটো বড় গাড়ির পাশে যেমন ফুড়ুৎ করে স্কুটি ট্র্যাফিক আইন না মেনে বেরিয়ে যেতে চায়। আলোচনায় যখন দেখেন ঠিক ঢুকে পড়ার কূল কিনারা পাচ্ছেন না সেই সময় আবার কিছুক্ষণ চুপ।

    আপনি সাহিত্য, ফিল্ম, নাটক, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সবেতেই এত জ্ঞান ধরেন নাকি ধরার ভান করেন সেই কারণেই ওই ফুকো বনাম দেরিদার প্রসঙ্গ এনেছিলাম। ' সলিড আর লিক্যুইড রকেট মোটর নিয়ে কিসু লিখে দেখান' র মত রদ্দিমার্কা এবং বস্তাপচা একটা মন্ত্যবের চাইতে নিশ্চয় বেটার। আসলে পরের চরকায় তেল ঢালতে গিয়ে সব তেল ওখানেই পড়ে যায়।

    'দেখুন ভাই, এই যেমন নিজেই লিখেছেন যে নিজের ইচ্ছে অনুযায়ী লিখবেন, তো সেটা তো অন্যের ক্ষেত্রেও প্রযোজ্য।' অবশ্যই

    আমি আপনার কোনো মন্তব্যের সার্জারি করতে আসিনা। আপনি আসেন এবং সেগুলো পড়ে মনে হয় বেশ 'গুরু' দায়িত্ব নিয়েই করেন। সেই জন্যেই বলা।

    আমি কার সফায় বসলাম সেটা নয় আমার ওপরেই থাক। আমি আজও অবধি অপ্রাসঙ্গিক কিছু বলিনি এবং আপনি নেহাত 'গুরু' দায়িত্ব নিয়ে জ্বালাতন না করলে আপনাকে কিছুই বলিনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত